মোহাম্মদ আজম

মোহাম্মদ আজম

মোহাম্মদ আজম, জন্ম ২৩ আগস্ট, ১৯৭৫, নোয়াখালীর হাতিয়ায়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত। পিএচডি গবেষণার বিষয় বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়ন। আগ্রহের এলাকা সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি-অধ্যয়ন। অনুবাদ করেছেন কিন্তু তাত্ত্বিক রচনা। প্রকাশিত গ্রন্থ: বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ (২০১৪)' বাংলা ও প্রমিত বাংলা সমাচার (২০১৯); কবি ও কবিতার সন্ধানে (২০২০); হুমায়ূন আহমেদ: পাঠপদ্ধতি ও তাৎপর্য (২০২০); বিষয় সিনেমা: তিনটি অনূদিত প্রবন্ধ [২০২০]। তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে চিন্তামূলক প্রবন্ধের কাগজ 'তত্ত্বতালাশ'।

বাংলাদেশের উচ্চশিক্ষায় ‘নব্য-উদারনীতিবাদ’: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘কৌশলপত্র’ কেন গ্রহণযোগ্য নয়?

মোহাম্মদ আজম [প্রবন্ধটি পঠিত হয়েছিল ‘বাংলার পাঠশালা’ আয়োজিত দক্ষিণ এশীয় সেমিনার ২০১৪-এ। ২২শে আগস্ট, ২০১৪ তারিখে স্বতন্ত্র পুস্তিকা হিসাবে প্রকাশিত হয়েছিল। প্রবন্ধটি পরে রাষ্ট্রচিন্তা ব্লগেও প্রকাশিত হয়েছিল। – সম্পাদক] বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সালে বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য বিশ বছর মেয়াদি…