# অরাজ ## Posts - [এরিকো মালাতেস্তা।। উদ্দেশ্য ও উপায়](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87/2727/): সূত্র: ডিফেন্স এনার্কিস্ট গ্রুপ\[/caption\] অতীন্দ্রিয়বাদীদের ধারণা, জেসুইটদের লক্ষ্য ছিল ঈশ্বরের মহানুভবতা। অন্যদের কাছে এটি (লক্ষ্য) হচ্ছে যীশুর অনুসারীদের ক্ষমতা। সুতরাং, জনগণকে নৃশংস করে তুলতে, সহিংস করতে তুলতে এবং তাদেরকে বশে আনতে তারা অবশ্যই সব রকম চেষ্টাই করবে। জেকোবিন ও অন্যান্য কর্তৃত্বপরায়ন পার্টি, যারা মনে করে পরম সত্যের অধিকারী কেবল তারাই, তাদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের মতাদর্শ 'অজ্ঞ' জনগণের উপর চাপিয়ে দেয়া। সুতরাং, মানবতাকে তাদের বদ্ধ ধারণার কঠিন নিগড়ে আবদ্ধ করার অভিপ্রায়ে তাদেরকে অবশ্যই ক্ষমতা দখল করতে হবে এবং জনগণকে তাদের অধীনে আনতে হবে। কিন্তু আমাদের সমস্যা ভিন্ন। কারণ আমাদের উদ্দেশ্য ও উপায় দুটোই ভিন্ন। আজকের শোষক ও নিপীড়কের স্থলে নিজেদের বসানোর স্বার্থে কিংবা কোন অন্তঃসারশূন্য বিমূর্ত ধারণাকে জয়ী করার লক্ষ্যে আমরা নিজেদের সংগ্রাম পরিচালনা করিনা। ' যতক্ষণ পর্যন্ত ইতালী সুসংসহত ও সুমহান আছে, ততক্ষণ পর্যন্ত ইতালীয়রা অনাহারে মারা গেলে কি যায় আসে!', এই ঘোষণা দেয়া ইতালীয় দেশপ্রেমিকের সাথে আমাদের কোন সামঞ্জস্য নেই। কিংবা চিরায়ত ছকের বাইরে মুক্ত ও সুখী একটি পৃথিবীর প্রতিশ্রুতি দেয়ার পর মানবজীবনের চারভাগের তিনভাগ অতিবাহিত হয়ে যাওয়ার ব্যাপারে নির্লিপ্ত কমরেডের সাথেও আমাদের কোন মিল নেই। আমাদের অভিমত হচ্ছে, যে সকল কর্মসূচী অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ অবসানের লক্ষ্যে পরিচালিত, যা কিনা জনগণের নৈতিক ও বৌদ্ধিক মাত্রাকে জাগ্রত করতে উদ্যোগী, যা জনগণকে তাদের ব্যক্তিঅধিকার ও ক্ষমতা সম্পর্কে সচেতন করতে চায়, যা জনগণকে নিজেদের পক্ষে কাজ করতে উদ্বুদ্ধ করে; \[এক কথায় \], সমস্ত কর্মসূচী যা শোষণের প্রতি ঘৃণা এবং মানুষের মধ্যে ভালোবাসা জাগাতে উৎসাহ প্রদান করে, তা আমাদেরকে স্বীয় লক্ষ্যের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং তা অবশ্যই ভালো ( আমাদের করায়ত্তে থাকা শক্তিসমূহ থেকে প্রাপ্ত সর্বোৎকৃষ্ট ফলাফলের শর্তাধীন)। অপরপক্ষে, যে সমস্ত কর্মসূচী বর্তমান অবস্থাকে সংরক্ষণ করতে বদ্ধপরিকর, যা কোন মতাদর্শের সফলতার স্বার্থে মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে ত্যাগ করতে উদ্বুদ্ধ করে, তা খারাপ কারণ তা আমাদের উদ্দেশ্যকে অস্বীকার করে। আমরা স্বাধীনতা ও ভালোবাসার বিজয়ের অন্বেষণ করি। আমরা কি তবে সহিংস উপায় পরিত্যাগ করবো? - [দানিয়েল গ্যাঁরা।। মুক্তিপরায়ণ মার্ক্স?](https://auraj.net/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%81%e0%a6%b0%e0%a6%be%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2706/): আর্টোয়ার্ক: পি. - [ভিশন ৭১ ।। মুক্তিযুদ্ধ বনাম ৭২'র সংবিধান : রিপাবলিকের মূলনীতি তর্ক](https://auraj.net/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8-%e0%a7%ad%e0%a7%a7-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/2697/): 'বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা, ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থ, সার্বভৌম গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম এবং তদ্দারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতিপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করিলাম...' - [মিখাইল বাকুনিন ।। রাজনীতি এবং রাষ্ট্র](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4/2682/): অনুবাদ: সেলিম রেজা নিউটন বুর্জোয়া রাজনীতির সাথে– এমনকি সবচাইতে র‌্যাডিক্যাল বুর্জোয়া রাজনীতির সাথেও– যেকোনো ধরনের মৈত্রী আমরা জোরের সাথে প্রত্যাখ্যান করেছি। বোকার মতো এবং মানহানিকরভাবে অতিরঞ্জিত করে বলা হয়েছে, আমরা যে এই সমস্ত প্রকার রাজনৈতিক গুপ্ত ষড়যন্ত্র বর্জন করে আসছি সেটা নাকি এই জন্য যে, মুক্তির প্রশ্নে আসলে আমাদের কোনো আগ্রহই নাই– আমরা শুধু সমস্যার অর্থনৈতিক আর বস্তুগত দিক নিয়েই ভাবি। ঘোষণা করা হয়েছে যে, এর ফলস্বরূপ আমরা আমাদেরকে প্রতিক্রিয়ার কাতারে এনে বসিয়েছি। ব্রাসেল কংগ্রেসে একজন জার্মান প্রতিনিধি এই মনোভাবের ধ্রুপদী প্রকাশ ঘটিয়েছেন। একথা বলার স্পর্ধা তিনি দেখিয়েছেন যে, মানুষটা যে-ই হোন না কেন, জার্মান সোশাল-ডেমক্রেসির সুরে সুর মিলিয়ে যদি তিনি কবুল না করেন যে ‌‘রাজনৈতিক অধিকার (ক্ষমতা) জয় করে নেওয়াটা হচ্ছে সামাজিক মুক্তির প্রাথমিক শর্ত’,তাহলে–সচেতনভাবেই হোক আর অসচেতনভাবেই হোক–তিনি সিজারদের মিত্র! - [নব্য-জিহাদি কারা : অলিভার রয়ের তত্ত্ব-তালাশ](https://auraj.net/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0/2671/): জঙ্গিবাদ নিয়ে আমাদের যাবতীয় আলাপ-আলোচনা দু'ধরণের প্রথাগত ডিসকোর্সের মধ্যে সীমাবদ্ধ। একপক্ষের কথা হচ্ছে, জঙ্গিবাদ ইউরো-মার্কিন দখলদারিত্ব ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে তাদেরই আলো-হাওয়ায় পুষ্টিলাভ করা এক দানব ; আবার আরেকপক্ষের কথা হচ্ছে, যেহেতু বর্তমান সময়ের জঙ্গিরা ইসলাম ধর্মের সাথে যুক্ত সেহেতু খোদ ইসলামেই এই সহিংসতার বীজ লুকিয়ে আছে। আমাদের আলোচনা এই দুই প্রভাবশালী যুক্তির সাথে মত-দ্বিমতের মাধ্যমে জঙ্গিবাদের কারণ ও প্রবণতাকে যাচাই বাছাই করতে চাইবে। তবে, ফরাসি গবেষক অলিভার রয় এই চিরায়ত আলোচনায় একেবারে নতুন ও চমকপ্রদ কিছু তথ্য ও তত্ত্ব হাজির করেছেন। কারা জঙ্গিবাদের বর্তমান পর্যায়ে এসে আইএস এর ডাকে সাড়া দিচ্ছে ; এটাই তাঁর মূল অনুসন্ধানের বিষয়। নমুনা (sample) হিসেবে তিনি নিয়েছেন ফরাসি দেশের মাটিতে বিস্তার লাভ করা জঙ্গিদের তথ্য; বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন স্থানে আক্রমণকারীসহ যারা জিহাদে অংশ নেয়ার জন্যে ফ্রান্স ছেড়ে গিয়েছেন এমন প্রায় ১০০ জনের তালিকা তৈরি করেছেন। পুলিশ ও সাংবাদিকদের মারফত এবং তাদের সোশিয়াল মিডিয়ার কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে তাদের জীবনবৃত্তান্ত তদন্ত করে দেখেছেন। অলিভার রয় এই জিহাদিদের বলছেন homegrown jihadi। এবং, তাদের জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত দিচ্ছেন যে, এরা মূলত সহিংস নিহিলিস্ট যারা ইসলামকে আশ্রয় করেছে। অলিভার রয় গত দুইযুগের জিহাদি সন্ত্রাসের সাথে পূর্বের জিহাদি সন্ত্রাসের গুরুত্বপূর্ণ অমিল লক্ষ্য করেছেন। জিহাদ ও সন্ত্রাসবাদ প্রায় অনেক বছর যাবতই ‘বিশ্বায়িত’ সন্ত্রাস হিসেবে বিদ্যমান, অন্তত উনিশ শতকের নৈরাজ্যবাদী আন্দোলন থেকে। ‘বিশ্বায়িত’ সন্ত্রাস বলতে বোঝানো হচ্ছে, কোনো জাতীয় সীমানা বিবেচনায় না এনে অতিশয় প্রতীকী স্থাপনাসমূহ ও বেসামরিক লোককে লক্ষবস্তু করা হয়। কিন্তু, অন্যান্য যেকোন সময়ের জিহাদি কার্যকলাপের সাথে বর্তমানে পর্যায়ের জঙ্গিবাদের একেবারে মৌলিক তফাত হলো, মৃত্যু এখন আর জিহাদি কার্যক্রমের সম্ভাব্য অনুষঙ্গ নয় বরং জঙ্গি তৎপরতার একেবারে গোড়ার বিষয় মৃত্যু। অর্থাৎ বর্তমানে জঙ্গিরা নিহত হওয়ার স্বপ্রণোদিত তাগিদ থেকেই জঙ্গিবাদে জড়াচ্ছে। এই তাৎপর্যপূর্ণ পার্থক্য মাথায় রেখে আমাদের জঙ্গি সহিংসতার সুলুকসন্ধান করতে হবে। ফ্রান্সে গত বিশ বছরে, একেবারে ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত, যেসকল বোমা হামলা হয়েছে তার সবগুলোতে প্রায় প্রত্যেক সন্ত্রাসীরাই হয় নিজেদের উড়িয়ে দিয়েছে অথবা পুলিশের হাতে মারা পড়েছে। ২০১২ সালে তুলুজের (Toulouse) একটি ইহুদি স্কুলে আক্রমণ করে একজন রাব্বী এবং তিনজন শিশুকে হত্যা করা হয়। আক্রমণকারীর নাম ছিল মোহাম্মদ মেরাহ; সে এমন একটা বাক্য আওড়াচ্ছিল যা ওসামা বিন লাদেনের নামে চালু আছে এবং অন্যান্য জিহাদিরাও নিয়মিত জপতোঃ “We love death as you love life” (আমরা মৃত্যুকে ভালোবাসি, তোমরা যেমন জীবনকে ভালোবাসো)। তার মানে, জঙ্গি সন্ত্রাসীদের মৃত্যু এখন আর তাদের কৃতকর্মের সম্ভাব্য অথবা দুর্ভাগা ফলাফল নয়, বরং এটা তাদের পরিকল্পনার একেবারে কেন্দ্রীয় অংশ। মৃত্যুর প্রতি মোহ (fascination) ইসলামিক স্টেটে যোগ দেয়া জিহাদিদের মধ্যেও দেখা যায়। অলিভার রয় বলছেন যে, এই জিহাদিরা আত্মঘাতী হামলাকে তাদের সংযুক্তির চূড়ান্ত ফলাফল হিসেবেই গ্রহণ করেছে। এভাবে মৃত্যুকে নিয়মতান্ত্রিকতায় পরিণত করা , অলিভার রয়ের মতে, একেবারে নতুন বিষয়। ১৯৭০ এবং ১৯৮০ সালের দিকে ফ্রান্সে যেসকল সন্ত্রাসী আক্রমণ করে, মধ্যপ্রাচ্যের সাথে তাদের সংযোগ থাকুক আর নাই থাকুক, তারা পালানোর জন্যে সতর্কভাবে পরিকল্পনা করেছিল। মুসলিম ঐতিহ্য যুদ্ধের ময়দানে নিহতদের শহিদি মর্যাদা দিলেও যারা নিজেরা নিজেদের মৃত্যু ঘটায় মানে আত্মহত্যা করে তাদের জন্যে কোনো পুরষ্কারের ব্যবস্থা রাখে নি, বরং আত্মহত্যাকে অন্যায়-অনৈতিক মনে করেছে। কারণ, ইসলাম মনে করে, যারা আত্মহত্যা করে তারা আল্লাহর ইচ্ছায় হস্তক্ষেপ ঘটায়। তাহলে গত বিশ বছর যাবত সন্ত্রাসীরা কেন নিয়মিত মৃত্যুকেই বেছে নিচ্ছে? - [ডিজিটাল নিরাপত্তা আইন : নাগরিকের নিরাপত্তাহীনতা ও সর্বাত্মক স্বৈরতান্ত্রিক রাষ্ট্রপ্রণালী](https://auraj.net/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be/2658/): সূত্র: মিসটক\[/caption\] জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসে ওশেনিয়া রাষ্ট্রের অধিবাসীদের টেলিস্ক্রিনে বারবার মনে করিয়ে দেয়া হয় Big brother is watching you . - [মে দিবসের অরাজপন্থী উদযাপন](https://auraj.net/%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be/2653/): ইস্ক্রা ১৮৮৭ সালে শিকাগোতে চার অরাজপন্থীর (Anarchist) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পঞ্চমজন জল্লাদের চোখকে ফাঁকি দিয়ে জেলেই আত্মহত্যা করেন। আরও তিনজনকে ছয় বছর কারাদন্ড ভোগ করতে হয়। অবশ্য গভর্নর আল্টজেল্ড (Altgeld) পরবর্তীতে তাদের বিরুদ্ধে পরিচালিত মামলাটিকে হিস্টিরিয়া আক্রান্ত রায় বলে মন্তব্য করেন এবং তাদের ক্ষমা করে দেন। তিনি ঐ মামলার জুরি এবং বিচারককে দারুণভাবে পক্ষপাতদুষ্ট হিসেবে চিহ্নিত করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী বলেন, এ হলো খোদ “নৈরাজ্যের বিচার” এবং এর মাধ্যমে সকল প্রকার নৈরাজ্যকর ভাবনার মৃত্যু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অরাজপন্থীরাই ছিলেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রবর্তক এবং তাদের ত্যাগকে স্মরণ করতেই মে দিবসকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয়। শিকাগো শহরের এক জমায়েতকে পুলিশ ছত্রভঙ্গ করার সময় তাদের দিকে বোমা মারার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয় অরাজপন্থীদের। ১ মে, ১৮৮৬ সালে শিকাগোতে এই জমায়েতটা ছিলো দৈনিক আট ঘন্টা কর্মসময়ের দাবীতে ৪ লক্ষ শ্রমিকের সমাবেশ। তবুও, ১৮৮৭ সালের পর শিকাগোতে অরাজপন্থী চিন্তাভাবনার মৃত্যু ঘটে নাই। আজও বিশ্বব্যাপী পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে এটা অনুপ্রেরণা যোগায়। আপনিও এই সংগ্রামে শরিক হউন। শিকাগো সংগ্রামের ইতিহাস মে দিবস কেন আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পেল আর একে উদযাপনের কারণই বা কী - সেই সম্পর্কে কমসংখ্যক মানুষেরই জানাশোনা আছে। প্রায় এক শতাব্দী আগে আমেরিকান ফেডারেশন অফ লেবার তাদের ঐতিহাসিক প্রস্তাবনায় “১ মে, ১৮৮৬ সালের পর থেকে আইনত দৈনিক ৮ ঘন্টা কর্মসময়ের দাবী” করলে এই সংগ্রামের সূচনা হয়। উল্লিখিত সময়ের আগে হাজার হাজার শ্রমিক সময়-সংকোচনের দাবীতে সোচ্চার হয়ে ওঠেন। দক্ষ-অদক্ষ, কালো-সাদা, নারী-পুরুষ, স্থানীয়-অভিবাসী নির্বিশেষে সকলেই আন্দোলনে জড়িয়ে পড়েন। শুধুমাত্র শিকাগোতেই ৪ লক্ষ শ্রমিক আন্দোলন করেছিলেন। সেখানকার স্থানীয় একটি পত্রিকার রিপোর্টে বলা হয়, “কল-কারখানাগুলোর চিমনি থেকে কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন ছুটির দিন।” এই শহরই ছিলো আন্দোলনের কেন্দ্রস্থল। আর, এখানেই অরাজপন্থীরা একেবারে সামনে থেকে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার পরিসর নিতান্ত ছোটোখাটো নয়। তাদের সক্রিয়তার ফলেই শিকাগো ট্রেড ইউনিয়ন আন্দোলনের একটি অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়, যা পরবর্তীতে আট-ঘন্টা আন্দোলনে বিশাল ভূমিকা রাখে। ১ মে, ১৮৮৬ সালে আট ঘন্টা কর্মসময়ের দাবীতে ধর্মঘটে পুরো শহর উত্তাল হয়ে উঠলে ম্যাককরমিক হার্ভেস্টার কোম্পানি (McCormick Harvester Co.) - [রিচার্ড রর্টি ।। প্রাকৃতিক নিয়ম-শৃঙ্খলা বলে কিছু নেই](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4/2643/): শিল্পী: এল. ডব্লিউ. - [ডাকসু নির্বাচন ২০১৯ : আশা ও দুরাশার খেলা](https://auraj.net/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%93/2636/): আমরা কুয়েত মৈত্রী হল থেকে আমাদের পর্যবেক্ষণ শুরু করি কারণ, আমরা শুরুতেই জানতে পারি এই হলে ভোটদানে অনিয়মের কথা। আমরা জানতে পারি, ভোট গ্রহণ শুরু হবার আগে ছাত্রীরা নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষিকাদের কাছে ভোটদানের পূর্বে শূন্য ব্যালট বাক্স দেখতে চান কিন্তু তাদের এই ন্যায্য দাবি অগ্রাহ্য করা হয়। এতে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং এক পর্যায়ে কেন্দ্রের পাশের কক্ষ থেকে একটি বিশেষ ছাত্র সংগঠনের পক্ষে পূরণ করা প্রচুর ব্যালটপেপার উদ্ধার করে। সেগুলোর বেশ কিছু আমরা শিক্ষকরাও দেখতে পেয়েছি। এরকম অবস্থায় স্বাভাবিক ভাবেই সেখানে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এই ঘটনায় প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ না হলেও আমরা রিটার্নিং অফিসারদের লজ্জিত ও মর্মাহত দেখতে পাই। এক পর্যায়ে রোকেয়া হলে গোলযোগের খবর পাই। সেখানে গিয়ে জানতে পারি, সকালের কুয়েত মৈত্রী হলের অভিজ্ঞতার পর, সরকারি ছাত্র সংগঠনের বাইরের নানান প্যানেলের শিক্ষার্থীরা ভোটকেন্দ্রের পাশের ‍রুমে ব্যালট পেপারের সন্ধান পান এবং সেগুলোকে দেখানোর জন্য কর্তৃপক্ষকে বাধ্য করেন। কিন্তু সেগুলো ছিল সাদা ব্যালট পেপার। এরপর পরিস্থিতির অবনতি ঘটে এবং সরকারি ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা বিরোধীদের ওপর চড়াও হয়। বিরোধী পক্ষের কয়েকজন আহত হন। উভয় পক্ষের উত্তেজনায় এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে রোকেয়া হলে, যার নিন্দা জানাই আমরা। ছাত্রদের হলের ভেতরে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে দেখা যায়। তবে ভোটকেন্দ্রের বাইরে কতকগুলো অনিয়ম চোখে পড়ে – ক. - [কেবল ডাকসু নাকি মুক্ত বিশ্ববিদ্যালয়?](https://auraj.net/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/2631/): প্রায় তিন দশক পর ডাকসু! - [ডাকসু : পরিবর্তন কোন পথে?](https://auraj.net/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/2613/): আচ্ছা ডাকসু কী? - [পশ্চিমা প্রচারণামাধ্যমে মুসলমানের মুখ ।। শ্বেতাঙ্গ-খ্রিস্টান-সমাজে ‘সংখ্যালঘু’ অপর-এর সামাজিক পরিচয় তৈয়ার করার কায়দাকানুন](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87/2601/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] ‘সংখ্যালঘু’ সামাজিক পরিচয় নির্মাণের সময় পশ্চিমা শাসক শ্রেণীর মনে শ্রেণী-প্রশ্নটাই বড়ো হয়ে থাকে। পশ্চিমের সমাজ এবং বাকি দুনিয়াকে আধিপত্য করাই এই শ্রেণীর আসল লক্ষ্য। উদ্দেশ্য তাঁদের দুনিয়াজোড়া বৃহৎ পুঁজির ব্যবসাকে রক্ষা ও সম্প্রসারণ করা। অধিপতির চোখ দিয়ে সে তার নয়া অর্থনৈতিক উপনিবেশের লোকসমাজকে পশ্চিমের প্রাচ্যবাদী চোখ দিয়ে দেখা অব্যাহত রাখে। ফলে, ‘সংখ্যালঘু’দের সামাজিক পরিচয় নির্মাণের বেলায় অধিপতি শ্রেণী তাদেরকে এমনভাবে পরিবেশন করে যেন তাদেরকে সুস্থ, স্বাভাবিক, সভ্য, আধুনিক, শিক্ষিত, সাধারণ মানুষ বলে কারো মনে না-হয়, কোনো-না-কোনোভাবে তাদেরকে যেন বিকৃত ও খাটো দেখায়। একটা বিষয় লক্ষ করা জরুরী যে, সামাজিক-সাংস্কৃতিক অপরায়নের যে-প্রক্রিয়ার কথা এই প্রবন্ধে আলোচিত হচ্ছে তা কিন্তু সার্বক্ষণিকভাবে বড়লোক-গরিবের বেলায়ও জারি থাকে। বড়লোক শ্রেণীর জীবনাচরণ ও মতাদর্শই সমাজে ‘আচরণীয়’ ‘গ্রহণযোগ্য’ ‘স্বাভাবিক’ বলে বিবেচিত হয়, বাকিদের (যাদের মধ্যে সংখ্যার দিক দিয়ে গরিবরা সবচে বড়ো জনগোষ্ঠী) জীবনাচরণ ও মতাদর্শকে মনে করা হয় অনাচরণীয় অগ্রহণযোগ্য ও অস্বাভাবিক। পশ্চিমের বাইরের দুনিয়া ঐতিহাসিক ক্যারিকেচারে পড়ে গরিব থাকার কারণে সেই জগতের জীবনাচরণ ও মতাদর্শসমূহ হয়ে ওঠে ‘অস্বাভাবিক’-‘অপর’। কিন্তু, পশ্চিম-বহির্ভূত জগতেও বড়লোক আছে, গরিবও আছে। এখন, খেয়াল করলে দেখা যাবে সারা দুনিয়ার বড়লোকদের একই চাল। এর একটা কারণ হলো, ব্যবহৃত সম্পদ, সুবিধাদি ও প্রযুক্তির দিক দিয়ে, অর্থাৎ কাঠামোগতভাবেই, সারা দুনিয়ার বড়লোকদের জীবন-যাপন-প্রণালী কমবেশি একইরকম। আরেকটা কারণ হলো, ঐ কাঠামোর সাথে আরও আরও ফ্যাণ্টাসি ও রঙ মাখিয়ে সেটাকে মানবজীবনের সর্বজনীন আদর্শ প্রণালী হিসাবে সারা দুনিয়ার মানুষের কাছে তুলে ধরার বিরতিহীন প্রবাহ-পদ্ধতি-প্রচারণা — এরই নাম মিডিয়া; এই জন্যেই তাকে প্রচারণা-মাধ্যম নামে ডাকা। (সারা দুনিয়ার সব দেশেরই বলতে গেলে অধিপতি শ্রেণীর অধিপতি মিডিয়ার এই একই হাল। বলা সম্ভবত বাহুল্যই যে, আন্তর্জাতিক মিডিয়া-সিস্টেম আসলে পশ্চিমা অধিপতি মিডিয়া-সিস্টেমের সম্প্রসারণমাত্র।) সুতরাং, পশ্চিমের যে-অপরায়নের কথা বলছি, নিশ্চয় বোঝা যাচ্ছে যে, অঙ্গাঙ্গিভাবেই তা সামগ্রিক প্রচারণাপ্রণালীর সাথে যুক্ত। অপরাপর মতাদর্শিক ব্যবস্থার পাশাপাশি (যেমন শিক্ষাব্যবস্থা) মূলত প্রচারণা-মাধ্যমই বলে দেয়, এবং ‘করে দেখায়’ কী ‘স্বাভাবিক’ আর কী নয়। এবারে আফগানিস্তানে মার্কিন যুদ্ধের পরিপ্রেক্ষিতে অরুন্ধতি রায় যখন বলেন, “... - [হিংসা দিয়ে রাষ্ট্র বোঝার মুশকিল](https://auraj.net/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b0/2595/): রাষ্ট্র মানেই লেফটরাইট? - [ইতিহাস-কর্তৃত্ব-মুক্তি ।। প্রথম পর্ব](https://auraj.net/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a5%a4/2576/): ইতিহাসের লক্ষণ হচ্ছে পরিপ্রেক্ষিত বিচার। তার শুরু বর্তমান থেকেই। বর্তমানে উত্থাপিত প্রশ্নের মীমাংসার সূত্র ধরেই। বর্তমান থেকে অতীতে যাওয়া তখনই, যখন অতীত সম্পর্ক —অতীত পরিপ্রেক্ষিত,বর্তমান সম্পর্ক —বর্তমান পরিপ্রেক্ষিতকে ব্যাখ্যা করে। ধারাবাহিকতা নির্মাণ করে। নির্দেশ করে ভবিষ্যতের। তাই ইতিহাস হল পরিপ্রেক্ষিতায়ন। ইতিহাস চেতনা ক্ষমতা নিরপেক্ষ কোন বিষয় নয়। জ্ঞানকাণ্ডে ক্ষমতা-ক্ষমতার বিন্যাসে অসমতার বাড়বাড়ন্ত যেমন প্রবাহমান, ইতিহাস চেতনার নির্মাণেও তেমনি তার নড়চড় হয়নি এতটুকু। এ পর্যন্ত বিদ্যাজীবীর জবানে লিখিত পৃথিবীর ইতিহাস কর্তৃত্বের ইতিহাস। ক্ষমতাধর এলিট আধিপত্যের ইতিহাস। রাজশক্তির উত্থান-পতন, রাজশাসনের ভাবদর্শিক বৈধতা উৎপাদন তার প্রসঙ্গ। ইতিহাস রচনা থেকে তাই বাদ পড়ে প্রান্তজনের কথা। নির্যাতিত নিপীড়িত মানুষের অস্তিত্ব, তার চেতনা-তার প্রতিরোধ, দৈনন্দিন জীবনে তার টানাপোড়েন সবকিছুই তাই মুছে যায় বিদ্বৎসমাজের বয়ানে। এমন ঘটনা আমাদের সামনে উদ্রেক করে বেশ কিছু প্রশ্নের। জ্ঞান কী? - [জন বেভেরলি রবিনসন ।। স্বাধীনতা কী?](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%a8-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/2550/): ভূমিকা: এই প্রবন্ধের লেখক, জন বেভেরলি রবিনসন, সম্পর্কে বলতে গেলে কিছুই জানি না; দেড় পৃষ্ঠার এই প্রবন্ধ ছাড়া তাঁর আর কিছু পড়া হয় নাই। ডিজিটাল দুনিয়ার কল্যাণে আপাতত যদ্দুর জানতে পেরেছি তা হলো রবিনসনের জন্ম ১৮৫৩ সালে এবং মারা যান ১৯২৩ সালে। সাথে এটাও জানতে পেরেছি মতাদর্শের দিক থেকে লেখক একজন individualist anarchist; তাঁর পরিচয় হিসেবে আরও বলা আছে যে তিনি একজন প্রকাশক, অনুবাদক এবং আর্কিটেক্টও বটে। স্বাধীনতা কী (What is freedom?) - [ক্লাসরুম ও অরাজ](https://auraj.net/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c/2541/): আবার, অধ্যাপক হুমায়ুন আজাদের সঙ্গে এক সাক্ষাৎকারে অধ্যাপক ড. - [মতাদর্শ নয়– পথ](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%a5/2533/): মতাদর্শের চক্করে বাংলাদেশ অন্ধ-বিশ্বাস আর অন্ধ-অবিশ্বাসের চক্করে পড়েছে বাংলাদেশ। নতুন করে। এর কারণ মতাদর্শের মোহ। মুক্তচিন্তা, মুক্ত-পর্যালোচনা এবং মুক্তপ্রকাশের পথে বিপুল বিক্রমে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাষ্ট্র, রাজনৈতিক দল, নানা প্রকার ধর্ম-রাজনৈতিক গোষ্ঠী, এবং তাদের প্রতি অন্ধ আনুগত্যপ্রবণ নানান মহল। সব গোষ্ঠীই নিজের নিজের একটা করে অভ্রান্ত মতাদর্শ দাঁড় করিয়ে বাকি সবাইকে আদর্শ-বহির্ভূত জ্ঞান করছে – রাষ্ট্রের নামে, ধর্মের নামে, মুক্তিযুদ্ধের নামে, নানাবিধ জাতীয়তাবাদের নামে। এমনকি আমাদের বহু সাধের, অনেক স্বপ্নের প্রজন্ম-চত্ত্বরও আস্তে-ধীরে আটকে পড়েছে মতাদর্শের জলাবদ্ধতায়। তার মতাদর্শ হয়ে উঠেছে রাষ্ট্রীয় বলপ্রয়োগ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্প্রতি এলোমেলো করে লিখে রাখা কিছু কথা, চিন্তার কিছু টুকরা এক জায়গায় জড়ো করে রাখা দরকার বলে মনে হচ্ছে। মতাদর্শের মোহ মতাদর্শের নাম আপনি যা-ই দেন না কেন, ওটা আসলে কোনো না কোনো প্রকারের কর্তৃত্বতন্ত্রই বটে। কোনো মতাদর্শই মনে করে না যে মানুষ নিজেই নিজেদেরকে পরিচালনা করতে পারে। কোনো মতাদর্শই মনে করে না স্ব-অধীনতা, স্বাধীনতা, স্বশাসন বা ব্যক্তি-সামাজিক আত্মকর্তৃত্ব দিয়ে সমাজ-সম্প্রদায় ভালোভাবে চলতে পারে। মতাদর্শের জন্য তাই দরকার পড়ে মহান রাখাল। মতাদর্শিক রাখালতন্ত্র মানব-সমাজকে স্রেফ একটা ভেড়ার পাল বলে গণ্য করে। আপনার মহান মতাদর্শের নাম আপনি দিতে পারেন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মতন্ত্র মঙ্গলতন্ত্র কল্যাণতন্ত্র কিংবা বিজ্ঞানতন্ত্র। আপনার যা খুশি। আপনার যেমন দরকার তেমন। কিন্তু ঘটনা হলো, আপনি আসলে ঐ মতাদর্শের ‘শুদ্ধতার’ জোরে বসতে চাচ্ছেন ক্ষমতায়। আপনি চাচ্ছেন ঐ মহাশুদ্ধ মতাদর্শটির ‘সঠিক’ বা ‘বৈজ্ঞানিক’ বাস্তবায়ন। এবং আপনার বিশ্বাস, সিংহাসনে আরোহন না করে কোনো প্রকার কল্যাণতন্ত্রই আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। শাসক ছাড়া তাই মতাদর্শ নাই। এরই নাম শাসনতন্ত্র। এরই নাম বলপ্রয়োগতন্ত্র। এরই নাম মতাদর্শতন্ত্র। মতাদর্শের জন্য লাগে ট্রেনিং। ট্রেনিং আমাদের পিছু ছাড়ে না। অসীম শক্তি-সম্ভাবনাময় মনুষ্যসন্তানকে বনসাই করে রাখার চেষ্টা বহু কালের। গুটিকয় মানুষের হুকুম মোতাবেক গোটা একটা কওম-কমিউনিটি-রাষ্ট্র পরিচালিত হবে। কোটি কোটি লোক নিজেরাই ভাববেন যে তাঁরা নিজেরা নিতান্ত অযোগ্য, অক্ষম। তাঁরা ছোট মানুষ। তাঁদের কাজ হলো স্রেফ যোগ্য নেতাটাকে খুঁজে বের করা। সেই নেতার বন্দনামূলক পালা-কীর্তন রচনা করা। আর নেতা-হুজুর-বিশেষজ্ঞ-বসের হুকুমতন্ত্র প্রতিষ্ঠা করা। কেননা তাতেই মঙ্গল। তাতেই কল্যাণ। দাসত্বেই শৃঙ্খলা। দাসত্বেই মুক্তি। বন্দুকের জোর ছাড়া গুটিকয়ের শাসনতন্ত্র পরিচালনার কোনো উপায় নেই ঠিকই, কিন্তু এই যে কোটি কোটি মানুষ, অসীমের আত্মার আলো বুকে করে জন্মানো অগণন মানুষ – এঁরা যদি নিজেরাই নিজেদেরকে অক্ষম ভেবে কুঁই কুঁই না করে, তাহলে স্রেফ বন্দুক দিয়ে তো আর এই জনসমুদ্রকে পুকুর বানানোর কোনো বুদ্ধি নাই! - [জর্জ অরওয়েল ।। জাতীয়তাবাদী মন](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/2519/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] যতক্ষণ এটা জার্মান, জাপান এবং অন্যান্য দেশের কুখ্যাত ও চিহ্নিত জাতীয়তাবাদী আন্দোলনে প্রয়োগ করা হয়, এর সবকিছুই স্পষ্টভাবে ধরা পড়ে। নাৎসিবাদের মুখোমুখি হয়ে আমরা প্রায় সকলেই একই কথা বলবো। কিন্তু আবারো বলছি, আমি উপযুক্ত শব্দের অভাবের কারণে এখানে ‘জাতীয়তাবাদ’ শব্দটা ব্যবহার করছি। আমি যে অর্থে জাতীয়তাবাদ ব্যবহার করছি তা কমিউনিজম, রাজনৈতিক ক্যাথলিকবাদ, জায়নবাদ, অ্যান্টি-সেমেটিজম, ট্রটস্কিবাদ এবং শান্তিবাদের মতো আন্দোলন এবং প্রবণতাগুলোকেও অন্তর্ভুক্ত করে। এটা শুধু কোন সরকার বা দেশের প্রতি আনুগত্য বুঝাবে তা যেমন জরুরী না, তেমনি সেটা যে শুধু অস্তিত্বশীল কোন কিছুর প্রতি আনুগত্য বুঝাবে তাও জরুরী না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইহুদি, ইসলাম, খ্রিষ্টান, প্রলেতারিয়াত, সাদা রেস এই সবই প্রগাঢ় জাতীয়তাবাদী অনুভূতি। কিন্তু, এদের অস্তিত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তোলা যেতে পারে এবং এদের এমন কোন সর্বজন গৃহীত সংজ্ঞাও নাই। জোর দিয়ে এটা আবারও বলা যায়, জাতীয়তাবাদী অনুভূতি শুধুই নেতিবাচক (negative) হতে পারে। যেমন ট্রটস্কিবাদীরা অন্য কোন ইউনিটের প্রতি আনুগত্য প্রকাশ না করেও সোভিয়েতের শত্রু হয়েছিলেন। যখন কেউ এই প্রকাশিত চিহ্নগুলো ধরতে পারবে তখনই ‘জাতীয়তাবাদ’ দ্বারা আমি কি বুঝাচ্ছি সেটা পরিষ্কার হয়ে উঠবে। একজন জাতীয়তাবাদী কেবল, অথবা প্রধানত, প্রতিযোগিতামূলক মর্যাদার কথা চিন্তা করেন। তিনি একজন ইতিবাচক (positive) অথবা নেতিবাচক (negative) জাতীয়তাবাদী হতে পারেন, মানে তিনি তার মানসিক শক্তিকে প্রচার অথবা অপপ্রচারে ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোন ভাবেই হোক তার চিন্তাভাবনা সর্বদাই হার-জিত, বিজয় এবং অপমান এসব ঘিরেই থাকে। তিনি ইতিহাসকে, বিশেষ করে সমসাময়িক ইতিহাসকে, মহান মহান ক্ষমতার এককদের ক্রমাগত উত্থান ও পতন হিসেবে দেখেন। এবং, চতুর্দিকে যত ঘটনা ঘটে এর সবকিছুই স্বপক্ষের উন্নতি এবং কোন ঘৃণিত প্রতিদ্বন্দ্বীর অবনতি হিসেবে তার কাছে প্রতিভাত হয়। কিন্তু, জাতীয়তাবাদের সাথে নিছক সাফল্যের পূজা করাকে গুলিয়ে না ফেলাটাও গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদীরা শক্তিশালী পক্ষের সঙ্গে সংঘবদ্ধ হওয়ার মত সাধারণ নীতি গ্রহণ করেন না। বরং, সে আগে পক্ষ নির্বাচন করে, পরে নিজেকে বুঝায় যে তার পক্ষই সবচেয়ে শক্তিশালী। এমনকি বাস্তব ঘটনার সিংহভাগ তার বিপক্ষে থাকলেও সে নিজের বিশ্বাসে অটল থাকে। আত্মপ্রবঞ্চনায় প্রভাবিত ক্ষমতালিপ্সাই হলো জাতীয়তাবাদ। প্রত্যেক জাতীয়তাবাদী ঘোর অসাধুতা করতে সক্ষম, কিন্তু, যেহেতু তিনি নিজের চেয়েও বড় কিছুকে ভজনা করেন, তাই তার সে কাজ সঠিক হওয়ার ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত থাকেন। এই দীর্ঘ সংজ্ঞা দেয়ার পর আমি মনে করি এখন কবুল করে নেয়া যায়, যে অভ্যাসের কথা আমি বলছিলাম সেটা ইংরেজ বুদ্ধিজীবীদের মধ্যে প্রচুর পরিমাণে বিদ্যমান এবং সাধারণ জনগণের তুলনায় তাদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যায়। যারা সমসাময়িক রাজনীতি নিয়ে গভীরভাবে ভাবেন, কিছু কিছু বিষয় মান-ইজ্জতের ভাবনা দ্বারা এতটাই আক্রান্ত যে, এই বিষয়গুলো সম্পর্কে কোন যৌক্তিক পথ অবলম্বন করা তাদের জন্যে অসম্ভব হয়ে দাঁড়ায়। হাজারটা উদাহরণের মধ্যে একটা দেয়া যেতে পারে। ধরেন এই প্রশ্নটা: জার্মানিকে যুদ্ধে পরাজিত করতে সোভিয়েত, ব্রিটেন এবং আমেরিকা এই তিন মিত্রপক্ষীয় শক্তির মধ্যে কার অবদান বেশি ছিল? - [বব ব্ল্যাক ।। এনার্কি ১০১](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%ac-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%a7/2497/): অনুবাদ: ইস্ক্রা ‘নৈরাজ্যবাদ’ কি? ‘নৈরাজ্য’ কি? কারা ‘নৈরাজ্যবাদী’? - [জুলিয়ান অ্যাসাঞ্জ ।। সাম্রাজ্যিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে প্রধান এক অস্ত্র হতে পারে ক্রিপ্টোগ্রাফি](https://auraj.net/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae/2490/): সূত্র: কার্টূন মুভমেন্ট\[/caption\] আক্রমণাত্মক অস্ত্র হিসেবে কম্পিউটার ভাইরাসের ব্যবহার এক কালে কল্পবৈজ্ঞানিক উপন্যাসের প্লট বলে ভাবা হতো। এখন এটা এক বৈশ্বিক বাস্তবতা। আন্তর্জাতিক আইনের বিপরীতে বারাক ওবামার প্রশাসনের বেপরোয়া আচরণ একে উৎসাহিত করে চলেছে। নিজ নিজ আক্রমণাত্মক সামর্থ্য বাড়ানোর জন্য অন্য রাষ্ট্রগুলোও এখন একই কায়দা অনুসরণ করবে। তাদেরকেও তো নাগাল ধরতে হবে, তাই না? - [সুবোধের বোধ ও বাংলাদেশের প্রাক-রূপায়নের রাজনীতি](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/2483/): ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন এলাকায় চোখে পড়েছিল এই ছবিটি। পলায়নরত সুবোধকে এভাবে ঢেকে দেওয়া হয়েছিল পোস্টার দিয়ে। সুবোধের এই গ্রাফিতিতে লেখা ছিল, ‘এখানে সাপ ভরা চাপ চাপ রুচি! - [নৈরাজ্য নয়— ‘মাৎসন্যায়’](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/2475/): অর্থাৎ, অ্যানার্কিজমের প্রধান অর্থই হচ্ছে যে, রাষ্ট্র এবং অন্য যাবতীয় কেন্দ্রীভূত কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। অথরিটি মানেই বলপ্রয়োগ। সকল অথরিটিই অবৈধ। সকল বলপ্রয়োগ অবৈধ। নিজেকে বৈধ প্রমাণ করার দায় অথরিটিরই, নইলে তা আপনাতেই অবৈধ (নোম চমস্কি, ২০০৫: ১৭৪, ১৭৮)। মানুষ নিজেই নিজের অথরিটি হয়ে উঠবে, ‘অর্থ’ হয়ে উঠবে, তার জন্য যাবতীয় কেন্দ্রীভূত অথরিটির বিলয় প্রয়োজন। হদিস ডেভিড গ্রেইবার, ২০১১-ক। David Graeber, Occupy Wall Street's Anarchist Roots, Al Jazeera, ‘Opinion’ section, 30 Nov 2011. - [প্রথাবিরোধী সংস্কৃতি](https://auraj.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/2455/): বাঙ্কসির ‘ইঁদুর’ আর আমাদের ‘চিকা’! - [প্যারি বসন্ত : বিপ্লবের পরম্পরা](https://auraj.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/2439/): সূত্র: মে'৬৮ পোস্টার\[/caption\] অবশেষে ৩০ মে প্রধানমন্ত্রী পম্পিদ্যুর অনুরোধ-সুপারিশে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রেসিডেন্ট দ্য গল। এর পরপরই একটা বড় র‍্যালি রাস্তায় নামে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে। এটি মূলত ছিল সরকার ও দ্য গলের সমর্থকগোষ্ঠী। শ্রমিকশ্রেণীর একটা বড় অংশও এই ঘোষণাকে স্বাগত জানায় এবং নিজেদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে। কমিউনিস্ট পার্টি রাজি হয়ে যায় নির্বাচনে অংশ নিতে। ফলে ধীরে ধীরে মিইয়ে যায় একটি সমাজবিপ্লবের আকাঙ্ক্ষা। আর জুন মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যায় এই আন্দোলন-বিক্ষোভ-বিদ্রোহের রেশ। শ্রমিকরা ধীরে ধীরে আবার কাজে ফিরতে শুরু করেন। সরবোন বিশ্ববিদ্যালয় দখল করে রাখা শিক্ষার্থীদের বের করে দিকে সক্ষম হয় পুলিশ। ১৯৬৮ সালের মে মাসে ফ্রান্সের শিক্ষার্থী-শ্রমিক-জনতার অনেকের বুকেই হয়তো জমা হয়েছিল বিপ্লবের স্পৃহা। চোখে জেগেছিল নতুন সমাজ গঠনের স্বপ্ন। শেষপর্যন্ত তেমনটা হতে না পারলেও এক মাসের উত্তাল আন্দোলন পাকাপাকিভাবে কিছু পরিবর্তন এনেছিল ফরাসি সমাজে। জুনের জাতীয় নির্বাচনে আবার গলই প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসতে পারলেও আগের মতো দমবন্ধকরা রক্ষণশীল পরিস্থিতি তৈরি হয়নি। তৈরি হয়েছিল একটা মুক্ত পরিসর। ফ্রান্স অনেকখানি এগিয়ে গিয়েছিল একটি সহনশীল-ধর্মনিরেপক্ষ সমাজ গঠনের দিকে। নারী অধিকারের প্রশ্নে এসেছিল বড় কিছু পরিবর্তন। আগে ফরাসী নারীরা কর্মক্ষেত্রে প্যান্ট পরতে পারতেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে স্বামীর অনুমতির প্রয়োজন হতো। এই বিষয়গুলো আর থাকেনি ৬৮ সালের প্যারিস বসন্তের পর। ৫০ বছর পরে এসেও প্যারিস বসন্তের স্মৃতি শিহরণ জাগায় মুক্তিকামী মানুষের বিদ্রোহী সত্তায়। অনেক সমালোচনা-নেতিবাচক কথাবার্তা দিয়েও স্তব্ধ করে দেওয়া যায়নি ৬৮-এর লড়াকু মনোভাবকে। এখনও সেই উত্তাল দিনগুলি অনুপ্রেরণা হিসেবে কাজ করে অনেকের মনে। অনেকেই এই ভেবে আশায় বুক বাঁধেন যে, আবার এমন এক প্রজন্ম আসবে। তরুণ সেই প্রজন্ম আবার মুষ্ঠিবদ্ধ হাতে উচ্চারণ করবে স্পর্ধার শব্দ। চিৎকার করে বলবে, “বাস্তববাদী হও, অসম্ভবের দাবি তোলো”। প্যারিস বসন্তের শ্লোগান-গ্রাফিতি বিপ্লব মানে আনন্দ, বিপ্লব মানে ‘টোটাল অর্গাজম’!‍ আহ ! - [পিটার ক্রপোৎকিন ।। 'ন্যায়বিচার' নামের সংঘবদ্ধ প্রতিহিংসা](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a5%a4%e0%a5%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/2427/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] অবশ্যই, গত পাঁচ শতকের অর্থনৈতিক পরিবর্তন কেমন করে ঘটলো, ব্যবসাবাণিজ্য কতদূর এগোলো, ব্যাংক এবং বাণিজ্যিক ঋণব্যবস্থা কেমন করে তৈরি হলো, যুদ্ধ, উপনিবেশায়ন এবং পুঁজিবাদী উৎপাদন কেমন করে সামাজিক উৎপাদনকে প্রতিস্থাপন করলো এবং এগুলোর সাথে ন্যায়বিচারের ধারণা কেমন করে পাল্টে গেল তা যথেষ্ট কৌতুহলোদ্দীপক পাঠ। এসব নিয়ে মুক্ত শহরগুলোর ঐতিহাসিকদের করা কিছু চমকপ্রদ গবেষণাপত্র হয়তো এখানে সেখানে পাওয়া যেতে পারে। খ্রিস্টবাদ এবং রোমান আদর্শের প্রভাব নিয়ে কিছু মৌলিক গবেষণাপত্র আজও টিকে আছে (যদিও এই এর পর্যবেক্ষণগুলো জটিলতায় ভরপুর এবং প্রচলিত মতের বিরোধী)। কিন্তু, সবকিছুকেই কেবলমাত্র অর্থনীতির আলোকে চিন্তা করাটা ভুল হবে। যেমনটা ভুল হবে উদ্ভিদবিজ্ঞান পড়তে গিয় আর্দ্রতা, আলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে গাছের জীবনের জন্য শুধু যদি তাপের প্রয়োজনীয়তাই হিসাব করি। ইতিহাসের এই সারসংক্ষেপে ছোট পরিসরে হলেও দেখানো হয়েছে, কেমন করে রাষ্ট্র এবং বিবর্তিত প্রতিহিংসা বা ন্যায়বিচার একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কেমন করে যুগ যুগ ধরে এরা একে অপরকে সমর্থন করে আসছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই পরিষ্কার হয়ে যাবে কোন যুক্তিতে এই দুই প্রতিষ্ঠান একত্রে জুড়ে থাকে, কেমন করে উভয়েই একই উৎপত্তিস্থল থেকে উদ্ভুত হলো। কর্তৃপক্ষকে সামাজিক নিরাপত্তা রক্ষার এবং আইন ভঙ্গকারীর উপর প্রতিশোধ নেওয়ার দায়িত্ব অর্পন করা হয়। আপনি যদি বিচারকদের সমাজের মধ্য থেকে বিশেষভাবে বাছাইকৃত সদস্য বলে মেনে নেন,যাদের হাতে প্রচলিত বিধিবিধানকে প্রয়োগ করার ক্ষমতা তুলে দেওয়া হয়েছে; তাহলেই রাষ্ট্রের আদিমূলটি পেয়ে যাবেন, যাকে কেন্দ্র করে অন্যান্য ক্ষমতাগুলো উদ্ভুত হয়েছে। অপরপক্ষে, আপনি যদি রাষ্ট্র নামক কেন্দ্রীভূত কাঠামোটিকে মেনে নেন, তাহলে দেখবেন এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ন্যায়বিচার প্রদান করা, যা বিচারকদের হাতে ন্যস্ত। কিন্তু, জনগণ কর্তৃক নির্বাচিত বিচারক পাওয়া কি সম্ভব? - [এমা গোল্ডম্যান ।। ব্যক্তি সমাজ ও রাষ্ট্র](https://auraj.net/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/2412/): সূত্র: ডিভিয়ান্ট আর্ট\[/caption\] মানুষের মন এখন কিংকর্তব্যবিমূঢ়। এর কারণ মনে হচ্ছে, আমাদের সভ্যতার মূলভিত্তিই যেন নড়ে গেছে। বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষ আস্থা হারাচ্ছে। বিশেষজ্ঞরা অনুধাবন করছেন যে,শিল্প-পুঁজিবাদ যে লক্ষ্য অর্জন করবে বলে আশা করা হয়েছিল তা অর্জনে ব্যর্থ হচ্ছে। একটা সমাধান খুঁজে পেতে দুনিয়াজুড়ে সকলে হিমশিম খাচ্ছে। সংসদীয় ব্যবস্থা ও গণতন্ত্র ক্রমাবনতির দিকে। ফলে ফ্যাসিবাদ ও এ ধরনের 'শক্তিশালী' সরকারের মাঝে মুক্তি খোঁজার চেষ্টা করা হচ্ছে। দুনিয়াজুড়ে বিদ্যমান বিরোধী মতগুলোর মাঝে সংগ্রাম এখন দানা বাঁধছে, ফলে সৃষ্ট সামাজিক সমস্যা দ্রুত সমাধানের দাবি উঠছে। অন্যান্য বিষয়ের মধ্যে সংকট, বেকারত্ব, যুদ্ধ, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে সঠিক পদক্ষেপের ওপর ব্যক্তির কল্যাণ ও মানবসমাজের ভাগ্য নির্ভর করছে। রাষ্ট্র সরকারের মাধ্যমে কার্যকর ও ক্ষমতাশীল। রাষ্ট্র বর্তমানে সকল চিন্তাশীল মানুষের কাছে গভীর মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সভ্য সকল দেশের রাজনৈতিক উন্নয়ন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমাদের কি আরো শক্তিশালী সরকার দরকার? - [রাজা এবং রাষ্ট্রের ধর্ম: দণ্ডনীতির উৎপত্তির গল্প](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a6/2403/): সূত্র: ডিসোর্স\[/caption\] ‘নৈরাজ্য’ শব্দটার ভেতরে আছে ‘রাজা’ বিষয়ক ধ্যানধারণা। আসলে রাজ, বিরাজ, রাজ্য, রাজা, রাজন, সম্রাট, রাষ্ট্র প্রভৃতি শব্দের আদিতে আছে ‘রাজ্’ নামের ধাতুটি (হরিচরণ বন্দোপাধ্যায়, ১৯৯৬-খ: ১৯০৭)। এই ‘রাজ্’-এর অর্থ হচ্ছে ‘শোভা, দীপ্তি’ (হরিচরণ বন্দোপাধ্যায়, ১৯৯৬-খ)। এই ধাতু থেকে উৎপত্তি লাভ করা ‘রাজ’ শব্দটির অর্থ ‘শোভা পাওয়া, দীপ্তি পাওয়া’; ‘প্রকাশ পাওয়া, বিদ্যমান থাকা’। এইভাবে ‘বিরাজ’ শব্দের অর্থ ‘শোভমান, শোভিত’, ‘দীপ্যমান, দীপ্ত’; কিংবা ‘শোভা পাওয়া, শোভিত হওয়া’; ‘শোভা করিয়া অবস্থান করা’, ‘বিদ্যমান থাকা, উপস্থিত থাকা’। ‘সম্রাট’ শব্দেরও অন্যতম অর্থ ‘রাজা’, এর গোড়ায় আছে ‘সম্+রাজ+কিপ’, অর্থাৎ ‘যিনি মণ্ডলেশ্বর ও রাজগণের শাসক, তিনি সম্রাট’। তার মানে: যিনি শোভা পান, যিনি দীপ্তি পান, যিনি প্রকাশ পান, যিনি বিদ্যমান থাকেন, তিনিই হন রাজা। কিন্তু ‘রাজা’ ছাড়া বাকি সব মানুষ কি শোভা পান না? - [পিটার ক্রপোটকিন ।। আইন ও শাসন](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b6/2334/): প্রথম অধ্যায় “অজ্ঞতা যখন সমাজ শাসন করে এবং মানুষের মনে বিশৃঙ্খলা বিরাজ করে, আইনের প্রয়োগ তখন বহুগুণে বেড়ে যায়। আইনই সবকিছু নিয়ন্ত্রণ করবে বলে আশা করা হয়। প্রতিটি নতুন আইন হিসাবের নতুন গরমিল শুরু করে। মানুষ সেই নতুন আইনের কাছ হতে ক্রমাগত তাই দাবি করতে থাকে যা আসলে শুরু হতে পারে খোদ তাদের শিক্ষা আর নৈতিকতার মাধ্যমেই।” উক্তিটি কোনো বিপ্লবীর এমনকি কোনো সংস্কারকেরও নয়। এ উক্তিটি করেছেন ডালোইয়ের যিনি একজন আইনজ্ঞ, ফরাসি আইনের সংকলন “র‌্যাপোর্টিয়ার ডে লা লেজিসলেশন” গ্রন্থের সংকলক। এই কথাগুলো বলেছেন এমন একজন ব্যক্তি যিনি নিজে একজন অনুরাগী আইনপ্রণেতা কিন্তু উক্তিটিতে আমাদের সমাজের অস্বাভাবিকতা নিপুণভাবে ফুটে উঠেছে। বিদ্যমান রাষ্ট্রসমূহে নতুন আইনকে সকল অশুভের প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়। যা খারাপ তা পরিবর্তন না করে, জনগণ নতুন আইন দাবী করতে থাকে। যদি দুই গ্রামের মধ্যে রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, তা হলে গ্রামবাসী বলতে শুরু করে “স্থানীয় পর্যায়ে রাস্তা বিষয়ে আইন থাকা উচিত”। ধরা যাক, কোনো বনরক্ষী কাউকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। তখন বনরক্ষীর কোনো আচরণে সেই ব্যক্তি অপমানিত বোধ করলেন। সেই অপমানিত ব্যক্তি বলে ওঠেন, “বনরক্ষী যাতে ভালো ব্যবহার করে এর জন্য আইন হওয়া উচিত।” কৃষি বা বাণিজ্যে বন্ধ্যাত্ব দেখা দিলে কৃষক, গবাদি পশুপালক কিংবা শস্যের ফটকাবাজ যুক্তি তুলে ধরে বলেন, “আমাদের সুরক্ষার জন্য আইন দরকার।” একবারে প্রান্তিক বৃদ্ধ দর্জিও তার ক্ষুদ্র ব্যবসা সুরক্ষার জন্য আইন চায়। যদি কোনো মালিক মজুরি কমায় কিংবা কর্মঘণ্টা বাড়ায়, তখন পুঁচকে রাজনীতিবিদও বিস্ময় প্রকাশ করে বলে ওঠেন, “আমাদের অবশ্যই এমন আইন থাকা প্রয়োজন যার মাধ্যমে অধিকার সংরক্ষণ করা যায়।” তারা শ্রমিকদের এমন কথা বলবে না যে, এর সমাধানের অন্য পথ রয়েছে এবং তা আরো বেশি কার্যকর ও সোজা পথ। আর তা হলো প্রজন্মের পর প্রজন্ম শ্রমিকের কাছ থেকে লুট করা সম্পদ মালিকের কাছ থেকে উদ্ধার করা। সংক্ষেপে বলা যায়, আইনের উপস্থিতি সর্বত্র ও সবকিছুতে—ফ্যাশন বিষয়ে আইন, পাগলা কুকুর বিষয়ে আইন, সততা বিষয়ে আইন, সকল ধরনের অনাচার এবং মানুষের অলসতা ও ভীরুতার কারণে ক্ষতিকারক কাজ বন্ধের জন্য আইন। প্রচলিত শিক্ষা আমাদের এমন ভুল পথে পরিচালিত করে যে শিশুকাল থেকেই আমাদের মাঝে বিদ্রোহ করার স্পৃহা নষ্ট হয়ে যায়। এই শিক্ষা আমাদেরকে শাসকের কাছে সমর্পণ করতে শেখায়। এই অবস্থা দ্বারা আমরা এমনভাবে ভুল পথে পরিচালিত হই যে, আইনের পরিমন্ডল আমাদের জীবনের সকল ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে — আমাদের জন্ম, আমাদের শিক্ষা, আমাদের উন্নয়ন, আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব—সবকিছু। এ অবস্থা চলতে থাকলে আমাদের সকল উদ্যোগ—আমাদের এবং আমাদের নিজেদের মঙ্গলের জন্য ভাবনার অভ্যাস হারিয়ে ফেলবো। আমাদের সমাজ এখন এটা বুঝতে অক্ষম যে, আইনের আধিপত্যের বাইরেও আমরা টিকে থাকতে পারি। এই আইনের আধিপত্যের বিস্তার ঘটায় একটি প্রতিনিধিত্বশীল সরকার এবং তা পরিচালনা করে মুষ্টিমেয় কয়েকজন শাসক। এমনকি পরাধীনতা থেকে মুক্ত হলেও তার তাৎক্ষণিক কাজ হয় সেই পুরোনো ব্যবস্থা আবার প্রতিষ্ঠা করা। ‘মুক্তির প্রথম বছর’১ কোনোভাবেই একদিনের বেশি টেকেনি। কারণ মুক্তির পরপরই তারা নিজেরাই নিজেদের আইন ও শাসনের জোয়ালে আটকে ফেলেছিল। বস্তুত কয়েক হাজার বছর ধরে আমাদেরকে যারা শাসন করেছে,‌‌‌'আইনকে শ্রদ্ধা কর, শাসককে মেনে চল' বলা ছাড়া তারা কিছুই করেনি। এই নৈতিক পরিবেশের মাঝেই পিতামাতা তাদের সন্তানদের বড় করে তোলে। আর শিক্ষায়তনগুলো এই ধারণাকে আরো বদ্ধমূল করে তোলে। শিশুদেরকে আইনের প্রয়োজনীয়তার সাথে ধাতস্থ করে তুলবার জন্য খণ্ড খণ্ড বিচ্ছিন্ন মেকি বিজ্ঞানকে চতুরতার সাথে কাজে লাগানো হয়। আইন মান্য করাকে ধর্ম পর্যায়ে নিয়ে যাওয়া হয়। নৈতিক শুদ্ধতা ও আইনের প্রভুদের একাকার করে সমান ঐশ্বরিকতায় মিলিয়ে ফেলা হয়। শিক্ষায়তনের ঐতিহাসিক নায়ক হয় তারাই, যারা আইন মান্য করে এবং আইনকে আইনবিরোধীদের হাত থেকে রক্ষা করে। পরবর্তীকালে আমাদের যখন জনজীবন, সমাজ ও সাহিত্যের সঙ্গে সংযোগ ঘটে,এই পূর্ব ধারণা আমাদের মাথায় ঠেসে ঢোকানো হয়। আর তা কাজ করে তেমনভাবে যেভাবে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা পানির ফোঁটা পাথরেও গর্ত করে ফেলে। আইনের প্রতি শ্রদ্ধার বিষয়টি ইতিহাস, রাজনীতি বিজ্ঞান, সামাজিক অর্থনীতির বইয়ে ঠাসা থাকে। এমনকি ধর্মতত্ত্ব ও স্বৈরাচারী শক্তির উপর ভর করে, জ্ঞানরাজ্যে কৃত্রিমতার বিকাশ ঘটিয়ে ভৌত বিজ্ঞানকেও (physical science) প্রয়োজনে ব্যবহার করা হয়। যদিও এই জ্ঞান নিখাদ পর্যবেক্ষণের ফলাফল। এভাবেই আমাদের বুদ্ধিমত্তাকে সুকৌশলে বিভ্রান্ত করা হয় এবং সব সময় আইনের প্রতি শ্রদ্ধা করাকে বহাল রাখা হয়। ঠিক একই কাজ করে সংবাদপত্র। আইনকে শ্রদ্ধা করে না— এমন কোনো প্রতিবেদন সেখানে পাওয়া যাবে না। যদিও দেখা যায়, প্রথম পাতায় যেখানে আইনের শাসনের কথা প্রচার করা হয়, সেখানে পরের পাতাতেই সেই আইনের অকার্যকারিতা নিয়ে প্রতিবেদন ছাপা হয়। এরা আইনের দাসত্বকে গুণ হিসেবে পরিগণিত করে। এমন কোন বিপ্লবী কি পাওয়া যাবে, যে তার যৌবনে আইনকে তথাকথিত ‘অপব্যবহারের’ হাত হতে রক্ষা করতে আইনের রক্ষক হিসেবে শুরু করেনি? - [ধর্ষণ বলপ্রয়োগ বলাৎকার](https://auraj.net/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/2328/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] আজকের সারা দুনিয়ায় প্রলোভন বৈধ ব্যাপার। মৌলিকভাবে দরকারি ব্যাপার। প্রলোভন ছাড়া বিজ্ঞাপন অচল। বিজ্ঞাপন ছাড়া পণ্য অচল।১ পণ্য ছাড়া নিত্যনতুন বাজারি উৎপাদন অচল। প্রবৃদ্ধি ধপাস। এই হলো নয়া উদারনীতিবাদী আর্থরাজনৈতিক ব্যবস্থা। এই হলো বিদ্যমান গণতন্ত্রের পলিটিক্যাল ইকনোমি। টিভিতে পত্রিকায় সিনেমায় নাটকে বিজ্ঞাপনে গল্পে সাহিত্যে প্রবন্ধে এবং গবেষণায় ‘প্রলোভন’ আজকে প্রধানতম থিম সং। মান্না দে’র সেই গানের কথা কে না জানে: ‘ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ’। মনুষ্যত্বের মাপকাঠি হলো: সে স্ট্যান্ডার্ড-সৌন্দর্যের প্রলোভন বোঝে কিনা। এমনই এই লোভের অর্থনীতি যে বন্ধুত্বেও প্রলোভন থাকে। ধর্ষণেও প্রলোভন থাকে। অন্য সব প্রলোভনকে বহাল রেখে ধর্ষণের প্রলোভন উচ্ছেদ করা কি সম্ভব? - [কর্তৃত্ব-বিরোধী ইশতেহার : মূল প্রস্তাব](https://auraj.net/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%87%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/2307/): পেইন্টিং: গুয়ের্নিকা ? - [রুডল্‌ফ্‌ রকার ।। নৈরাজ্যবাদ: লক্ষ্য ও উদ্দেশ্য](https://auraj.net/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%ab-%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%a8%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/2278/): সূত্র: উইকিপিডিয়া\[/caption\] জ্যাকোবিন-ঐতিহ্যের যে-প্রভাব, তার বিরোধিতা করেছিলেন প্রুধোঁ। ফরাসি গণতন্ত্রীদের এবং ঐ সময়ের বেশিরভাগ সমাজতন্ত্রীর চিন্তনে আধিপত্য বিস্তার করেছিল জ্যাকোবিন-ঐতিহ্য। এই ঐতিহ্যের দৃঢ়-সংকল্প ছিল সামাজিক অগ্রগতির স্বাভাবিক প্রক্রিয়া-প্রণালীর মধ্যে কেন্দ্রীয় রাষ্ট্র ও অর্থনৈতিক নীতিমালার হস্তক্ষেপ ঘটানো। সমাজকে এই দুই ক্যান্সার-জাতীয় মাথাচাড়া-দেওয়া জিনিসের হাত থেকে মুক্ত রাখাটাই হল, প্রুধোঁর মতে, ঊনবিংশ-শতকের বিপ্লবের প্রধান গুরুত্বপূর্ণ কর্তব্য। প্রুধোঁ কোনো কমিউনিস্ট ছিলেন না। সম্পত্তিকে স্রেফ শোষণের সুযোগ ব’লে নিন্দা করেছেন তিনি। কিন্তু তিনি আবার এটাও কবুল করেছেন যে, উৎপাদনের যন্ত্রপাতি-হাতিয়ারের মালিকানা হবে সবার, যা বাস্তবায়িত হবে স্বাধীন চুক্তির দ্বারা দায়বদ্ধ শিল্প-কল-কারখানাভিত্তিক গ্রুপসমূহের মাধ্যমে এই এই শর্তে যে, অন্যের শোষণের স্বার্থে এই অধিকার কাজে খাটানো হবে না এবং প্রত্যেক ব্যক্তিকে তার নিজের একক শ্রমে উৎপাদিত বস্তুর পুরোটা পাওয়ার নিশ্চয়তা বিধান করা হবে। সমপরিমাণ কাজের বিনিময়ে প্রত্যেককে সমপরিমাণ অধিকার ভোগ করার গ্যারান্টি দেয় পারস্পরিক (উভয়পাক্ষিক) লেনদেনের উপর প্রতিষ্ঠিত এই বন্দোবস্ত। কোনো পণ্যের উৎপাদন সমাধা করার জন্যে গড়ে যেটুকু কর্মসময় দরকার পড়ে সেটাই তার মূল্য নির্ধারণের মাপকাঠি হয়ে ওঠে এবং এটাই হয়ে ওঠে পারস্পরিক বিনিময়ের ভিত্তি। এভাবে পুঁজি বঞ্চিত হয় তার সুদখোরি ক্ষমতা থেকে এবং সম্পূর্ণভাবে বাঁধা পড়ে কর্মসম্পাদনের সাথে। সকলের জন্যে সুলভ হয়ে ওঠার ফলে এটা আর শোষণের হাতিয়ার হয়ে উঠতে পারে না। এরকম একটা অর্থনীতি রাজনৈতিক দিক থেকে জবরদস্তিমূলক হাতিয়ারপাতিকে অনাবশ্যক করে তোলে। সমাজ হয়ে ওঠে স্বাধীন মানব-সম্প্রদায়সমূহের সমস্বার্থ-অভিমুখিন একটা গোষ্ঠী, যা তাদের কাজকারবারের আয়োজন সারে প্রয়োজন অনুসারে—নিজেরা-নিজেরাই, অথবা অন্যদের সাথে যুক্তাবদ্ধ হয়ে। আর, এ-ধরনের একটা সমাজে অন্যের স্বাধীনতায় মানুষ তার নিজের স্বাধীনতার সীমা অনুভব করে না—অন্যের স্বাধীনতায় মানুষ বরং তার নিজের স্বাধীনতার নিরাপত্তা ও নিশ্চয়তা অনুভব করে। “সমাজে ব্যক্তি যত বেশি স্বাধীন, স্ব-পরিচালিত এবং কর্ম-উদ্যোগী হবে, সমাজের জন্যে ততই মঙ্গল।” প্রুধোঁ অনুভব করেছিলেন যে, স্বাধীন সমিতি-সংঘের এই সংগঠন-নীতি নিকটতম ভবিষ্যত বিকাশের আরও আরও সম্ভাবনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো বাধানিষেধ আরোপ তো করেই না, বরং প্রত্যেকটা ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডের জন্যে বৃহত্তম সুযোগ-পরিসরের অবকাশ রাখে। সমিতি-সংঘের এই দৃষ্টিভঙ্গি থেকে শুরু ক’রে, প্রুধোঁ সেই সময়কার উদীয়মান জাতীয়তাবাদের রাজনৈতিক তৎপরতা অভিমুখিন উচ্চাভিলাষের বিরুদ্ধে লড়াই করেছেন একইভাবে—বিশেষত সেই জাতীয়তাবাদ যার দৃঢ় প্রবক্তা ছিলেন ম্যাজিনি, গ্যারিব্যাল্ডি, লেলেওয়েল এবং অন্যান্যরা। এদিক থেকে বিচার করলেও বলতে হয় যে, তাঁর সমসাময়িকদের বেশিরভাগের তুলনায় \[জগৎকে\] তিনি দেখেছেন অধিকতর সুস্পষ্টভাবে। সমাজতন্ত্রের বিকাশ-প্রবাহের উপর প্রুধোঁ খুব গভীর প্রভাব বিস্তার করেছিলেন। এটা সবচে বেশি করে টের পাওয়া গিয়েছিল ল্যাটিন দেশগুলায়। ব্যক্তিগত নৈরাজ্যবাদ ব’লে যা পরিচিত, আমেরিকায় তার সক্ষম প্রবক্তা ছিলেন জোসিয়া ওয়ারেন, স্টিফেন পার্ল অ্যান্ড্রুজ, উইলিয়াম বি. - [ডিজিটাল নিরাপত্তা: রাষ্ট্রের সর্বস্বৈরতন্ত্রের প্রহরা-প্রণালী](https://auraj.net/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/4352/): সূত্র: উইকিপিডিয়া\[/caption\] এর পরে ২১ ধারার মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে কোন ধরনের বুদ্ধিবৃত্তিক সামালোচনাকেও অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রথমে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়গুলোকে জনমানসে অত্যাধিক সংবেদনশীলভাবে চিত্রায়ন এবং পরবর্তিতে আইন করে এগুলো নিয়ে কোন ধরনের ভিন্ন মতামত ও বৃদ্ধিবৃত্তিক আলোচনা, সামালোচনার পথকে বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু এটা সর্বজন স্বীকৃত যে, বিদ্যায়তনিক চর্চায় কোন কিছুকেই সমালোচনার উর্ধ্বে রাখা যায় না, যে কোন কিছুই সমালোচনার বিষয়বস্তু হতে পারে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলার মানুষের ইতিহাসে একটা ঐতিহাসিক কালপর্ব। সেই সময়ের প্রকৃত ঘটনা জানতে ইতিহাস পাঠে ও রচনায় সর্বদা নির্মোহ থাকার বিকল্প নেই। আবার মুক্তিযুদ্ধের মতো কোন গুরুত্বপূর্ণ ঘটনার ঐতিহাসিক পুনর্মূল্যায়ন শতাধিক বছর পরেও প্রয়োজনীয় হয়ে ওঠে। ইতিহাসের পুনর্মূল্যায়নে, পাঠে ও রচনায় অনেক সময়ই একাধিক দৃশ্যকল্প, বয়ান ও বাস্তবতা এসে হাজির হয়। শাসকের ব্যাখার খাপে না আঁটলে তাকে অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ এই আইনে আছে। সুতরাং এই বিধান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় বাধা হয়ে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের চেতনাও রাষ্ট্রের নির্ধারিত বিষয় না। মুক্তিকামী জনতা কোন মুক্তির চেতনা থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তা সম্পর্কে রাষ্ট্রীয় ন্যারেটিভের বাইরে জনগণের মাঝে বিচার, বিশ্লেষণ ও মতামত থাকা খুবই স্বাভাবিক। কোন ন্যারেটিভকে কনক্লুসিভ ভাবে উপস্থাপনের চেষ্টা সত্য উদ্ঘাটনের ও উপস্থাপনের পথকে বাধা দেয়। যেকোন ঐতিহাসিক চরিত্রর ঐতিহাসিক ভূমিকার পুনর্মূল্যায়ন, পাঠ ও রচনা হতে পারে এবং এক্ষেত্রে ভিন্নমতকে আইন কানুন দণ্ডবিধি দিয়ে প্রতিহত করার চেষ্টা অর্থডক্সির মতই এবং বুদ্ধিবৃত্তিক দৈন্যতার পরিচয়। ‘জাতিরজনক’ ধারণাটির সঙ্গে বামপন্থী রাজনৈতিক মতাদর্শের বিরোধ আছে। জাতিবাদ/জাতিরাষ্ট্র ধারণার পাটাতনে দাঁড়িয়েই এই বিরোধ। যিনি জাতিরাষ্ট্র মানেন না তিনি জাতির জনক ধারণাটা মানবেন কেন? - [সাম্রাজ্য স্বাধীনতা ইন্টারনেট](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/4330/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] নিজেকে আমরা কার সামনে কতটুকু উন্মুক্ত করব, কতটুকু উলঙ্গ করব, সেটা আমাদের যার যার নিজস্ব ব্যাপার। এই নিজস্বতাটুকুর নাম প্রাইভেসি। উলঙ্গ হতে কি কেউ চায়? - [বাংলাদেশ রাষ্ট্র, ডিজিটাল নিরাপত্তা আইন ও জনগণের বিরুদ্ধে অনন্ত ‘যুদ্ধ’](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be/4301/): সারা দুনিয়া যেখানে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে, করোনার বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করছে, সেখানে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার যেন তার জনগণের বিরুদ্ধেই অঘোষিত এক ‘যুদ্ধ’ ঘোষণা করেছে। দুই উপায়ে এই ‘যুদ্ধের’ বাস্তবতা উৎপাদন করা হচ্ছে। একদিকে, নজিরবিহীন বিপদজনক সিদ্ধান্ত গ্রহণ ও পদ্ধতিগত সিদ্ধান্তহীনতার মাধ্যমে জনগণের একটা বড়ো অংশের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে, অন্যদিকে যারা এমনতর সিদ্ধান্তের সমালোচনা করছেন এবং ভুলত্রুটি ধরিয়ে দিচ্ছেন রাষ্ট্র বিভিন্ন আইনী মারপ্যাঁচের মাধ্যমে তাদের নাগরিক অধিকার হরণ করা শুরু করেছে। তাদেরকে তুলে নিয়ে যাওয়া-দীর্ঘদিন ‘নিখোঁজ’ থাকার পর গ্রেফতার দেখানো-মামলা দায়ের করা সহ নানাবিধ হয়রানি ও নিপীড়ন করা হচ্ছে। গত ৫ মে ইফতারের আগেই বাড্ডা থেকে র‍্যাব পরিচয় দিয়ে রাষ্ট্রচিন্তার সদস্য এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দিদারুল ভূঁইয়াকে সাদা পোশাকধারী কয়েকজন তুলে নিয়ে যায়। দিদারুলের স্ত্রী জানান, ‘ইফতারের কিছুক্ষণ আগে দুইটা মাইক্রো নিয়ে ১১-১২ জন লোক আসে বাসায়। তারা র্যা ব পরিচয় দেয়। আমাদের কোনো কিছু বলতে না দিয়ে ইফতারের ঠিক দুই মিনিট আগে তারা দিদারকে তুলে নিয়ে যায়।’ এসময় তারা দিদারের দুটো সিপিউ, ল্যাপটপ, ওনার ব্যবহৃত সরঞ্জাম নিয়ে যায়; তার স্ত্রীকে বলা হয়, কিছু কথাবার্তা বলে তাকে ছেড়ে দেয়া হবে। মিডিয়ার তরফ থেকে র‍্যাবের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে, এই নামে কাউকে তারা তুলে আনেন নি, এমন কোনো অভিযানও তারা চালান নি। পরিবার ও স্বজনদের তরফ থেকে র‍্যাবের অফিসে যোগাযোগ করা হলেও তারা অস্বীকার করেন। কিছুক্ষণ পর মিডিয়ার মারফতে জানতে পারি লেখক মোশতাক আহমদকেও একই কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন (৬ মার্চ) সকালে দিদারুলকে থানায় হস্তান্তরের একটা সংবাদ পাওয়া গেলেও পরবর্তীতে থানা থেকে সেটা অস্বীকার করা হয়।। দেখা যায়, মোশতাক আহমেদের সাথে কার্টুনিস্ট কিশোর আহমেদকেও গ্রেফতার করা হয়েছে একই অভিযোগে। দিদারুলের পরিচিতজন রমনা থানায় গেলে জানানো হয়ে যে, জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র‌্যাব-৩ সাংবাদিক, কার্টুনিস্ট, এক্টিভিস্টসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা করেছে। এই মামলায় আসামি করা হয়েছে, কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মো দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, ব্লগার আসিফ মহিউদ্দীনকে। কিন্তু দিদারুলকে তখনো রমনা থানায় হস্তান্তর করা হয়নি, র‍্যাব-৩ থেকেও দিদারুল কোন কাস্টোডি স্বীকার করা হয়নি। দিদারুল কোথায় আছেন জানতে চাইলে ইনভেস্টিগেশন অফিসার বলেন, দিদারুল ভূঁইয়াকে রমনা থানায় না পাওয়া গেলে আমরা তাকে ‘পলাতক’ ধরে নিব। অবশেষে, সন্ধ্যায় দিদারুলকে রমনা থানায় হস্তান্তর করার সংবাদ পাওয়া যায়, কিন্তু জানানো হয়, দিদারুল সহ চারজনকে নাকি ‘সকালে’ই থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছে তার নাগরিকদের জীবন কতটা উন্মুক্ত হয়ে পড়েছে তার একটা নজির হিসেবে দিদারুলের ঘটনাকে তুলে ধরা হলো। দিদারুল কি করেছেন তার চেয়ে জরুরি বিষয় হলো তার সাথে ঘটে যাওয়া এই পুরো ঘটনা বা প্রক্রিয়াটা। রাষ্ট্রীয় বাহিনী যে কোনো সময় যেকোনো ধরণের পরোয়ানা বা আইনি প্রক্রিয়া ছাড়াই ‘সন্ত্রাসী’ কায়দায় যে কাউকে তুলে নিয়ে যেতে পারে, এবং বাসা থেকে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে থানায় হাজির করার আগ পর্যন্ত (দিদারের ক্ষেত্রে প্রায় ২৪ ঘন্টা, সাংবাদিক কাজলের ক্ষেত্রে ৫৪ দিন!) - [সম্পাদক পরিষদ।। কেন ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা করছি](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf/4296/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে নিচের মৌলিক ত্রুটিগুলো রয়েছে: ১. - [বাংলাদেশে মতপ্রকাশ: স্বাধীন অথবা শোচনীয়](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/4287/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] বস্তুত ডিজিটাল নিরাপত্তা আইনে পূর্বেকার ৫৭ ধারার ব্যাপারগুলো ২৫, ২৮, ২৯, ৩১ ধারায় ছড়িয়ে-ছিটিয়ে দেয়া হয়েছে। এখানে নির্বাচিত দু’টি ধারা (৩২ ও ৪৩) আলোচিত হলো। ৩২ ধারায় বলা আছে: (১) যদি কোনো ব্যক্তি Official Secrets Act, 1923 (Act No. - [মাইকেল সাফি।। দুনিয়া বদলে দেয়া ১০০ দিন](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2/4247/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] দিন ২৪: শুক্রবার ২৪ জানুয়ারি ভাইরাসটির ইউরোপে আগমন বন্ধু ও পরিবার-পরিজনদের সাথে নতুন চন্দ্রবর্ষ উদযাপনের জন্য ছুটিতে কয়েকশ মিলিয়ন চীনা নাগরিক ভ্রমন করছে। আক্রান্ত উহান শহরকে বন্ধ করে দেয়া হয়েছে। শহরের ভেতরের এবং বাইরের বেশিরভাগ যান চলাচল স্থগিত রাখা হয়েছে। আটশো’র বেশি সংক্রমণ সনাক্ত হয়েছে এবং ২৫ জন মৃত্যুবরণ করেছে। শহরটি প্রথমবারের মত মহামারীর অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে: খুব দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোর উপর চরম ধকল যাচ্ছে এবং পুরো জনগোষ্টি বিচ্ছিন্ন (quarantined) অবস্থায় আছে। ভাইরাসটি ইউরোপে পৌঁছে গেছে। সম্প্রতি চীন থেকে আগত দুইজন এবং তার স্থানীয় একজন আত্মীয় শনাক্ত হয়। এই তিনজনের এক ডজনের উপরে মানুষের সাথে সম্পৃক্ততা হয়েছে এবং ফ্রান্স কর্তৃপক্ষ জানালো, তারা সম্ভাব্য কেসগুলোকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, ‘আগুন সামলানোর মত করে মহামারী সামলাতে হবে’। দুইদিন আগে ডাভোসে অবস্থানকালে ট্রাম্প ভাইরাসটি সম্পর্কে প্রথমবারের মত গণমাধ্যমের মুখোমুখি হন। এক প্রশ্নে তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি সম্ভাব্য এই বিশ্বমহামারী নিয়ে কতটুকু উদ্বিগ্ন? - [নোম চমস্কি।। ৪০০ বছরের পাশবিক অত্যাচারের বিরুদ্ধে এ প্রতিবাদ](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be/4321/): পুলিশ সদস্য কর্তৃক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে আমেরিকায় বর্তমানে চলমান বিক্ষোভ নিয়ে চমস্কির সাক্ষাৎকারটি নিয়েছেন ভ্যালেন্টিনা নিকোলাই। গত ২রা জুন, ইতালিয়ান দৈনিক ‘ইল মেনিফেস্তো’তে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ৩রা জুন পত্রিকাটির আন্তর্জাতিক সংস্করণে ইংরেজিতে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। বর্তমান অনুবাদটি সেই ইংরেজি সংস্করণ থেকেই করা হয়েছে। এ সাক্ষাৎকারে চমস্কি যুক্তি দেখান যে এই বিক্ষোভ সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং ৪০০ বছর ধরে চলতে থাকা আমেরিকান সমাজ ও রাষ্ট্রের বর্ণবাদী আচরণের প্রতিবাদেই এই বিক্ষোভ । - অনুবাদ যুক্তরাষ্ট্র জ্বলছে। কালো ও সাদারা একযোগে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে, থামবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সেনাবাহিনী হস্তক্ষেপ করার প্রস্তুতি নিয়ে রেখেছে। একাধিক শহরে জারি করা হয়েছে কারফিউ। করোনা সংকট, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের কারণে ইতোমধ্যেই ক্ষুব্ধ হয়ে থাকা জনগণের সাথে কোনোরকম আপোষে যাওয়ার তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না মার্কিন সরকার, বিশেষ করে ট্রাম্পের কথা ও কাজে ( "আইন ও শাসন“ নিয়ে তার সর্বশেষ বক্তব্য একটি টেলিভিশন নাটকের কথা মনে করিয়ে দেয়)। দাঙ্গার ঐতিহাসিক ও সামাজিক কারণ বোঝার জন্য আমরা প্রফেসর নোম চমস্কিকে কয়েকটি প্রশ্ন করেছিলাম। দুনিয়াজুড়ে আমেরিকার রাজনীতি ও সমাজ বিষয়ে প্রসিদ্ধ পণ্ডিতদের মধ্যে একজন তিনি। জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে বিক্ষোভ পরিণত হয়েছে দাঙ্গায়, যা মিনেপোলিশ শহর থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এদিকে পেন্টাগন সামরিক পুলিশকে মাঠে নামার নির্দেশ দিয়েছে। প্রফেসর চমস্কি, যুক্তরাষ্ট্রে আসলে কী ঘটছে? - [স্বৈরশাসনের বিরুদ্ধে বিদ্রোহ: নৈরাজ্যবাদ প্রসঙ্গে হাওয়ার্ড জিন](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/4235/): অনুবাদ: সহুল আহমদ অনুবাদকের ভূমিকা হাওয়ার্ড জিন প্রখ্যাত আমেরিকান ইতিহাসবিদ, চিন্তক ও বুদ্ধিজীবী। প্রায় বিশের অধিক বই-পুস্তক লিখেছেন, পাশাপাশি নাগরিক অধিকার আন্দোলন, যুদ্ধ-বিরোধী আন্দোলন এবং যুক্তরাষ্ট্রের শ্রমিক ইতিহাস নিয়ে বিস্তর লেখালেখি করেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, আলাপ-আলোচনা করেছেন। তাঁর বিখ্যাত ও প্রভাবশালী A People's History of the United States গ্রন্থ সম্পর্কে প্রায় সকলেই জানেন, সিনেমা থেকে শুরু করে বিদ্বৎসমাজ সবখানেই এই গ্রন্থ বহুরূপে উল্লেখিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন এয়ারফোর্সে যোগদান করেছিলেন, এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই বুঝে গিয়েছিলেন যে, যুদ্ধের দোহাই দিয়ে সাধারণ জনগণের ত্যাগ-তিতীক্ষাকে ব্যবহার করে গুটিকয়েক ফায়দা হাসিল করেন। আজীবন বিভিন্ন ধরনের যুদ্ধ-বিরোধী আন্দোলন ও নাগরিক অধিকার আন্দোলনে অংশগ্রহণ করে গিয়েছেন। হাওয়ার্ড জিন এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল Counter Punch এ ২০০৮, ১২ মে। সাক্ষাৎকার নিয়েছিলেন জিগা ভদোভনিক। তিনি স্লোভেনিয়ার University of Ljubljana এর রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক; কাজ করেন আমেরিকার সামাজিক আন্দোলন, নৈরাজ্যবাদী তত্ত্ব ও সমসাময়িক রাজনৈতিক তত্ত্ব নিয়ে। জিগা ভদোভনিকের সাথে কথোপকথনে হাওয়ার্ড জিন নিজেকে অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী হিসেবে অভিহিত করেই কথা বলা শুরু করেন। তারপর কথা বলেছেন নৈরাজ্যবাদী বিভিন্ন ধারণা, মানুষের স্বাধীনতা, সামাজিক আন্দোলনের গুরুত্ব, নির্বাচনী ও ভোটের রাজনীতি বনাম সামাজিক আন্দোলন, কর্তৃত্বপরায়ন আন্দোলন বনাম মুক্তিমুখীন আন্দোলন, নৈরাজ্যবাদের ইতিহাস, উপায় ও উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে। বর্তমানে anarchism এর ভাষান্তর ‘নৈরাজ্যবাদ’ না করে অরাজ/ অরাজপন্থা ইত্যাদিও করা হয়, বা অনেকেই ‘অ্যানার্কিজম’ই রেখে দেন, কেননা প্রচলিত অর্থে ‘নৈরাজ্য’ শব্দ নেতিবাচক ভাবে ব্যবহৃত হয় (যেমন, বিশৃঙ্খলা)। এই সাক্ষৎকারে হাওয়ার্ড জিন অ্যানার্কি শব্দকে chaos বা বিশৃঙ্খলা অর্থে ব্যবহার করার রাজনীতি নিয়েও আলোচনা করেছেন। তাই, অ্যানার্কিজমের বাংলা রূপান্তর হিসেবে নৈরাজ্যবাদই রাখা হয়েছে। ১৯৮০’র দশক থেকে আমরা দেখছি অর্থনৈতিক বিশ্বায়নের প্রক্রিয়াটি দিনে দিনে শক্তিশালী হচ্ছে। অনেক বামপন্থীরা এখন একটা ‘দ্বিধাদ্বন্দ্বে’র মধ্যে পড়ে গিয়েছেন: বিদেশি ও বৈশ্বিক পুঁজির নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বাধা তৈরির লক্ষ্যে জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের হাতের শক্তি বাড়াতে কাজ করবেন, নাকি বিদ্যমান বিশ্বায়নের একধরনের অ-জাতীয় বিকল্পের দিকে ঝুঁকবেন, যা সমানভাবে বৈশ্বিক। এ সম্পর্কে আপনার মতামত কি? - [কল্পনা চাকমার ডায়রি।। রণাঙ্গনের সারিতে আমরা হবো সৈনিক](https://auraj.net/%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%bf-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b0%e0%a6%a3/4201/): কল্পনা চাকমার 'রণাঙ্গনের সারিতে আমরা হবো সৈনিক' লেখাটি প্রথমে ১৯৯৭ সালের ২০ আগস্ট 'স্বাধিকার' এর সাত নম্বর বুলেটিনে এবং পরে হিল ইউমেন্স ফেডারেশনের সম্পাদনায় ২০০১ সালের ১২ জুন 'কল্পনা চাকমার ডায়রি'তে প্রকাশিত হয়। পশ্চাৎপদ দেশে, এমন কি অগ্রসর পুঁজিবাদী দেশেও নারী-পুরুষের অধিকারের ক্ষেত্রে বাস্তবতা অনেক বৈষম্য আরো অনেক বেশী। বিশ্বের নারী সমাজ সুদীর্ঘকাল ধরে যে পুরুষ কর্তৃক অনেক নির্যাতীত হয়ে আসছে, বঞ্চনা ও অবহেলার শিকার হয়ে আসছে, সে সত্য অস্বীকার করার উপায় নেই। বিশ্বজুড়ে পশ্চাৎপদ দেশেও সমাজে নারীদের পারিবারিক নিপীড়ন একই রকম। কিন্তু আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীরা বেশী নির্যাতীত। কেননা দীর্ঘকাল ধরে চলছে পাহাড়িদের জাতীয় অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার ষড়যন্ত্র। এই পার্বত্য চট্টগ্রামের সবুজ শ্যামল পাহাড়ের অন্তরালে রয়েছে বুকফাটা আর্তনাদ, গগণবিদারী আর্তচিৎকার। একদিকে ক্ষুদ্র ক্ষুদ্র ১০ ভাষাভাষী জনগোষ্ঠির জাতীয় অস্তিত্ব সংরণের জন্য গণসংগ্রাম এবং অন্যদিকে সেই সংগ্রামকে দমন করার জন্য সামরিক প্রচেষ্টা, যা পার্বত্য চট্টগ্রামকে পরিনত করেছে এক অগ্নিগর্ভ রণক্ষেত্রে। এখানে উগ্র বারুদ-অত্যাচারে জনজীবন হয়েছে দুর্বিসহ। দীর্ঘ অত্যাচার, নির্যাতন আর যন্ত্রনায় ত-বিত পার্বত্য জনতার আজ বেদনার্ত উচ্চারণ: জীবন আমাদের নয়। এই অবস্থায় বাংলাদেশের অপরাপর নারী সমাজের চাইতে পার্বত্য চট্টগ্রামের নারীদের অবস্থা করুণ। এ রূপ পরিস্থিতিতে রাজনৈতিক কর্মী হিসেবে নারীর ভূমিক পালন অত্যন্ত কঠিন কাজ নিঃসন্দেহে। তারপরেও আমাদের অগ্নি পরীক্ষার মধ্যদিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। রণাঙ্গনের সারিতে, মুক্তির মিছিলে সামিল হতে হবে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীরা একদিকে সরকারি, সেনা বাহিনী ও স্থানীয় বেআইনী অনুপ্রবেশকারীদের দ্বারা প্রতিনিয়ত ধর্ষণ, শ্লীলতাহানী ও চরম লাঞ্চনার শিকার হচ্ছে। অন্যদিকে তাদেরকে সামাজিক বৈষম্য, গণ্ডিবদ্ধ জীবন যাপন ও পুরনো ধ্যান - ধারণায় নিমজ্জিত করে রাখা হয়েছে। আসলে পাহাড়িদের আত্ননিয়ন্ত্রণাধিকার ব্যতীত পৃথকভাবে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের মুক্তি হতে পারে না। কাজেই নারীকে শোষণ-নির্যাতন থেকে মুক্ত করতে হলে বিচ্ছিন্নভাবে শুধু নারী মুক্তি আন্দোলনের মাধ্যমে সেটা সম্ভব নয়। এ মুক্তি পুরুষ ও নারী জাতির একে অপরের মুক্তির সাথে সম্পর্কিত। তাই নারী ও পুরুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আতœনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য। সে জন্য প্রত্যেক জুম্ম (পাহাড়ি) নারীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে প্রকৃত নারী মুক্তি আন্দোলনে, তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে, অগ্রণী ভূমিকা রাখতে হবে। অবশ্য ইতিমধ্যে স্বাধিকার আন্দোলনে সংগ্রামরত বিভিন্ন সংগঠনের সাড়া দিয়ে পাহাড়ি নারী সমাজ কিছুটা হলেও ঐক্যবদ্ধ। যেহেতু চূড়ান্ত বিজয় এখনো অর্জিত হয়নি, সেহেতু বিজয়ের জন্য আরো বেশী ঐক্যবদ্ধ হওয়া বর্তমান অবস্থায় জরুরী। আমরা এখনো সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে ও রাজনৈতিকভাবে অবহেলিত। এ দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই বৃহত্তর অংশকে বাদ দিয়ে কোনো উন্নয়নই সম্ভব নয়। আমরা চাই এমন একটি সমাজ ব্যবস্থা, যেখানে নারী-পুরুষের সমান অধিকার থাকবে। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে শোষণ করতে পারবে না। এক জাতি অন্য জাতির উপর শোষণ - নির্যাতন চালাতে পারবে না। সব মানুষই মানবিক গুনাবলীতে সমৃদ্ধ হবে এবং জীবন - জীবিকাসহ সর্বক্ষেত্রে নারী-পুরুষ সমান সুযোগ-সুবিধা পাবে। এ ধরণের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই একমাত্র পরিপূর্ণ নারী মুক্তি সম্ভব। আমাদের সামাজিক এবং পারিবারিক অবকাঠামো এমনভাবে তৈরি যে, নারীরা সচেতন হবার চেষ্টা করলে অনেক আতঙ্কিত হয়ে পড়েন। শৃংখল ভেঙ্গে আসার চেষ্টা করলে অনেকে তাকে উচ্ছৃঙ্খলতা হিসাবে আখ্যায়িত করেন। আন্দোলনে সামিল হলে তাকে চরিত্রহীন বলে মনে করা হয়। কিন্তু এসব কুপমণ্ডকতায় আমরা বিচলিত নই। বেগম রোকেয়া যেভাবে ঘুণে ধরা সমাজ থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার আলো জ্বালিয়েছিলেন, বীরকন্যা প্রীতিলতা যেমনি কাঁধে অস্ত্র তুলে দেশের জন্য যুদ্ধ করেছেন জীবনকে উৎসর্গ করেছেন, সেভাবে জুম্ম নারী সমাজকে জাগাতে হবে। স্বাধিকার আদায়ের মহান সংগ্রামে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী অধিকার এমনি এমনি আসবে না। অধিকার কারোর দয়ার সামগ্রী নয়, অনুদানের বিষয় নয়। এ অধিকার অর্জন করতে হয়, ছিনিয়ে আনতে হয়। অধিকার বঞ্চিত পাহাড়িরা স্বাধীন বাংলাদেশে স্বতন্ত্র নিয়ে বেঁচে থাকতে চায় যা একমাত্র স্বায়ত্তশাসন কায়েমের মাধ্যমেই সম্ভব। " পুরুষ অবরুদ্ধ আপন দেশে নারী অবরুদ্ধ নিজ নিবাসে" এ অবস্থা আর কত দিন চলবে? - [কল্পনা চাকমা অপরহণ তদন্ত রিপোর্ট সম্পর্কে কিছু কথা](https://auraj.net/%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/4220/): এই লেখাটি সিএইটি নিউজ ব্লগে প্রকাশিত হয় ২০১৩ সালের ১২ জানুয়ারি। কল্পনা চাকমা অপহরণের ঘটনায় গঠিত হয় তদন্ত কমিটি। বিচারপতি আবদুল জলিল নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদনের অসঙ্গতি তুলে ধরা হয়েছে লেখাটিতে। কল্পনা চাকমা অপহরণের দুই যুগ পূর্তিতে অরাজ এটি পুনপ্রকাশ করছে। সম্প্রতি সিআইডি কল্পনা চাকমার অপহরণ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে পাহাড়ি সংগঠনসমূহ তা প্রত্যাখ্যান করেছে এবং বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে পুনঃতদন্তসহ চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছে। এর ফলে কল্পনা চাকমার অপহরণ ইস্যুটি আবার সামনে চলে এসেছে। কল্পনা চাকমা অপহৃত হন আজ থেকে সাড়ে ষোল বছর আগে ১৯৯৬ সালের ১১ জুন রাতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে। কল্পনা চাকমার ভাই লাল বিহারী চাকমা অপহরণকারীদের তিন জন লেফটেন্যান্ট ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহমেদকে চিনতে পেরেছিলেন। এই ঘটনা দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদের ঝড় তোলে এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল জলিলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের তৎকালীন অধ্যাপক ড. - [অপহরণ: ক্ষমতার সামনে ভাষা যেভাবে বেঁকে যায়](https://auraj.net/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be/4226/): অপহরণ কাকে বলে তা সমকালের বাংলাদেশ খুব ভাল করেই টের পেয়েছে। এই শব্দের অর্থের জন্য এ দেশের কাউকে আর অভিধান ঘাটতে হয় না। এর অর্থ মানুষের মানস-অভিধানে অন্তর্ভুক্ত আছে; বাংলার মানুষ জীবন দিয়ে তা তাতে লিখে নিয়েছে। তবু আদালত যেহেতু মনহীন, উপরন্তু চোখ বন্ধ, কেবল কানের ওপর নির্ভর করে চলে, অপহরণের মামলায় অপহরণের লিখিত অর্থে তাকে কান দিতে হয়। সেই সুযোগে আদালতে প্রভাব বিস্তার করতে পারে এমন ক্ষমতাধর পক্ষ শব্দের অর্থ ব্যঞ্জনা নিজেদের স্বার্থে বাঁকা করে নিয়ে সুবিধামত কার্য হাসিলের প্রয়াস পায়। এবং, অপহরণ সম্পর্কে এত কাল আমার যা জানি তা ভুল প্রমাণ করে। ক্ষমতাধররা আমাদের মুখের ভাষা কাইরা নিয়া আমাদের মুখে গুঁজে দেয় তাদের স্বার্থানুকূল অর্থ। ভাবছেন এমনতর ভাষিক হেরাফেরি থেকে রক্ষা করতে বাংলাভাষার অভিধানগুলো আপনার পাশে দাঁড়াবে? - [অরুণ কুন্দনানি।। ফানোঁ, ভেন্টিলেটর এবং আমাদের শ্বাস নেয়ার অধিকারের লড়াই](https://auraj.net/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%81-%e0%a6%ad/4196/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] ইতিমধ্যেই, রাজনৈতিক নেতারা সংকটের মধ্যে নিজেদের বাজারীকরণের পুরোধা হিশেবে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। ৩ রা ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন একটি ভাষণে বলেছিলেন, ‘করোনাভাইরাস জাতীয় নতুন রোগ আতঙ্ক এবং বাজার বিচ্ছিন্নকরণের আকাঙ্ক্ষাকে উদ্বুদ্ধ করার ঝুঁকিতে রয়েছে,’। যার অর্থ তিনি নব্য উদারতাবাদী বিশ্বায়নের উপর নিষেধাজ্ঞাকে বুঝিয়েছেন। পরিবর্তে, তিনি বলেছিলেন, ‘মানবতার কোথাও কোথাও এমন সরকার দরকার যা অন্তত শক্তিশালীভাবে ক্ষেত্রটি তৈরি করতে ইচ্ছুক... - [বন্দনা শিবা ।। একটি ভাইরাস, মানবিকতা আর এই পৃথিবী](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be/4140/): একটি ছোট্ট ভাইরাস সারা পৃথিবীকে লকডাউন করে দিয়েছে। এর কারণে বিশ অর্থনীতি থমকে গেছে। এটা কেড়ে নিয়েছে সহস্র মানুষের জীবন আর লক্ষ মানুষের জীবিকা। করোনাভাইরাস মানব প্রজাতি হিসেবে আমাদের নিজেদের সম্পর্কে আমাদেরকে, আমাদের আগ্রাসী অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দৃষ্টান্তগুলি, আর এই পৃথিবী সম্পর্কে কি বলছে? - [জসুয়া ফ্রাঙ্ক।। এটা এখন শ্রেণি যুদ্ধও বটে](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%b8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b6/4123/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] অবশ্যই, আমাদের দেশের গরীব মানুষের মধ্যে ফেনাইয়া উঠা অসন্তোষ এবং সরকার সমর্থিত গুণ্ডাদের দ্বারা কৃষ্ণাঙ্গ মানুষের উপর যে বর্বরতা উভয়ই ট্রাম্প প্রশাসনের পূর্ব থেকেই ছিল। কর্নেল ওয়েস্ট এক প্রোগ্রামে এ বিষয়টি উল্লেখ করেছেন: ‘আপনি ডেমোক্রেটিক পার্টির একটি নিঊলিবারেল উইং পেয়েছেন যা এখন চালকের আসনে রয়েছে ...তারা সত্যিই জানে না কি করতে হবে কারণ তারা যা আসলে করতে চায় তা হল আরও বেশি কালো মুখ দেখাতে চায়। তবে প্রায়শই এই কালো মুখগুলো বৈধতা হারাচ্ছে, কারণ ‘ব্ল্যাক লাইভস মেটার’ আন্দোলন একজন কালো রাষ্ট্রপতি, একজন কালো অ্যাটের্নি জেনারেল এবং একজন কালো হোমল্যান্ড সিকিউরিটির অধীনেই গড়ে উঠেছিল। এবং তারা আন্দোলনের দাবি মেটাতে পারেননি।’ আপনি কি মনে করেন গত সপ্তাহান্ত ভয়ংকর ছিল? - [অরুন্ধতী রায় ।। লকডাউনের পর আমাদের হিসেব কষা দরকার](https://auraj.net/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/4114/): মহামারীর নিয়ে ভারতের কাণ্ডকারখানা একটি সামাজিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এর জন্য জবাবদিহি করবে কে? - [ইসাবেল ফ্রে।। হার্ড ইমিউনিটি: মহামারির নয়া উদারবাদ](https://auraj.net/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%89/4099/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] মূল প্রবন্ধ কোভিড-১৯ মোকাবেলায় যখন ইউরোপের বেশিরভাগ দেশ লকডাউনের প্রস্তুতি নিচ্ছিল, তখন ইউরোপের কিছু দেশ ‘হার্ড ইমুনিটি’ নামে ভিন্ন এক কৌশলের পথে হাঁটছিল। জনগণের মাঝে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং যথাসাধ্য টেস্ট করার ব্যবস্থা না রেখে তাদের লক্ষ্য ছিল অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ মানুষের মাঝে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার সুযোগ করে দেয়া, যাতে করে জনগণের একটা বড় অংশের এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সর্বপ্রথম এই হার্ড ইমুনিটির প্রস্তাব উত্থাপন করেন, যিনি বেশ কিছুদিন আগ পর্যন্তও শারীরিক দূরত্ব বজায় রাখার পক্ষে ছিলেন না । কিন্তু সেই যুক্তরাজ্য যখন আনুষ্ঠানিকভাবে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা ঘোষণা করে, তখনও নেদারল্যান্ড এবং সুইডেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনাকে গ্রাহ্য না করে হার্ড ইমিউনিটির পথে হাঁটছিল। হার্ড ইমুনিটির পক্ষে তাদের যুক্তি ছিল, যেহেতু মহামারির লাগাম পুরোপুরি টেনে ধরা যাবে না এবং যেকোন মুহূর্তে আবার সংক্রমণ ঘটাতে পারে, সেহেতু দীর্ঘমেয়াদি হার্ড ইমিউনিটি হচ্ছে এই ভাইরাসের লাগাম টেনে ধরার একমাত্র উপায়। পুরো দেশকে লকডাউন রাখার পরিবর্তে তারা যেটা করেছে তা হল বেশি ঝুঁকিপূর্ণ মানুষকে বাড়ির ভেতরে কোয়ারেন্টাইনে রেখে, কম ঝুঁকিপূর্ণ মানুষকে আক্রান্ত হবার সুযোগ করে দেয়া । যাই হোক, এই নীতিকে অসংখ্য মহামারি এবং জীবাণু বিশেষজ্ঞ সমালোচনা করে বলেছেন যে, এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং অবৈজ্ঞানিক নীতি। এই নীতির কারণে অনেক মানুষের মৃত্যুও ঘটতে পারে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের প্রকাশিত গবেষণা রিপোর্টের কারণে ব্রিটিশ সরকার তার হার্ড ইমিউনিটি নীতি থেকে সড়ে আসে, সেই রিপোর্টে বলা হয়েছিল ব্রিটেনে যদি এই নীতি প্রয়োগ করা হয় প্রায় ২,৫০০০০ মানুষের মৃত্যু ঘটতে পারে। এখন ভাইরাস যেভাবে ছড়াচ্ছে চাইলেও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বাড়িতে আইসোলেসনে রাখা সম্ভব না। উপরন্তু এর ফলে স্বাস্থ্য ব্যাবস্থার উপর ভয়ানক চাপ পড়ার এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ার ঝুঁকি রয়েছে। মহামারির নয়া উদারবাদ কেন যুক্তরাজ্যের মত একটি দেশ এরকম ঝুঁকিপূর্ণ নীতি শুরুতে নেয়ার চিন্তাভাবনা করেছিল এবং কেন কিছু কিছু দেশ এখনো এই নীতি মেনে চলছে? - [এনিমেল ফার্মের ‘ভূমিকা’ ও বাক স্বাধীনতার প্রসঙ্গ](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/4095/): সূত্র: মিসটক\[/caption\] এনিমেল ফার্মের যে কোনো অমনোযোগী পাঠকও ধরতে পারবেন এর কাহিনীর আদল রুশ বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সোভিয়েত আমল (বিশেষত স্ট্যালিনের আমল)। কিন্তু, কৌতূহল জাগানিয়া প্রশ্ন হলো, পুঁজিবাদী ব্রিটিশ সাম্রাজ্য কেনো তৎকালীন সমাজতান্ত্রিক শিবির সম্পর্কে ‘সমালোচনামূলক’ গ্রন্থ প্রকাশে বাধা দিবে? - [তল থেকে মহামারির কণ্ঠস্বর শোনা যাচ্ছে না](https://auraj.net/%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac/4079/): সূত্র: পারী\[/caption\] ঢাকায় এখন সকাল বেলা ঘুম ভাঙ্গে এক মনোহর পাখপাখালির কলরবে। কত যুগ এই কলরব শুনি নাই, মনে পড়ে না। চারপাশ এতো নিস্তব্ধ, কেবল কুহু কুহু কুজন আধো ঘুমে আধো জাগরণে শরীরের চারপাশ ছেয়ে রাখে। এখনও কিছু গাছপালা টিকে আছে। সবুজতর হয়ে উঠেছে ছোটছোট অদম্য দ্বীপগুলো। বাতাসে সুনীল নির্মলতা। কতদিন রাস্তায় আর হাঁটতে যাই না, উঠে ছাদে যাই। বুক ভরে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিয়ে নিই। এই কোভিড-১৯ মহামারি কেবল জীবন নিয়েই যাবে না, নতুন করে জীবন দিয়েও যাবে। দুনিয়ার কলকারখানা, জাহাজ-বিমান-রেল-গাড়ির চলাচল বন্ধ হয়ে জীবাশ্ম জ্বালানী পোড়া থেমে গেছে। এই সুবর্ণ সুযোগে পৃথিবী নিজেই নিজের ওজন স্তরের ফুটো মেরামত করে নিয়েছে। পাখপাখালি-জীব-জানোয়ার অবাধে ঘুরে বেড়াচ্ছে শহরের রাস্তায় রাস্তায়। বেলা বাড়তে থাকলে অচিরেই এমন ক্ষণস্থায়ী স্বস্তির বাতাস কেটে ভেসে আসে 'আম্মা কিছু সাহায্য করেন, বাড়িতে খাবার নাই'– এমনতর আর্তস্বর। উন্নত নগরীর হাইরাইজে বিশ্রামরত নাগরিকদের সব ভাল থাকাকে ভেঙ্গে চুরে খান খান করে দেয়। এরা কারা? - [অমিতাভ ঘোষ ।। অতিমারি সংক্রান্ত উপন্যাসের বিশাল ঢেউ আসছে](https://auraj.net/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95/4072/): অনুবাদ: তাসবির কিঞ্জল ভূমিকা: পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এবং "শক্তিক্ষয়ের রাজনীতি" (Politics of Attrition) । যে সঙ্কটসমূহের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেগুলিকে কিভাবে প্রভাবিত করেছে এই বিশ্ব-ব্যবস্থা? - [অর্জুন আপ্পাদুরাই।। নয়া-এলিটদের অভ্যুত্থানের সাক্ষী হচ্ছি আমরা](https://auraj.net/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%be/4044/): ১৮৮৩-১৯৫৫\[/caption\] আমি এখন ওর্তেগায় ফিরে আসলাম কারণ আমি মনে করি নানা কিসিমের গণজাগরণেই বিশ শতক নিঃশেষ হয়েছে এবং আমরা ‘নব্য এলিটদের উত্থান’-এর এক নতুন যুগে প্রবেশ করেছি। এই উদীয়মান এলিটরাই নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, এরদোগান, জেইর বলসোনারো, বরিস জনসন, ভিক্টর ওর্বান এবং এমন আরো বহু নব্য স্বৈরাচারদের আবরণ হিসেবে কাজ করে। তাঁদের সমর্থন আর তোষামোদ করে। তাঁদের পক্ষে প্রচারণা চালায়। নরেন্দ্র মোদী’সহ যেসব নব্য স্বৈরাচারদের নাম উল্লেখ করলাম, এরা এইসব নব্য এলিটদের উপর ভর করে এমন এক ব্যবস্থা কায়েম করেছে, যাকে বলা যেতে পারে ‘উপর থেকে আরোপিত লোকরঞ্জনবাদ (populism)’। এই লোকরঞ্জনবাদী রাজনৈতিক সংস্কৃতিতে আমজনতা কেবল গণতন্ত্র থেকে ব্যাপকমাত্রায় নিষ্ক্রমণের উপকরণ মাত্র। এইসব নতুন স্বৈরাচারী এলিটদের আচরণকে লুন্ঠনজীবী পুঁজিবাদ, পেট্রন-ক্লায়েন্ট সম্পর্কপ্রণালীর নয়া উদারতাবাদী পুঁজিবাদের নতুন ছদ্মবেশ, দুর্যোগ পুঁজিবাদ না বলে ‘অভ্যুত্থান’ বলছি কেন? - [এক্সট্রাকশন: জনপ্রিয় সিনেমার সংস্কৃতি পাঠের দৈন্যতা](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8/4048/): হলিউডের এক্সট্রাকশন সিনেমা নিয়ে আমার কতেক আলাপ আছে। এই আলাপ যতটা না নন্দনতত্ত্বের, তার চেয়ে বেশি সিনেমার উপস্থাপনের। এক্সট্রাকশন সিনেমাটির গল্প একটি কমিক বই থেকে নেয়া হয়েছে। কমিক বইটিতে প্যারাগুয়ে ও ব্রাজিলের চিত্র আঁকা হয়েছিলো আর সিনেমাটিতে তা রূপান্তর করা হয়েছে ভারত ও ঢাকার চিত্র। এই স্থান বদলের কারনে সিনেমাটির চিত্র উপস্থাপনে একদিকে পার্থক্য তৈরি হয়েছে, অন্যদিকে অর্থ পাল্টে গেছে; সাথে সংস্কৃতি উপস্থাপনে গলদ ধরা পড়েছে এবং এর গৎবাঁধা ছাপ বেশ নজর কেড়েছে। সিনেমার গল্প, বাংলাদেশের এক মাদক ব্যবসায়ী ভারতের আরেক মাদক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে অর্থদাবী করে। ভারতের মাদক ব্যবসায়ীরা ছেলেকে উদ্ধারের জন্য তৃতীয় শক্তির শরনাপন্ন হয়। এই তৃতীয় শক্তি সিনেমার কেন্দ্রীয় চরিত্র টাইলর রেক। রেক একজন ভাড়াটে গুন্ডা, যে টাকার বিনিময়ে কাজ করে। রেক যথারীতি ভারতের মাদক ব্যবসায়ীর ছেলেকে উদ্ধার করতে বাংলাদেশে ঢুকে পড়ে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীর গুন্ডাদের মেরে সে ছেলেটিকে উদ্ধার করে। রেক ও ছেলেটিকে ধরতে মাদক ব্যবসায়ী তার গুন্ডা বাহিনী, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, পিচ্চি বাহিনীকে লেলিয়ে দেয়। রেক তা দেখে আন্দাজ করে এখানে তাকে কঠিন মূল্য দিতে হবে। ছেলেটিকে উদ্ধারের যে অর্থচুক্তি হয়েছিল তা তার অ্যাকাউন্টে যথাসময়ে আসে না, ততক্ষণে তার পক্ষের কিছু লোককে জীবন খোয়াতে হয়েছে, ছেলেটির প্রতি তার মায়া কাজ করে; সে এক উভয়সংকটে পড়ে। শেষমেস সে ছেলেটিকে সাথে নিয়েই বিশাল এক বাহিনীর সাথে স্পার্টানের মতো লড়ে। এ লড়াই অ্যাডভেঞ্জারস ইনফিনিটি ওয়্যার, ব্লাক প্যানথার বা অ্যাকুয়াম্যানের মতো কমিক সিনেমা থেকে এ ঢের বাস্তব, আবার এর কতেক সাজানোও। এখানে বাংলাদেশের মাদক ব্যবসায়ী গুন্ডা আর রাষ্ট্রীয় বাহিনীর ব্যাপক ব্যবহার করে। মনে রাখতে হবে, এই রাষ্ট্রীয় বাহিনী ঘুষখোর, মাদক ব্যবসায়ীর টাকায় চলে। তাই তার কথামতো নায়ককে ধরতে এমনকি শহরে লকডাউন দিতেও এই রাষ্ট্রীয় বাহিনী পরোয়া করে না। বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীর নানান সমস্যা আছে কিন্তু এই সিনেমায় পরিচালক যে চিত্র তুলে ধরেছেন তার সাথে মিল কিঞ্চিতই। এই বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এমন খোলামেলা নয়, রাষ্ট্রীয় বাহিনীর এমন আকছার ব্যবহার কোনো ব্যক্তি এখানে করতে পারে না। রেক ছেলেটিকে নিজের লোকদের সহায়তায় সহিসালামতে ভারতে পাঠাতে সমর্থ হয়। তার আগে ছেলেটির সাথে তার নিটোল আবেগের, আদরের আর স্নেহের সম্পর্ক তৈরি হয়; রেক তার হারানো সন্তানের ছবি ওই ছেলেটির মধ্যে খুঁজে পায়। যে কারণে ছেলেটির জন্য তার বাড়তি আবেগ কাজ করে। ছেলেটির সাথে তার শরীরি বিচ্ছেদ হয় ঠিকই, কিন্তু মনের বিচ্ছেদ থেকে যায়। যেন সমরেশ মজুমদারের সেই কথার মতো, শরীর কিছু নয় মনটাই সব। ততক্ষণে রেক জীবনসায়াহ্নে, তার শরীরে ভিলেনের গুলি লেগে আছে। শরীর ছেড়ে দিয়েছে, এ শরীরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। তার নিয়ন্ত্রণহীন শরীর বুড়িগঙ্গায় মুষড়ে পড়ে। নায়কের মৃত্যু অব্দী যে আবেগ এই সিনেমায় পরিচালক হাজির করেছেন, তার রেশ দর্শকের মন থেকে খুব সহজে উবে যাবার নয়। এক্সট্রাকশনের বাংলাদেশ আদতে আমাদের দেখা বাংলাদেশ নয়, পরিচালক আমাদের এক মিথ্যা বাংলাদেশের সাথে পরিচয় করিয়েছেন। এখানে যে বাংলাদেশ উপস্থাপিত হয়েছে, বাংলাদেশের সংস্কৃতি আর চালচিত্রের যে পরিচয় আমরা পেয়েছি তা কোনোভাবেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না। এ সিনেমায় বাংলাদেশের মাদক ব্যবসায়ীকে একজন ভয়ঙ্কর মানুষের চরিত্রে দেখা যায়, যার দয়ামায়া নাই, যে হিংস্র, যার লোভ আর ক্ষমতার সীমা বিস্তৃত। যার বাড়ির সাজগোজ বাদশাহী টাইপের; সেই বাদশাহী মধ্যযুগের নয়, আধুনিক যুগের। বাড়ির ভিতরে পরতে পরতে জৌলুস, এর ভিতরের রমণীদের আনাগোনা, বিদেশী মদ আর দ্রব্যের ছড়াছড়ি। কিন্তু মাদক ব্যবসায়ীর সাদামাটা কস্টিউম, অঙ্গভঙ্গি, তার রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ বাংলাদেশের স্থানীয় দুষ্কৃতিকারীদের কারও সাথে যায় না। গুন্ডাদের যে চিত্র পরিচালক এঁকেছেন, তাও বাংলাদেশের সংস্কৃতির সাথে খাপ খায় না। গায়ে ম্যাগি টাইপ গ্যাঞ্জি, গলায় তিন’চার প্রকারের বস্তু, কব্জিতে রিস্ট ব্যান্ডের কম্বিনেশন আর হাতে বন্দুকসহ যে কস্টিটিউম সিনেমায় দেখানে হয়েছে তার সাথে বাংলাদেশের সংস্কৃতির মিল নেই। ঢাকার অলিগলিতে কম বয়সী কিশোরদের বন্দুক হাতে ঘুরে বেড়ানোর যে দৃশ্য এক্সট্রাকশনে উঠে এসেছে তার সাথে বাংলাদেশের কিশোরদের উপস্থাপন লেজে গোবরে। এই সিনেমার বাংলা ভাষার ব্যবহার ও উচ্চারণ এদেশের মানুষের সাথে যায় না। ঢাকার মহল্লায় যে হিন্দিগান প্রতিবার বাজে তার সাথে হিসেব কষলে বুঝা যায় পরিচালক বাংলাদেশকে ভারতের উপনিবেশ ধরে নিয়েছেন। পুরান ঢাকায় বহুমাত্রিক সংস্কৃতির মানুষের বসবাসের কারণে এখানে যেমন ভারতীয় ডিজে বাজে, সাথে ইংলিশ ও বাংলা ফোক গানও সমানতালে বাজে। অথচ সংস্কৃতি পাঠের এমন দৈন্যতা বাংলাদেশের অবস্থা সম্পর্কে মানুষকে ভুল ধারণায় পর্যবসিত করবে। ডেসমন্ড মরিচ (১৯৮৮) জানাচ্ছেন ‘কান টেনে দেয়া’ ব্যাপারটার ভূমধ্যসাগরের আশেপাশে পাঁচটি দেশে পাঁচ ধরনের অর্থ আছে। যেমন পর্তুগালে এর অর্থ কারও কাজে খুশি হয়ে প্রশংসা করা, ইতালিতে এর অর্থ কারও কাজে অখুশি হয়ে বকা দেয়া, গ্রিসে কারও কাজে অল্প সন্তুষ্ট হয়ে তাকে কাজটি ভালোভাবে সম্পাদনের জন্য উৎসাহিত করা। এভাবে সংস্কৃতি ভেদে একই অঙ্গভঙ্গির ভিন্ন ভিন্ন অর্থ হাজির হয়। সেই ব্যাপারটা এক্সট্রাকশনের পরিচালক বুঝে উঠতে পারেননি, তাই এ সিনেমায় সংস্কৃতি পাঠের দৈন্যতা ফুটে উঠেছে। সিনেমার যে দৃশ্যে রেক বাংলাদেশে আসে, সেই দৃশ্য খেয়াল করলে দেখা যাবে সাইনবোডে বাক্যের গঠন ভুল এবং যে সেট তৈরি করা হয়েছে তাতেও সমস্যা; একটা ঘিঞ্জি গলির সাইনবোডে কলেজের নাম, ডাক্তারের চেম্বারের নাম, বিউটি পার্লারের নাম যা কোনোভাবেই একসাথে ঘিঞ্জি গলিতে হতে পারেনা। এই সিনেমায় পহেলা বৈশাখের র‌্যালী রাতে করা হয়েছে। সংস্কৃতি বোঝাপড়ার ভুলের প্রভাব মানুষের জীবনে ব্যাপকভাবে পড়ে। এ প্রভাব আমাদের জীবনেও পড়বে, এরকম প্রভাব পড়ার কিছু উদাহরণ তুলে ধরা যাক: একবার আমেরিকার এক ব্যবসায়ী কাতারের এক ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তুলতে কাতারে যান। কাতারে ব্যবসা সংক্রান্ত সব আলাপ শেষ হয়ে গেলে নিজ ব্যাগ থেকে দুই বোতল মদ বের করে দেন; তিনি ধরে নিয়েছিলেন মদ পেলে কাতারের ভদ্রলোক খুশী হবে। শেষে দেখা গেল কাতারের ব্যবসায়ী একসাথে ব্যবসা করাতো দূরে থাক বরং আর সম্পর্কই রাখেনি। গেরি ফেরাও (১৯৯২) এখানে দেখা যাচ্ছে এক সমাজের মানুষের সাথে আরেক সমাজের মানুষের সাংস্কৃতিক বোঝাপড়ার ভুলের কারণে বড় ধরনের সমস্যা হতে পারে, এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে তাও স্বাভাবিক; সিনেমার বেলায়ও একই ঘটে। তাই সিনেমায় যেকোনো সংস্কৃতি উপস্থাপনের আগে সেই সংস্কৃতি পাঠ বহুল পরিমানে প্রয়োজন। কিছু বছর আগেও সিলেটের হোটেলগুলোতে গিয়ে কেউ পুরি খোঁজ করলে, স্থানীয়রা কিলঘুষি দিত, কিন্তু দীর্ঘ যোগাযোগের ফলে তারা বুঝে ফেলেছে; পুরি মানে শুধু মেয়েদের নির্দেশ করা হয় না, পুরির অন্য আরেক অর্থ আছে। মাদক ব্যবসায়ীর অবাধ পদচারণা আর রাষ্ট্রে তাদের প্রভাব সম্পর্কে যে ধারণা পরিচালক সৃষ্টি করেছেন; বাংলাদেশে বিদেশিরা যেকোনো কাজ সম্পাদন করতে উসখুস করবে। এমনও হতে পারে এসব উপস্থাপনের দরুণ বাংলাদেশে বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহ হারাবে, টুরিস্ট আগমনের হার অনেক কমে যেতে পারে। সে কারণে এক্সট্রাকশন সিনেমার সেট নিমার্ণের আগে বাংলাদেশকে গভীরভাবে অধ্যয়নের প্রয়োজন ছিল। এখানে পরিচালক সংস্কৃতি অধ্যয়নের সাথে জড়িত কাউকে নিয়োগ দিতে পারতেন। কালচারাল অ্যানথ্রপোলজিস্ট বা কালচারাল স্ট্যাডিজের কারও কাছে তালিম নিতে পারতেন। পরিচালক হয়তো তা চাননি, তিনি ভারত দিয়ে বাংলাদেশকে বুঝতে চেয়েছিলেন; যে কারনে বাংলাদেশের সংস্কৃতিকে সঠিকভাবে বুঝে উঠতে সক্ষম হননি। এই একই কারণে সিনেমার পুরো উপস্থাপন নিয়ে প্রশ্ন তোলা যাবে। জনপ্রিয় সিনেমার রাজনীতি এক্সট্রাকশন সিনেমায় উদ্ধার অভিযানের নায়ক রেকের সাথে ভারতীয় মাদক ব্যবসায়ীর ছেলের আচমকা এক সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক অদ্ভুত, চাপিয়ে দেয়া বা উড়ে এসে জুড়ে বসা নয়। ঘটে যাওয়া ঘটনাগুলোর রিয়েকশনে এই সম্পর্ক তৈরি হয়। এর আগে অনেকক্ষণ ধরে গোলাগুলি চলে, উভয়ে কাছ থেকে মৃত্যুময় পরিস্থিতি অবলোকন করে। তারা একে অপরের কাছাকাছি থাকলেও নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করার সময় পায় না। যখনই একটু অবসর পেল, তখনই তারা এক নতুন সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। জীবনের কঠিন মুহুর্তের ফাঁকে এমন সম্পর্ক তৈরি হবে তাই বরং স্বাভাবিক। এই সম্পর্ক মানবিকতার আর আবেগের, মানুষে মানুষে মিলনের। মানুষ যে আর দশটা প্রাণী থেকে আলাদা এই তার বহিঃপ্রকাশ। মানুষের ভিতরে ভালো আর খারাপ সত্ত্বার যে সংমিশ্রণ থাকে এটা তার দৃশ্যভাষিক রূপ। দীর্ঘক্ষণ মার মার কাট কাট দৃশ্যের পর এমন একটি আবেগময় দৃশ্য মানুষকে নাড়িয়ে দেয়, মানুষের চেতনাজগতকে পুরো ঘুরিয়ে নেয়। চেতনাজগত ঘুরে যাওয়ার ফলে মানুষ এক দারুণ অনুভূতি উপভোগ করে। সিনেমা ও সিনেমার নায়ক সম্পর্কে নতুন সিদ্ধান্তে পৌঁছায়। এটা জনপ্রিয় সিনেমার রাজনীতি। মানুষের এই অনুভূতি ঘুরিয়ে দেয়ার খেলাই হচ্ছে আজকের জনপ্রিয় সিনেমার মূল কাজ, প্রোপাগান্ডা ছড়ায় যে সিনেমাগুলো তারও একই কাজ। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক। আঞ্জেলিনা জোলির সল্ট সিনেমার কথা এখানে বলা যেতে পারে। এই সিনেমার প্রধান চরিত্র সল্টের সঙ্গীকে রাশিয়ানরা মেরে ফেলে, সেই সঙ্গী ছিল সল্টের প্রিয় মানুষ। প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে যার সাথে তার বিয়ে হয়। পারতপক্ষে তারা সুখী দম্পতিও, অন্যান্য আমেরিকান দম্পতিদের মতো নয়। সঙ্গী হত্যার ক্ষোভ থেকে রাশিয়ানদের প্রতি সে প্রতিশোধপরায়ণ হয়ে উঠে অথচ শুরুতে সে রাশিয়ান স্পাই ছিল। এখানে আমেরিকান দেশপ্রেমের দারুণ এক কাহিনী সাজানো হয়েছিলো কিন্তু ব্যাপারটা আদতে তেমন নয়, পুরোটাই মেকি। আমেরিকা-রাশিয়া বৈশ্বিক দুই শক্তি, এদের প্রতিনিয়ত দ্বন্দ্ব চলে। নিজেদের উৎকৃষ্ট প্রমাণের যুদ্ধ চলে; এই যুদ্ধ ময়দানে বন্দুকে বন্দুকে নয়, বা পারমাণবিক বোমা মেরে নয়; এটা চলে সংস্কৃতি দিয়ে, সেটারই অংশ সল্ট সিনেমা। শুধু কি কাহিনী দিয়ে এই কাজ করা যায়? - [রাষ্ট্রসত্তায় দুইটি মহাগলদ](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97/4029/): সূত্র: এমএফ\[/caption\] এই লেখাটি কেন লেখা প্রয়োজন? - [নোয়াম চমস্কি।। করোনা, বর্বর পুঁজিবাদ ও কর্তৃত্ববাদী অক্ষ](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d/4010/): অনুবাদ: জাকির হোসেন কয়েক দশক ধরে নোয়াম চমস্কি বৈশ্বিক ক্ষমতা কাঠামো, নয়া উদারবাদী অর্থনীতি এবং কর্তৃত্বপরায়ণতার বিরুদ্ধে প্রবল স্বর হিসেবে হাজির হয়েছেন। বুদ্ধিবৃত্তিক মহলেও একজন পুরোধা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত হয়ে আসছেন। তার বিভিন্ন গ্রন্থ এবং বক্তৃতা আমাদের বুঝতে সাহায্য করে, কিভাবে ধনকুবের এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো পৃথিবীকে অসীম যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ দুর্যোগের দিকে পরিচালিত করছে। বর্তমান সাক্ষাকারটিও তার ব্যতিক্রম নয়। Labor Notes কে দেয়া সাক্ষাতকারেও বর্তমান করোনা সংকটের মূহুর্তে কিভাবে ধনকুবের এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নেওয়া স্বার্থপর, অসভ্য নীতিগুলো শুধু তাদেরই স্বার্থ উদ্ধার করে এবং বাকিদের ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে তা আলোচনা করেছেন। ১০ই এপ্রিল Labor Notes স্টাফ রাইটার ক্রিস ব্রুকস অধ্যাপক চমস্কির এই সাক্ষাৎকার গ্রহণ করেন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, আমরা কিভাবে এই পরিস্থিতির মুখোমুখি হলাম এবং এই সংকট কিভাবে কাটিয়ে ওঠা যায়। আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ, অধ্যাপক চমস্কি! - [ইউভাল নোহা হারারি ।। ভাইরাসের চেয়েও বড় বিপদ ঘৃণা](https://auraj.net/%e0%a6%87%e0%a6%89%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0/4007/): অনুবাদ: ইকরামুল হক সম্প্রতি অধ্যাপক ইউভাল নোহা হারারির প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ১ মিলিয়ন ডলার অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে। ঘোষণাটি এমন সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সময়ে প্রফেসর ইউবাল নোহা হারারি জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের কাছে একটি সাক্ষাতকার দিয়েছেন। সাক্ষাৎকারটি দ্যা উয়ার পত্রিকায় গত ২৪ সে এপ্রিল প্রকাশিত হয়। আমরা বৈশ্বিক মহামারির মাঝামাঝি পর্যায়ে আছি। পৃথিবীর কোন পরিবর্তন নিয়ে আপনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন? - [আদিত্য নিগাম।। পুঁজিবাদের পরের জীবন এবং নয়া শাতিরীয়-কোপার্নিসীয় বিপ্লব](https://auraj.net/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/3976/): সূত্র: ভাস্কো\[/caption\] এই নিবন্ধটির গত কিস্তিতে, আমি কোভিড-১৯ থেকে উদ্ভূত পরিস্থিতিতে পুঁজিবাদ-পরবর্তী ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী লকডাউন এবং ‘ভোগের কোয়ারেন্টিন’-এর তাৎপর্য নিয়ে আলাপ করেছিলাম। এই কিস্তিতে, আমি দুটো বিষয়ে আলোকপাত করতে চাই : (ক) সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করব যা এই ধরনের ভবিষ্যতকে কেবল কল্পনাযোগ্যই নয়, বরং সম্ভব করে তোলে। এবং (খ) এমন দিকের নির্দেশ করব যা এই সম্ভাব্য ভবিষ্যৎ ইতোমধ্যেই গ্রহণ করছে— এমন সব উপায়ের দিকে আমরা অগ্রসর হচ্ছি যা আমাদের সেই কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকেই ধাবিত করে। তত্ত্ব / ধারণা / ডিসকোর্স যেহেতু পুঁজিবাদ-উত্তর ভবিষ্যতের সমস্ত আলোচনাই আমরা আমাদের বাইরের জগতটাকে ঠিক যতটা হ-য-ব-র-ল অবস্থায় দেখি ততটাই নিদারুণ আকাশকুসুম কল্পনা কিংবা সামঞ্জস্যহীন বলে মনে হয়, তাই প্রথমেই আমাদের চিন্তার জগত কিছুটা ঘষামাজা করে নেয়া দরকার। এবং খুব স্পষ্টভাবে বলা যাক যে এই ‘চিন্তার জগতে ঘষামাজা'র অর্থ কোনভাবেই অনুশীলনের জগতে ঘষামাজা নয়, বরং জ্ঞানকাণ্ড ও তত্ত্বের ঘষামাজা। এছাড়াও কোন গোঁড়া হিস্টেরিয়াগ্রস্ত বস্তবাদী—যার কাছে তত্ত্ব নিয়ে নাড়াচাড়া কেবলই ‘ভাববাদ’ এবং ‘আসল’ ব্যাপার হচ্ছে বস্তুবাদিতা, সব ঘটে কেবল ‘রাজপথে’— তার খপ্পরে পড়ার আগে আমি অন্তত তিনটা বিষয় খোলাসা করতে চাই। প্রথমত, অতিশাস্ত্রবাদীদের জন্য আমি লেনিনের দোহাই পাড়তে চাই। লেনিন ক্রমাগত বলে গেছেন ‘বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লবী আন্দোলন একটা কাঠালের আমসত্ত্ব।’ ( কী করিতে হইবে?) - [স্ল্যাভয় জিজেক ।। আমরা সবাই এখন একই নৌকায় আছি](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ac/3969/): অনুবাদ: তাসবির কিঞ্জল লি ওয়েন লিয়াঙ হলেন সেই ডাক্তার যিনি সর্বপ্রথম করোনা ভাইরাস মহামারি টের পেয়েছিলেন। কর্তৃপক্ষ তাকে সেন্সর করে ফেলে। তিনি ছিলেন আমাদের সময়ের একজন সত্যিকারের বীর। তাকে বলা যায় চীনের চেলসি ম্যানিং বা এডওয়ার্ড স্নোডেন। তাই তাঁর মৃত্যু ব্যাপক-বিস্তৃত ক্ষোভের জন্ম দেবে এটাই ছিল স্বাভাবিক। চৈনিক রাষ্ট্রের এই করোনা মোকাবিলা কীরূপে আদৃত হয়েছিল তা সবচেয়ে ভালো বোঝা যায় হংকং-কেন্দ্রিক সাংবাদিক ভের্না ইউ'র করা মন্তব্যে। তিনি বলেন, "চীন যদি কথার স্বাধীনতাকে মূল্য দিত, তাহলে করোনা ভাইরাস-ই থাকত না। চীনা নাগরিকদের বাক-স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকারকে সম্মান না করা হলে এমন ঘটনা আবার ঘটবে... - [নোয়াম চমস্কি।। কোভিড-১৯ নব্য-উদারবাদের সর্বশেষ প্রকাণ্ড ব্যর্থতা](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%b9/3962/): সিূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] “যুক্তরাষ্ট্র বর্তমানে ব্যাপক বিশৃঙ্খল অবস্থায় আছে। এর দায় পুরোপুরি ওয়াশিংটনের হর্তাকর্তাদের। তারা জানে কিভাবে পৃথিবীর যাবতীয় মানুষকে দোষারোপ করতে হয়, কেবল নিজেদেরকে ছাড়া। যুক্তরাষ্ট্র এখন এই সংকটের উপকেন্দ্র। এটিই একমাত্র অকর্মা দেশ, ‍যারা কিনা ওয়ার্ল্ড হেলথ্ অরগ্যানাইজেশনকে তাদের সংক্রমিত ও মৃত রোগীর তথ্যটাও ঠিকমতো দিতে পারেনি।” এই সংকট ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপকে চমস্কি ‘পরাবাস্তব’ বলে উল্লেখ করেছেন। “ফেব্রুয়ারীতে এই মহামারী তর্জন-গর্জন শুরু করেছিল। ফেব্রুয়ারীর মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের বাইরের সকলেই একে আমলে নিয়েছিল। সে সময় ট্রাম্প তার পরের বছরের জন্য নতুন বাজেট ঘোষণা করল। তার সেই বাজেট ভালোভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। সেখানে রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সহ আরো বিভিন্ন সরকারি স্বাস্থ্য সংক্রান্ত খাতে বরাদ্দ পুনরায় কমানো হয়েছে। এমনকি মহামারী চলাকালীন সময়ে বরাদ্দ আরো কমানো হয়। জীবাশ্ম জ্বালানি নির্ভর শিল্প-কারখানাগুলোতে বরাদ্দ বাড়ানোর ফলে সুসংবদ্ধ মনুষ্যজীবনের ধ্বংস খুব নিকটে ডেকে আনা হয়েছে।” “উপরোক্ত কার্যাবলীই আপনাকে কতিপয় সোসিওপ্যাথিক ভাঁড়দের স্বভাব সম্পর্কে একটি বার্তা দেবে, যারা কিনা সরকার চালাচ্ছে এবং যাদের কারণে দেশ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে।” “তারা এখন দোষারোপ করার জন্য মরিয়াভাবে অন্য কাউকে খুঁজছে। চীনকে দোষারোপ করছে, ওয়ার্ল্ড হেলথ্ অরগ্যানাইজেশনকে দোষারোপ করছে। এবং তারা যা করছে তা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশনের বরাদ্দ বন্ধ করে দেওয়ার অর্থ কী হতে পারে? - [পুঁজির সূত্র, বিরোধ ও শ্রমশক্তি](https://auraj.net/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/3955/): সূত্র: চাইনা ডেইলি\[/caption\] শ্রম প্রক্রিয়া এবং উদ্বৃত্ত মূল্য উৎপাদন-প্রক্রিয়া ব্যবহার মূল্য সৃষ্টি বা একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্যই পুঁজিপতি শ্রমশক্তি ক্রয় করে। শ্রমশক্তি সক্রিয় হয় শ্রমদানকারীর মাধ্যমে। নির্দিষ্ট সামাজিক ব্যবস্থায় এর রূপ ভিন্ন ভিন্ন হয়। মার্কস সামাজিক ব্যবস্থা নির্বিশেষে প্রথমে আলাদা করে শ্রম প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন। পরে নির্দিষ্টভাবে তাকে শনাক্ত করেছেন পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়ার ভেতর। মার্কস বলছেন, শ্রম হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ এবং প্রকৃতি উভয়ই অংশগ্রহণ করে। আর মানুষই তার ও প্রকৃতির মধ্যেকার এই সম্পর্ক শুরু করে, নির্ধারণ করে এবং যাবতীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। মানুষ তার হাত পা মস্তিষ্কসহ নিজের সকল প্রাকৃতিক শক্তি ব্যবহার করে, তার প্রয়োজন অনুযায়ী প্রকৃতি থেকে দ্রব্যাদি আহরণের জন্য। তার ফলে তার বহিঃস্থ দুনিয়ার উপর ক্রিয়া করে মানুষ যেমন তাকে পরিবর্তিত করে, তেমনি একই প্রক্রিয়ায় সে নিজের প্রকৃতিকেও পরিবর্তিত করে। যখন আমরা স্বভাবজাত প্রবৃত্তি হিসেবে শ্রমকে বিবেচনা করি তখন মানুষের শ্রম আর অন্য যে কোন প্রাণীর শ্রমের মধ্যে কোন পার্থক্য থাকে না। মার্কস আরও বলছেন, একটা মাকড়সা যেভাবে কাজ করে তার সাথে একজন তাঁতীর কাজের সাদৃশ্য আছে। মৌমাছি যেভাবে চাকের ক্ষুদ্র কোষগুলো তৈরী করে তা একজন স্থপতিকেও লজ্জায় ফেলে দিতে পারে। কিন্তু যা একটি দক্ষ মৌমাছির সাথে একজন অদক্ষ স্থপতিরও পার্থক্য তৈরি করে তা হল, একজন স্থপতি বাস্তবে তার নির্মাণের বহু আগেই কল্পনায় তার সৃষ্টি নির্মাণ করে। প্রতিটি শ্রম প্রক্রিয়ার শেষে আমরা এমন একটি ফল পাই যা শ্রমদানকারীর কল্পনায় আগেই তৈরী হয়েছে। সে শুধু যা নিয়ে কাজ করে সেই বস্তুর রূপ পরিবর্তন করে তাই নয়, সে একটা নিয়মের অধীনেও নিজের ইচ্ছাকে স্থাপন করে। কাজের প্রকৃতির প্রতি তার আগ্রহ যত বেশি থাকে তত তার মনোযোগদান ঘটে থাকে এবং তত সে আনন্দবোধ করে এবং তা তার শারীরিক মানসিক ক্ষমতা প্রয়োগে কম চাপ সৃষ্টি করে। শ্রম প্রক্রিয়ার প্রাথমিক উপাদান হল তিনটি: ১. - [স্ল্যাভয় জিজেক ।। ভাইরাসের দুনিয়ায় পহেলা মে : নতুন শ্রমিক শ্রেণীর ছুটির দিন](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/4064/): সূত্র: ইয়ুথ ভয়েস\[/caption\] মহামারি কালে আমরা আবিষ্কার করি যখন এমনকি কারখানাগুলোও থমকে যায় তখনও সেবা-প্রদানকারী এই ভূ-সামাজিক শ্রেণীটিকে কাজ করে যেতে হয়। তাই, ধ্রুপদী শিল্পশ্রমিক শ্রেণীর বদলে বরং তাদের উদ্দেশ্যেই এই পহেলা মে-কে উৎসর্গ করাটা যথার্থ হবে। তারাই সত্যিকার অর্থে মাত্রাতিরিক্ত শোষণের শিকার হচ্ছেন। যখন কাজ করছেন তখন শোষিত হচ্ছেন কারণ তাদের কাজটি মোটা দাগে অ-দৃশ্যমান এবং কাজ না করলেও তাদের বস্তুগত শর্তাবলির কারণে শোষিত হচ্ছেন। তারা যা করছেন তার মধ্যেই কেবল শোষিত হচ্ছেন না, তারা শোষিত হচ্ছেন খোদ তাদের অস্তিত্বের মধ্যেও। গরীবের দূষিত চারপাশ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন একটা ভূ-খন্ডে বাস করবার এক অনন্ত স্বপ্নে ধনী মানুষ বিভোর থাকে। সেই সমস্ত ব্লকবাস্টারগুলোর কথা চিন্তা করে দেখুন যেগুলোতে দেখানো হয় কেয়ামত-পরবর্তী কোনও দৃশ্য। নীল ব্লুমকাম্পের "Elysium" এমনই একটি সিনামা। ২১৫৪ সাল হল এর প্রেক্ষাপট। এখানে এলিটেরা বাস করেন মানব-নির্মিত এক প্রকান্ড মহাকাশ ঘাঁটিতে। আর বাকীদের বাস করতে হয় ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে। সেই পৃথিবীকে দেখলে আবার মনে পড়ে লাতিন আমেরিকার কোনও এক বিস্তীর্ণ ঘিঞ্জি বস্তির কথা। আজকের এই বাস্তব দুনিয়াতেও বৈশ্বিক দূর্যোগের আশঙ্কায় ইতিমধ্যে ধনীরা নিউজিল্যান্ডে বিলাসবহুল বাড়ি ক্রয় করছেন অথবা ঠিকঠাক করে নিচ্ছেন কোনও পাথুরে পর্বতের গায়ে বানানো শীতল যুদ্ধের বাংকারগুলোকে। কিন্তু এই মহামারির সংকটটি হলো, কেউ কখনই নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে পারবে না। সন্তান মাতৃগর্ভে যেমন নাড়ির বাঁধনে বাঁধা থাকে, এটিও তেমনি। কী আপনার সামাজিক অবস্থান, কিচ্ছু আসে যায় না, দূষিত বাস্তবতার সাথে এক অনিবার্য বাঁধনে আপনি বাঁধা পড়ে গেছেন। লেখার মিূল লিংক এখানে... - [সাইমন মেইর।। কেমন হবে করোনার পরে পৃথিবী?](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%87%e0%a6%b0%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b/3938/): অনুবাদ: ইলোরা সুলতানা ও বখতিয়ার আহমেদ সাইমন মেইর এখন ইউনিভার্সিটি অব সারি’র সেন্টার ফর দি আন্ডারস্ট্যান্ডিং অব সাসটেইনেবল প্রসপেরিটি’তে প্রতিবেশ অর্থনীতির গবেষক হিসেবে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ‘উৎপাদনশীলতা’ বিষয়ক এক প্রকল্পের আওতায় জন-কল্যাণ ও অর্থনৈতিক উৎপাদনের আন্ত:সম্পর্ক নিয়ে কাজ করছেন। নিজের গবেষণায় তিনি মূলত একটা বিকল্প অর্থনীতি তৈরীর উপায় খোঁজার জন্য বিদ্যমান অর্থনীতিকে বোঝার চেষ্টা করছেন। তাঁর গবেষণার বিষয়বস্তুর মধ্যে রয়েছে অর্থনৈতিক চিন্তার ইতিহাস, ইউটোপিয়ান অর্থশাস্ত্র, এবং বিভিন্ন অর্থনৈতিক মডেল। বর্তমানে তিনি উৎপাদনের বিভিন্ন তত্ত্বে শ্রম’কে কীভাবে দেখা হয় এবং কীভাবে এখানে শক্তির ব্যবহার হচ্ছে সে নিয়ে মাথা ঘামাচ্ছেন। সেই সাথে প্রবৃদ্ধিহীন অর্থনৈতিক ব্যবস্থার ‘স্টক ফ্লো কনসিস্টেন্ট মডেলিং এবং ইউটোপিয়ান কল্প-কাহিনীর অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আগ্রহ রয়েছে সাইমনের। পাশাপাশি তিনি স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান। প্রতিবেশ অর্থনীতিতে পিএইচডি করা সাইমন পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়েছেন। তিনি ইউরোপের প্রতিবেশ অর্থনীতিবিদদের পেশাদার সংগঠনের একজন মূল সংগঠকও। এখন থেকে ছয় মাস, এক বছর বা দশ বছরের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াব? - [স্ল্যাভয় জিজেক।। ভাবাদর্শের ভাইরাস](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d/3936/): অনুবাদ: তাসবির কিঞ্জল আমার মত পরিসংখ্যান অ-বিশেষজ্ঞের সামনেও করোনা ভাইরাস মহামারি একটা কৌতূহলোদ্দীপক প্রশ্ন হাজির করেছে । প্রশ্নটি হল: তথ্য কোথায় থেমে যায় আর কোথায় শুরু হয় ভাবাদর্শ? - [অরুন্ধতী রায়।। ভারত, নরেন্দ্র মোদী এবং করোনা ভাইরাস প্রসঙ্গে](https://auraj.net/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8/3919/): ভূমিকা ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি এবং রাজনীতি নিয়ে অরন্ধতী রায়ের সঙ্গে কথা বলেছেন ইন্টারসেপ্ট এর সাংবাদিক মেহেদী হাসান। সাক্ষাতকারে ভারতীয় রাষ্ট্র এবং সমাজের বৈষম্য করোনায় উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় সমাজে শ্রেণী শোষণ, ইসলামোফোবিয়া ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলাপ করেছেন অরুন্ধতী। উগ্র-হিন্দুত্ববাদী শাসনে ‘ধাবমান গণহত্যা’র বিষয়েও সতর্ক করেন তিনি। অরাজের জন্য সাক্ষাতকারটি অনুবাদ করেছেন বামপন্থী রাজনৈতিক কর্মী তাসবির কিঞ্জল। মেহেদী হাসান: কেমন আছো? - [মৃত্যুপুরীতে কোয়ারেন্টাইন](https://auraj.net/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be/3890/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] মৃত্যুপুরীতে দুঃসময় আমারে তালা বদ্ধ রেখে আমারে আগুনে পুড়িয়ে মেরে প্রেসনোট, শুধু প্রেসনোট আমি চাই না –কফিল আহমেদ একটা পরিকল্পিত মৃত্যুকূপ তৈরি করা হয়েছে। একটা কন্সেন্ট্রেশন ক্যাম্পের ভেতর আটকে রেখে খুন করার ব্যবস্থা করা হয়েছে কোটি কোটি মানুষকে। তারপর হিসেব করা হচ্ছে লাশের সংখ্যা। দৃশ্যমান ভাইরাস নিজের অব্যবস্থাপনাকে আড়াল করে প্রতিদিন প্রেসনোট দিয়ে জানিয়ে দিচ্ছে অদৃশ্যমান ভাইরাসে আক্রান্ত হয়ে কতজন মারা গেছে, কতজনকে ঘরবন্দী করেছে, মানুষকে ঘরবন্দী করতে কি কি ব্যবস্থা নিয়েছে। এক নিশ্চিত মৃত্যু উপত্যকায় বসে মানুষ আতঙ্কিত হচ্ছে। আর এই আতঙ্কগ্রস্থ মানুষের মাঝে ক্রমাগত ভয়ভীতি সঞ্চারের মাধ্যমে ক্রমাগত অসহায়ত্বের বোধ জাগিয়ে তোলা হচ্ছে। তারপর রক্ষকের ভূমিকায় থেকে অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধবাজ দৃশ্যমান ভাইরাস 'যুদ্ধ ঘোষণা' করে মানুষের সামগ্রিক চিন্তার ফোকাসকে একমুখি করে তুলছে।১ যেন এর পেছনে আর কারো কোন দায় নাই। পৃথিবীর মেইন্টেনেন্সের দায়িত্ব নিয়ে রাখা ঠিকাদাররা যেন পৃথিবীটাকে স্বর্গে রূপান্তর করেছিল, করোনা ভাইরাস হঠাৎ এসে তা নষ্ট করেছে। মানুষের চৈতন্যকে এই পথে চালোনা করার ফলে প্রাণ-প্রকৃতি বিরুদ্ধ যে অবকাঠামো এই ভাইরাসের বিস্তৃতিতে সহায়ক হয়েছে তা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু এই তাৎক্ষণিক ভয়াবহতা কেটে গেলে আমাদের এই প্রশ্নে ফিরে আসতেই হবে যে কোন অবস্থায় এরকম পরিস্থিতি তৈরি হয় এবং কোন অবস্থায় তা এতো ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়? - [মানুষ যে কারণে মানুষের পাশে দাঁড়ায়](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be/3882/): সূত্র: পিন্টারেস্ট\[/caption\] পারস্পরিক সহায়তার ধারণা অন্তর্গতভাবেই কেন্দ্রীভূত-কর্তৃত্ববাদী-একক ক্ষমতার ধারণাকে নাকচ করে। যে কারণে বরাবরই পারস্পরিক-সহায়তা-সংস্কৃতির প্রধান প্রতিপক্ষ ‘রাষ্ট্র’ ও এর অধিপতিশ্রেণী। তাদের হয়ে কাজ করে অনেক প্রচার মাধ্যম ও বিদ্যাপীঠ। প্রতিযোগিতার বদলে সহায়তার পথে এগোলে মানুষ যে আরও নিরাপদ ও সবল একটা বিশ্ব গঠন করতে পারে সেটার পরিবর্তে প্রতিনিয়ত তরুণ-তরুণীদের ‘প্রতিযোগিতায় জেতা’র জন্য আহ্বান জানানো হয়। দশকের পর দশক এভাবে প্রচার ও উস্কানির কারণে স্বাভাবিকভাবেই মানুষের মাঝে সংকীর্ণ ব্যক্তিস্বার্থবাদী প্রবণতা বড় হয়ে ওঠে। তারা অপরকে ‘হারিয়ে’ কেবল নিজে ‘লাভবান’ হতে চায়। কিন্তু পারস্পরিক সহায়তার বিষয়টি তারপরও মানুষের প্রবণতার অভ্যন্তরে রয়ে যায়। কারণ তার প্রবণতার স্বাভাবিক অভিমুখ পারস্পরিক সহায়তা। করোনা দুর্যোগকালে আমরা তারই জয়জয়কার দেখছি। অতীতের সকল দুর্যোগেও তাই ঘটেছে। মানুষের এই স্বাভাবিক প্রবণতাকে বিকৃত করার জন্য বহু চেষ্টাও জারি থাকে সমাজে। এমনকি ‘ত্রান’-মডেলও দুর্যোগ কাটিয়ে উঠতে মানুষের পারস্পরিক সক্ষমতার সামর্থ্যকে খাটো করে। তবে শেষমেষ যে নতুন প্রশ্ন ও চ্যালেঞ্জ হাজির হয় তাহলো,পরস্পরকে সহায়তার চলতি মানব-প্রবণতা ও তার বিচিত্র সাংগঠনিক অভিজ্ঞতাগুলোকে কীভাবে আরও বিকশিত করা যায়? - [এডওয়ার্ড স্নোডেন।। করোনা, নজরদারি, ভবিষ্যত](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/3871/): ভূমিকা কোভিড-১৯ এর মহামারীর প্রেক্ষাপটে কানাডীয় সাংবাদিক ও ভাইস নিউজের সহ-প্রতিষ্ঠাতা শেন স্মিথ সাক্ষাৎকার নেন এডওয়ার্ড স্নোডেনের। যেখানে শেন ও স্নোডেন কথা বলেছেন সমসাময়িক নানা বিষয়ে। অতি অবশ্যই সেই আলোচনায় করোনাভাইরাস মহামারী, প্রতিরোধে রাষ্ট্রীয় পদক্ষেপ, নাগরিক অধিকার ও স্বাধীনতার মত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। বর্তমান বিশ্বে চলমান প্যানডেমিকের ফলাফল ভবিষ্যতে কি হতে পারে সে ব্যাপারেও কথা হয় তাদের মধ্যে। স্নোডেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য যিনি ২০১৩ দেশটির ইন্টারনেট নজরদারি কর্মসূচির তথ্য ফাঁস করে দিয়ে বৈশ্বিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এডওয়ার্ড স্নোডেন ফাঁস করেন, প্রিজম কর্মসূচির আওতায় ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইউটিউব এবং অ্যাপলসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট প্রতিষ্ঠানকে না জানিয়েই তাদের সার্ভারে সরাসরি প্রবেশ করে তথ্য সংগ্রহ করে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসআই) ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যা মারাত্মক এবং অসাংবিধানিক কাজ। য তাদের কথোপকথন ভাষান্তর ও গ্রন্থণা করেছেন প্রদীপ মার্ডি। নয়া দুনিয়ায় সাক্ষাতকারটি প্রথম প্রকাশিত হয়। মূল আলোচনা শেন স্মিথ: আমরা অতীতেও সার্স, মার্সসহ বিভিন্ন ভাইরাস সংক্রমণের শিকার হয়েছি এবং আমরা এটাও জানতাম যে ভবিষ্যতে আমাদের আরও এরকম ভাইরাস সংক্রমণের মুখোমুখি হতে হবে। যে কোন মহামারী বিশেষজ্ঞ বা ভাইরাস বিশেষজ্ঞের সাথে এটা নিয়ে কথা বলছি, তারা সকলেই জানতো এটা ঘটতে যাচ্ছে। এরপরও মনে হচ্ছে আমরা খুবই অপ্রস্তুত। কোভিড ১৯ আমাদের পুরোপুরি হতবাক করে ফেলেছে। স্নোডেন: ঠিক বলেছেন। করোনা আমাদের ভয়াবহ সংকটের মধ্যে ফেলেছে। দিনের পর দিন আমরা শহরগুলোকে দুষিত করেছি। আর গাদাগাদি করে সেগুলোর মধ্যেই কোনমতে বসবাস করছি। একটা মহামারী আসার পর, এখন আমাদের সামনে স্বাস্থ্য সংকটের চেয়ে বড় কিছু নেই। কিন্তু সবাই জানতো এরকম বড় একটা দুর্যোগ আসছে। এমন কি গোয়েন্দা সংস্থাগুলোও মহামারীর জন্য পরিকল্পনা তৈরী করছিলো, আমি এটা জানি, কারণ রিপোর্টগুলো পড়াই ছিলো আমার কাজ । কিন্তু কোন প্রস্তুতিই কাজে আসলো না। সিস্টেম আমাদের হতাশ করলো। যদিও রাষ্ট্রীয় ব্যবস্থা সারাজীবনই হতাশ করে আমাদের। আমার কাছে যেটা সবচেয়ে অদ্ভূত লেগেছে, যুক্তরাষ্ট্রকে সব সময়ই বলা হয়েছে , এটি বিশ্বের সবচে ধনী দেশ। কিন্তু যখন মানুষ চাকরি হারানো শুরু করলো , একের পর এক প্রতিষ্ঠানগুলো লোকসান দিতে শুরু করলো , তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠলো আমাদের এত এত সম্পদগুলো গেল কোথায়? - [ম্যানুফ্যাকচারিং 'স্টে হোম' রিয়ালিটি](https://auraj.net/%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9/3842/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] এই প্রবন্ধ যখন লেখা হচ্ছে, ততক্ষণে করোনাভাইরাস কেড়ে নিয়েছে লক্ষাধিক মানুষের প্রাণ। বিশ্বব্যপী আক্রান্ত করেছে ২০ লক্ষাধিক মানুষকে। বাঁচাতে পারছে না কেউ। জনগণকে ধোঁকা দিতে গরুর মূত্র খেয়ে ও খাইয়ে একাকার করেছে ভারতের গেরুয়াধারীরা। লাভ হয়নি। কাজে আসেনি ধর্মব্যবসায়ী ওয়াজকারীদের দেওয়া সমাধানবটিকায়। বিজ্ঞান/চিকিৎসা বিজ্ঞানও কোনও ইমিডিয়েট সমাধান হাজির করতে পারেনি। অর্ধশতাব্দী আগে চাঁদে পা দেওয়া মানুষ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করা মানুষ, তথা ২১ শতকের তথ্যপ্রযুক্তিনির্ভর ভার্চুয়াল পৃথিবীর মানুষকে স্তব্ধ-স্থির-হতভম্ব করে দিতে সমর্থ হয়েছে এই অদৃশ্য অণুজীব। আসুন তো বন্ধুরা, প্রশ্ন করি ক্ষমতাশালীদের। কীসের এতো গর্ব তাদের? - [দুঃখিত, সবাই ভ্যাকসিন পাবে– এমন নিশ্চয়তা নেই](https://auraj.net/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac/3823/): এর মাঝেই এলো কোভিড-১৯। ওয়ালস্ট্রীট জার্নাল ১৩ এপ্রিল জানাচ্ছে, ছোট-বড় প্রায় দু’ডজন কোম্পানি করোনা-ভাইরাসের ভ্যাকসিন বের করার আওয়াজ দিয়েছে এ পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া হিসাবে সংখ্যাটা আরও বড়ো।এই তালিকা আরও বাড়বে। বের করুক-না-করুক এ ধরনের আওয়াজ শেয়ার বাজারে ভালো কাজ করে। ইতোমধ্যে সেটা কাজ করছেও। বাংলাদেশেও কোভিড-১৯ এর ওষুধ তৈরির আওয়াজ শোনা গেছে। এই আওয়াজের আগেই এখানে ওষুধের বাজারে প্রবৃদ্ধি ঘটছে বছরে ১৫-২০ ভাগ হারে! - [আলাঁ বাদিয়্যু।। বৈশ্বিক মহামারী পরিস্থিতি প্রসঙ্গে](https://auraj.net/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4/3804/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] একটি প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাসটি কীভাবে ছড়ালো সেটির ব্যাখ্যা এখনও আমরা জানি না। একমাত্র বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমেই সেটি আমরা জানতে পারব। আপাতত অনলাইনে চলমান বর্ণবাদী মিথ যেমন চীনা জাতির লোকজন আধাকাঁচা বাদুড়ের মাংস খায়, এসব বাদ দিয়ে পুরো বিষয়টি নিয়ে একটু পরিষ্কারভাবে চিন্তা করা যাক... - [অরুন্ধতী রায়।। মহামারি আরেক পৃথিবীর প্রবেশদ্বার](https://auraj.net/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%86/3777/): একটুও না কেঁপে "ভাইরাল হয়ে গেছে" কথাটি এখন কে ব্যবহার করতে পারে? - [সিসি দ্যুতসিও ও তাসোস সাগ্রিস।। করোনাভাইরাস ও পারস্পারিকতা](https://auraj.net/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4/3756/): সূত্র: সাটসি আর্ট\[/caption\] আমরা প্রত্যেকেই, পুনর্বিবেচনার পরে নিজেদের ভয়গুলোকে মোকাবিলা করছি, নিজেদের সাথে কথোপকথনে জড়াচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে জীবনের অর্থকে নতুনভাবে সংজ্ঞায়িত করছি। আমরা ভাবনার আদানপ্রদান করছি এবং কোনো একটা সমাধান খোঁজার চেষ্টা চালাচ্ছি। অনেক অনেক প্রবন্ধ, বিশ্লেষণ লিখা হচ্ছে। নিঃসন্দেহে আমরা পুঁজিবাদের সীমার বিরুদ্ধে, বাণিজ্যিক-ভোগবাদী বিশ্বের বিরুদ্ধে। কিভাবে আমরা আমাদের প্রাণ বাঁচাব, আমাদের সহ-মানবদের প্রাণ বাঁচাব? - [আদিত্য নিগাম।। করোনা জৈবরাজনীতি এবং পুঁজিবাদের পরের জীবন](https://auraj.net/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%88%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81/3741/): অনুবাদ: সারোয়ার তুষার অনুবাদকের ভূমিকা: বাঙ্গালি বংশোদ্ভূত ইণ্ডিয়ান চিন্তক ও Centre for the Study of Developing Societies (CSDS) এর সম্মানিত ফেলো আদিত্য নিগাম গত ২৬ মার্চ, ২০২০ এ Kaflia.online এ Corona Biopolitcs and Life After Capitalism-A Manifesto of Hope (করোনা জৈব-রাজনীতি ও পুঁজিবাদের পরের জীবন: আশার ইশতেহার) শীর্ষক একটি দীর্ঘ প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধে তিনি বিশ্বপরিসরে করোনা মহামারিকে কেন্দ্র করে যে সমস্ত আলাপ-আলোচনা-তর্ক উঠেছে, সেগুলোর পুনর্মূল্যায়ন করার মাধ্যমে পুঁজিবাদ-উত্তর সমাজের সম্ভাব্য রূপরেখার ইঙ্গিত করার চেষ্টা করেছেন। ভারত, বাংলাদেশসহ উপমহাদেশের বাস্তবতায় আদিত্য নিগামের প্রবন্ধটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আদিত্য নিগাম মূলত সামাজিক-রাজনৈতিক তত্ত্বের বিউপনিবেশায়নে (decolonization) বিশেষভাবে আগ্রহী। এই প্রবন্ধেও আমরা দেখব তিনি পুঁজির ধারণার পুনর্মূল্যায়ন করেছেন। পুঁজি বিশ্লেষণের সনাতনি ঐতিহাসিক ভ্রান্তিই যে বিগত শতকগুলোর সমস্ত সামাজিক বিপ্লবকে মহাদানবীয় সর্বাত্মকবাদী রাষ্ট্রীয় গাড্ডায় নিক্ষেপ করেছে আদিত্য নিগাম তা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। পশ্চিমের বাস্তবতায় স্বল্প ও মধ্যমেয়াদে জনবান্ধব প্রকল্পগুলোর দাবিকে পশ্চিমের বাইরের বিশাল দুনিয়ার (অরিয়েন্টালি ‘তৃতীয় বিশ্ব’) আর্থ-সামাজিক বাস্তবতায় পরখ করছেন এবং সঙ্গত প্রশ্ন তুলছেন। এই প্রবন্ধে তিনি একাধিকবার ফ্যাশন তাত্ত্বিক লি এডেলকুর্টের উদ্ধৃতি ব্যবহার করেছেন। ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্যাশন ওয়ার্ল্ডের একজন ইনসাইডার হিশেবে এডেলকুর্টের ‘slow life’ এর উপলব্ধি তাৎপর্যপুর্ণ তো বটেই! - [নোম চমস্কি।। নিওলিবারাল মহামারী](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%93%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2/3733/): অনুবাদ: নুরে আলম দুর্জয় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এবং একে মোকাবেলায় শাসকগোষ্ঠীর নীতি ও সমগ্র রাজনৈতিক ব্যবস্থার সক্ষমতা ব্যাখ্যা করে ডেমোক্রাসি ইন ইউরোপ মুভমেন্ট– ডিয়েম ২৫ কে একটি সাক্ষাতকার দেন নোম চমস্কি। গত ২৮ মার্চ, ২০২০ তা ইউটিউবে প্রচারিত হয়। ডিয়েমের হয়ে সাক্ষাতকার নেন স্রােয়েকো হোরবেট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহীত সাক্ষাতকারটি শ্রুতি লিখনের সময় কতক জায়াগার অডিও অস্পষ্ট ছিল। স্থানগুলো চিহ্নিত করা আছে। অরাজের হয়ে শ্রুতিলিখন ও অনুবাদ করেছেন নূরে আলম দুর্জয়। পরে টেক্সট মিলিয়ে দেখা ও সম্পাদনার কাজটি করেছেন তানভীর আকন্দ। স্রােয়েকো হোরবেট: ‘করোনা ভাইরাস পরবর্তী বিশ্ব’-এর আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম। এই বিশেষ পর্বের জন্য আমি সত্যিকার অর্থে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। কেননা আমাদের সঙ্গে আজ একজন বিশেষ অতিথি রয়েছেন। সেই বিশেষ অতিথি শুধু আমারই নয়, আমাদের আনেক প্রজন্মেরই নায়ক তিনি। দুর্ভাগ্যজনকভাবে, আমরা উভয়ই এখন সেল্ফ-আইসোলেশনে রয়েছি, ফলে এটি একটি বিশেষ উপলক্ষও বটে। তবে বাড়তি পরিচয় না দিলেও, যারা দেখছেন তাদের অধিকাংশই আমার ধারণা নোম চমস্কিকে চেনেন এবং আমার খুব ভালো লাগছে যে নোম আজকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। হ্যালো নোম, আপনি কি আমাদের একটু জানাতে পারেন বর্তমানে আপনি কোথায় রয়েছেন? - [ইউভাল নোয়াহ হারিরি।। মহামারী, ক্ষমতা ও সংহতি](https://auraj.net/%e0%a6%87%e0%a6%89%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be/3721/): করোনা কোন অনিবার্য প্রাকৃতিক দুর্যোগ নয়।মহামারী রোধে রাজনৈতিক ব্যবস্থারই ধরন ও কাঠামো এক্ষেত্রে প্রধান বিবেচ্য। করোনা ভাইরাস নিয়ে রাষ্ট্র’র সৃষ্ট সংকট বোঝাপড়ার জন্য হারারির এই সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ । করোনা ভাইরাস বায়োমেট্রিক নজরদারি, পরিচালনা ও বিশ্বব্যাপী সহযোগিতার ক্ষেত্রে অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। সাউদ চায়না মর্নিং পোস্ট পত্রিকায় সাক্ষাতকারটি Homo Deus author Yuval Harari shares pandemic lessons from past and warnings for future শিরোনামে প্রকাশিত হয়। সাক্ষাৎকারটি নিয়েছেন লিন্ডা লিউ। লিউ: আপনি হোমো ডিউস বইয়ে লিখেছিলেন, 'আমরা যদি সত্যি দুর্ভিক্ষ, প্লেগ এবং যুদ্ধকে নিয়ন্ত্রণে আনতে পারতাম...’। সেকথা ধরেই বলছি, করোনা ভাইরাস মহামারীর বিস্তার অব্যাহত রয়েছে, আপনি কি এখনও বিশ্বাস করেন যে, মানুষ এই প্লেগের লাগাম টেনে ধরতে পেরেছে? - [অনি মৈত্র।। কোভিড-১৯ ও নয়া-উদারনীতিবাদী জরুরি অবস্থা](https://auraj.net/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%88%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc/3703/): শিল্পী: অ্যালেক্স ফ্যাল্ক চ্যাং\[/caption\] অনুবাদকের ভূমিকা: ইতালীয় দার্শনিক জর্জিও আগামবেন গত ২৬ ফেব্রুয়ারি, ২০২০ এ “অকারণ জরুরতের ডেকে আনা জরুরি অবস্থা” শীর্ষক একটি প্রবন্ধ লেখেন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে ইতালিতে আরোপিত জরুরি অবস্থার সমালোচনা করে উক্ত আর্টিকেলটি লিখেছিলেন জর্জিও আগামবেন। আগামবেনের আর্টিকেলটি ইতালি এবং ইতালির বাইরে দার্শনিক-বুদ্ধিজীবীদের মধ্যে তুমুল তর্কের সূচনা করে। পরেরদিনই, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারিতে ফরাসি দার্শনিক জঁ-লুক ন্যান্সি ‘ভাইরাসজনিত ব্যতিক্রম বা জরুরি অবস্থা‘ শিরোনামে একটি আর্টিকেল লিখে আগামবেনের সমালোচনা করেন। ন্যান্সির লেখা প্রকাশিত হবার পরের দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, ২০২০ এ এই বিতর্কে ঢুকে পড়েন আরেক ইতালীয় দার্শনিক রবার্তো এসপজিতো। তিনি ‘তিক্ত নিরাময়‘ শিরোনামে প্রবন্ধে ন্যান্সির সমালোচনা করেন। বাংলা ভাষার সংশ্লিষ্ট পাঠকদের জন্য উল্লেখিত তিনটি প্রবন্ধের অনুবাদ হাজির করেছে বোধিচিত্ত। উপযুক্ত সময়ে জরুরি কাজটি করায় বোধিচিত্তকে ধন্যবাদ। এই ধারায় সর্বশেষ সংযোজন আল জাজিরায় গত ২৯ মার্চ, ২০২০ এ প্রকাশিত “COVID-19 and the neoliberal state of exeception” আর্টিকেল। এটি লিখেছেন বাঙালি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক ও নিউইয়র্কের হ্যামিল্টনে অবস্থিত কোলগেট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অনিরুদ্ধ মৈত্র। তার এই প্রবন্ধটিকে জরুরি অবস্থা সংক্রান্ত আগামবেনীয় মতের সমালোচনা ও সংযুক্তি বলা যেতে পারে। মহামারির বাস্তবতায় নিও লিবারেল তথা নয়া উদারনীতিবাদী রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক বিশ্বপরিসরে রাষ্ট্রকর্তৃক আরোপিত চিরাচরিত নিয়মের ‘ব্যতিক্রম’ জরুরি অবস্থার গুরুত্বপূর্ণ পুনর্বিবেচনা হাজির করেছেন অনিরুদ্ধ। এর মাধ্যমে ‘জরুরি অবস্থা’র এমন একটি বয়ান তুলে ধরেছেন অনিরুদ্ধ, যেখানে বিদ্যমান বৈষম্যমূলক-একচেটিয়া-নিপীড়নমূলক-আরোপিত রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক ক্ষমতাসম্পর্ক জিইয়ে রাখতে কেবল রাষ্ট্রই নয়, আপাত অর্থে রাষ্ট্র-বহির্ভূত ক্ষমতাধর বৈশ্বিক এলিটগোষ্ঠীর স্বার্থের ভূমিকাও টের পাওয়া যায়। কার্ল স্মিট মনে করতেন সার্বভৌম হলো সেই, যে জরুরি অবস্থা জারি করতে পারে। অন্যভাবে বললে জরুরি অবস্থা জারি করতে পারার মাধ্যমে সার্বভৌমত্ব এক আইনি প্যারাডক্স (একইসাথে আইনের ভেতর ও ঊর্ধে বিরাজ করা) হাজির করে। এই প্যারাডক্সই সার্বভৌমত্ব তথা আইনের শাসনের ভিত্তি। ( আলম/ ২০২০: ২৪৬) কিন্তু অনিরুদ্ধ মৈত্র কথিত নিওলিবারেল বিশ্বব্যবস্থা তথা পুঁজির সার্বভৌমত্বের কালে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ট্র‍্যাডিশনাল কিংবা দৃশ্যমান সার্বভৌম ক্ষমতা কর্তৃক জরুরি অবস্থা জারির প্রাথমিক দ্বিধাকে আমরা কীভাবে পাঠ করব? - [জঁ-লুক ন্যান্সি।। কম্যুনোভাইরাস](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%81-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a8/3698/): অনুবাদ: শাহারিয়ার জিম ভূমিকা: জঁ-লুক ন্যান্সি প্রখ্যাত ফরাসি দার্শনিক। ১৯৮৬ সালে প্রকাশিত La Communauté désœuvrée (The Inoperative Community) ন্যান্সির অন্যতম সুপরিচিত কাজ। গোষ্ঠী বা কম্যুনিটি’র প্রশ্ন তাঁর এই কাজের বিষয়বস্তু। করোনা মহামারি ও এর সাপেক্ষে জরুরী অবস্থার প্রসঙ্গে জর্জিও আগামবেন ও রবার্তো এসপজিতো’র সাথে বিতর্কে জড়িয়ে ইতোমধ্যেই Viral Exception ও A Much Too Human Virus শিরোনামের লেখা লিখেছেন। করোনা ভাইরাস মহামারী প্রসঙ্গে ন্যান্সি’র তৃতীয় রচনা Communovirus , ২৪শে মার্চ, ২০২০ তে প্রকাশিত হয়েছে Libération-এ। ২৭শে মার্চে ডেভিড ফেয়ার্নবাখকৃত ইংরেজি অনুবাদ verso-তে প্রকাশিত হয়েছে।করোনা ভাইরাস আমাদের কম্যুনাইজ বা গোষ্টীবদ্ধ করছে, কেননা আমাদেরকে এজমালি বা যৌথভাবে একে মোকাবিলা করতে হচ্ছে। এতে আমাদের কম্যুনিটি’র সত্যিকারের অভিজ্ঞতা লাভের সুযোগ রয়েছে বলে ন্যান্সি মনে করেছেন। ন্যান্সি’র এই Communovirus রচনাটি অনুবাদ করেছেন শাহারিয়ার জিম। বোধিচিত্তের সৌজন্যে রচনাটি প্রকাশিত হল। মূল রচনা আমার এক ইন্ডিয়ান বন্ধুর মুখে শুনলাম তাদের ওইখানে ভাইরাসটাকে ‘কম্যুনোভাইরাস’ (Communovirus) নামে ডাকে। এই বিষয়টা কিভাবে ইতোমধ্যে আমাদের মাথায় নাড়া দেয়নাই? - [জঁ-লুক ন্যান্সি ।। ভাইরাসজনিত ব্যতিক্রম বা জরুরী অবস্থা](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%81-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/3691/) - [জর্জিও আগামবেন।। বাইরে নয়, শত্রু রয়েছে আমাদের নিজেদের ভিতরেই](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/3667/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] ভয়-ভীতি জীবনের শিক্ষক বা পরামর্শক হিসেবে তেমন সুবিধার নয়, তবে তা এমন কিছু বিষয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যা আমরা সচরাচর না দেখার ভান করতাম। চলমান মহামারীর ব্যাপকতা নিয়ে মতামত দেওয়া তেমন কোন ব্যাপার নয়; সমস্যাটা তৈরি হয় যখন এর নৈতিক (ethical) ও রাজনৈতিক পরিণতি সম্বন্ধে জিজ্ঞাসা জাগে। প্রথমত, যে ভীতির জোয়ার আমাদের সমাজকে স্থবির করে ফেলেছে তা স্পষ্টতই দেখিয়ে দেয়, আমরা একদম নাঙ্গা জীবন (naked life)\[১\] ছাড়া আর কিছুতে বিশ্বাস করি না। ইতালীয়রা সংক্রমিত ও অসুস্থ হবার বিপদ থেকে বাঁচতে স্বাভাবিক দৈনন্দিন জীবন, সামাজিক সম্পর্ক, কাজকর্ম, এমনকি বন্ধুত্ব, প্রেম, ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস – সবই ত্যাগ করতে প্রস্তুত। ন্যাংটো জীবন ও তা হারাবার ভয় মানুষকে কাছাকাছি নিয়ে আসে না, বরং অন্ধ করে, বিচ্ছিন্ন করে দেয়। আলেসান্দ্রো মানজোনির উপন্যাসে প্লেগের বর্ণনায় যেমন পাওয়া যায়, তেমনিভাবে অপর (other) মানুষেরা এখন কেবলই সন্দেহজনক রোগের বাহক। তাদেরকে যে কোন মূল্যে এড়িয়ে চলতে হবে, অথবা তাদের সাথে এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে। মৃতরা, আমাদের মৃতরা, মৃত্যুর পরে সৎকার পাবার অধিকারটুকুও আর পাচ্ছে না। আমাদের প্রিয়জনদের মৃতদেহের কী হবে সেটাও আমরা জানি না। আমাদের আশপাশের মানুষেরা ধীরে ধীরে মুছে যাচ্ছে। কোন এক অদ্ভুত কারণে চার্চ এসব ব্যাপারে পুরোপুরি নীরব। জানি না কতদিন আমাদের এভাবে জীবনযাপন করতে হবে। এ দেশের মানবিক সম্পর্কগুলো কেমন হয়ে দাঁড়াবে ততদিনে? - [জর্জিও আগামবেন।। অকারণ জরুরতের ডেকে আনা জরুরি অবস্থা](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%9c/3680/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] পরিস্থিতি যদি এইরকমই হয়, তবে গণমাধ্যম এবং প্রশাসন একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কেন? - [স্লাভয় জিজেক।। সবাই শান্ত থাকুন এবং আতঙ্কিত হোন!](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8/3649/): সিূত্র: র্কাুন মুভমেন্ট\[/caption\] আতঙ্কের কিছু নিজস্ব নিয়ম আছে। এই যে যুক্তরাজ্যে করোনাভাইরাস আতঙ্কের কারণে দোকান থেকে টয়লেট পেপার উধাও হয়ে গেল, তাতে আমার কৈশোরের সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার একটা অদ্ভুত ঘটনার কথা মনে পড়ে গেল।একবার হঠাৎ এ রকম একটা গুজব রটল যে দেশে যথেষ্ট পরিমাণে টয়লেট পেপার মজুত নেই। সরকার সঙ্গে সঙ্গেই আশ্বাস দিল যে তাদের কাছে স্বাভাবিক চাহিদা মেটানোর মতো যথেষ্ট টয়লেট পেপার অবশ্যই মজুত আছে। আশ্চর্যের ব্যাপার হলো সেই একবারই তাদের দাবি যেমন সত্য ছিল, আর মানুষও মোটের ওপর সেটা বিশ্বাসও করেছিল। তারপরও সাধারণ ক্রেতারা ঠিকই এ রকম একটা হিসাব কষেছিল যে ‘টয়লেট পেপারের কোনো সংকট নেই জানি এবং এটা মিথ্যা রটনা। কিন্তু তারপরও যদি কিছু লোক গুজবটিকে সত্যি ধরে নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে দরকারের বেশি টয়লেট পেপার কিনে মজুত করতে থাকে, তাহলে তো সত্যি সত্যিই সংকট তৈরি হয়ে যাবে! - [স্যা-তো।। কোভিড-১৯ লকডাউন: কোয়ারেন্টাইন ভাবনা](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%8b%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8/3626/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] এই জন্যই আমারা নৈরাজ্যবাদী। ভূ-বিদ্যার পুরোধা ক্রপোৎকিন বলেছিলেন যে মানুষ হিসেবে পারস্পরিক সহযোগিতার প্রতি যে প্রাথমকি জীববিদ্যাসংক্রান্ত ঝোঁক আছে তা নিশ্চিত। কিন্তু অন্যান্য প্রজাতির সাথে সহযোগী হয়ে প্রজাতি সমূহের টিকে থাকার সাফল্য ততটা দৃশ্যমান নয়। নৃবিজ্ঞানীরা এটা উদ্ঘাটন করেছে যে, প্রাচীন সমাজ প্রায় সব সময়েই নানা ধরনের ‘উপহার অর্থনীতির’ (এটা অনেকটা এরকম যে দ্রব্যের পুঞ্জিভূতকরণ নয় বরং উন্মুক্ত রাখা৩) চর্চা করেছে এবং তারা সম্পদ অন্যদের সাথে ভাগাভাগি করে ব্যবহার করতেই পছন্দ করতো। মানুষজনের আন্তসম্পর্কে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিনিময় রেষারেষির পরিবর্তে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে। বর্তমান সময়ে এটা কিভাবে কাজে লাগানো যায়? - [স্লাভো জিজেক।। উহান নিয়ে দেখা আমার স্বপ্ন](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%89%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/3605/): সূত্র: ডিভিয়ান্ট আর্ট\[/caption\] মূল রচনা করোনা ভাইরাসের মহামারী নিয়ে যেহেতু ইতোমধ্যেই অনেক লেখালেখি হয়ে গেছে—একজন অ-বিশেষজ্ঞ হিসেবে আমার হাতে থাকা এই সীমিত তথ্য-উপাত্ত দিয়ে আমি সর্বোচ্চ আর কি-ই বা যোগ করতে পারি? - [অ্যান্না অ্যাপলবাম ।। মহামারির কালে শাসকেরা ক্ষমতা আরও নিরঙ্কুশ করে](https://auraj.net/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ae%e0%a6%b9/3587/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] পোল্যান্ডের ক্ষেত্রে, এই আকস্মিক, আপাতদৃষ্টিতে অপরিকল্পিত সিদ্ধান্তের ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পোলিশ নাগরিকরা এখন সর্বত্র আটকা পড়েছে এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনতে সরকার চার্টার ফ্লাইট ( রাষ্ট্রীয় লিখিত অনুমোদন সাপেক্ষে ফ্লাইট) এর ব্যবস্থা করতে বাধ্য হয়েছে। ইউক্রেন, বেলারুশ এবং বাল্টিক দেশসমূহের বাড়ি ফিরতে চাওয়া ট্রাক চালক থেকে শুরু করে ট্যুরিস্ট পর্যন্ত হাজার হাজার নাগরিককে— তাদের গাড়ি সহকারে পোলিশ-জার্মান সীমান্তে ঠায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। তারা খোলা ময়দানকে টয়লেট হিসেবে ব্যবহার করেছে কারণ সীমান্তরক্ষীরা নন-পোলিশদের প্রবেশে বাধা দিচ্ছিল। আটকে পড়া এই মানুষদের জার্মান রেড ক্রস খাবার, পানীয় এবং কম্বল সরবরাহ করেছিল। এইসব কঠোর, নাটকীয় কোনো পদক্ষেপই পোল্যান্ডে ভাইরাসটির অনুপ্রবেশ ঠেকাতে পারেনি। মহামারিটি কয়েক সপ্তাহ আগে থেকেই সংক্রমিত হতে শুরু করেছিল এবং এখনো সংক্রমিত হচ্ছে। তবে বিশৃঙ্খলা সত্ত্বেও— সম্ভবত বিশৃঙ্খলার কারণেই— সীমান্তের এই চিরুনি অভিযান অত্যন্ত জনপ্রিয়। রাষ্ট্র 'কিছু' কাজ তো অন্তত করছে! - [জর্জ মনবিয়ট।। করোনা: আত্মতুষ্টিতে ভোগা সভ্যতাকে প্রকৃতির সতর্কবার্তা](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%9f%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae/3580/): সূত্র : কার্টুন মুভমেন্ট\[/caption\] কিন্তু এখন যখন মরীচিকার ধোয়া উবে গেলো তখন আমরা নিজেদের নগ্ন ও বিধ্বংসী বাস্তবতার স্বরূপ দেখতে পেলাম; যে বাস্তবকে আমরা আজীবন অস্বীকার করে এসেছি। এই মহামারীর ঝড় বয়ে যাওয়ার পর আরেকটা বুদবুদের আশায় আমাদের বুক বাঁধতে হবে। আমরা এখানেই আমাদের ইতি টানতে পারি না। ঠিক এই মুহূর্ত থেকে আমাদের উচিত যন্ত্রণাদায়ক বাস্তবতাকে স্বীকার করে নেয়া যা আমরা দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছি। পৃথিবীতে অসংখ্য রোগের বিস্তার, যেগুলোর তুলনায় করোনা ভাইরাসের উপশম অনেক সহজ। কিন্তু সবকিছুর উপরে সম্প্রতি একটা চিন্তা আমাকে বিচলিত করে তুলছে: আমরা আমাদের খাদ্যের যোগান কীভাবে দিবো? - [রব ওয়ালেস।। পুঁজিবাদী কৃষি ও কোভিড-১৯: মৃত্যুমুখি সমন্বয়](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%95%e0%a7%83/3555/): অনুবাদ: অনিক সন্ধি নতুন করোনাভাইরাস পুরো পৃথিবীকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু শাসকগোষ্ঠী এই মহামারীর কাঠামোগত কারণগুলোকে ট্যাকেল না করে ইমারজেন্সি কর্মতৎপরতার উপর বেশি মনোযোগ দিচ্ছে। নতুন ভাইরাস, শিল্পভিত্তিক কৃষি ও খাদ্য উৎপাদন, বহুজাতিক কর্পোরেশনগুলোর মুনাফা অর্জনের পারস্পরিক সম্পর্ক ব্যাখা করেছেন সমাজবাদী জীববিজ্ঞানী রব ওয়ালেস। সম্প্রতি জার্মান সমাজবাদী ম্যাগাজিন মার্ক্স-২১ কে সাক্ষাতকার দেন তিনি। মার্ক্স ২১ এর হয়ে ইয়াক পাবস্ত সাক্ষাতকারটি গ্রহণ করেন। রব ওয়ালেশ একজন বিবর্তনীয় জীববিজ্ঞানী। ২০১৬ সালে তার বই মহাখামার ছড়ায় মহারোগ প্রকাশিত হয় এবং সাড়া ফেলে। কোভিড-১৯ এর ঝুঁকি, এগ্রিব্যাবসার সৃষ্ট সংকট ও করণীয় এবং মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টেকসই সমাধানের পথ নিয়ে কথা বলেছেন ওয়ালেস। সাক্ষাতকারটি ৩০ মার্চ প্রকাশের জন্য নির্ধারিত ছিল। তবে মার্ক্স ২১ তা আগেই প্রকাশ করে। মার্ক্স ২১ : নতুন করোনাভাইরাসটি ঠিক কতটুকু ঝুঁকিপূর্ণ? - [ইউভাল নোয়াহ হারারি।। করোনাভাইরাসের পরের পৃথিবী](https://auraj.net/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80/3538/): মানবজাতি এখন একটা বৈশ্বিক সংকটের সম্মুখীন হয়েছে। এটা সম্ভবত আমাদের প্রজন্মের সবচেয়ে বড় সংকট। আগামী কয়েক সপ্তাহে দেশে দেশে সরকার ও জনসাধারণ যেসব সিদ্ধান্ত নেবেন, সেগুলো সম্ভবত আসন্ন বছরগুলোর জন্য দুনিয়ার গতিপ্রকৃতি ঠিক করে দেবে। এগুলো যে শুধুমাত্র আমাদের স্বাস্থ্য-ব্যবস্থার রূপটাই নির্ধারণ করে দেবে তা নয়, নির্ধারণ করে দেবে আমাদের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির রূপটাও। যা করার, কোনো ধরণের সংশয়ের বশবর্তী না হয়ে, আমাদেরকে দ্রুত করে ফেলতে হবে। যেসব পদক্ষেপ আমরা নেবো, সেসবের দীর্ঘমেয়াদী ফল কী হতে পারে, সেটাও আমাদেরকে আমলে নিতে হবে। একাধিক বিকল্পের ভেতর থেকে একটাকে বেছে নেওয়ার সময় আমাদের, শুধু এই নিয়ে ভাবলেই চলবে না যে আশু হুমকি মোকাবেলা করার জন্য কী করার আছে আমাদের, এটাও ভাবতে হবে যে, ঝড় কেটে যাওয়ার পর কোন ধরণের পৃথিবীতে থাকতে চাই আমরা। হ্যাঁ, ঝড়টা কেটে যাবে, মানবজাতি টিকে থাকবে, আমাদের অধিকাংশই বেঁচে থাকবে—কিন্তু আমরা একটি ভিন্ন দুনিয়ায় বাস করবো। জরুরি অবস্থার কারণে নেওয়া বহু স্বল্পমেয়াদী পদক্ষেপই জীবনের একটা বাস্তবতায় পরিণত হবে। এটা জরুরী অবস্থার প্রকৃতি। তারা ঐতিহাসিক প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে। স্বাভাবিক সময়ে যেসব সিদ্ধান্ত নেওয়ার জন্য বছরের পর বছর ধরে আলোচনা করা লাগে, সেগুলো কয়েক ঘণ্টার ব্যবধানে নেওয়া হয়ে যায়। অবিকশিত, এবং এমনকি বিপজ্জনক প্রযুক্তিও কাজে লাগানো হয়, কারণ কিছুই না-করার ঝুঁকিটা তারচেয়েও অনেক বেশি। বৃহদায়তন সামাজিক পরীক্ষা-নিরীক্ষার জন্য পুরো দেশটাকেই গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়। সবাই যখন ঘরে বসে কাজ করে আর দূরত্ব বজায় রেখে যোগাযোগ করে, তখন কী ঘটে? - [কোয়ারেন্টাইন স্টেট](https://auraj.net/%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%9f/3529/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] বলা হচ্ছে করোনা ভাইরাসের আগের পৃথিবী এবং পরের পৃথিবী একরকম হবে না। কী কী পরিবর্তন হবে? - [করোনা, কোয়ারেন্টাইন ও কর্তৃত্ববাদ](https://auraj.net/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/3516/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] অতি উৎপাদন, কাঁচামালের যোগান, শিল্পোৎপাদনের জন্য বন উজাড়, জলাশয় বিনাস, কার্বন নিঃসরণে বায়ু দূষণ ও বায়ুমন্ডলে প্রভাব, ওজন স্তর ফুটো করে ফেলা এবং মহাকাশের নানা রশ্মির প্রভাব, সাগরের পানি উচ্চতা বেড়ে লবণাক্ততা সৃষ্টি ইত্যাদি পুঁজিবাদী শিল্পোৎপাদনেরই ফল। মুনাফার লোভ প্রাণ-প্রকৃতিকে শুধু ধ্বংসই করে না, তৈরি করে এমন একটা ব্যবস্থা যার উপর নির্ভরশীল হয়ে ওঠে পুরো সামাজিক জীবন। পুঁজিবাদ আর এই সামাজিক জীবনের রক্ষণভাগই হল আধুনিক রাষ্ট্র– একটা সার্বভৌম ক্ষমতা যা পুরো সিস্টেমটাকে অভিভাবকের মতো দেখভাল করে আর কোথাও কোন বিচ্যুতি ঘটলে তাকে ঠিকঠাক করতে আরও দক্ষভাবে প্রয়োগ করে তার নিয়ন্ত্রণ এবং ক্ষমতা। বলাই বাহুল্য এই নিয়ন্ত্রণ শুধু বল প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তৈরি করা হয় তার শর্ত এবং প্রতিনিয়ত স্বাভাবিকীকরণের মাধ্যমে বহাল থাকে জীবন্ত কর্তৃত্ব। স্বাস্থ্য বলতে পুঁজিবাদ বোঝে না তার নাগরিকের জীবনের সুস্থতা। স্বাস্থ্য তার কাছে একটি মুনাফামুখিন খাত। বৈষম্য টিকিয়ে রেখে তার ভেতরেই রোগনিরাময়কে একটি অর্থনৈতিক চাহিদা হিসাবে গঠন করে পুঁজিবাদ। আর তাই মহামারি এবং আক্রান্ত তার কাছে নতুন ভোক্তার আবির্ভাব। এটা ততটুকুই বিপজ্জনক যতটুকু তা শ্রেণী সংহত একটা ব্যবস্থায় এলিট শাসক গোষ্ঠী ও তার দুর্ভেদ্য প্রাচীরকে আক্রান্ত করে। তাই মহামারী হয়ে ওঠে রাষ্ট্রর ম্যানেজমেন্টের বিষয়। একদিকে যেমন মহামারী মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন, অন্যদিকে মহামারি ম্যানেজমেন্ট রাষ্ট্রকে এনে দেয় নাগরিকের উপর যাবতীয় নিয়ন্ত্রণের পদক্ষেপের শর্ত। একটা কেন্দ্রীভূত স্বাস্থ্যব্যবস্থা এবং ক্ষমতা চর্চা। দুই. - [নাওমি ক্লেইন।। করোনা পুঁজিবাদ ও প্রতিরোধের রাজনীতি](https://auraj.net/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81/3497/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] সঙ্কটের সময়ে, আপাতদৃষ্টিতে অসম্ভব ধারণাগুলোই হঠাৎ করেই সম্ভব হয়ে ওঠে। কিন্তু কোন ধারণাগুলো? - [জাস্টিন ওরল্যান্ড।। গণস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং মহামারি](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a7%8d/3478/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] বর্তমান যুগে জানাশোনায় আমরা অতীতের থেকে এগিয়ে আছি, তবুও অনেক কিছুই আমাদের অজানা রয়ে গেছে। যখন আর্কটিকের জমে থাকা বরফ গলতে থাকবে, লক্ষ লক্ষ বছর ধরে চাপা পড়ে থাকা রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো পরিবেশে মুক্ত হয়ে মিশে যাবে। সেগুলোর সাথে লড়াই করার সামর্থ্য কি আমাদের আছে? - [নাওমি ক্লেইন।। দুর্যোগ পুঁজিবাদের জন্য মোক্ষম সুযোগ করোনা ভাইরাস](https://auraj.net/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa/3450/): সূত্র : কার্টুন মুভমেন্ট\[/caption\] করোনাভাইরাস আনুষ্ঠানিকভাবে ঘোষিত একটি বৈশ্বিক মহামারি যা এ পর্যন্ত সার্সের (Severe acute respiratory syndrome) চেয়ে ১০ গুণ বেশি লোককে সংক্রমিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে স্কুল, বিশ্ববিদ্যালয়, যাদুঘর এবং থিয়েটারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং সম্ভবত খুব শীঘ্রই, সবগুলো শহরও একই পরিণতির দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে কিছু লোক যাঁরা আশংকা প্রকাশ করেছেন যে তারা COVID-19 নামে পরিচিত ভাইরাসে আক্রান্ত হতে পারেন, তারা তাদের প্রাত্যহিক কার্যক্রম চালিয়ে নিতে বাধ্য হচ্ছেন, কারণ আমাদের বেসরকারি স্বাস্থ্যসেবায় সিস্টেমেটিক ব্যর্থতার কারণে বেতনভুক্ত অবসরের সুবিধা নেই। কী করতে হবে বা কার কথা আমলে নিতে হবে সে ব্যাপারে আমাদের বেশিরভাগই নিশ্চিত না। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসমূহের সুপারিশগুলোর সাথে রাষ্ট্রপতি ট্রাম্পের বার্তা সাংঘর্ষিক এবং এই মিশ্র বার্তাসমূহ অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের ক্ষয়-ক্ষতি প্রশমিত করার ক্ষেত্রে আমাদের সময়কে আরও সংকুচিত করেছে। এই হলো সেই মোক্ষম পরিস্থিতি যখন আমরা সকলে উদ্বিগ্ন থাকার ফলে সরকার ও বৈশ্বিক এলিটদের পক্ষে এমন সব রাজনৈতিক এজেণ্ডা চরিতার্থ করা সম্ভব হয় যা অন্যক্ষেত্রে প্রবল বিরোধিতার মুখোমুখি হতে পারত। এহেন ঘটনাপ্রবাহ কেবল করোনভাইরাস দ্বারা উদ্ভূত সংকটের ক্ষেত্রেই অনন্য তা নয়; বরং রাজনীতিবিদ এবং সরকারসমূহ কয়েক দশক ধরে 'শক ডকট্রিন' হিশেবে পরিচিত এই নীলনকশাই অনুসরণ করে আসছে। অ্যাক্টিভিস্ট ও লেখক নাওমি ক্লেইম ২০০৭ সালে লিখিত বইয়ে একেই 'শক ডকট্রিন' হিশেবে অভিহিত করেছেন। ইতিহাস হচ্ছে যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় ও অর্থনৈতিক সঙ্কট এর আঘাত এবং আঘাত পরবর্তী পরিণতির প্রবাহমানতা। 'দুর্যোগ পুঁজিবাদ' (Disaster Capitalism)-এ এই পরিণতিকেই রূপায়িত করা হয়। পূর্বনির্ধারিত, মুক্ত-বাজার 'সমাধান' দ্বারা সংকটগুলোর যে 'সমাধান' হাজির করা হয় তা বিদ্যমান বৈষম্য ও শোষণকে আরো তীব্র করে তোলে। ক্লেইন বলেন যে, আমরা ইতিমধ্যেই দুর্যোগ পুঁজিবাদকে জাতীয় পর্যায়ে প্রবল পরাক্রমে বিরাজ করতে দেখছি; করোনা ভাইরাসের প্রতিক্রিয়ায় ট্রাম্প ৭০০ বিলিয়ন ডলারের একটি উদ্দীপক প্যাকেজ প্রস্তাব করেছেন যা পে-রোল ট্যাক্সকে সংকুচিত করার মাধ্যমে সামাজিক নিরাপত্তাকে ধ্বংস করবে এবং মহামারির বদৌলতে ব্যবসায় লোকসানের শিকার হওয়া শিল্পখাতগুলোকে সহায়তা প্রদানের মত কর্মসূচিকে অন্তর্ভূক্ত করবে। ক্লেইনের ভাস্যমতে, 'তারা এটা এজন্য করছে না যে তারা মনে করে মহামারির ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার এটাই সর্বোৎকৃষ্ট পন্থা ; বরং তারা এটা এজন্য করছে যে আগে থেকেই পরিকল্পিত এসব কৌশল বাস্তবায়নের একটা মওকা তাদের সামনে হাজির হয়েছে'। করোনাভাইরাসের 'আঘাত' কীভাবে এক দশকেরও বেশি সময় আগে তাঁর বর্ণিত ঘটনাপ্রবাহের পরিসর তৈরি করছে সেই ব্যাপারে 'VICE' ক্লেইনের সাথে আলাপ করেছে। প্রশ্ন : একেবারে গোড়া থেকে শুরু করা যাক। দুর্যোগ পুঁজিবাদ কী? - [নারীর ক্ষমতায়ন ধারণার সমস্যা: ক্ষমতাবিরোধিতা ও মানবমুক্তি](https://auraj.net/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be/3440/): সূত্র: ইন্ডি আর্ট\[/caption\] কিন্তু তিনি এখানেই কথা শেষ করেন নাই। তিনি আরো বলেছিলেন, প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েন, আমার মন্ত্রীসভার সব সদস্য আমাকে স্যার ডাকে। চাইলে প্রেসিডেন্ট জনসনও আমাকে স্যার ডাকতে পারেন। ইন্দিরা জৈবিক অর্থে নারী ছিলেন, বলাই বাহুল্য। কিন্তু সামাজিক নারীত্ব নিয়ে তাঁর দ্বিধা ছিলো। তাই তিনি সামাজিক অর্থে পুরুষ হতে চাইতেন, তাই তিনি মাদাম সম্বোধনকে আপত্তিকর ভাবতেন, তাই তিনি তাঁর মন্ত্রীরা যে তাঁকে স্যার ডাকে এই ব্যাপারটা নিয়ে গৌরব বোধ করতেন। কেনো ইন্দিরার কাছে সামাজিক নারীত্ব গ্রহণঅযোগ্য ছিলো? - [রবার্ট গ্রাহাম।। বাকুনিন: পুরুষতান্ত্রিক কর্তৃত্বের বিরুদ্ধে](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8/3404/): রাশিয়ান জনগণের আদর্শ আরও তিনটি প্রবণতার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে, যা এই আদর্শকে অনুধাবন করতে বাধা হয়ে দাঁড়ায় এবং একে বিকৃত করে। এই প্রবণতাগুলোর সাথে আমাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে হবে... - [কর্নেল তাহের রূপকথার ৩৭ বছর: কর্তৃত্বপরায়ণ সমাজতন্ত্রের ঐতিহাসিক সীমাবদ্ধতা](https://auraj.net/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%ad-%e0%a6%ac/3317/): ১৯৩৮-১৯৭৬\[/caption\] কর্নেল আবু তাহের (বীরোত্তম) এর আত্মদানের দিবসে আজকে আয়োজিত এই সভায় জাসদের কেন্দ্রীয় কমিটির, রাজশাহী জেলা কমিটির, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরের জাসদ এবং ছাত্রলীগের বিভিন্ন কর্মীবৃন্দ, সংগঠকবৃন্দ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং যেকোনো প্রকারেই হোক, যত রকম সীমাবদ্ধতার মধ্যেই হোক, কর্নেল তাহেরের নামটা – তাঁর নিশানা এবং তাঁর লড়াইয়ের চিহ্ন – বহন করে নিয়ে যাওয়ার জন্য এবং প্রতি বছর অন্তত তাহের-দিবসে সেটা মানুষকে মনে করিয়ে দেওয়ার যে কাজ জাসদ, কর্নেল তাহের পরিষদ, ছাত্রলীগ গত ৩৫ বছর ধরে করছেন, তার জন্য তাঁদেরকে লড়াকু অভিনন্দন জানাচ্ছি। বক্তৃতা করতে আমার রীতিমতো ভয় লাগে। আলোচনা করতে অত্যন্ত সংকোচ বোধ হয়। সেটা এই জন্য যে আমি খুব কুণ্ঠিত থাকি: যাঁদের সামনে কথা বলা হচ্ছে তাঁরা ঠিক এ ধরনের কথাবার্তা শোনার জন্য আদৌ আগ্রহী কিনা। আর সুদীর্ঘ কাল ধরে, বিশেষ করে উপনিবেশিক শাসনামলের জের ধরে আমাদের মধ্যে দাসত্বের একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে। সেই ট্র্যাডিশনটা যতখানি না সাক্ষাৎ দাসত্বের, তার চেয়ে বেশি চিন্তার দাসত্বের। আপনি দেখবেন যে ছিয়াত্তরের পর থেকে এই পর্যন্ত কর্নেল তাহেরকে নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। কর্নেল তাহেরকে নিয়ে সম্প্রতি দুর্দান্ত একটা উপন্যাস সাম্প্রতিক সময়ে লিখিত হয়েছে। ক্রাচের কর্নেল। শাহাদুজ্জামান লিখেছেন। যাঁরা পড়েন নি তাঁদেরকে পারলে এক্ষুণি জোগাড় করে পড়ে ফেলতে হবে। অসাধারণ লেখা। তো, আমি যেটা বলছি তা হলো: ১৯৭৬ থেকে এ পর্যন্ত আমরা তাহেরকে নিয়ে যত কথা বলে যাচ্ছি, তার বেশ একটা তালিকা এই বইটার সঙ্গে আছে। তাহেরকে নিয়ে কী লেখা হয়েছে না হয়েছে, তাঁর নিজের রচনা কী আছে না আছে তার তালিকা। তা ছাড়া বুদ্ধিজীবীদের, এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের তাহের বিষয়ক লেখালেখির তালিকাও ওখানে বড় করে দেওয়া আছে। এগুলো আপনারা প্রতি বছরই দেখে থাকেন। আমরা গতানুগতিক কিছু কথা বলি। অথচ তাহেরের মতো একজন ব্যক্তিকে কেন্দ্র করে ১৯৭২ থেকে ১৯৭৫ – ১৯৭১ থেকে ১৯৭৫ – রূপকথার মতো অলৌকিক সমস্ত ঘটনা ঘটেছে। রোমাঞ্চকর, রোমান্টিক, সাহসিকতায় পরিপূর্ণ, স্বপ্নে আচ্ছন্ন ঘটনা। এবং সত্যিই একেবারে অলৌকিক, রূপকথার মতো, ঘটনাপ্রবাহ বয়ে গেছে। তাহেরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সেই তাহেরের রাজনৈতিক দল জাসদ। তাহের এই রাজনৈতিক দলের সাথে ছিলেন। শেষ পর্যন্ত নিজেকে যুক্ত করে রেখেছিলেন। নিজে তিনি এই দল গড়ে তোলেন নি বটে, কিন্তু তাঁর কাছে মনে হয়েছিল, জাসদই তাঁর স্বপ্ন পূরণের সঙ্গে মানানসই রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল এবং তাহেরের অনুসারীরা আজকে যাঁরা বাংলাদেশ চালাচ্ছেন সেই মহাজোট-সরকারের অংশ। তার মানে আমরা তাহেরের সাক্ষাৎ কমরেডদেরকে নিয়ে গঠিত একটা সরকারের অধীনে বাংলাদেশে আছি। আমি জানি না। আমার খুব কৌতূহল হয়। আমার এমনিতে পড়াশোনা খুব কম। কৌতূহল হয়: জাসদের দিক থেকে তাদের পঁচাত্তরের বিপ্লবী কর্মসূচি এবং বৈপ্লবিক কর্মকাণ্ডের কোনো পূর্ণাঙ্গ মূল্যায়ন কিনা। জাসদের দিক থেকে সামগ্রিক কোনো পার্টিগত মূল্যায়ন আছে কিনা। আজকের বাংলাদেশে আমরা কি কর্নেল তাহেরের পথ অনুসরণ করে একটা সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামের দিকে অগ্রসর হতে চাই? - [ধীমান দাশগুপ্ত।। আফগানিস্তানই কি ‘রামায়ণ’ মহাকাব্যের প্রেক্ষাপট?](https://auraj.net/%e0%a6%a7%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8/3305/): অনুবাদ: অদিতি ফাল্গুনী আজ আমরা ‘মানবিক অনুষদ’-এর বিষয় বলে যেসব বিষয় পড়ছি, এই গোটা অনুষদেরই মূল বা আদিতম বিষয় নাকি ছিল ইতিহাস। এমনটা সম্ভবত একারণেই বলা হয়ে থাকে যে, জ্ঞান প্রপঞ্চে প্রতিটি শাখারই একটি ইতিহাস থাকে— এমনকি গণিত অথবা জ্যোতির্বিদ্যার মত বিমূর্ত বিষয়গুলোতেও—আর ইতিহাসের প্রতিটি টুকরোরই রয়েছে একটি ভূ-প্রাকৃতিক প্রেক্ষিত বা পরিসর। হেরোডোটাস (৪৮৪-৪২৫ অব্দ, গ্রিক-অধিকৃত তুরষ্কে জন্ম ও মৃত্যু), যাকে ইতিহাসের জনক বলা হয়, তিনি চার পার্সী সম্রাটের রাজত্বকাল ও তাঁদের সময়ের জীবন ও সমাজের আলেখ্য নিষ্ঠার সাথে লিপিবদ্ধ করেন। হেরোডোটাসের জীবনকাল কেটেছে গ্রিস ও পারস্যের ভেতর অবিরাম সঙ্ঘাতের সময়। এবং গ্রিস-পারস্য লড়াইয়ের কিছু ভৌগোলিক প্রেক্ষিতও ছিল। হেরোডোটাস তাঁর ঐতিহাসিক বিবরণে ‘ভারতে’র কথাও বলেন যেখানে হিমালয়ের পাবর্ত্য মুষিককে স্বর্ণ রেণুতে স্নান করতে দেখা যায় । আরো অনেক পরে, তাঁর রচনাকর্মের বিনির্মাণের মাধ্যমে এমন উপসংহারে পৌঁছানোই যায় যে ঐতিহাসিক প্রতিজ্ঞার মহান জনক হেরোডোটাস উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ পার হয়ে হিন্দুকুশ অবধি পৌঁছেছিলেন। এই বিষয়টি একইসাথে একটি প্রশ্নেরও জন্ম দেয় যা হেরোডোটাস নিজেকে নিজে করেননি: তিনি ‘ভারতে’ ভ্রমণ করে থাকলে সেটা কোন্ ভারত ছিল? - [আবরার হত্যা ও নিষেধাজ্ঞার রাজনীতি : আদতে বিশ্ববিদ্যালয়ের কাজ কী?](https://auraj.net/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be/3272/): সূত্র: ফেসবুক\[/caption\] তবে গত কয়েকদিন এগুলো ছাপিয়ে আমাদের মনোজগত আচ্ছন্ন করে ছিল একটি নাম—আবরার। স্বাধীন মতপ্রকাশের দায়ে যাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল ছাত্রলীগের সন্ত্রাসীরা। এরপর আন্দোলন হলো, অনেকেই গ্রেপ্তার হলো, জানা গেল কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠেছে টর্চার সেল; কিভাবে শিক্ষার্থীদের হীনমন্য, দাস বানিয়ে রাখার জন্য প্রবল ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে সরকার ও প্রশাসনের মদদে। এবং সবশেষে বুয়েটে দ্বিতীয়বারের মতো (এর আগে ২০০২ সালে) সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে আন্দোলন স্থগিত করা হলো। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী উপাচার্যেট স্বেচ্ছাচার অনেকদিন ধরেই চলছিল। এবার তার গদি ধরে টান মেরেছে একটামাত্র প্রশ্ন। 'বিশ্ববিদ্যালয়ের কাজ কী?' - [আবরার হত্যা: রাষ্ট্র-ভায়োলেন্স-নিষেধাজ্ঞা](https://auraj.net/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f%e0%a7%8b/3262/): সূত্র: ফেসবুক\[/caption\] অথচ সবকিছু পর শেষ পর্যন্ত আলাপ যেয়ে ঠেকলো সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাতে। তাই আমাদের আবার প্রথম আলাপেই ফেরত যেতে হয় যে কেমন করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এরকম করে একটা ছেলেকে পিটায় মেরে ফেলা সম্ভব হল। কেন নিজের দেশের জনগণের স্বার্থ নিয়ে মতপ্রকাশ করায় ছাত্রলীগ টর্চার সেলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে একজন শিক্ষার্থীকে মেরে ফেলতে পারলো? - [আবরার-হত্যাকাণ্ড: মাননীয় প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে](https://auraj.net/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af/3254/): সূত্র: কোপওয়াচ\[/caption\] কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়কের আন্দোলনের সময় আমরা এই সিস্টেমের বিপুল প্রকাশ্য প্রয়োগ দেখেছি। আমরা হাতুড়ি দেখেছি, হেলমেট দেখেছি, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক শহিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামকে জেল খাটাতে দেখেছি। প্রকাশ্য রাস্তায় দলবদ্ধভাবে একজন সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে, লোহার রড দিয়ে মেরে মেরে হাড়গোড় ভেঙে ফেলে মৃত্যুমুখে ঠেলে দেওয়া পর্যন্ত এই সিস্টেমটা ছাত্রলীগের জন্য জায়েজ। আবরারের বেলায় সিস্টেমের যে ব্যতিক্রমটুকু ঘটেছে সেটা হলো তাঁর মৃত্যু। ছাত্রলীগের সর্বাত্মক ক্যাম্পাস-নিয়ন্ত্রণ-সিস্টেমের অলিখিত ম্যানুয়ালের মধ্যে — সাধারণত — প্রকাশ্য হত্যাকাণ্ড ঘটানোর ‘নিয়ম’ নাই। এই সিস্টেমে যেকোনো মাত্রার অত্যাচার জায়েজ, কিন্তু হত্যাকাণ্ড জায়েজ নয়। কোনরকমে আবরারের শুধু প্রাণটুকু যদি টিকে যেত, তাহলে তার অত্যাচারকারীরা সরকারি পার্টির ভেতরে আরো বেশি বুক ফুলিয়ে চলতে পারত, ‘গৌরব’ করতে পারত। এই জাতীয় ‘গৌরব’ দিয়েই নিজেদের সংগঠনের অভ্যন্তরে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঠ পর্যায়ের র‍্যাংকিং নির্ধারিত হয়। আনন্দ-উত্তেজনাময় অত্যাচারে ক্রমাগতভাবে নিয়োজিত থাকা অবস্থায় বুয়েট-ছাত্রলীগের অত্যাচারীরা সম্ভবত বোঝে নি যে, আবরার সত্যিই মরে গেছেন। বুঝলে তারা অন্য পদ্ধতিতে যেত। লাশটা গুম করে দিতে পারলে, নিদেন-পক্ষে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে পারলে, সিস্টেমটা ব্যতিক্রমহীন হয়ে থেকে যেতে পারত। কিন্তু সিস্টেমেটিক রাষ্ট্রীয়-রাজনৈতিক অত্যাচার সত্যিই অনেক মুশকিলজনক ব্যাপার। মেরে ফেলা যাবে না অথচ সর্বোচ্চ মাত্রায় অত্যাচার গোটা দেশে জারি রাখতে হবে— এমন একটা সুদক্ষ সিস্টেম দাঁড় করাতে গেলে যে ধরনের সুশৃঙ্খল পার্টি-সংগঠন লাগে তা এই সরকারের রাজনৈতিক মহলের নেই। উপরন্তু প্রশাসনিক আমলাতন্ত্রের কর্মকর্তারাও কী করা উচিত, আর কী করা থেকে বিরত থাকা উচিত, সেটা প্রায়শই বুঝে উঠতে পারেন না। আওয়ামী লীগ/ছাত্রলীগের এত বেশি মাথা আর এত বেশি মুখ যে, কাকে সন্তুষ্ট করলে সরকার সন্তুষ্ট হবে, চাকরি অক্ষত থাকবে আর কে অসন্তুষ্ট হলে ঘাড়ের উপর সমূহ বিপদ নেমে আসবে— সেটা ঠিকমতো উপলব্ধি করনতে পারাটা তাঁদের পক্ষে দুষ্কর হয়ে ওঠে। সব মিলিয়ে বর্তমান সিস্টেমে অনুগ্রহ ও নিগ্রহ (অর্থাৎ দুর্নীতি ও অত্যাচার) অতিরিক্ত ‘গণতান্ত্রিক’ হয়ে উঠেছে। অতিশয় বিকেন্দ্রায়িত হয়ে উঠেছে। ছাত্রলীগ-যুবলীগ-মৎস্যলীগ-ফুলপাখিলতাপাতালীগ ইত্যাদি যেকোনো লীগের নাম ধারণ করতে পারলেই, জোরে জোরে “জয় বাংলা” “জয় বঙ্গবন্ধু” বলতে পারলেই এবং/অথবা বঙ্গবন্ধু-তনয়া শেখ হাসিনার নাম-জপ-স্তুতি করতে পারলেই, প্রায় যেকোনো ব্যক্তি অনুগ্রহ পাওয়ার অথবা নিগ্রহ করার অধিকারী হয়ে উঠতে পারেন। এটাই সিস্টেম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সামগ্রিক সিস্টেম রচনার দায় এড়াতে পারেন না। তাঁর নেতৃত্বের ছায়াতেই যে এই সিস্টেমটা গড়ে উঠেছে, তা অস্বীকার করার উপায় নেই। “তাঁর হুকুমে দল চলে, রাষ্ট্র চলে, আমলাতন্ত্র চলে, পুলিশ-প্রশাসন চলে। ... - [বেল হুকস।। নারীবাদী সচেতনতা: চিন্তা বদলের এক নিরন্তর সংগ্রাম](https://auraj.net/bell-hooks-2/3247/) - [মহাত্মা গান্ধীর অহিংস নৈরাজ্য](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%88/3236/): এই ৩০শে জানুয়ারি ছিল মোহনদাস করমচাঁদ গান্ধীর ৬৫তম মৃত্যুবার্ষিকী। চে গুয়েভারার সহিংস ইমেজ-ইতিহাস নিয়ে বাংলাদেশে যাঁরা কর্পোরেট-ব্যবসায় এবং বাম-ব্যবসায় নিয়োজিত আছেন, তাঁদের কারো পক্ষেই এই দিনটাকে স্মরণ করা সম্ভব হয়নি। কর্তৃত্বপরায়ণ ও হিংসাজীবী বুদ্ধিজীবী-দল-প্রতিষ্ঠানসমূহের পক্ষে মহাত্মা গান্ধীকে নিয়ে ব্যবসায় নিয়োজিত হওয়া নিতান্তই কঠিন। কেননা এঁরা সকলেই আজ রাষ্ট্রক্ষমতা দখলের লড়াইয়ে কোনো না কোনোভাবে নিয়োজিত। আর মহাত্মা গান্ধীর খুন-হয়ে-যাওয়া ইমেজ-ইতিহাস তো আগাগোড়াই রাষ্ট্রহীন সমাজের অভিসারী। তিনি যে ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের নোংরা গদিতে বসেননি, সেটা কিন্তু এমনি-এমনিই নয়। শুরুতেই উদ্ধৃত মহাবাক্যটি তার ইশারা মাত্র। শৈব-তান্ত্রিক মুক্তি-সাধক মহাত্মা গান্ধীর চমকে দেওয়ার মতো এই বাক্যটি সম্পর্কে কি আমরা জানতাম? - [জর্জ অরওয়েলের উনিশ শ চুরাশি: তোমার দ্বেষ আমার দ্বেষ বাংলাদেশ বাংলাদেশ](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b6-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be/3213/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] কৃষ্ণকেশী সেই নারী-সহকর্মীর কাছ থেকে এক দিন ‘আমি তোমায় ভালোবাসি’ লেখা একটা চিরকূট পান উইনস্টন। উইনস্টনকে তিনি জানান, তাঁর নাম জুলিয়া। পার্টি-নজরদারিকে ফাঁকি দিয়ে দিয়ে তাঁদের একটা গোপন সম্পর্ক শুরু হয়। এক সময় তাঁরা প্রোল-এলাকায় পুরোনো জিনিসপত্রের এক দোকানের ওপরকার একটা ঘর ভাড়া নেন, যেখান থেকে সেই ডায়েরিটা কিনেছিলেন উইনস্টন। তীব্র প্রেমের এই সম্পর্কটা চলতে থাকে। নিশ্চিভাবেই উইনস্টন জানতেন, আজ হোক কাল হোক একদিন ঠিক তাঁরা ধরা পড়ে যাবেন এবং তাঁদের শাস্তি হবে। নিয়তিবাদী উইনস্টন জানতেন, যেদিন তিনি সেই ডায়েরিতে প্রথম লিখেছেন সেদিনই তাঁর নিয়তি নির্ধারিত হয়ে গেছে, ধ্বংস তাঁর অনিবার্য। জুলিয়া অবশ্য অধিকতর বাস্তববাদী এবং আশাবাদী। জুলিয়ার সাথে তাঁর সম্পর্ক যত এগুতে থাকে, পার্টির প্রতি তাঁর ঘৃণা ততই বাড়তে থাকে। অবশেষে তিনি সেই বার্তাটি পান যার জন্য তিনি অপেক্ষায় ছিলেন: ও’ব্রায়ান তাঁকে দেখা করতে বলেছেন। ও’ব্রায়ানের অ্যাপার্টমেন্টে যান উইনস্টন আর জুলিয়া। উইনস্টন তো স্রেফ বহিঃপার্টির সদস্য – আর ক্ষমতাশালী অন্তঃপার্টির সদস্য হিসেবে ও’ব্রায়ান এমন বিলাসবহুল জীবনযাপন করেন উইনস্টন যার কল্পনাই করতে পারেন শুধু। উইনস্টন আর জুলিয়াকে ও’ব্রায়ান আশ্বস্ত করেন যে, তাদেঁর মতো তিনিও পার্টিকে ঘৃণা করেন এবং ব্রাদারহুডের সদস্য হিসেবে আসলে তিনি পার্টির বিরুদ্ধেই কাজ করেন। উইনস্টন আর জুলিয়াকে তিনি ব্রাদারহুডের দীক্ষা দেন এবং পড়তে দেন ইম্যানুয়েল গোল্ডস্টেইনের বই – ‘ব্রাদ্রারহুডের ইশতেহার’। ভাড়া করা সেই ঘরে উইনস্টন বইটা পড়ে শোনাতে থাকেন জুলিয়াকে। বইটা বিংশ শতাব্দীর বিভিন্ন ধরনের শ্রেণীভিত্তিক সামাজিক তত্ত্বের সংমিশ্রণ জাতীয় একটা জিনিস। হঠাৎ হুড়মুড় করে সৈন্যরা এসে ঢুকে পড়ে সেই ঘরে এবং তাঁদেরকে ধরে নিয়ে যায়। পুরোনো ঐ দোকানটার মালিক জনাব চ্যারিংটন আসলে চিন্তাপুলিশের সদস্য ছিলেন – আগাগোড়া। জুলিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন করে উইনস্টনকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যার নাম ‘ভালোবাসা সংক্রান্ত মন্ত্রণালয়’। সেখানে তিনি দেখতে পান ও’ব্রায়ানও আসলে পার্টিরই গুপ্তচর। ব্রাদারহুড-সদস্য হওয়ার ভাব ধরাটা ছিল স্রেফ একটা অভিনয়। তিনি আসলে ফাঁদ পেতেছিলেন যেন পার্টির বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহী তৎপরতা চালানোর দায়ে উইনস্টনকে একদম হাতেনাতে ধরা যায়। এবার তাঁকে নির্যাতন করা এবং তাঁর মগজধোলাই করার পেছনে মাসের পর মাস ব্যয় করেন ও’ব্রায়ান। আর প্রতিরোধ করার জন্য রীতিমতো সংগ্রাম করতে থাকেন উইনস্টন। ও’ব্রায়ান আগাগোড়াই চাইছিলেন উইনস্টন যেন মন থেকে জুলিয়াকে ছেড়ে দেন, কেননা প্রেম-ভালোবাসা-যৌনতা পার্টির কাছে অতিবিপজ্জনক এবং নিষিদ্ধ বস্তু। কিন্তু কিছুতেই মন থেকে জুলিয়াকে মুছে দিতে রাজি হন না উইনস্টন – স্রেফ অকল্পনীয় শারিরীক নির্যাতনেও না। অবশেষে ও’ব্রায়ান তাঁকে ভয়ঙ্কর কক্ষ নং ১০১ এ পাঠিয়ে দেন। এটাই হচ্ছে পার্টিবিরোধীদের আখেরি পরিণাম। ও’ব্রায়ান বলেন, এখানে তাঁকে তাঁর নিকৃষ্টতম ভয়কে মোকাবেলা করতে বাধ্য করা হবে। পুরো উপন্যাস জুড়ে উইনস্টন উপর্যুপরি দুঃস্বপ্ন দেখেন ইঁদুরের। ও’ব্রায়ান তাঁর মাথার সাথে ইঁদুরভর্তি একটা খাঁচা বেঁধে দেন এমনভাবে যেন ইঁদুরগুলো তাঁর মুখমণ্ডল খেয়ে ফেলতে পারে। এবার সম্পূর্ণ ভেঙে পড়েন উইনস্টন। কাকুতিমিনতি করতে থাকেন – এই কাজ জুলিয়ার সাথে করা হোক, তাঁর সাথে নয়। এখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় উইনস্টনকে মুক্তি দেওয়া হয়। জুলিয়ার সাথে তাঁর দেখা হয়, কিন্তু তিনি আর মেয়েটার প্রতি কোনো টান অনুভব করেন না। পার্টিকে এখন তিনি সম্পূর্ণত গ্রহণ করে নিয়েছেন এবং বিগ ব্রাদারকে ভালোবাসতে শিখেছেন। এখানেই শেষ হয় উপন্যাস। এবার আসি অর্থোডক্সির প্রশ্নে, চিন্তার প্রয়োজন না পড়ার প্রশ্নে, চিন্তা বিলুপ্ত হয়ে যাওয়ার প্রশ্নে – যা দিয়ে আমরা আলাপ শুরু করেছি। ঠিক কী বলছিলেন তিনি? - [শোয়েব ড্যানিয়েল।। ভারত নয়, সংস্কৃত’র আদিসূত্র সিরিয়া](https://auraj.net/%e0%a6%b6%e0%a7%8b%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a8/3204/): অনুবাদ: অদিতি ফাল্গুনী সম্পাদকীয় নোট: বিজেপি’র আগ্রাসী হিন্দুত্ববাদী জাতিবাদের অন্যতম ভিত্তি সংস্কৃত ভাষার নেটিভিজম। ভারতের মাটিতেই এই ভাষার উৎসারণ- এমন প্রকল্প আর্য-আগামন তত্ত্বকে অস্বীকার করে এবং জাতিগত শুচিতাকে হিন্দুত্ববাদী সর্বভারতীয়তার ভিত্তি হিসেবে গণ্য করে। পার্সি-আরব-তুর্কি ইত্যাদিকেই কেবল ‘বহিরাগত’ বর্গীকরণ করে। এই সাম্প্রদায়িক প্রকল্পের একটি প্রতিকল্পই খুঁজেছেন ভারতীয় সাংবাদিক ও গবেষক শোয়েব ড্যানিয়েল। এমন আরও হয়তো অনেক প্রতিকল্পই আছে। ২০১৫ সালে প্রবন্ধটি স্ক্রলে প্রকাশিত হয়। লেখাটি সময়োপযোগি করে অনুবাদ করেছেন অদিতি ফাল্গুনী। মূল প্রবন্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দেশের প্রাচীন সভ্যতার নানা উপাদানের পুনরুজ্জীবনের লক্ষ্যে ইয়োগার পর সংস্কৃত ভাষার মর্যাদা পুন:প্রতিষ্ঠায় ব্রতী। ২০১৫ সালে থাইল্যান্ডে ‘১৬তম বিশ্ব সংস্কৃত সম্মেলন’-এ ভারত সরকার প্রবল উদ্দীপনার সাথে অংশ নেয়। ভারত থেকে প্রায় ২৫০ সংস্কৃত জানা পণ্ডিত এই সম্মেলনে অংশ নেন। ভারত সরকার সম্মেলন আয়োজনের খরচ আংশিক বহন করে। ভারতের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই সম্মেলনের উদ্বোধন করেন এবং তদানীন্তন মানব সম্পদ মন্ত্রী স্মৃতি ইরানী ২০১৫-এর ২রা জুলাই সম্মেলনের সমাপনী ঘোষণা করেন। সুষমা স্বরাজ সেসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কৃত ভাষা বিষয়ক সচিবের পদও ঘোষণা করেন। শুনতে যতই অস্বাভাবিক শোনাক। যদিও সংস্কৃতের মত এক প্রাচীন ভাষা যা আজ হয়ত কেউই আর পড়ে না, বলে না বা লেখে না, সেই ভাষা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে কতটা সহায়ক হবে সেটা বলা কঠিন। ভারতের অভ্যন্তরে সংস্কৃত ভাষার ব্যবহার পরিষ্কার অর্থবোধক: ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সাংস্কৃতিক জাতীয়তাবাদের সঙ্কেত এই ভাষা। সংস্কৃত ভাষা হিন্দু ধর্মের ধর্মীয় আচার-আচরণ ও কৃত্যাদি সমাপনের ভাষা, এত পবিত্র যে নিচু জাতদের (যারা আধুনিক হিন্দু জনতার ৭৫ শতাংশ) এই ভাষার আবৃত্তি শোনারও অধিকার ছিল না। ভারত রাষ্ট্রের নাগরিকদের ভাষাগত দক্ষতা অর্জনে সংস্কৃত এমন কোন কাজে আসবে না। যেখানে রাষ্ট্র সব নাগরিককে তাদের জীবন্ত মাতৃভাষাতেই লিখতে-পড়তে দেবার সুযোগ দেয় না, সেখানে প্রাচীন এক ভাষার অনুশীলন বা উদযাপনে কি যাবে আসবে? - [সাউল নিউম্যান ।। মার্ক্সবাদ ও ক্ষমতা প্রশ্ন](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/3188/): শিল্পী: জেভিয়ার উইন্টারহল্ট\[/caption\] তাহলে, মার্ক্সিস্ট তত্ত্বে বোনাপার্টিস্ট রাষ্ট্রের যে রাজনৈতিক স্বায়ত্তশাসনের ধারণা তাকে আসলে কতখানি স্বাধীন বলা যাবে? - [রিফিউজি ক্রাইসিস: জাতি-রাষ্ট্রের দুনিয়ায় বেনাগরিকদের জৈবিক অধিকারহীনতা](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be/3154/): সূত্র: কার্টুন নেট্ওয়ার্ক\[/caption\] মিয়ানমার বিপুল সংখ্যক রোহিঙ্গার নাগরিকত্ব কেড়ে নিয়েছে। বাংলাদেশ জনসংখ্যাবহুল দেশ হওয়ায় রোহিঙ্গাদের কখনো নাগরিকত্ব দেবে, তেমন কোনো বাস্তব সম্ভাবনা নাই। ফলে এরা তাদের যাবতীয় জৈবিক অধিকার হারিয়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে মানুষের করুণার ওপর নির্ভর করে বেঁচে আছে। ভারতে বিজেপি সরকার ‘ফরেনার’ তাড়াতে উঠেপড়ে লেগেছে। আসামের এনআরসি ১৯ লক্ষ মানুষকে বেনাগরিক করেছে, এদেরকে ‘বাংলাদেশি’ বলে এক্সক্লুড করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই কাজ করার পরিকল্পনা আছে। এই বেনাগরিক করার দার্শনিক শেকড় কোথায় নিহিত? - [সাশা আব্রামস্কি ।। হংকং থেকে কাশ্মীর থেকে আমেরিকা: কর্তৃত্ববাদের উত্থান](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b9%e0%a6%82%e0%a6%95%e0%a6%82-%e0%a6%a5/3141/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] ট্রাম্প এই সব ঘটনার কিরকম প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং দেখাননি তা আমরা ভালো করেই দেখতে পাই। একদিকে একনায়ক সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মিষ্টি আলাপ করে যাচ্ছেন, অন্যদিকে মেজাজের সাথে অন্যান্য একনায়কদের নাশকতামূলক হুমকিধামকি দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে তিনি উত্তর কোরিয়া এবং ইরানের বিরুদ্ধে পারমাণবিক হুমকি দিয়ে গেছেন, তুরস্কের অর্থনীতি ধ্বংস করার শাসানিও দিয়েছেন। এরকম আচরণ আসলে ভালো কোন নেতার বৈশিষ্ট্য না বরং এরকম নেতা কেবল নিজের মেজাজ-মর্জি এবং অনুমানের উপরই সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে ভবিষ্যতে কী হবে তা আমরা কেউই বলতে পারি না। আবার স্রোত যা দেখায় তাও খুব সুখকর না। একনায়কতন্ত্র সবসময়ই সংকীর্ণ, ক্ষণস্থায়ী, জাতীয়বাদী স্বার্থোদ্ধারের জন্যে মারাত্মক সাংষ্কৃতিক, রাজনৈতিক ক্ষতি করে গেছে এবং এসবের জন্যে সামরিক কৌশলের সাহায্য নিতেও দ্বিধাবোধ করে নি৷ শেষে গিয়ে একনায়কতন্ত্র অন্যান্য সহিংসতার মতোই বিভিন্ন শাসকের যুদ্ধ যুদ্ধ খেলায় গিয়ে ঠেকে। বর্তমান বিশ্বের একনায়করা যে একই আচরণ করবে না, তার নিশ্চয়তা কী? - [জরুরি জমানার রাজনীতি ও প্রচারণা-প্রকৌশল](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d/3132/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] অন্যত্র বলেছি, ২০০৬ সালের অক্টোবর-মহাসংকটের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই যে, শাসকশ্রেণীর নানান অংশের রাজনৈতিক ক্ষমতা ভাগ-বাটোয়ারা সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড থেকেই জনসাধারণ নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এটা কিন্তু শুধু ২০০৬ সালেরই নয়। এ আমাদের স্বাধীনতা-পরবর্তী যুগের রাজনৈতিক কর্মকাণ্ডের পূর্বাপর বৈশিষ্ট্য। লক্ষণীয় হলো, শাসকশ্রেণীর কাছ থেকে জনগণের এই আপাত দূরত্ব খোদ রাজনীতি সম্পর্কে তাঁদের সুচিন্তিত নির্লিপ্ততারই নামান্তর। এর ব্যাখ্যা কী? - [আইনের শাসন, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ](https://auraj.net/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/3082/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] আদতে আইনের শাসন কায়েম করা মানে হচ্ছে চির-মহান শাসকদের কথা শুনতে, তাঁদের নির্দেশিত পথে চলতে দেশের নাগরিকদেরকে বাধ্য করা এবং যাঁরা অবাধ্য হবেন তাঁদের ওপর বলপ্রয়োগ করার পাকাপোক্ত বন্দোবস্ত কায়েম করা। উদ্দেশ্য নিঃশর্তভাবে বিশ্বব্যাঙ্ক-আইএমএফের হুকুম মেনে চলার জন্য, তেল-গ্যাসের বহুজাতিক কর্পোরেশনসমূহ আর এন্টারটেইনমেন্ট- মিডিয়া- ও গ্ল্যামার-ইন্ডাস্ট্রির অবাধ লুণ্ঠন-বিচরণের ক্ষেত্র তথা বাজারের বিধিকে নিয়তি হিসেবে মেনে নিয়ে গোলামির সংস্কৃতিকে প্রশ্নাতীতভাবে প্রতিষ্ঠা করার জন্য এবং বিশ্বজোড়া ইঙ্গ-মার্কিন আগ্রাসনের দালালি করার জন্য জনসাধারণকে বাধ্য করার আইনসম্মত পরিবেশ প্রস্তুত করা। অস্ট্রেলিয়া থেকে বন্ধু বখতিয়ারের (রাবি’র নৃবিজ্ঞানের শিক্ষক) ইমেইল মোতাবেক, উন্নত দেশের উন্নত বিশ্ববিদ্যালয়ের উন্নত বৈজ্ঞানিক পরিভাষায় একে ‘নিও লিবারাল অ্যান্টিবায়োটিক’ও বলা যায়। এই ওষুধের প্রধানতম কাজ হচ্ছে প্রতিবাদ-প্রতিরোধ, সত্যিকারের ভিন্নমত আর স্বাধীন চিন্তার ভাইরাসগুলোকে নির্মূল করা। তো, এই কাজ পুরোনো জমানার ঘুষখোর গরীব পুলিশবাহিনী আর দূরদৃষ্টিহীন দেউলিয়া রাজনীতিবিদদের দিয়ে বাংলাদেশে হচ্ছিল না। তাই বিধিসম্মত রাষ্ট্রীয় বলপ্রয়োগের কার্যকর বন্দোবস্ত বানানোর জরুরি প্রয়োজন হাজির হয়। এই প্রয়োজনের স্বপক্ষের প্রচার-প্রচারণা চলেছে গত দেড় যুগ ধরে, তথাকথিত সুশীল সমাজের বুদ্ধিজীবীবৃন্দ ও মিডিয়ার নিবিড় নিরলস সাহসী ও সৃষ্টিশীল পরিশ্রমের মাধ্যমে। ফলে সামন্তযুগের ভুতের ঘাড়ে চড়ে ঘুরে-বেড়ানো গণবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর দেউলিয়াত্বের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শনের উপযুক্ত উপলক্ষ পাওয়া মাত্র আইন এবং রাষ্ট্র-কর্তৃত্ব নবশক্তিতে বলীয়ান হয়ে সর্বাত্মক স্বৈরাচারী একটা চেহারা নিতে শুরু করে। তার বলপ্রয়োগের সংস্থাগুলো আরও নিখুঁতভাবে নিপীড়ক হয়ে উঠতে থাকে। এই প্রক্রিয়াটিই জরুরি আইন নাম ধারণ করে ১১ই জানুয়ারি ২০০৭ তারিখে সিংহাসনে আরোহন করে। বলে রাখা দরকার, ইতিহাসে দেখা গেছে, রাজশক্তিসমূহের বা শাসকগোষ্ঠীসমূহের বোঝাপড়া ভেঙে যাওয়া জনিত প্রতিটা মাৎস্যন্যায়ের পরই রাষ্ট্রের জুলুম-যন্ত্র তথা ‘জয়ী’ শাসকগোষ্ঠী আগের চাইতে বেশি কঠোর ও নিপীড়ক হয়ে ওঠার সুযোগ পায়। আইনের বলপ্রয়োগ মানে প্রধানত আদালত রিম্যান্ড জেলজুলুম ক্রসফায়ার এনকাউন্টার এবং প্রকাশ্য দিবালোকে বা আধা-প্রকাশ্য রাত্রিলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তথা যথোপযুক্ত লোকজনকে পুলিশ বা সামরিক-আধাসামরিক বাহিনী দিয়ে লাঠিপেটা করানো। একই সাথে ‘মানুষকে প্রত্যাশিত সেবাদান হবে পুলিশের কর্মকাণ্ডের ভিত্তি’ (৮ই জানুয়ারির ২০০৮ তারিখে পুলিশ-সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য) জাতীয় বক্তৃতা করাটাও আইনের সুশীল বাচনভঙ্গিরই আনুষ্ঠানিক অঙ্গ বটে। সরকারি বন্দুকধারী লোকজনের, মানে র‌্যাব-পুলিশ প্রভৃতি সংস্থার, বন্দুকের সেবাদান যে কতোটা নির্মম ও ভয়ঙ্কর হতে পারে, ভুক্তভোগী না হওয়া পর্যন্ত শাসক-পরিবারের সদস্যরা তা বুঝতে পারার মতো অনুভূতিশক্তির অধিকারী এখনও আছেন কি? - [অক্টোবর-মহাসংকট: মাৎস্যন্যায়-পর্ব](https://auraj.net/%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8/3124/) - [মহামান্য ভয় এবং বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/3111/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] এই লেখাটা তৈরি করা হয়েছিল ২১শে আগস্ট ২০০৭ তারিখে। সেদিন সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাকাডেমিক কমিটির বিশেষ জরুরি সভা বসেছিল বোমা হামলার হুমকি-সম্বলিত উড়োচিঠি প্রসঙ্গে করণীয় নির্ধারণ করার জন্য। কিন্তু ঐ উড়োচিঠির হুমকির চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাক্যাম্পের জওয়ানদের দ্বারা বিশ্ববিদ্যালয়-ছাত্র প্রহৃত হওয়াকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠতে থাকা পরিস্থতিজনিত উৎকণ্ঠা আমাদের মনকে আরও বেশি আচ্ছন্ন করে তুলছিল। ঐ সভায় বসে, প্রথম আলো পড়তে পড়তেই ঘটনাটা জেনেছিলাম আমি। পত্রিকাটা বাকিদের দিকে ঠেলে দিয়ে সবাইকে বলেছিলাম, আমাদেরও উচিত প্রতিবাদ করা। কী করা যায়, কী করা যায় ভাবতে ভাবতে ঠিক করা হলো একটা কলাম লেখা হবে, প্রথম আলো পত্রিকায় পাঠানো হবে, সবাই সেটায় স্বাক্ষর করবে। রচনার দায়িত্ব আমার ওপর। এ সেই রচনা। রচনাটা শেষ করতে করতে সন্ধ্যা লেগে গেল প্রায়। সবার সই নিয়ে পাঠাতে পাঠাতে রাত আটটা পার। সম্পাদকীয় বিভাগের সাংবাদিক ফিরোজের সাথে কথা হলো, দেরির জন্যে ২২শে আর ছাপানো যাচ্ছে না, ২৩শে আগস্টে ছাপা হবে বললেন। ২৩শের পত্রিকায় লেখাটা না দেখতে পেয়ে ফিরোজকে ফোন করলাম। তিনি বললেন প্রথম পাতায় ‘লক্ষ্য করুন’ বিজ্ঞপ্তিটা দেখতে। দেখলাম: ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে ঢাবি এবং রাবি’র তরুণ শিক্ষকদের লেখা পড়ুন – ভেতরের পাতায়’ এ-জাতীয় একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে। অথচ ভেতরের পাতায় লেখা দুটো নাই! - [এমা গোল্ডম্যান ।। মানব শিশু ও তার শত্রুরা](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%bf/3060/): অনুবাদকের ভূমিকা: মানব শিশু কিভাবে বড় হয়ে উঠবে? - [শহিদুল আলমের সাক্ষাতকার।। চাটুকারিতাই যেখানে নিয়ম, সত্য সেখানে অসুস্থতা](https://auraj.net/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae/3051/): অনুবাদ: মোহাম্মদ এ. - [বেল হুকস।। সবার জন্য নারীবাদ](https://auraj.net/bell-hooks/3040/): সূূূূত্র: ফাইনআর্ট আমেরিকা\[/caption\] ভূমিকা তাঁর প্রকৃত নাম ছিলো Gloria Jean Watkins, কিন্তু বেল হুকস নামের আড়ালে প্রকৃত নামটি প্রায় হারিয়েই গেছে। হ্যাঁ, তিনি বেল হুকস নামে লিখতেন, কিন্তু আজ সারা দুনিয়ার নারীবাদী ও নারীবাদের সমর্থকেরা তাঁকে তাঁর লেখক নাম বা 'পেন নেইম' দিয়েই জানেন। নারীবাদী তত্ত্বে দারুণ সব অসাধারণ ধারণার অবতারণা করা বেল হুকস জন্মেছিলেন ১৯৫২ সালের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমের নারীবাদী লেখালেখি ও আন্দোলনে যখন শ্বেতাঙ্গ নারীবাদীদের প্রবল প্রতাপ তখন তিনি সেই বলয়কে চ্যালেঞ্জ করেন, প্রশ্ন ছুঁড়ে দেন, 'কালো নারীরা কি নারী নয়?' - ['নেতা হতে আসি নাই': নিরাপদ সড়ক চাই আন্দোলন ও প্রতিরোধের নতুন ভাষা](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%9c/2997/): সূত্র: ফেরাম\[/caption\] চরিত্রে অভিনব এই আন্দোলন গড়ে ওঠার কারণ খুঁজে পাওয়া যাবে কিছু সড়ক সংক্রান্ত কিছু পরিসংখ্যানে। ২০১৮ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত ২ হাজার ৮৬০টি দূর্ঘটনা ঘটেছে, এতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৬ জন এবং আহত হয়েছেন ৮ হাজার ৫২০ জন। ২০১৫ সালের জানুয়ারী থেকে ২০১৮ এর জুন পর্যন্ত, এই সাড়ে তিন বছরে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫ হাজারের অধিক মানুষ। গড়ে প্রতিদিন প্রায় ২০ জন। এই সময়ে আহতের সংখ্যা ৬২ হাজারের অধিক। এদের ৯০ শতাংশ ঘটেছে চালকদের বেপরোয়া মনোভাব এবং অতিরিক্ত গতির কারণে। আবার, যারা লাইসেন্স নিয়েছেন বা নেয়ার অভিজ্ঞতা আছে তারা বলতে পারবেন লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটা আপাদমস্তক দুর্নীতির সাগরে নিমজ্জিত। তাই, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা কোন ‘দুর্ঘটনা’ না, বরং এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। দুই বন্ধুকে হারানোর পর শিক্ষার্থীদের পরিবহণ মন্ত্রী যখন কোন সান্তনার বাণী না শুনিয়ে উলটো শুনিয়ে দিলেন, ভারতের মহারাষ্ট্রে ৩৩জন সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছে, তাতে তারা কি কোন হট্টগোল করেছে! - [সবুজের অভিযান](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/3023/): সূত্র: বাংলা ট্রিবিউন\[/caption\] এসো নিজে করি: রাস্তার পাঠশালায় ক্লাশ বড়রা অংশ নেবে কি? - [কিশোর বিদ্রোহ: কর্তৃত্ব-নেতৃত্ব-অরাজ](https://auraj.net/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a8/3021/): কোন আন্দোলন শুরু হবার পর সবারই কতগুলো প্রশ্ন মাথায় আসে। আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য কী? কে বা কারা করছে? নেতা কে? - [সেক্সিস্ট জোকার-জোকিং-জোকস](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%9c%e0%a7%8b/2981/): তৌকির হোসেন ১ ২০১৫ সালে রোলিং স্টোনের এক কভার নিউজে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার আলোচনায় আসেন রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী কার্লি ফ্লোরিনাকে নিয়ে একটা সেক্সিস্ট জোক করার জন্যে। লেখক পল সোলোটারফের সাথে বসে থাকার সময় একটা ভিডিও ক্লিপে ফ্লোরিনার ছবি আসতেই ট্রাম্প আঙুল দেখিয়ে বলেন, 'এই মুখখানা দেখেন, এনাকে এই চেহারার জন্যে কে ভোট দিবে?... - [পিটার ই. নিউয়েল ।। আলেকজান্ডার বার্কম্যান: জীবন ও কর্ম](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8/2976/): ভূমিকা: আলেকজান্ডার বার্কম্যানের এই জীবনীটি লিখেছেন পিটার ই. - [সাউল নিউম্যান।। ক্ষমতা: বারে বারে ফিরে আসে](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac/2925/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] আবার অন্যদিকে, কেউ যদি বলে, আসলে তেমন কিছুরই পরিবর্তন ঘটেনি— তাকেও মাফ করে দেওয়া যায়; কারণ সে ভুল কিছু বলছে না। একই ধরনের কর্তৃত্ব, প্রতিষ্ঠানভেদে বৈষম্য, স্তরায়ন বারবার কেবল পোশাক, ছদ্মবেশ পাল্টে আসছে যাচ্ছে। কিংবা আরও চতুর ছদ্মবেশ ধারণ করছে। এমনকি যদি আমরা একটু ঘাঁটি, দেখব রাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে ব্যাপক এবং জনপ্রিয় প্রতিরোধের পর কিংবা কিছু ক্ষেত্রে শাসকগোষ্ঠীকে উৎখাতের পর, সবসময়ই একটা নতুন ধরনের আরও বেশি নিপীড়নমূলক শাসন জেঁকে বসে। সবসময়ই এক নতুন ক্ষমতার ডিসকোর্স পুরোনো ডিসকোর্সকে সরিয়ে নিজেকে জায়গা করে নিতে তক্কে তক্কে থাকে। অস্ট্রেলিয়ার আদিবাসী বা দক্ষিণ আফ্রিকার শহুরে কিংবা রাশিয়াতে জেল খাটছে এরকম একজন মানুষ অথবা আমেরিকাতে ধুঁকতে থাকা একজন লাতিনো 'অবৈধ অভিবাসির’ কী আসে যায় যদি তাদের শাসনরত বর্তমান প্রভুর জায়গায় নতুন প্রভু আসে? - [পিওতর ক্রপোৎকিন।। কারাগার কি দরকারি?](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%93%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97/2911/): সূত্র: মালবোরো গ্যালারি\[/caption\] ভূমিকা: এই রচনাটি উনিশ শতকের আন্তর্জাতিক সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পিওতর ক্রপোৎকিনের রুশী ও ফরাসি কারাগারে (ইন রাশান অ্যান্ড ফ্রেঞ্চ প্রিজনস) গ্রন্থের শেষ অধ্যায়। ১৮৮৭ সালে লন্ডন থেকে ‘ওয়ার্ড অ্যন্ড ডাউনি’ নামের প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত এই গ্রন্থটি কারাগার সম্পর্কে ক্রপোৎকিনের নিজের অধ্যয়ন। নিজের জীবন তাঁর এই অধ্যয়নের অংশ বটে, কিন্তু কোনোক্রমেই এটি তাঁর কারাস্মৃতি নয়। (আলাদা জীবনস্মৃতি তাঁর আছে: মেমোয়ার্স অফ এ রেভোল্যুশনিস্ট।) আলোচ্য গ্রন্থটি বরং খোদ কারাগার-অধ্যয়নের মর্মস্পর্শী এক দলিল। ইদানিংকার ইউরোপ-আমেরিকায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা কারাগার-বিলুপ্তি-আন্দোলনের যুক্তিমালার ভিত গড়ে দিয়েছিল দুর্দান্ত এই গ্রন্থ। নিষিদ্ধ ঘোষিত ‘প্রথম আন্তর্জাতিকের’ সদস্য হওয়ার অপরাধে জেল খেটেছেন ভয়ংকর সব গা-শিউরানো হিম-শীতল অন্ধকার প্রকোষ্ঠে। বিষাক্ত গ্যাসের মধ্যে। সম্পূর্ণ নির্জনতার ভেতরে। রাশিয়ায় এবং ফ্রান্সে। অথচ তরুণ বয়সে এই ক্রপোৎকিনই ছিলেন রাশিয়ার বিশাল একটা এলাকার কারা-সংস্কার-কমিশনের সদস্য। জারের রাজকীয় সামরিক বাহিনীর চৌকষ লেফটেন্যান্ট তখন তিনি। সেই কাজ করতে তখনও ঘুরেছিলেন বিস্তীর্ণ অঞ্চল। কারা-অধ্যয়নের জন্য তিনি মস্কো থেকে পাঁচ হাজার মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে গোটা সাইবেরিয়া ঘুরেছেন। ঘুরেছেন আরো সব এলাকা। কারাগারের ভেতরে-বাইরে কারাগার নিয়ে তাঁর অভিজ্ঞতা ঋদ্ধ, ব্যাপক, বৈচিত্র্যময়। ক্রপোৎকিনের জন্ম ১৮৪২-এ মস্কোতে। নৈরাজ্যবাদী বিপ্লবী, চিন্তাবিদ ও লেখক। তাঁর চিন্তা, রচনা ও কর্ম ‘নৈরাজ্যবাদী সমাজতন্ত্র’ নামে নৈরাজ্যবাদের বিশেষ একটি ঘরানাই তৈরি করে ফেলেছিল। পুরোদস্তুর প্রকৃতিবিজ্ঞানীও ছিলেন। তাঁর মিউচুয়াল এইড: এ ফ্যাক্টর ইন ইভোল্যুশন বইটা প্রকৃতিজগতের বিবর্তন নিয়ে ডারউইনের ‘সারভাইভাল ফর দ্য ফিটেস্ট’ নীতির একপেশে ধারণাকে মৌলিকভাবে পাল্টে দিয়েছিল। পরিপূরণও করেছিল। বিপুল তথ্যরাজির সাহায্যে তিনি দেখিয়েছিলেন ঐটা বিবর্তনের একটা মূলনীতি বটে, কিন্তু আরো একটা অধিকতর শক্তিশালী মূলনীতি আছে প্রাকৃতিক বিবর্তনের। সেটা হলো ‘পারস্পরিক সাহায্য-সহযোগিতা ও সংহতি’। কারাগার বিলোপের পক্ষে সর্বপ্রকার নৈরাজ্যবাদীদের যেরকম দরদী এবং লাগাতার রচনা প্রচারণা-কাজ দেখেছি আর কারো মধ্যে তা দেখি নি। বিপ্লবী-জাতীয়তাবাদী-সন্ত্রাসবাদী নেতাকর্মীরা জেলে যান, ফিরে আসেন, স্মৃতিকথা লেখেন কিন্তু কেউ জেল-বিলোপের কথা বলেন না। তাঁদের রচনা পড়লে মনে হয়: জেলখানা জিনিসটা ঠিকই আছে। কয়েদখানা তো থাকতেই হবে। শুধু ‘আমরা’ সেখানে থাকব না। থাকবে ‘দুষ্টু’ লোকেরা – যাঁরা বিরোধী পক্ষ। শ্রেণীগত দিক থেকে বা দল-পার্টিগত দিক থেকে। এই হলো সবার অবস্থান। অথচ জেলখানা আসলে এমন এক প্রতিষ্ঠান যার সত্যিকার সংস্কার সম্ভব নয়। হয় আপনি বন্দি, না হয় আপনি মুক্ত। এর মাঝামাঝি কী হতে পারে? - [পিওতর ক্রপোৎকিন।। কারাগার: অপরাধের বিশ্ববিদ্যালয়](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%93%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be/2897/): বহু বিশিষ্ট আইনজীবী ও সামাজতাত্ত্বিকদের 'অপরাধ ও শাস্তি' বিষয়ক যে বিরাট প্রশ্নটি বর্তমানে আচ্ছন্ন করে রেখেছে, সেই প্রশ্নটি দূরে সরিয়ে রেখেই আমার বক্তব্য সীমাবদ্ধ রাখতে চাই এই প্রশ্নের মধ্যে, 'কারাগারগুলো কি মূল উদ্দেশ্য সাধনে সফলকাম হচ্ছে? - [এমা গোল্ডম্যান।। বিয়ে ও প্রেম](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%93-%e0%a6%aa/2885/): সূত্র: পাবলো-রুজ-পিকাসো ডট নেট\[/caption\] বিয়ে একটা ব্যর্থ প্রপঞ্চ, এটা কেবল অতি নির্বোধেরাই অস্বীকার করবে। শুধু বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে বিয়ে কি তিক্ত এক ব্যর্থতার নাম। অথবা হয়তো কেউ আক্রমণাত্মক কুযুক্তি দেবে যে, বিবাহ বিচ্ছেদ আইনের বিস্তৃতি বা শিথিল হওয়া কিংবা নারীদের আরও মুক্ত জীবনযাপন করার প্রবণতার বৃদ্ধির ফলে, প্রথমত – প্রতি বারোতম বিয়ে আসলে বিচ্ছেদে পর্যবসিত হচ্ছে, দ্বিতীয়ত – ১৮৬৭ সালের পর থেকে বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি পেয়েছে প্রতি এক লক্ষে ২৮ থেকে ৭৩ এ, তৃতীয়ত – ১৮৬৭ সাল থেকে বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে পরকীয়া প্রেমের অভিযোগ বৃদ্ধি পেয়েছে প্রায় ২৭০.৮% এবং চতুর্থত – সঙ্গীকে ছেড়ে চলে যাওয়ার হার বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৬৯,৮%। এই বিস্ময়কর এবং খানিকটা আতঙ্কজনক সংখ্যাগুলোর অনেকটাই বাস্তব, নাটকীয় এবং এই বিষয়ে আরও অনেক বেশি আলোকিত করে। Robert Herrick এর লেখা বই Together, Pinero তাঁর লেখা বই Mid-Channel কিংবা Eugene Walter এর Paid in Full বা এই রকমের আরও অসংখ্য বইয়ের লেখকেরা বিবাহিত সম্পর্কের ভয়াবহ অনুর্বরতা, একঘেয়েমি, নোংরামি ও সীমাবদ্ধতাকে আলোচনা করেছেন এই সম্পর্কের সঙ্গতি আর বোঝাপড়া প্রসঙ্গে। চিন্তাশীল মানুষেরা কিংবা সমাজবিদ্যার আগ্রহী শিক্ষার্থীরা এ বিষয়ে জনপ্রিয় ও উপরভাসা ব্যাখ্যায় সন্তুষ্ট হবেন না। তারা বরং আরও গভীর অনুসন্ধান করবেন উভয় পক্ষের দিক থেকেই কেনো বিয়ে নামের সম্পর্কটা এতোটা অকার্যকর প্রমাণিত হচ্ছে। এডওয়ার্ড কারপেন্টার (Edward Carpenter) বলছেন, প্রতিটি বিবাহের পেছনেই আসলে দুটি আলাদা মানুষের ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিত দাঁড়িয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতের ভিন্নতা দুজন মানুষের বেলায় এতোটাই তফাৎ হয় যে, দুজন মানুষকে হয়তো চিরকালই পরস্পরের কাছে এক রকমের অচেনা মানুষ হয়ে থাকতে হয়। প্রথা, সংস্কার, অভ্যাসের ভিন্নতার এক দূরাতিক্রম্য দেয়াল দিয়ে আলাদা হয়ে থাকা এই সম্পর্কের মাঝে পারস্পরিক জ্ঞান ও সম্মান তৈরি হবার কোনো সুযোগ নেই, ফলে এই আপাত মিলনের সম্পর্কের প্রায় সবকটিই ব্যর্থ হতে বাধ্য। হেনরিক ইবসেন (Henrik Ibsen) সম্ভবত আমাদের ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি এই সত্যটি বুঝতে পেরেছিলেন। নোরা তার স্বামীকে ছেড়ে যায় এটাকে হয়তো কোনো নির্বোধ সমালোচক বলবেন যে, সে আসলে তার দায়িত্ব নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলো অথবা সে হয়তো নারীর অধিকারের দাবি করেছিলো, প্রকৃত সত্য হচ্ছে আট বছরের সংসার জীবনে নোরা জেনে গিয়েছিলো যে, সে একটি অচেনা পুরুষের সাথে ঘর করছে, তার জন্যে সন্তান উৎপাদন করেছে। দুজন অচেনা মানুষের এতো কাছাকাছি সারাজীবন বসবাস করার চাইতে অবমাননাকর, অমর্যাদাকর আর কিছু হতে পারে কি? - [স্কুল : খবরদারি ও নিয়ন্ত্রণ](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/2861/): আমরা সবাই কমবেশি বুঝি যে, আমাদের শিক্ষা-ব্যবস্থা কোন না কোন ভ্রান্তিতে আটকে পড়েছে। কিন্তু সেটা কি? - [ক্রসফায়ারের আইনি ভিত্তি](https://auraj.net/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2851/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] শুরুতেই একটা ডিসক্লেইমার দেয়া আবশ্যক। ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুকযুদ্ধ এই শব্দগুলোকে পুরো লেখায় সমার্থক হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্রসফায়ার শব্দের সাথে ‘র‍্যাব’ নামক সশস্ত্র বাহিনীর নাম ওতপ্রোতভাবে জড়িত থাকলেও এখন পুলিশ থেকে শুরু করে বিজিবি কেউই ক্রসফায়ার-এনকাউন্টার-বন্দুকযুদ্ধে পিছিয়ে নেই। তাই, ক্রসফায়ার র‍্যাব কিংবা পুলিশ কিংবা রাষ্ট্রযন্ত্রের নিপীড়নমূলক যে প্রতিষ্ঠানই করুক; আমরা সবগুলোকে একই কাতারে বিবেচনা করব। বলে রাখা ভালো, স্বাধীন বাংলাদেশের বয়স আর ক্রসফায়ার-এনকাউন্টারের বয়স প্রায় সমান্তরাল। তবে, বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০১-০৬) আমলে, নবপর্যায়ে ‘ক্রসফায়ার-এনকাউন্টার’ রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের পরিভাষা হিসেবে আলাদা মনোযোগ পায়। সন্ত্রাস নির্মূল করার দোহাই দিয়ে র‍্যাব গঠন করা হয়েছিল ২০০৪ সালে। এই লেখা যখন লিখছি তখন ২০১৯ সাল, ক্ষমতায় আওয়ামী-মহাজোট সরকার। র‍্যাবের গঠনকালীন সময় ও বর্তমান সময় - এই দুই আমলের কর্মকান্ডের প্রেক্ষিতে আমাদের বুদ্ধিজীবীতার অন্ধকার একটা দিক উন্মোচন করার মাধ্যমে এই লেখা শুরু করা যেতে পারে। র‍্যাব বা পুলিশ যখন ক্রসফায়ার করে তখন এর পক্ষে বেশ শক্তিশালী একটা মতামত তৈরি হয়। যেমন নয়ন বন্ডের হত্যার পর দেখা গেলো অনেকেই আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিধ মন্তব্য করছেন। এই ক্রসফায়ারের পক্ষের মানুষ বা ‘খুশি হওয়া’ মানুষকে দুইভাগে ভাগ করা যায়। একভাগে আছেন গণসম্মতি উৎপাদনকারী, আরেকভাগে আছেন সেই উৎপাদনের ভোক্তারা। এই ভোক্তারা হচ্ছে রাষ্ট্রের সাধারণ নাগরিক, কখনো কখনো যাদের ‘আমজনতা’ বলেও সম্বোধন করা হয়। নাগরিকদের এই খুশি হওয়া আসলে অস্বাভাবিক পরিস্থিতির একটা নিরুপায় প্রতিক্রিয়া। রাষ্ট্রীয় পরিসরে সহিংসতা - অপরাধপ্রবণতা যখন নজিরবিহীন পর্যায়ে পৌছায়, যখন নাগরিক হিসেবে ব্যক্তি অসহায় হয়ে পড়ে, তখন সেই অসহায়ত্ব তাকে ক্রসফায়ারের সমর্থক করে তোলে। সে তখন কেবল সমর্থকই হয়ে ওঠে না ; বরং, রাষ্ট্রীয় সহিংসতা স্বাভাবিকীরণে সচেতন-অসচেতন ভুমিকাও রাখে। পাশাপাশি এও বলা যায় যে তারা সম্মতি উৎপাদনকারীদের ভোক্তায় পরিণত হন। এই গণসম্মতি উৎপাদন করা যাদের কাজ তারাই হচ্ছেন বুদ্ধিজীবী, তাদের হাতে থাকে মিডিয়া, তাদের কলমের মুখে থাকে নানানরকম শব্দাবলী, ক্যামেরায় থাকে নানানরকম রঙ বেরঙের ছবি। তাদের সম্মতি-অসম্মতি উৎপাদন সময়ের সাথে সাথে বদলায়, ক্ষমতার সাথে লেনদেন এর হেরফের ঘটায়। তাদের সরব থাকা বা নিরব থাকা মোটেও কোনো নিরীহ বিষয় না ; বরং, পুরোদমে রাজনৈতিক। র‍্যাব যখন গঠন হয় তখন ২০৪ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক র‍্যাব গঠনকে স্বাগত জানান, ভিন্নভাবে বলতে গেলে তারা ক্রসফায়ারকেই ‘ন্যায্য’ বলে স্বীকৃতি দেন। সেই সময় আইন ও সালিশ কেন্দ্র ‘র‍্যাব’কে নিয়ে একটা সংখ্যা প্রকাশ করেছিল। অনেক বুদ্ধিজীবীই সেখানে জোরালোভাবে র‍্যাবের গঠন ও ক্রসফায়ারের বিরোধিতা করেছিলেন। এই ২০১৮ সালে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ স্লোগান দিয়ে যখন আবারো ক্রসফায়ারযজ্ঞ শুরু হলো তখন সেই বুদ্ধিজীবীদের অনেকেই নীরব। বোঝাই যায়, ক্ষমতার পালাবদল তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থানের পালাবদল ঘটিয়েছে। অনলাইনভিত্তিক বিভিন্ন পত্রিকা ক্রসফায়ারের পক্ষে লেখা শুধু প্রকাশিতই করে নাই, বরং আরো অনেককিছুতে যে তারা ক্রসফায়ার চায় সেটাও উল্লেখ করিয়ে ছেড়েছে। রাষ্ট্রের দিক থেকে বিবেচনা করলে লাভের লাভ হলো, ক্রসফায়ারের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েও প্রশংসাপ্রাপ্তি ঘটল। ক্রসফায়ারের পক্ষে এই মতামত তৈরি করার কিছু নমুনা ‘প্রোপাগাণ্ডা ও জনসংযোগের কৌশল’\[১\] প্রবন্ধে দেখানোর চেষ্টা করেছি। তাই, এখানে এই আলাপের বিস্তার ঘটাচ্ছি না। যারা ক্রসফায়ারের বিরোধিতা করেন, তাদের অধিকাংশের কাছে ক্রসফায়ার খারাপ কারণ ক্রসফায়ার ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’। কারো কারো কাছে ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মানে হলো কোনো বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই হত্যা করা হয়েছে। এখানে দুই দিক হতে আলোচনা হতে পারে। ক্রসফায়ার কি আসলেই ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ড? - [টোটালিটারিয়ান পদ্ধতি : রাখাল বালকদের ভেড়া পালার রাজনীতি](https://auraj.net/%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be/2840/): সূত্র কার্টুন মুভমেন্ট\[/caption\] সোভিয়েত ইউনিয়ন ও যুদ্ধোত্তর পূর্ব ইওরোপ, ফ্যাসিস্ট ইতালি, নাৎসি জার্মানি, জাতীয়তাবাদী স্পেন, গণতান্ত্রিক কম্পুচিয়া বা ইসলামিক স্টেট তাদের মতাদর্শিক পার্থক্য সত্ত্বেও কমবেশি এই টোটালিটারিয়ান পদ্ধতিই অনুসরণ করেছে। ম্যাককার্থি যুগে মার্কিন যুক্তরাষ্ট্রও একই কাজ করেছে। এই ‘অপরের’ নাম কোথাও ‘প্রতিবিপ্লবী’ বা ‘শ্রমিক শ্রেণীর শত্রু’, কোথাও ‘ইহুদি-বলশেভিক চক্রী’ বা ‘গণশত্রু’, কোথাও ‘কুফফার’, আর কোথাও ‘কমি’... - [জাস্টিন নেভিল কৌশাল ।। এডর্নো পুনর্পঠন : আর্ট কি ফ্যাশিজম রুখতে পারে?](https://auraj.net/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/2816/): অনুবাদ: শাহারিয়ার জিম মূল প্রবন্ধটি প্রকাশিত হয়েছিলো Philosophy Now নামক অনলাইন ম্যাগাজিনে, মূল লেখক Justin Neville Kaushall, University of Warwick এ নন্দনতত্ত্বে গবেষণারত। র‍্যাডিকাল আর্ট আমাদের চিন্তা-চেতনাকে আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যেতে সক্ষম, থিওডোর এডর্নোর এই ধারনাটিকেই জাস্টিন কৌশাল বিবেচনা করে দেখতে চাচ্ছেন এইসময়ে এসে। এমন একটা সময়ে আমরা বাস করতেছি, যেখানে সারা-দুনিয়াব্যাপীই পপুলিস্ট মুভমেন্ট চাউড় হয়ে উঠেছে, এরকম সময়ে কি আর্টের দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত? - [ক্রসফায়ার-এনকাউন্টার কি ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ড?](https://auraj.net/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf/2806/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] ক্রসফায়ার-এনকাউন্টারকে রাষ্ট্রের নাগরিকবৃন্দ যেসব কারণে সমর্থন করে থাকেন, তার মধ্যে সবচেয়ে আপাত ‘যৌক্তিক’ কারণ ‘আইনের শাসন’ এর অনুপস্থিতি। যেহেতু ‘আইনের শাসন’ নাই, কোর্ট-কাচারি করতে করতে অপরাধী আইনের ফাঁক গলে পার পেয়ে যাবে, সুতরাং নাগরিক পরিসরে ক্রসফায়ারকে ‘শর্টকাট জাস্টিস’ মনে করা হয়। কিন্তু সত্য হচ্ছে ক্রসফায়ার-এনকাউন্টার আইনের শাসনের অ্যাবসেন্সে ঘটে না, বরং তা আইনের শাসনেরই রকমফের মাত্র। যেমন বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখছি, হত্যাকারীদের একজন নয়ন বন্ডকে কথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে খুন করেছে আইনশৃঙ্খলা বাহিনী; আবার অন্য আসামী রিফাত ফরাজি বিচারিক প্রক্রিয়ার অংশ হিশেবে রিম্যান্ডে আছে। সবমিলে একই মামলার এক্সিকিউশন ভিন্ন ভিন্নভাবে হচ্ছে কেবল। রিফাত ফরাজির জিজ্ঞাসাবাদ চলতে চলতেই নয়ন বন্ডের ‘শাস্তি’ ইতোমধ্যেই হয়ে গেছে, সেটা ‘ক্রসফায়ার’র মাধ্যমে। আইনের শাসনের একটা অংশ যদি হয় আদালত, বিচারবিভাগ ; অন্য অংশের এক্সিকিউটিভ ও জুডিশিয়ারি উভয়ের ভূমিকা পালন করে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুতরাং, ক্রসফায়ার আইনের শাসনের অনুপস্থিতিতে ‘শর্টকাট’, ‘কার্যকর’ বিচারপ্রক্রিয়া ; এই যুক্তি ধোপে টেকে না। আওয়ামী লীগ সরকার কর্তৃক ২০১৩ সালে সংশোধিত ‘Anti Terrorism Act’ অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী স্রেফ তাদের ‘সন্দেহ’ ও ‘মনে হওয়ার’ ভিত্তিতে যে কাউকেই চাইলে গ্রেফতার, আটক, রিমান্ড, এমনকি শাস্তি পর্যন্ত দিতে পারে। ক্রসফায়ার এই স্বেচ্ছাচারী, ব্ল্যাংকচেকপ্রাপ্ত ক্ষমতারই চূড়ান্ত রূপ। ‘আইনের শাসন’ এখানে পুরোদমে উপস্থিত। সুতরাং ক্রসফায়ারকে আইনের শাসনের বিকল্প ভাবার কোন ভিত্তি নাই। এই আলোচনায় আমরা মূলত ক্রসফায়ার বিরোধী আলাপ-আলোচনা-যুক্তিপ্রণালীর কথকতার মধ্যে থেকে যাওয়া গলদ নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ রাষ্ট্রের প্রগতিশীল-মানবাধিকারবাদী-বামপন্থি-উদারতাবাদী; এই রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি-মহলসমূহ ক্রসফায়ারের বিরোধিতা করে আসছে দীর্ঘকাল ধরে। কিন্তু এই বিরোধিতার ভাষিক কথকতার মধ্যেই আসলে কোথাও না কোথাও এহেন রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শর্ত তৈরি হওয়ার বীজ প্রোথিত রয়ে গেছে। যেমন, উল্লেখিত মহলসমূহ ক্রসফায়ার-এনকাউন্টারকে ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে থাকে। অন্তত কয়েকটি কারণে ক্রসফায়ার-এনকাউন্টারকে ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা ভুল এবং বিপদজনক। প্রথমত, ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ডের বিরোধিতা ‘বিচারিক’ হত্যাকাণ্ডের পাটাতনকে আরও নিরঙ্কুশ করতে পারে। আমরা যখন বলছি, ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, তখন কি আমরা অবচেতনভাবেই ‘বিচারিক’ হত্যাকাণ্ডের প্রতি আমাদের অনাপত্তি জ্ঞাপন করছি না? - [টিমোথি স্নাইডার ।। স্বৈরতন্ত্র : বিশ শতক থেকে বিশটি শিক্ষা](https://auraj.net/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0/2797/) - [বাকস্বাধীনতা : রাজনৈতিক নয়— মানবীয়তা](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8/2779/) - [গুম-খুন-আতঙ্ক : শাসন প্রণালী ও হত্যার কথকতা](https://auraj.net/%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2/2770/): সম্পাদনা: বাধন অধিকারী\[/caption\] মুক্তধারার খোলা আলাপ ২৭ মে ২০১৪, মঙ্গলবার। কক্ষ নং ১০৪, নৃবিজ্ঞান গ্যালারি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। শুরু করি মুক্তধারার আজকের আয়োজন। মুক্তধারার আয়োজন হিসেবে আজকেরটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম দুইটা অর্থে, একটা হচ্ছে অনেক নতুন মুখ আজ এসেছেন এখানে, অনেকেই প্রথমবারের মতন। এটা বোধহয় মুক্তধারার সপ্তমবারের মত খোলা আলাপে বসা। আগের ছয়টা বৈঠকে আমরা যেভাবে আলাপ চর্চা করেছি তাতে প্রাতিষ্ঠানিকভাবে আমরা লেখাপড়ার চর্চাটা যেভাবে করি, ক্লাসরুমে, শিক্ষক উঁচুতে আর শিক্ষার্থীরা নিচুতে, একজন বলবেন বাকিরা শুনবেন, এরকম গৎ বাঁধা প্র্যাকটিস আমরা ছেড়ে দিয়েছিলাম। যতটুকু সম্ভব এগুলোর বাইরে এসে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে বা বিদ্যায়াতনে ক্ষমতার যে বিন্যাস, সেই বিন্যাসটাকে অস্বীকার করে জ্ঞানচর্চা সম্ভব করে তুলতে চেয়েছি। তো, তারপরেও আমরা জায়গা খুঁজতে গিয়ে দেখি ক্লাসরুম ছাড়া জায়গা নেই। আর ক্লাসরুম মানেই এই স্পেসের ব্যবহারিক সুবিধা যেমন আছে তেমন একটা রাজনৈতিক বিন্যাসও আছে। আমরা রাজনৈতিক সময়ে বাস করি, এখন রাজনীতি ক্রমবর্ধমাণ আর সর্বপ্লাবী হয়ে উঠছে। সমাজের অলি-গলি-সন্ধিতে, সমস্ত জায়গার, এমনকি ফিজিক্যাল স্পেস অর্থেও, রাজনীতিকরণ হচ্ছে। আজকের এই স্পেসও তাই, প্রত্যেকটা জায়গারই একটা কর্তৃপক্ষ থাকেন, উনি কর্তৃত্বের অধিকারী। উনি বললে আপনারা বসবেন, উনি বললে আপনারা দাঁড়াবেন, ফিজিক্যালি স্পেসটা এই উঠবস চর্চার সাথে সঙ্গতিপূর্ণ। তো মুক্তধারা সেটা অস্বীকার করেই ছয়টা সেশন পার করে ফেলেছে। আজকের আয়োজনের দ্বিতীয় ব্যতিক্রমটা এখানেই যে আমাকে আগেই আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে কথা বলবার, আলাপের সূত্রপাত ঘটাবার। মুক্তধারার চর্চার কথা মাথায় রাখলে, কথা বলার দায়িত্ব যখন পাই তখন আসলে এক অর্থে কাঠগড়ায় দাঁড়ানো। আমরা শিক্ষকরা মাঝে মাঝে মজা করে বলি শিক্ষার্থীদের পরীক্ষা বছরে একবার, আর আমাদের অলমোস্ট প্রতিদিন। প্রতিদিনই আমাদের ক্লাসে পরীক্ষা দিতে হয়। তো আজকেও ছোট একটা পরীক্ষা আমি দেব, খানিকটা নিরুপায় হয়েই, একটু ক্লাসের আদলে। তার আগে বলে নিই, আমি এই কাজটা করবার জন্য পুরোপুরি সুস্থ নই। একটু জ্বরাক্রান্ত হয়েছি দু’দিন ধরে এবং এসব কিছু মিলিয়ে প্রস্তুতি আমার ভালো না। প্রস্তুতি আধাআধি। একদম প্রস্তুতি না থাকলে ভালো হতো। কিন্তু আধাআধি প্রস্তুতি খারাপ জিনিস। তো এই আধাআধি প্রস্তুতি নিয়েই চেষ্টা করি। একটু আগেই নিউটন ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে প্রস্তুতি নিয়েও কি খুব একটা লাভ আছে? - [লরেন্স ডব্লিউ ব্রিট ।। ফ্যাসিবাদের ১৪টি চারিত্র্য লক্ষণ](https://auraj.net/%e0%a6%b2%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ab%e0%a7%8d/2744/): অনুবাদ: অদিতি ফাল্গুনী পেইন্টিং: গুয়ের্নিকা ? - [দানিয়েল গ্যারাঁ ।। কেন মুক্তিপরায়ণ মার্ক্সবাদ?](https://auraj.net/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%81-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%81/2736/): ১৯০৪-১৯৮৮\[/caption\] সমাজতান্ত্রিক মতবাদের জরাজীর্ণ অট্টালিকাকে কোনোমতে জোড়াতালি দিয়ে, প্রথাগত মার্ক্সবাদ ও নৈরাজ্যবাদের প্রাসঙ্গিক টুকরোগুলোকে একসাথে করে এবং প্রাসঙ্গিক মার্ক্সবাদী বা বাকুনিনপন্থী চিন্তাভাবনাগুলোকে একত্রে তুলে এনে, কেবলমাত্র কাগজে কলমে বুদ্ধিদীপ্ত কোনো সংশ্লেষ ও জটিল সমন্বয় খুঁজে বের করার চেষ্টা আজকের দিনে বোকামি ছাড়া আর কিছুই না... - [কিউবার সাম্প্রতিক অবস্থা নিয়ে ব্ল্যাক রোজ মায়ামির সদস্যদের বক্তব্য](https://auraj.net/black-rose-maimi/5663/): কিউবান জনতা আজকে যে সংকটের মুখে পড়েছে তা শুধুমাত্র জাতি-রাষ্ট্রের আধিপত্যই নয়। সাথে আছে সাম্রাজ্যবাদী ও প্রতিদ্বন্দ্বী বিদেশি রাষ্ট্রগুলোর সংকটও। সম্প্রতি মার্কিন অবরোধ, রেমিটেন্সের উপর আরোপিত সীমাবদ্ধতা ও “মানবীয় হস্তক্ষেপ” এই ব্যাপারটাকে আরও পরিষ্কার করে। জনতার উপর অত্যাচার সব রাষ্ট্ররই লিগ্যাসি, কিউবা আর বিশেষ কী? - [স্প্যানিশ বিপ্লব ১৯৩৬: মুক্তি, অধিকার ও সাম্যের লড়াই](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%a9%e0%a7%ac/5636/): শ্রমের জাতীয় কনফেডারেশন\[mfn\]স্প্যানিশ ভাষায়ঃ Cofederecion Nacional del Trabajo - CNT। ইংরেজিতেঃ National Confederation of Labour. - [‘তত্ত্ব করা’র মানে সবার আগে আমাদের নিজেদের ইতিহাসকে তত্ত্বের দিক থেকে বোঝা](https://auraj.net/aditya-nigam/5615/): সারোয়ার তুষার: গত বছর মহামারি শুরু হওয়ার পর Kaflia.online-এ মহামারি, জৈব-রাজনীতি এবং ‘পুঁজিবাদের পরের জীবন’ (Life after capitalism) সংক্রান্ত চার কিস্তির ধারাবাহিক প্রবন্ধ লিখেছেন আপনি (Nigam 2020a,b,cd)। প্রশ্ন হচ্ছে, এই ‘পুঁজিবাদের পরের জীবন’কে আমরা কী করে আমাদের বর্তমানতার মধ্যে ধর‍তে পারি? - [বন্ধ রাখার পলিসি প্রসঙ্গে ।। মানস চৌধুরী](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/5596/): ….অন্য পেশার জন্য যেটা করা খুব সহজ একজন শিক্ষক… সরকারের কাছে আর সবার মত রাস্তায় নেমে আন্দোলন করতে পারেন না তাঁদের ক্ষুধার্ত পেটের ক্ষুধা মেটানোর দাবি নিয়ে। প্যান্ডেমিকের দোহাই দিয়ে সবাইকে আয়ের ব্যবস্থা রেখে একটি বিশেষ শ্রেণীকে বাইরে রাখবেন আবার তাঁদের জন্য বিকল্প কোন ব্যবস্থা বা প্রণোদনার ব্যবস্থা করবেন না এটা কি ন্যায়সংগত?স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাঁরা কি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেনা?নাকি দেশ শুধু ব্যবসায়ী আর সরকারী কর্মকর্তা দিয়েই চালাবেন শিক্ষাপ্রতিষ্ঠান সব উঠিয়ে দিয়ে? - [আহমেদ কামাল ।। জন-ইতিহাস কী এবং কেন?](https://auraj.net/janaitihas-ki-o-keno/5490/): দুটো বিষয়ে মনোযোগ আকর্ষণ করে এ বিষয়ে আলোচনা করা যেতে পারে। প্রথমটি হচ্ছে দ্যা প্র্যাকটিস অব হিস্ট্রি গ্রন্থে ঐতিহাসিক জি. আর. - [জীববৈচিত্র্যের সঙ্গে মনুষ্য সভ্যতার সম্পর্ক ভাবাই নতুন ইতিহাস চর্চার কাজ](https://auraj.net/dipesh-interview/5503/): প্রশ্ন: আপনি আপনার বিভিন্ন লেখাপত্র ও সাক্ষাৎকারে ‘ইতিহাসের ইতিহাস’, ‘ইতিহাসের বিবর্তন’ ইত্যাদি বিষয়ে নানা পর্যবেক্ষণ হাজির করেছেন। আপনার মতে, বর্তমান যুগে ইতিহাসের সংকট ও সম্ভাবনার দিক কোনগুলো? - [পার্থ চট্টোপাধ্যায় ।। গণতন্ত্র ও জনবাদ](https://auraj.net/ganatantra-o-janabad/5501/): গণতন্ত্র ও জনবাদ। আমি ‘গণতন্ত্র’ দিয়েই শুরু করি। গণতন্ত্র ব্যাপারটা কী, আমার ধারণা আমরা মোটামুটি সকলেই তার সঙ্গে খানিকটা পরিচিত! - [বদরুদ্দীন উমর ।। বাঙলাদেশে ইতিহাস চর্চা](https://auraj.net/bodruddin-umar/5534/): \[বাংলাদেশ ইতিহাস পরিষদ কর্তৃক আয়ােজিত 'হাবিবুল্লাহ স্মারক বক্তৃতা ২০০৩'-এ পেশকৃত বক্তৃতাটি পরবর্তীতে বদরুদ্দীন উমর-এর বাংলাদেশে ইতিহাস চর্চা নামক গ্রন্থটিতে লিপিবদ্ধ হয়। অনলাইন পাঠকদের উদ্দেশ্যে এ লেখাটি ইতিহাস রাজনীতি পুনর্পাঠ সিরিজের অংশ হিসেবে অরাজে পুনঃপ্রকাশিত হলো। এখানে বইয়ে থাকা বানানরীতি অনুসরণ করা হয়েছে।- সম্পাদক\] আজ ডক্টর আবু মহামেদ হাবিবুল্লাহ স্মারক বক্তৃতায় বাঙলাদেশে ইতিহাস চর্চা সম্পর্কে আমি ইতিহাসবিদ ও পণ্ডিত ব্যক্তিদের ইতিহাস চর্চার ওপর আলােচনা করতে চাই না, যদিও প্রসঙ্গত এ বিষয়ে কিছু কথা বলা প্রয়ােজন হবে। আমি এখানে ইতিহাস চর্চা বলতে সাধারণভাবে সংস্কৃতি চর্চার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইতিহাসের সাথে জনগণের শিক্ষিত অংশের ও ছাত্রদের পরিচিতি ও ইতিহাস বিষয়ে তাদের ধ্যান ধারণা, চিন্তাভাবনা ও সচেতনতা প্রসঙ্গে সংক্ষেপে কিছু কথা বলব। ইতিহাসে রাজা বাদশার একটা ভূমিকা অবশ্যই আছে, কারণ আধুনিক গণতন্ত্রের উদ্ভবের আগে তারাই সমাজে শােষক-শ্রেণীর পক্ষে শাসন নীতি নির্ধারণ করতেন, শাসন কাজ পরিচালনা করতেন, এবং বিপুল অধিকাংশের ওপর অল্প সংখ্যকের শােষণ নিয়ন্ত্রণ বজায় রাখতেন। বিশ্বের অন্যান্য দেশের মতাে ভারতবর্ষেও এরকমই ছিল। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে যে প্রক্রিয়ায় মৌলিক জীবন ধারা প্রবাহিত হয় সে প্রক্রিয়ার গুরুত্ব রাজা বাদশাদের শাসন কাজ ও সে কাজের সাথে সম্পর্কিত হাজার রকম জৌলুসের থেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ। এ কারণে প্রবহমান জনজীবনের এই প্রক্রিয়াই হলাে ইতিহাসের আসল রূপ। এ বিষয়টিকে নিজের চিন্তাধারা অনুযায়ী উপস্থিত করতে গিয়ে ভারতবর্ষের ইতিহাস' নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ আমাদের লিখিত ইতিহাসে রাজা বাদশা ও জনগণের স্থান সম্পর্কে বলেন, “তখনকার দুর্দিনেও এই কাটাকাটি-খুনাখুনিই যে ভারতবর্ষের প্রধানতম ব্যাপার তাহা নহে। ঝড়ের দিনে যে ঝড়ই সর্বপ্রধান ঘটনা, তাহা তাহার গর্জন সত্ত্বেও স্বীকার করা যায় না—সেদিনও সেই ধূলিসমাচ্ছন্ন আকাশের মধ্যে পল্লীর গৃহে গৃহে যে জন্মমৃত্যু-সুখ দুঃখের প্রবাহ চলিতে থাকে, তাহা ঢাকা পড়িলেও, মানুষের পক্ষে তাহাই প্রধান। কিন্তু বিদেশী পথিকের কাছে এই ঝড়টাই প্রধান, এই ধূলিজালই তাহার পক্ষে আর সমস্তই গ্রাস করে; কারণ সে ঘরের ভিতরে নাই, সে ঘরের বাহিরে। সেইজন্য বিদেশীর ইতিহাসে এই ধূলির কথা ঝড়ের কথাই পাই, ঘরের কথা কিছুমাত্র পাই না।” ভারতবর্ষের লিখিত ইতিহাস চর্চা সম্পর্কে রবীন্দ্রনাথ যখন একথা বলেছিলেন তখন জনগণের কথা ইতিহাসে কোন উল্লেখযােগ্য স্থান না পেলেও ইতিহাসের অনেক কিছুর সাথেই ছাত্র ও জনগণের শিক্ষিত অংশের পরিচয় হতাে। শত সহস্র বছর ধরে মানুষের জীবনযাত্রা বিভিন্ন পর্যায়ে কেমন ছিল সে বিষয়ে জানার একটা আগ্রহ ঐতিহাসিকদের মধ্যেও সৃষ্টি হয়েছিল। প্রত্নতাত্ত্বিক খনন কাজ, শিলালিপি, প্রাচীন পাণ্ডুলিপি, সাহিত্য ইত্যাদি থেকে উপাদান সংগ্রহ করে মানুষের প্রবহমান জীবনের প্রক্রিয়া ও তার নানা দিক উঘাটনে একটা চেষ্টার সূত্রপাত হয়েছিল। সামাজিক ইতিহাস নামে ইতিহাসের এক বিশেষ ধরনের চর্চার মাধ্যমে উৎপাদন সম্পর্ক, সমাজের বিন্যাস, বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় মানুষে মানুষে সম্পর্ক বিষয়ে এমন অনেক তথ্যের সাথে পরিচয় ঘটতে শুরু করে, যা সাধারণ মানুষের অন্ধকারাচ্ছন্ন জীবনের ওপর আলােকসম্পাত করে। এই আলােকের দেখা আমাদের স্কুলপাঠ্য ইতিহাসের বইয়ে তেমন না মিললেও তখনকার দিনে ক্লাসরুমের ইতিহাস চর্চা যে একেবারে মূল্যহীন ছিল এমন বলার উপায় নেই। রাজা মহারাজা, নবাব বাদশা ও ব্রিটিশ শাসকদের কথা এই ইতিহাসে লিখিত থাকলেও তাতে দেশের পরিস্থিতি, জনগণের অবস্থা, মানব সমাজের। বিকাশ ইত্যাদি বিষয়ে অনেক কিছুর সাথেই পরিচয় ঘটত। একজন ছাত্র প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের ভারতবর্ষের ইতিহাস, ইংল্যান্ড ও ইউরােপের ইতিহাসের নানা ঘটনাবলীর সাথে, অনেক ধরনের সামাজিক ও রাজনৈতিক আন্দোলন ও পরিবর্তনের সাথে কিছুটা পরিচিত হতাে। কাজেই লিখিত ইতিহাস, বিশেষত স্কুল ও কলেজ পাঠ্য ইতিহাসের বই পড়ে, একজন ছাত্র যখন ম্যাট্রিকুলেশন এবং ইন্টারমিডিয়েট (এখনকার এসএসসি ও এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতাে তখন শত সীমাবদ্ধতা সত্ত্বেও ইতিহাসের সাথে তাদের এক প্রকার পরিচয় ঘটত। এই পরিচয় খুব সন্তোষজনক না হলেও একে উপেক্ষণীয় বলা যেত না। ইতিহাস যেমন শুধু রাজা বাদশাদের কীর্তিকলাপ নয়, তেমনি তা কতকগুলি প্রতিভাধর ব্যক্তির কীর্তিও নয়, যদিও তাদের কার্যকলাপের একটা ভূমিকা ইতিহাসে অবশ্যই থাকে। ইতিহাসে দেখা যায় এক পর্যায়ে এক ধরনের সমাজ, শ্রেণী, উৎপাদন ব্যবস্থা, মানুষে মানুষে সম্পর্ক, আইন কানুন, এমনকি এক এক ধরনের চরিত্রসম্পন্ন মানুষ। এ সব কোন আকস্মিক অথবা বিস্ময়কর ব্যাপার নয়। মানব সমাজের ইতিহাসে যে পরিবর্তন লােকচক্ষুর সামনে ও লােকচক্ষুর অন্তরালে ঘটে চলেছে তারই অভিব্যক্তি ও প্রতিফলন ঘটে এক এক পর্যায়ে এক এক দেশে। ও সমাজে নানা পরিবর্তনের মধ্যে, নানা শক্তি ও ব্যক্তির উদ্ভব ও আবির্ভাবের মধ্যে। বাস্তব পরিস্থিতির এই সব পরিবর্তনের ধারা অনুধাবন, ব্যাখ্যা ও বর্ণনাই হলাে ইতিহাসের প্রকৃত উপজীব্য। উৎপাদন পদ্ধতি অর্থাৎ উৎপাদনের শক্তি এবং উৎপাদনের ক্ষেত্রে মানুষে মানুষে সম্পর্কই মূলত সমাজে কতকগুলি বাস্তব শর্ত সৃষ্টি করে যার অধীনেই সমাজের জনজীবন, আইন ও শাসনব্যবস্থা, শিক্ষা সংস্কৃতি, রাজনীতি নির্ধারিত হয়। কাজেই যে কোন সমাজে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি সর্বক্ষেত্রে যে সব গুরুত্বপূর্ণ ব্যক্তির আবির্ভাব ঘটে তাঁরাও এই একই শর্তের অধীন। এই শর্তই নির্ধারণ করে তাদের আবির্ভাবের সময়, তাদের চরিত্র, তাঁদের কাজের ধারা ও পরিধি, তাঁদের সাফল্য ও ব্যর্থতা, আগমন, এমনকি পলায়ন। এ বিষয়টি খুব গুরুত্বের সাথে অধ্যয়ন, বিশ্লেষণ এবং উপলব্ধি করা ইতিহাস চর্চার ক্ষেত্রে সব সময়েই গুরুত্বপূর্ণ হলেও বাঙলাদেশে ইতিহাস চর্চার নামে যা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে এদিকে দৃষ্টি দেয়ার প্রয়ােজন এখন অপরিহার্য হয়েছে। বাঙলাদেশে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে অদ্ভুত ব্যাপার দেখা যায় তা হলাে, প্রকৃত ইতিহাস চর্চা বলতে যা বােঝায় তার পরিবর্তে ইতিহাসের বিকৃতি নিয়ে মাতামাতি। শাসকশ্রেণীর দুটি প্রধান রাজনৈতিক দল এখন বাঙলাদেশের ইতিহাস রচনার নামে ক্ষমতায় থাকাকালে পর্যায়ক্রমে ইতিহাসের দলীয়করণ ঘটায়, পাঠ্যপুস্তকে দলীয় স্বার্থে নানা ভুল তথ্য ঢুকিয়ে এই সব বিকৃত তথ্যের মাধ্যমে ইতিহাস বলতে আসলে কি বােঝায় তার ধারণা থেকেও ছাত্রদের বঞ্চিত করে। ব্রিটিশ ও পাকিস্তান আমলে ইতিহাস চর্চার ক্ষেত্রে অল্পবিস্তর একাজ করা হলেও বাঙলাদেশে ১৯৭২ সাল থেকে এই কাজ খুব বেশী করেই শুরু হয়েছে। ১৯৮০ ও '৯০-এর দশক থেকে এখন পর্যন্ত বাঙলাদেশের ইতিহাসের দলীয়করণ যত নির্লজ্জ ও বেপরােয়াভাবে এবং মূর্খতার সাথে চলছে এর কোন পূর্ব দৃষ্টান্ত নেই। এক্ষেত্রে সব থেকে লক্ষণীয় ব্যাপার, ইতিহাস চর্চার থেকে ইতিহাস বিকৃতকরণ নিয়ে দুই দলের এই মাতামাতিতে বুদ্ধিজীবীদের সব থেকে সোচ্চার অংশ, এমনকি এঁদের মধ্য যারা ঐতিহাসিক এবং ইতিহাসের শিক্ষক তাঁরাও, এমনভাবে একাজে অংশগ্রহণ করছেন যার সাথে শাসকশ্রেণীর দুই প্রধান রাজনৈতিক দলের লােকজন কর্তৃক মূল ইতিহাস বিকৃতকরণ বিতর্কের কোন পার্থক্য নেই। শুধু স্কুল কলেজ ছাত্র নয়, সাধারণ শিক্ষিত মানুষদের ওপরও এর প্রভাব কত সুদূরপ্রসারী ক্ষতির কারণ হচ্ছে এ নিয়ে কোন চিন্তাভাবনা ও বিবেচনা দলীয় লোকদের মতাে দলীয় আনুগত্যপরায়ণ এই সব বুদ্ধিজীবী এবং ঐতিহাসিকদেরও নেই। ইতিহাসকে দলীয় স্বার্থ ও দলীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা ও বর্ণনার সব থেকে স্কুল ও সহজ পথ হলাে সংবাদপত্রে এ নিয়ে লেখালেখি এবং স্কুল কলেজের পাঠ্যপুস্তকে এই ব্যাখ্যা ও বর্ণনা ঢুকিয়ে দেয়া। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের স্বার্থে তাদের অনুগত বুদ্ধিজীবী এবং ঐতিহাসিকরা একাজই প্রথম থেকে করে এসেছেন এবং এখনাে করছেন, এবং অন্য পক্ষের এই একই কাজের সমালােচনা করতেও এঁদের অসুবিধে হচ্ছে না। এসবই সম্ভব হচ্ছে এ কারণে যে, ইতিহাস বলতে প্রকৃতপক্ষে কি বােঝায়, ইতিহাসের চালিকাশক্তি কি, ইতিহাসের নায়ক বলতে কি বােঝায়, বিশেষত ইতিহাসে ব্যক্তির ভূমিকার তাৎপর্য কি এসব বিষয়ে কোন আলােচনার ধারে-কাছেও এঁরা যান না। এরা নিজেদের দলীয় নেতাদের বাহাদুরীকেই বস্তুতপক্ষে ইতিহাস হিসেবে উপস্থিত করেন এবং ক্ষমতার পরিবর্তনের সাথে পাঠ্যপুস্তকে ও প্রচার মাধ্যমে এক দলের নেতার বাহাদুরী কীর্তনের পরিবর্তে শুরু হয় অন্য দলের নেতার বাহাদুরী কীর্তন। এই দলীয় বাহাদুরদেরকে ইতিহাসের স্রষ্টা হিসেবে উপস্থিত করবার খেলায় শাসকশ্রেণীর নীতি নির্ধারকেরা মত্ত থাকায় বাঙলাদেশে সাধারণভাবে ইতিহাস চর্চা বলতে কার্যত কিছু দেখা যায় না। সামান্য ইতিহাস চর্চা, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও, বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকলেও এই চর্চার সাথে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই, তাদের চেতনায় ইতিহাসের নায়ক নিয়ে টানাটানি এবং ইতিহাস বিকৃতকরণের কতকগুলি দলীয় কথাবার্তা ছাড়া আর কিছুই থাকে না। ইতিহাস সম্পর্কে সেখানে বিরাজ করে এক বিরাট শূন্যতা। বাঙলাদেশের ইতিহাস চর্চায় যে সংকট দেখা দিয়েছে এই পরিপ্রেক্ষিতে ইতিহাসে ব্যক্তির ভূমিকা সম্পর্কে কিছু আলােচনার প্রয়ােজন। তত্ত্ব নির্মাণ থেকে নিয়ে বাস্তব রাজনীতিতে নেতৃত্ব পর্যন্ত যে কোন ক্ষেত্রে ব্যক্তির ভূমিকা বলতে যথার্থ অর্থে কী বােঝায় সেটা দেখা দরকার। তত্ত্ব নির্মাণ ও রাজনৈতিক নেতৃত্ব বিষয়ে ফরাসী ভাববাদী দার্শনিক প্রধোর মতের সমালােচনা প্রসঙ্গে কার্ল মার্কস আনেনকভের কাছে লেখা এক চিঠিতে যা বলেন সেটা এ প্রসঙ্গে উল্লেখযােগ্য : “মানুষের দ্বারা ইতিমধ্যে অর্জিত উৎপাদনের শক্তিসমূহ এবং এই শক্তিসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সব সামাজিক সম্পর্কের মধ্যেকার সংঘাত থেকে উদ্ভূত বিশাল ঐতিহাসিক আন্দোলনের পরিবর্তে প্রতিটি জাতির অভ্যন্তরে বিভিন্ন শ্ৰেণীর মধ্যে এবং বিভিন্ন জাতির মধ্যে যে সব ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি চলছে সেগুলির পরিবর্তে; জনগণের বাস্তব ও প্রচণ্ড সক্রিয়তা, একমাত্র যার দ্বারা এই সব সংঘাতের মীমাংসা হতে পারে, তাদের পরিবর্তে-এই বিশাল দীর্ঘকালীন ও জটিল। আন্দোলনের পরিবর্তে, সঁসিয়ে ধো সরবরাহ করেন নিজের মস্তিষ্কের খামখেয়ালী গতিবেগ। সুতরাং ইতিহাস সৃষ্টি করেন পাণ্ডিত্যসম্পন্ন ব্যক্তিরা, সেই ব্যক্তিরা, যাঁরা জানেন ঈশ্বরের গােপন চিন্তাভাবনা কিভাবে চুরি করতে হয়। সাধারণ মানুষের কাজ হচ্ছে শুধু তাদের দ্বারা অতিপ্রাকৃতিক উপায়ে লব্ধ জ্ঞানের বাস্তব প্রয়ােগ। আপনারা এখন বুঝতে পারবেন, কেন ঘঁসিয়ে প্ৰধে একটি রাজনৈতিক আন্দোলনের ঘােষিত শত্রু। তাঁর কাছে বর্তমান সমস্যাবলীর সমাধান নিহিত আছে। তার নিজের মনের দ্বান্দ্বিক সম্পর্কের মধ্যে; জনগণের কার্যপ্রক্রিয়ার মধ্যে নয়। যেহেতু তার কাছে বর্গগুলিই (category) হলাে চালিকাশক্তি সেজন্য বর্গগুলি পরিবর্তনের জন্য বাস্তব জীবনকে পরিবর্তনের কোন প্রয়ােজন নেই। ঠিক এর উল্টো। বর্গগুলিকেই পরিবর্তন করতে হবে এবং তার ফলেই বিদ্যমান সমাজের মধ্যে একটা পরিবর্তন ঘটবে। (Marx to P.V Annenkov, Poverty of Philosophy, Progress Publishers, Moscow 1966, P. - [রণজিৎ গুহ ।। নিম্নবর্গের ইতিহাস](https://auraj.net/nimnoborger_itihas/5493/): এই সংকটের একটি প্রধান লক্ষণ তামার আলােচনার বিষয়। কিন্তু সেই বিচারের ভূমিকা হিসেবে এই ইতিহাসবিদ্যার ইতিহাস সম্পর্কে দু-একটি কথা আবার মনে করিয়ে দিতে চাই। আমরা যে ইতিহাস লিখি, পড়ি ও পড়াই, তার উৎপত্তি ইংরেজের ক্ষমতালিপ্সায়। পলাশির যুদ্ধের আগেও আমাদের ইতিহাস লেখা হত। কিন্তু সে ইতিহাসের ধাঁচ ছিল পৌরাণিক, অর্থাৎ যেখানে ঐহিক ঘটনা ও সম্পর্কগুলিকে দেখা হত পারত্রিক ঘটনা ও সম্পর্কের ক্ষণিক ও একান্তই গৌণ প্রতিভাস হিসেবে। যেমন ধরুন, কালকেতু ব্যাধের জীবন একান্ত বাস্তব হওয়া সত্ত্বেও তার স্বাতন্ত্র্য নেই। তার জীবন নীলাম্বরের স্বর্গচ্যুতির ইতিহাসের এবং তাও আবার পার্বতীর অলৌকিক জীবনী এবং তাঁর পূজার ইতিহাসের একটি অধ্যায় মাত্র—যেন বন্ধনীর মধ্যে বন্ধনী, বৃত্তের মধ্যে বৃত্ত। অবশ্য ঐহিক ইতিহাসের একটি ধারাও ব্রিটিশ রাজত্বের আগে চালু ছিল। আরবি-ফারসি ইতিহাসবিদ্যার উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং মুঘল বাদশাহের বা তাঁদেরই সমকালীন ছােট-বড়-মাঝারি নানা সামন্ত ভূস্বামীদের আশ্রিত এই ধারাটির উপজীব্য ছিল, এক কথায় যাকে বলা যায় রাজকাহিনী। কাহিনীর নায়করা কখনও দিল্লীশ্বর, কখনও বা কোনও আঞ্চলিক ক্ষুদে ঈশ্বর— কিন্তু ঐতিহাসিকের কাছে তারা সকলেই জগদীশ্বর। তাদের বংশাবলী, দিগ্বিজয় ইত্যাদি ছাড়াও শাসনব্যবস্থা, রাজস্বের হার, ভৌগােলিক তথ্য এবং ওই ধরনের আরও কিছু সাম্প্রতিকতার ছাপ এই জাতীয় ইতিহাসে বিরল নয়। কিন্তু প্রভুর জীবনই যেহেতু প্রজা ও রাষ্ট্রের জীবনের একমাত্র প্রতিভূ, তাঁর প্রতিভা ও কীর্তির ছটায় উজ্জ্বল অথচ সংকীর্ণ ক্ষেত্রটির বাইরে সবটাই অন্ধকার ছিল। তা ছাড়া আরও একটা কথা ভাবতে হবে। রাজরাজড়ার নামাংকিত এই রচনাগুলিকে কি সত্যিই ইতিহাস বলা যায়? - [রণেশ দাশগুপ্ত ।। শ্রেণীদৃষ্টিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামের চিত্তভূমি](https://auraj.net/ranesh-dasgupta/5532/): কিন্তু গভীরে যাবার চেষ্টা থেকেই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন বেরিয়ে আসতে বাধ্য। এই যে চিন্তাধারার বৃত্তের সম্প্রসারণ —এই যে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার সংগ্রাম থেকে পূর্ব বাংলার স্বাধীনতা যুদ্ধে উত্তরণ—এতে কি ছাত্রসমাজ এবং জনগণের সম্পর্কের মধ্যে ভিতরে ভিতরে কোন গুণগত পরিবর্তন ঘটেনি? - [হরবংশ মুখিয়া।। মধ্যযুগীয় ভারতের ইতিহাস ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি](https://auraj.net/madya-yugio-bharat/5487/): ভারতবর্ষে কীভাবে তুর্কিশাসন প্রতিষ্ঠিত হােল?—বহুসংখ্যক হিন্দুকে হত্যা করে, না জোর করে তাদের ধর্মান্তর ঘটিয়ে? - [বিপন চন্দ্র ।। আধুনিক ভারতের ঐতিহাসিক ও সাম্প্রদায়িকতা](https://auraj.net/bipan-chandra/5524/): আশ্চর্যের বিষয় হলো যে সব ব্রিটিশ ঐতিহাসিক ও আমলাবর্গ ইতিহাসচর্চায় ‘হিন্দু-মুসলমান তত্ত্বটির গােড়াপত্তন ও লালন করেছেন, তাঁরাই আবার বর্ণ এবং জাতিকে (বাঙালী জাতি, পাঞ্জাবী জাতি, মারাঠা জাতি) ভারতীয় সমাজ ও রাজনীতির মূলনীতি হিসেবে দেখিয়েছে। ঠিক যেভাবে তাঁরা দিল্লীর সুলতানদের আমল অথবা মােগল সাম্রাজ্যে মুসলমান আধিপত্যের কথা বর্ণনা করেছেন ঠিক সেইভাবেই তাঁর অষ্টাদশ শতকে মারাঠী সাম্রাজ্যের ওপর ব্রাহ্মণ আধিপত্যের কথা লিখেছেন। তারা যেমন মুসলমান শাসন, মুসলমানদের কার্যকলাপ এবং মুসলমান দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, ব্রাহ্মণদের বিষয়েও ঠিক তেমনিভাবেই তারা একই কথা বলেছেন। কিন্তু ভারতীয় ঐতিহাসিক শেষােক্ত দৃষ্টিকোণটি গ্রহণ করেননি। এইভাবে আমরা দেখতে পাই সমসাময়িক সাম্প্রদায়িক ধারণা কীভাবে ভারতীয় ইতিহাস রচনাকে প্রভাবিত করতে পারে। যেমন, জি, এস, সারদেশাই লিখেছেন, “যদিও বলা হয় যে মাধব রাও ও নারায়ণ রাও’র শাসনকালে দেশস্থ এবং কোঙ্কণস্থ (ব্রাহ্মণগণ) পরস্পরের সঙ্গে ঘাের বিবাদে লিপ্ত ছিলেন, কিন্তু তা একেবারেই ঠিক নয়। আমি দেখাতে পারি যে উভয় জাতেরই কিছু কিছু লোক অন্য পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করেছেন (মেন্ কারেন্ট স্, পৃ. - [রমিলা থাপার ।। সাম্প্রদায়িকতা ও প্রাচীন ভারতের ইতিহাস রচনা](https://auraj.net/romila-thapar/3163/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] জাতীয়তাবাদী ঐতিহাসিকদের সবচেয়ে বড়ো দুর্বলতা হ’লো তারা কেউই মিলের পর্ব-বিভাগ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন তোলেননি। অংশত এর কারণ হ'লো সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসকে প্রায় সম্পূর্ণ বাদ দিয়ে রাজনৈতিক ও রাজবংশের ইতিহাপচর্চায় নিমগ্ন থাকা। ত্রয়োদশ শতকের পর থেকে মুসলমান রাজবংশের সংখ্যা খুব বেড়ে যায়, তাই কেবল রাজবংশের ইতিহাসের কথা ভাবলে এ যুগকে “মুসলমানযুগ’’ বলে মনে হতে পারে। কিন্ত এই ধরনের পর্ব-বিভাগের পরিপ্রেক্ষিতে অতীতের গুণগান মূলত হিন্দুযুগের গুণগান হয়ে দাঁড়ায়। এর ফলে দুই যুগের মধ্যে পৃথকীকরণ আরো বেশি অনড় হয়ে ওঠে। বিংশ শতাব্দীর তৃতীয় দশক থেকে ভারতের রাজনৈতিক জীবনে মুসলমান বিচ্ছিন্নতাবাদের সূচনার ফলে এই ব্যবধান আগে বেড়ে গেলো । হিন্দুশক্তির পতনের জন্যে মুলমানদের আগমনকে সহজেই দায়ী করা চলে; এর জন্যে বিশেষ বুদ্ধি খাটাতে হয় না। তুর্কিরা কী করে এত সহজে তাদের ক্ষমতা স্থাপন করলেন তা সেযুগের সমাজ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা অল্পই হয়েছে। “মুসলমান যুগ’’-কে অধপতনের যুগ বলে ধরে নেওয়া হলো এবং মনে করা হলো যে তার দুর্বলতার জন্যেই ব্রিটিশশাসন স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠিত হতে পেরেছিল। তাছাড়া, একথাও বলা, হতো যে মুসলমান যুগে হিন্দু এবং মুসলমান এই দুই 'জাতির' উদ্ভব হয়েছিল এবং আধুনিক জাতীর রাষ্ট্রব্যবস্থায় এর একমাত্র পরিণতি হতে পারে সমগ্র দেশকে হিন্দু ও মুললমান অধিকৃত দুটি ভিন্ন রাষ্ট্রে ভাগ করা। একথা বিশেষ ভেবে দেখা হলো না যে ধর্মীয় সম্প্রদায় এবং জাতি সমার্থক নয়। উনিশশো তিরিশ চল্লিশের দশকের সাম্প্রদায়িক নীতির ফলে এই ব্যাখ্যা ও বিভেদ আরো তীব্র হয়ে ওঠে । পাকিস্তান সৃষ্টির ফলে কিন্তু সাম্প্রদায়িক ঐতিহাসিকদের সমস্যার কোনো সমাধান হলোনা । বাস্তবে মুসলমান সংস্কৃতির সঙ্গে আজও হিন্দু সাম্প্রদায়িকদের যুঝতে হচ্ছে। কাজেই তাঁরা চেষ্টা করেন হয় তাকে তুচ্ছ করতে, অথবা তার বিদেশীয়ানাকে বড়ো করে তুলতে। আমরা এতক্ষণ ভারতীয় ইতিহাসের পর্ব-বিভাগের সূত্রপাত বিষয়ে আলোচনা করলাম । এখন “হিন্দযুগ' এই পরিভাষাগুলির যৌক্তিকতা বিচার করে দেখা যেতে পারে । মনে করা হয় যে, খৃষ্টপূর্ব ১০০ সাল থেকে ১২০০ শ্রীষ্টাব্দ পর্যন্ত যে যুগ তা হলো হিন্দুযুগ, কারণ তখন সমস্ত উপমহাদেশের শাসক-বংশগুলি হিন্দু ধর্মাবলম্বী ছিলো । কিন্তু রাজবংশের ইতিহাসের ভিত্তিতেও এ যুগকে হিন্দুযুগ মনে করা সঠিক নয়, কারণ মৌর্য, ইন্দো-গ্রীসিয়, শক, কুষাণ প্রভৃতি বহু প্রধান রাজবংশই অহিন্দু ছিলো । অনেক রাজাই ছিলেন বৌদ্ধ, এবং হিন্দুবিদ্বেষী না হলেও তাঁরা সচেতনভাবে নিজেদের বৌদ্ধ বলে পরিচয় দিতেন। তাহলে কি আমরা মনে করবো যে খ্রষ্টপূর্ব ৫০০ সাল থেকে ৩০০ খ্রীষ্টাব্দ পর্যন্ত একটি বৌদ্ধযুগ-ও ছিলো? - [নোম চমস্কি ।। মূলধারার গণমাধ্যম কীভাবে মূলধারা হয়ে ওঠে](https://auraj.net/mainstream-media/5474/): সম্পাদকের নোট: নোম চমস্কির এই লেখাটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়েছিল জেড নেটে। ২০০৭ সালে ড. - [নিজেকেই যখন ভয়! বাংলাদেশের বিদ্যাপীঠে ‘স্বাধীনতা’র প্রসঙ্গ](https://auraj.net/when-you-fear-yourself/5462/): ধামকাধামকি (বুলিং) আর ঠাট্টামস্করা (মকিং) কে বৌদ্ধিক-সাংস্কৃতিকভাবে ঠিক কখনোই গুলিয়ে ফেলবার মতো জিনিস নয়। দুর্ভাগ্যক্রমে সাইবার পরিমণ্ডলের মাতমের মধ্যে সেটাই ঘটছে, সরকারের পর্যাপ্ত পরিমাণ বাতিকগ্রস্ত আচরণের কারণে আরো বেশি, অন্তত বাংলাদেশে। বহু ‘ঠাট্টামস্করার’ চেষ্টা কার্যত ‘বুলিং’ বা ‘এবিউসিভ’ বর্গে পড়ে যেতে পারে (আইনের ভাষায় ‘ডিফেমেটরি’); ঠিক তাতেই আমার মনে হতে থাকে যে ভেদরেখাটা খামোকা সূক্ষ্ম হয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্রযন্ত্রের চালাকি করে ম্যানিপুলেট করা সম্ভব হচ্ছে। পরিহাসের বিষয় যে, সাইবার-বাসিন্দারা লাগাতার প্রতিপক্ষকে বুলিং আর এবিউসিং করতে থাকেন। নারীরা সুলভ টার্গেট ধারাবাহিক পুরুষালি-ব্যাটাগিরির, প্রায়শই যা দল বেঁধে হয়ে থাকে। আর সরকারের-অনুগতরা এই শাসকদের যথেষ্ট অনুগত-নয় বলে ভাবেন যাঁদের তাঁদেরকেই করতে থাকেন। বুলিং/হুমকিধামকি বাংলাদেশে একটা ধারাবাহিক সাইবার ঘটনা এবং যতক্ষণ না সরকার বা এর নেক্সাসের প্রতি ঘটছে এসব আচরণ রোধ করার তেমন কোনো চেষ্টা নেই। এখন অবধারিত প্রশ্নটা আসে: ‘জনগণ’ যদি ‘সরকার ব্যবস্থাকে’ বুলি করেন আমি কি তাতে মনভার করব? - [সাংবাদিকতা: ভাবতে হবে গোড়া থেকে](https://auraj.net/sangbadikata/5444/): সম্প্রতি আবার দেশের সাংবাদিকতা জগতে তোলপাড় ফেলেছে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা ধরে আটকে রেখে হেনস্তা এবং ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-এর আওতায় মামলা দেওয়ার ঘটনায়। কেন-কীভাবে ঘটতে পারছে এসব ঘটনা? - [যোরাহ্ নীল হার্স্টন ।। কালোমানুষ হতে আমার যেমনটা লাগে](https://auraj.net/zora-neale-hurston/5434/): ১১। আবার কখনো কখনো ঘটনা পুরো উল্টো ঘটে। আমাদের মাঝে একজন শ্বেতাঙ্গ মানুষ বসলে বৈসাদৃশ্যের তীক্ষ্ণতা আমার জন্য সমানই থাকে। যেমন যখন আমি ‘নিউ ওয়ার্লড ক্যাবারে’র বদ্ধ বেজমেন্টে একজন শাদা মানুষের সাথে বসি, আমার রঙ প্রকট হয়। আমরা বলার মতো কথা হাতড়ে হাতড়ে খুঁজতে থাকি আর জ্যাজ শিল্পীরা সেই শূন্যতা পুষিয়ে দেয়। জ্যাজ বাজনদারদের পরিবেশনের যে নাটুকে চরিত্র, তাতে এটা ঘনঘন ঘটতে থাকে। দুই পরিবেশনার মাঝে এরা কোনো ফাঁপা কথায় না মেতে পরেরটা শুরু করে দেয়। সুর, লয় আর মাদকীয় ছন্দে জ্যাজ আমাদের শ্বাসরুদ্ধ করে তোলে, হৃদয়কে বিদীর্ণ করে। এই অর্কেস্ট্রা আরো তুঙ্গে উঠতে থাকে, পেছনের পায়ে উত্তুঙ্গ ভর রেখে তারস্বরে আদিম চিৎকারকে ফিরিয়ে আনে, তাকে আবার বিদীর্ণ করে ফেলে, জঙ্গলের গহীনে মিলিয়ে যাওয়া পর্যন্ত খামচে ধরে রাখে। জ্যাজ ধর্ম আমি নিধর্মী হয়ে অনুসরণ করি, উদযাপন করি। নিজের ভেতরেই আমি এক ক্ষ্যাপাটে নাচ শুরু করি, নিঃশব্দে চিৎকার করি, উল্লাসে চিৎকার করি; নিজের কুঠারটি আমি নিজের মাথার উপরে ঘোরাতে থাকি, কোনো একটা কিছুর দিকে নির্ভুল নিশানায় ছুঁড়ে মারি! - [রাম শেপার্ড ভীনাভেণী ।। ভারতের দেশজ হার্ড ইম্যুনিটির ধারণা কি কোভিড-১৯ এর সমাধান দিতে পারে?](https://auraj.net/ram-shephard/5423/): তথ্যসূত্র- ১। https://www.goodrx.com/blog/what-does-covid-19-mean-who-named-it/ ২। Epidemiology Group of the New Coronavirus Pneumonia Emergency Response Mechanism of the Chinese Center for Disease Control and Prevention. - [ডেভিড গ্রেইবার ।। আপনি কি নৈরাজ্যবাদী? উত্তরটি আপনাকে চমকে দেবে!](https://auraj.net/are-you-an-anarchist/5350/): গ্রেইবারের এই লেখাটি Are You An Anarchist? The Answer May Surprise You! - [ডেভিড গ্রেইবার ।। ‘পশ্চিম’ বলে কখনো কিছু ছিল না: গণতন্ত্রের উত্থান প্রসঙ্গে](https://auraj.net/there-was-never-a-west/5371/): বিকল্প বিশ্বায়ন আন্দোলনের আমার নিজের অভিজ্ঞতা থেকে যা বোঝা গিয়েছে তা হচ্ছে গণতন্ত্রের বিষয়াদি বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইউরোপ বা উত্তর আমেরিকার নৈরাজ্যবাদী এবং দক্ষিণ গোলার্ধের (Global South) আদিবাসী সংগঠনগুলো অদ্ভুতভাবে একই ধরনের যুক্তি-তর্কের মধ্যে নিজেদেরকে খুঁজে পেয়েছিল। ‘গণতন্ত্র’ কি অন্তর্নিহিতভাবে পশ্চিমা ধারণা? - [ডেভিড গ্রেইবার ।। দেনা: প্রথম পাঁচ হাজার বছর](https://auraj.net/debt/5357/): কিন্তু একই সময়ে, যেমনটি আমি উল্লেখ করেছিলাম, বিজয় হিসেবে দেনার যুক্তি অন্যদিকে টেনে নিয়ে যায়। সমস্ত ইতিহাসজুড়ে রাজ-রাজরারা দেনার যুক্তিটিকে পুরোপুরি হাতছাড়া করতে ভীষণভাবে দ্বিধান্বিত ছিলেন। তার অর্থ এই নয় যে তারা বাজারের প্রতি বিদ্বেষী ছিলেন। বরং তারা সাধারণত এগুলোকে (বাজারকে) উৎসাহিত করতেন। বরং এর সাধারণ কারণ ছিল এই যে, প্রয়োজনীয় সবকিছু (রেশম, রথের চাকা, ফ্লেমিংগো জিহ্‌বা, নীলকান্তমণি) সরাসরি অধীনস্ত জনগণের কাছে থেকে আদায় করা সরকারের জন্য ছিল অসুবিধাজনক; এর চেয়ে বরং বাজারকে উৎসাহিত করা এবং তারপর সেখান থেকে ক্রয় করা তাদের জন্য অনেক বেশি সহজ ছিল। প্রারম্ভিক বাজারগুলি সেনাবাহিনী বা রাজকীয় সহচররা যেখানে থাকত সেখানে অথবা প্রাসাদের কাছে কিংবা সেনাবাহিনীর ক্যাম্পের আশেপাশে গঠিত হতো। এটা বরং রাজদরবারের গোলমেলে আচরণকে প্রকৃতপক্ষে ব্যখ্যা করতে সাহায্য করে: সর্বোপরি রাজারাই সাধারণত স্বর্ণ ও রৌপ্যের খনিগুলো নিয়ন্ত্রণ করত। তাই যদি হয়, তাহলে এর কিছু অংশে নিজের মুখচ্ছবি মুদ্রাঙ্কন করা, তা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এরপর আবার তা কর হিসেবে ফেরত চাওয়ার প্রকৃত কারণটা কী ছিল? - [ডেভিড গ্রেইবার ।। মিউচুয়াল এইডের ভূমিকা: বিবর্তনের এক উজ্জ্বল অনুঘটক](https://auraj.net/mutual-aid/5382/): এর প্রতিক্রিয়ার তীব্রতা দেখলেই বুঝা যায়। ক্রপোৎকিনের পয়েন্টগুলোর সাথে মীমাংসার জন্য অন্তত দুটি ফিল্ড— সোশিয়োবায়োলজি ও বিবর্তনীয় মনোবিদ্যা গঠন করা হয়েছিল। এসব ফিল্ডের ধারণার চলনশক্তি হলো রিচার্ড ডকিনসের ভাষ্যমতে আমাদের “স্বার্থপর জিন”। ব্রিটিশ জীববিজ্ঞানী জে.বি.এস. - [ডেভিড গ্রেইবার ।। ক্ষমতা/জ্ঞান ছাড়িয়ে: ক্ষমতা, অজ্ঞতা ও নির্বুদ্ধিতার একটি অন্বেষণ](https://auraj.net/beyond-power-knowledge/5332/): “ও, হ্যাঁ, এটা দিয়ে কাজ চলবে তো নাকি? আমার ধারণা সে আমাকে ভুল বলেছে। আবার। ঠিক আছে…সব তথ্য এখানে আছে, তাই না? - [ওয়াল স্ট্রিট বিদ্রোহ: একজন খুদে মানুষ, একটি অনুবাদ](https://auraj.net/wall_street/4655/): গত বছর পাঁচেক ধরে আমি একটা অস্ট্রেলিয় বিশ্ববিদ্যালয়ের সমাজ পরিবর্তন বিষয়ক গবেষণা কেন্দ্রের গবেষক-শিক্ষার্থী। ‘মাল্টিডিসিপ্লিনারী ও মাল্টিকালচারাল’ এই গবেষণা কেন্দ্রের করিডোরে আমার পরিচয় আমি বাংলাদেশি নৃবিজ্ঞানী। তো, এখানে ২০০৭ সালের দিকে সমসাময়িক সামাজিক আন্দোলন বিষয়ে লেখালেখি ঘাঁটতে গিয়ে ভীষণ বদ-মেজাজী এক লেখার মুখোমুখি পড়ে যাই, এক মার্কিন নৃবিজ্ঞানী, ডেভিড গ্রেয়বার তার নাম। The Globalization Movement: Some Points of Clarification শিরোনামের লেখার প্রথম বাক্য, “A great deal of nonsense has been written about the so-called antiglobalisation movement”, লেখাটায় তার ক্ষুরধার বিশ্লেষণের বিষয় ‘বিশ্বায়ন আন্দোলন’, যাকে কর্পোরেট মিডিয়া “বিশ্বায়ন-বিরোধী আন্দোলন” নামে প্রচার করে, সেখানে মিডিয়া ও একাডেমি তথা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। পিয়েরে বরদিউ’র মত, তিনিও মনে করেন সেই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোর সমাজবিদ্যার পন্ডিতদের ভূমিকা, তার সোজা কথায় ‘ন্যাক্কারজনক’। সেই সব এন,জি,ও পুষ্ট অধ্যাপক, যারা বছরের পর বছর অস্তিত্বহীন সব সামাজিক আন্দোলন বিষয়ে বস্তা বস্তা কাগজ পয়দা করেছেন তারা সবাই সিয়াটলের মত বিদ্রোহ নিয়ে কবরের নীরবতা পালন করছেন। তিনি শুধু অভিযোগ তুলে ক্ষ্যান্ত দেন নাই। একজন খাঁটি নৃবিজ্ঞানীর মত এই আন্দোলনগুলোতে নিজের সক্রিয় অংশীদারি অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করেছেন কর্পোরেটের বিরুদ্ধে মানুষের স্বতস্ফূর্ত শান্তিপূর্ণ বিদ্রোহের বয়ান। লেখাটা পড়তে পড়তে ২০০৩ সালে, আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টারির প্রথম বছরে লেখা এক অসহায় জবানবন্দীর স্মৃতি জেগে উঠেছিল। কিন্তু নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি ২০০৭-এ আরেকটু উপরের ক্লাসে পড়ি, ফলে এই মিল আমাকে অবাক করেনি। নৈরাজপন্থী অধ্যাপক ব্রায়ান মার্টিনের ক্লাস করতে গিয়ে আমি তখন ‘হুইসেল ব্লোয়িং’ কথাটার মানে বুঝে গেছি, মানুষের ইতিহাসের ভাঁজে ভাঁজে স্বরাজের সুন্দরকে চিহ্নিত করা একটু একটু করে শিখছি। যা হোক, আমি গ্রেয়বারের পিছু ছাড়লাম না। লাইব্রেরী হাতড়াতে গিয়ে পেয়ে গেলাম আরেকটা চটি বই, “Fragments of an Anarchist Anthropology”, পড়তে গিয়ে দেখি এখানে তিনি বোঝার চেষ্টা করছেন রাষ্ট্রবিহীন সমাজ যে খুবই সম্ভব এবং এটাই যে মানব-প্রকৃতির সাথে একমাত্র সংগতিপূর্ণ ক্ষমতা বিন্যাস, বার বার এই অমূল্য-অপরুপ সত্যের মুখোমুখি হয়েও কেন নৃবিজ্ঞানীরা মুখে কুলুপ এঁটে থেকেছেন। মনে পড়ছে সবচেয়ে মজার উদাহারণ ছিল র‍্যাডক্লিফ ব্রাউন। নৈরাজপন্থার প্রতি ঝোঁকের কারণে বন্ধুরা তাকে ডাকতেন ‘এনার্কো ব্রাউন’ নামে। কিন্তু যেই তিনি কেম্ব্রিজের নৃবিজ্ঞান বিভাগের প্রধান হলেন, ‘স্যার’ হলেন, মুখ দিয়ে নৈরাজ শব্দটি আর কেউ কোনদিন শুনতে পায়নি। যদিও তার আজীবন গবেষণার বিষয় থেকেছে আন্দামান দ্বীপের নৈরাজ্যিক সমাজগুলোর রাজনৈতিক বিন্যাস, The Andaman Islanders, এক অসাধারণ এথনোগ্রাফি। যাই হোক, আমার নিজের পি এইচ ডি গবেষণার বিষয় বাংলাদেশ রাষ্ট্রের প্রান্তসীমা পার্বত্য চট্টগ্রামে পরিচয় ও উন্নয়নের রাজনীতি। পিয়েরে ক্লস্ত্রে আর পিয়েরে বরদিউ নামের দুই ফরাসি নৃবিজ্ঞানীকে পড়ার চাপেই আমি তখন জেরবার, তার উপর এসে জুটলেন দুই আমেরিকান, জেমস স্কট আর এই ডেভিড গ্রেয়বার, আমার নিজের থিসিস লেখা প্রায় লাটে উঠল। কিন্তু একই সাথে বদলে যেতে থাকল নৃবিজ্ঞান নিয়ে আমার নিজের চিন্তা। একের পর এক ডেড লাইন মিস করতে থাকলাম, সুপারভাইজারের হাসি শুকনা থেকে শুকনাতর হতে থাকল, আর আমি নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে আগের দেড় যুগের বহু শিক্ষা অশিক্ষা করার কাজে লেগে গেলাম। এখনও লেগে আছি, কিন্তু বাস্তব জ্ঞান খানিকটা ফিরেছে, পি এইচ ডি শেষ করতে চাই। এই সেপ্টেম্বরে যখন ওয়াল স্ট্রিট বিদ্রোহ শুরু হল, অনেকেই হয়তো খেয়াল করেছেন, মিডিয়া প্রথমে পরিস্কার চেপে যাওয়ার চেষ্টা করল। পরে যখন দেখা গেল এটা আসলে চেপে রাখবার মত জিনিসের চেয়ে বহুগুণ বড়, তখন শুরু হল এ নিয়ে আবোল-তাবোল সংবাদ পরিবেশন। সেই বিস্তারে যাওয়ার সুযোগ আমার নেই কিন্তু একটা জিনিস মনে হচ্ছিল যে আন্তরিকতা থাকা স্বত্ত্বেও মিডিয়ার অনেকের কাছে, এবং সাধারণ্যের কাছে আন্দোলনটা ভীষণ অস্পষ্ট এবং ব্যাখ্যাতীত ব্যাপার, অবাক হওয়ার মত ব্যাপার। মাসের পর মাস আন্দোলন চলছে কিন্তু এখনও কোন হিরোর নাম জানা গেল না, কোন নির্দিষ্ট দাবি নাই, কোন নেতা নাই, এ কেমন আন্দোলন? - [রোজাভার চিঠি।। গ্রেইবার: আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লবী চিন্তকদের একজন](https://auraj.net/letter-from-rosava/4711/): অ্যাকাডেমিকদের কাছ থেকে শুধু এমনটা আশা করা যায় না যে তারা রাজনীতির সাথে সংশ্লিষ্টতা এড়িয়ে চলবেন \[...\] - [বেহুদা চাকরি: ব্যক্তির বিরুদ্ধে শাসকদের রাজনৈতিক প্রকল্প](https://auraj.net/bullshitjob/4732/): একজন পরিচ্ছন্নতাকর্মী বা চিকিৎসকের কাজের সোশাল ভ্যালু আছে, কালকে এরা দুনিয়া থেকে গায়েব হয়ে গেলে, শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে উঠবে এবং মানুষ বিনা চিকিৎসায় মরা শুরু করবে। একজন কবি বা শিল্পীর কাজেরও সোশাল ভ্যালু আছে, কালকে এরা দুনিয়া থেকে গায়েব হয়ে গেলে, মানুষের জীবন শুষ্ক বিবর্ণ হয়ে যাবে। কিন্তু একজন এইচআর কনসালট্যান্ট, ফিন্যান্সিয়াল স্ট্র্যাটেজিস্ট, পিআর রিসার্চার বা কর্পোরেট লইয়ারের কাজের ন্যূনতম কোনো সোশ্যাল ভ্যালু নাই, কালকে এরা দুনিয়া থেকে গায়েব হয়ে গেলে, মানুষের বস্তুগত বা সাংস্কৃতিক কোনো ধরণের ক্ষতি হবে না। ইন ফ্যাক্ট, অনেকের ধারণা, আসলে লাভ হবে। শেষোক্তরা নিজেরাও জানে তাদের কাজ কতোটা পয়েন্টলেস। পাবলিকলি না হলেও অনেকসময় প্রাইভেটলি স্বীকারও করে। আক্ষেপ করতে করতে। সদ্যপ্রয়াত নৃবিজ্ঞানী ডেভিড গ্রেইবারের১ ভাষায় এদের চাকরিগুলো Bullshit Job, বাংলা অনুবাদে বেহুদা চাকরি । ২০১৩ সালে গ্রেইবার Srike! - [ডেভিড গ্রেইবার।। ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলন পুনরাবিষ্কার করছে মৌলিক পরিবর্তনমুখী কল্পনাপ্রতিভাকে](https://auraj.net/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d/4701/): (ফেব্রুয়ারি ১২, ১৯৬১- সেপ্টেম্বর ২, ২০২০)\[/caption\] ওয়াল স্ট্রিটে এবং অন্যত্র প্রতিবাদকারী তরুণ-যুবারা বিদ্যমান অর্থহীন অর্থনৈতিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছেন। ভবিষ্যতের ওপর নিজেদের মালিকানাকে পুনঃপ্রতিষ্ঠা করতে এসেছেন তাঁরা। কেন মানুষজন দখল করছেন ওয়াল স্ট্রিট? - [ডেভিড গ্রেইবার।। অন দ্য ফেনমেনন অফ বুলশিট জব](https://auraj.net/on-the-phenomenon-of-bullshit-jobs/4647/): এমনকি ষাটের দশকেও কেইন্স প্রতিশ্রুত যেই ইউটোপিয়া প্রত্যাশিত ছিল সেইটা আর কখনোই বাস্তবায়িত হইলো না ক্যান? - [নোম চমস্কি ।। নৈরাজ্য কথন](https://auraj.net/notes_on_anarchy/5289/): অনেকের মনেই হয়তো এই প্রশ্ন আসতে পারে যে, ‘মানব বিকাশের ঐতিহাসিক ধারা’ পর্যালোচনা করে কী হবে, যদি সেটা সমাজ বদলের জন্য একটা নির্দিষ্ট ও বিস্তারিত তত্ত্ব হাজির করতে না পারে? - [নোম চমস্কি।। অরাজপন্থা, মার্কসবাদ ও ভবিষ্যতের আশাবাদ প্রসঙ্গে](https://auraj.net/anarchism-marxism-and-hope-for-the-future/5279/): অনুবাদকের ভূমিকা: ইংরেজি Anarchist এবং Anarchism শব্দ দুটির প্রথাগত বাংলা অর্থ সকল অর্থেই নেতিবাচক। এমন কি ইংরেজি ভাষাভাষী অঞ্চলেও এই শব্দ দুটির বোঝাপড়া এতোটাই বিপরীত যে কখনও কখনও পুরপুরি উল্টো অর্থটাই চাপিয়ে দেয়া হয় এই শব্দগুলোর উপরে। নোম চমস্কি এই আলোচনার গোড়াতেও অর্থগত বোঝাপড়ার এই সমস্যার কথা উল্লেখ করেছেন। বাংলায় আমরা Anarchist শব্দটার অর্থ করেছি ‘নৈরাজ্যবাদী’ এবং Anarchism শব্দটির অর্থ করেছি ‘নৈরাজ্যবাদ’। হয়তো শব্দগত অর্থে এই বোঝাপড়া গুলো ভুল নয়, কিন্তু বোধের জায়গাটিতে এই শব্দগুলোর উপরে এক ধরনের নেতিবাচক বোধ চাপিয়ে দেয়া হয়েছে, অনেকটা শব্দকে ক্রিমিনালাইজ বা অপরাধী সাব্যস্ত করার মতো। এটা দুঃখজনক। মূলত এই প্রতিষ্ঠিত বোধের জায়গাটিকে এক রকমের চ্যালেঞ্জ করার জন্যেই এই শব্দদুটির প্রথাগত বাংলা অনুবাদ আমি ব্যবহার করিনি এই অনুবাদ কর্মে। বরং আমি এই অনুবাদে Anarchism শব্দটির বাংলা অনুবাদ করেছি ‘অরাজপন্থা’ এবং Anarchist শব্দটির বাংলা করেছি ‘অরাজপন্থি’। এই শব্দগুলো আমার সৃষ্টি নয়, বাংলা ভাষায় বেশ কিছু লেখালেখিতে আমি এই শব্দগুলো পেয়েছি। হয়তো প্রশ্ন উঠতে পারে, ‘অরাজবাদ’ নাকি ‘অরাজপন্থা’? - [নোম চমস্কি।। ক্ষমতাবোধিনী: নৈরাজ্য ও বিবিধ](https://auraj.net/understanding_power/5261/): পুরুষ কণ্ঠ: নোম, মানব প্রকৃতি সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিমত একটু বিস্তারিত বলবেন? - [নোম চমস্কি।। অ্যানার্কো সিন্ডিক্যালিজমের প্রাসঙ্গিকতা](https://auraj.net/the_relevance_of_anarcho-syndicalism/5240/): প্রফেসর চমস্কি, প্রথমেই এনার্কিজম কী তা নিয়ে আলোচনা না করে এনার্কিজম কী নয়, তা দিয়ে শুরু করা যাক৷ এনার্কি শব্দটি গ্রিক ভাষা থেকে আহরিত, আক্ষরিক অর্থে যার মানে দাঁড়ায় “রাষ্ট্রহীনতা বা সরকারহীনতা”। এখন, যারা এনার্কি বা এনার্কিস্ট রাজনৈতিক দর্শনের কথা বলে, তারা তো অবশ্যই শুধু এটা বোঝায় না যে কাল থেকে সব পুলিশ, আইন-কানুন, কর-খাজনা, পোস্ট অফিস - এসব কিছুর বিলীন হয়ে যাক, নাকি? - [নোম চমস্কি।। নৈরাজ্যবাদ, বুদ্ধিজীবী সম্প্রদায় আর রাষ্ট্র](https://auraj.net/anarchism-intellectuals-and-the-state/5234/): আপনাকে ব্রাজিলে আসার আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিলীয় ভাষাবিজ্ঞানীদের সংগঠন এবিআরএএলআইএন। কেন আপনার সিডিউল থেকে কিছু সময় আপনি স্থানীয় সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার স্বার্থে বরাদ্দ রেখেছেন? - [নোম চমস্কি।। সোভিয়েত ইউনিয়ন বনাম সমাজতন্ত্র](https://auraj.net/noam-chomsky-soviet-union-vs-socialism/5221/): বলশেভিকদের প্রতি সহানুভূতিশীল ঐতিহাসিক ই. এইচ. - [নোম চমস্কি ।। এনার্কিজম: রাষ্ট্র, ক্ষমতা ও মুক্তির রাজনীতি](https://auraj.net/interview_with_barry_pateman/5191/): নব্বইয়ের মধ্যভাগে এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে, নৈরাজ্যবাদের একটি অন্যতম সমস্যা হচ্ছে যে এটি হয়তো খুব বেশি নেতিবাচক, এটি সমালোচনাই করে গেছে কিন্তু ইতিবাচক কিছু প্রস্তাব করেনি... - [চমস্কি, মার্কস ও মুক্তিপরায়ণ সমাজতন্ত্র নিয়ে একটি ঝটিকা সফর](https://auraj.net/%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b0/4636/): সূত্র: চাইনা ডেইলি\[/caption\] কার্ল মার্কসের এই রাষ্ট্রবাদী চিন্তাধারার মুশকিলগুলো নিয়ে প্রথম আন্তর্জাতিকের ভেতরে মুক্তিপরায়ণরা আগাগোড়াই সমালোচনা করে এসেছেন। প্রুঁধো–বাকুনিনরা তো চিরদিনই মনে করেছেন, বিদ্যমান জবরদস্তিমূলক রাষ্ট্রযন্ত্রই আপামর মেহনতি মানুষের মুক্তির পথে প্রধান অন্তরায়, সুতরাং বিপ্লবের সাথেসাথেই, একদম প্রথম সুযোগেই, এই রাষ্ট্রযন্ত্রটাকে সমূলে উচ্ছেদ করে ফেলতে হবে, এবং তার জায়গায় শ্রমজীবীদের স্বেচ্ছাসমিতিসমূহের ফেডারেল সংস্থা গঠনের মাধ্যমে সমাজ ও উৎপাদন পরিচালনার কাজে হাত দিতে হবে। প্যারিস কমিউন ছিল ঠিক এইরকম প্রতিষ্ঠানেরই বাস্তব দৃষ্টান্ত। তো, প্যারিস কমিউনের পর্যালোচনায় এই প্রতিষ্ঠানকেই মার্কস যখন তাঁর ফ্রান্সে গৃহযুদ্ধ রচনায় “শ্রমজীবীদের অর্থনৈতিক মুক্তির প্রশ্ন ফয়সালা করার রাজনৈতিক কাঠামো” হিসেবে (Marx and Engels, 1978: 634–635), এবং এঙ্গেলস সেই রচনার ভূমিকায় “প্রলেতারিয়েতের একনায়কতন্ত্রের দৃষ্টান্ত”৮ হিসেবে (Marx and Engels, 1978: 629) উপলব্ধি করলেন তখন কিন্তু বিপ্লব–পরবর্তী রাষ্ট্র–বিলুপ্তির প্রশ্নে এবং তার জায়গায় শ্রমজীবী জন–সাধারণের কমিউন গঠনের প্রশ্নে প্রুধোঁ–বাকুনিনদের সঙ্গে মূলগত–ভাবে মার্কস–এঙ্গেলসের আর ফারাক রইল না। ইশতেহার–এর ১৮৭২ সালের জার্মান সংস্করণের ভূমিকায় তাঁরা বলেন, “কমিউন বিশেষ করে একটা কথা প্রমাণ করেছে যে, রেডিমেড রাষ্ট্রযন্ত্রটাকে স্রেফ দখল করে নিয়ে তাকে নিজেদের উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করাটা শ্রমিকশ্রেণির কাজ নয়” (Marx and Engels, 1978: 470)। কথাটা কিন্তু মার্কসের ফ্রান্সে গৃহযুদ্ধ রচনারই একটা উদ্ধৃতি বটে (Marx and Engels, 1978: 629) যেখানে মার্কস বললেন, “শ্রমজীবীদের অর্থনৈতিক মুক্তির প্রশ্ন ফয়সালা করার যে রাজনৈতিক কাঠামো অবশেষে আবিষ্কৃত হয়েছে” সেটা হলো কমিউন— “শ্রমিকশ্রেণির সরকার” (Marx and Engels, 1978: 634-635)। মার্কসীয় ধারণায় এতদিন যা ছিল রাষ্ট্রের এক–নায়কত্ব, এবার সেটা রূপান্তরিত হলো পুরাতন রাষ্ট্রকাঠামোবর্জিত কমিউনের একনায়কত্বে। মার্কসবাদ ও নৈরাজ্যবাদের সাদৃশ্য ও ঐক্যের এই পাটাতনটিকে সামনে তুলে আনা ‘ভবিষ্যতের সরকার’–এ চমস্কির বিশেষ অবদান। তাঁর এই মার্কস–নৈরাজ্য–ব্লেন্ডিং রাষ্ট্রপ্রশ্নে যে ফয়সালা দাঁড় করালো তাতে মার্কসবাদ এখন বিপ্লবের পরে সর্বশক্তিমান রাষ্ট্র গড়ে তোলার বদলে কমিউন গড়ে তুলতে চায়। আর অন্যদিকে, নৈরাজ্যবাদ এখন বিপ্লবের পর রাষ্ট্রকে ‘নাই’ করে দেওয়ার বদলে একটা মুক্তিপরায়ণ আর্থসামাজিক রাষ্ট্রের প্রয়োজনীয়তা বিবেচনা করতে চায়। ফ্রান্সে ১৮৪৮–এর ফেব্রুয়ারি–বিপ্লব যে ‘সোশাল রিপাবলিক’–এর আওয়াজ তুলেছিল, ১৮৭১ সালের কমিউনের মধ্যে মার্কস যার সফল বাস্তবায়ন দেখেছিলেন, তার সাথে এই মুক্তিপরায়ণ আর্থসামাজিক রাষ্ট্রের প্রকৃত ফারাক নাই। মার্কসীয় সমাজতন্ত্রের সাথে নৈরাজ্যের বিভেদ ঘুচিয়ে তাহলে আমরা বিপ্লবের মধ্য দিয়ে একটা কমিউন–রাষ্ট্র বা পঞ্চায়েত–রাষ্ট্র বা কওমি–রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে পারি যার কাজ হবে “যাবতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান বিলুপ্ত করে দিয়ে শুধু … উৎপাদন আর ভোগের চাহিদা বিষয়ক কাজে নিজেকে সীমাবদ্ধ” রাখা। এই ফেডারেল রাষ্ট্র হবে কমিউনসমূহের কমিউন, পঞ্চায়েতসমূহের পঞ্চায়েত। (প্রসঙ্গত, আমার আন্দাজ, একক ‘চেইন অফ কমান্ড’ ভিত্তিক কেন্দ্রীভূত সেনাবাহিনীর বদলে বন্দুকের বিকেন্দ্রায়ন ঘটানোর মধ্য দিয়ে প্রয়োজনে এ রাষ্ট্র কর্তৃত্বক্রম–তন্ত্রহীন, আনুভূমিক, স্বশাসিত পঞ্চায়েত–প্রতিরক্ষা–বাহিনী গঠন করবে বৈকি। এর স্থানীয় পঞ্চায়েত–ইউনিটগুলো জবাবদিহি করবে নিজ নিজ স্থানীয় পঞ্চায়েতের কাছে।) এ ছাড়া নোম চমস্কির যুক্তিপ্রণালী অনুসরণ করলে বোঝা যায় যে, নৈরাজ্যবাদ ছাড়া রাষ্ট্রীয় সমাজতন্ত্রী বা রাষ্ট্রীয় পুঁজিবাদী ধারার অন্য কোনো রাষ্ট্রচিন্তাই মানুষের স্বাধীনতাশীলতাকে, তথা তার প্রজাতি–ধর্মকে, তথা খোদ মানবিকতাকে রাষ্ট্র–পরিচালনাগত নীতি হিসেবে আদৌ বিবেচনায় নেয় না। এ কারণেই সেসবের হাত ধরে আধুনিক রাষ্ট্রের যে চেহারা দাঁড়িয়েছে তাতে করে রাষ্ট্র হয়ে পড়েছে গভীরভাবে মানবতাবিরোধী একটা প্রতিষ্ঠান। (মনে পড়ে যায়, এই কারণেই গান্ধী মনে করতেন রাষ্ট্র একটা আত্মাবিহীন মেশিন।) আর সমস্ত কিছুর কথা বাদ দিলেও শুধু এই কারণেই আজকের দিনের রাষ্ট্রচিন্তা যেসব রাজনীতি–তৎপর মানুষকে গভীরভাবে ভাবায়, তাঁদের পক্ষে আধুনিক রাষ্ট্র পরিচালনার প্রধানতম মূলনীতি হিসেবে নৈরাজ্যবাদকে (তথা মুক্তিপরায়ণ সমাজতন্ত্রকে, কিংবা উনিশ শতকীয় রাজনৈতিক পরিভাষার অতীতমুখী ঝামেলাকে এড়িয়ে গিয়ে বলা চলে, মনুষ্য–স্বাধীনতাকে) বিবেচনায় না নিয়ে কোনো উপায় থাকে না। এমনিতে ‘নৈরাজ্য’ শব্দটার ঝামেলা প্রচুর। ‘নৈরাজ্যবাদ’ নামটার ঝামেলা আরো বেশি। এর জন্য নৈরাজ্যওয়ালাদের কোনো দায় নাই তা নয় কিন্তু তার চেয়ে বেশি দায় মনুষ্য–স্বাধীনতাবিরোধী মালিক–মাতব্বর–পক্ষের বিপুল মাত্রায় পয়সা–খরচ–করা দীর্ঘমেয়াদী ও সর্বগ্রাসী প্রচারণা। দায় এমনকি আমাদের শিক্ষিত এলিট–মহাজন–দের জিজ্ঞাসাহীন, অনুসন্ধানহীন, চিন্তাদাসসুলভ মূর্খতারও বৈকি! - [নোয়াম চমস্কি।। সমাজতন্ত্র: সত্য ও মিথ্যা](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/2687/) - [নোয়াম চমস্কি।। পারস্পরিকতা বাড়ছে এবং এটাই আমাদের বেঁচে থাকার চাবিকাঠি](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95/4323/): ‘নৈরাজ্যবাদ ও নৈরাজ্যবাদীদেরকে ঐতিহাসিকভাবে দুনিয়ার সামনে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নৈরাজ্যবাদীরা অনিয়ন্ত্রিত সংবেদনশীল, নিজ স্বার্থের জন্য ধ্বংসকামী সহিংস ব্যক্তি এবং সব ধরনের প্রতিষ্ঠানের বিরোধী - এই ধরনের উপস্থাপন আজ পর্যন্ত বহাল আছে। এছাড়াও, নৈরাজ্যবাদ মানেই বিশৃঙ্খলা, বিভ্রান্তি, হত্যা ও ধর্ষণের রাজত্ব … এমন ভ্রান্ত ধারণাও সাধারণ জনগণ ব্যাপকভাবে বিশ্বাস করে।— লোরেঞ্জ কমবুয়া এর ‘এনার্কিজম এ্যান্ড ব্ল্যাক রেভুলেশন’ বই থেকে। কভিড-১৯ এর এই সময়ে পারস্পরিকতা (mutual aid) শব্দটিকে দুনিয়াজুড়ে ব্যাপক আন্দোলিত হতে দেখা যাচ্ছে। ‘ইন্ডিজেনাস মিউচাল এইড নেটওয়ার্ক’ এর মত অনেক সংগঠন বর্তমানে সক্রিয় ভূমিকা পালন করছে; হারিকেন ক্যটরিনার পরপর ‘কমন গ্রাউন্ড রিলিফ কালেক্টিভ’ এর উদ্যোগে এমন পারষ্পরিকতা, সহয়তা প্রদানের নজির দেখা গিয়েছিল। ক্রিস স্টীলের সাথে চমস্কির এই সাক্ষাতকারটি গত ২৮ মে, ২০২০ ‘Truthout’ এর ব্লগে প্রকাশিত হয়েছে। নৈরাজ্যবাদের অব্যাহত কাজ, জনমনে নৈরাজ্যবাদ নিয়ে ভুল ধারণা ও তৃনমূল পর্যায়ের কাজ গুলোতে কিভাবে নৈরাজ্যবাদ ছড়িয়ে আছে, পারষ্পরিকতা বা মিচুয়াল এইডের কার্যকারিতা ইত্যাদি বিষয় নিয়ে চমস্কি এই সাক্ষাতকারে আলাপ করেছেন । আমার প্রথম প্রশ্ন নৈরাজ্যবাদ নিয়ে । আমরা জানি আপনি অল্প বয়সেই নৈরাজ্যবাদের সংস্পর্শে এসেছিলেন । আমি জানতে চাচ্ছিলাম, নৈরাজ্যবাদ কিভাবে অগ্রসর হয়েছে এবং ভবিষ্যতে আপনি এর ভূমিকা কীরকম দেখছেন ? - [নোম চমস্কি।। করোনাভাইরাস পরবর্তী বিশ্বের ভবিষ্যৎ](https://auraj.net/after-coronavirus/4157/): প্রফেসর চমস্কি, এই মহামারির রাজনৈতিক ও সামাজিক পরিণতি কী হতে পারে আপনার মতে? - [মিখাইল বাকুনিন।। কর্তৃত্ব কী?](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d/5175/): অনুবাদ: খন্দকার তুর আজাদ রুশ বিপ্লবী মিখাইল বাকুনিনের মুক্তিমুখিন চিন্তার আকর রচনার মধ্যে অন্যতম What is Authority?। ১৮৭১ সালে রচিত God and The State গ্রন্থের অংশ হিসেবেই এই রচনাটি পরিচিত। বইটি ১৮৮২ সালে প্রথম প্রকাশিত হয়। কিন্তু বাকুনিনের The Knouto-Germanic Empire and the Social Revolution নামক অসমাপ্ত গ্রন্থের পাণ্ডলিপি হিসেবে এই রচনাটি পাওয়া যায়। প্রবহমান বাংলা সংস্করণটি শন পি উলবারের ইংরেজি সংস্করণকে অনুসরণ করে ভাষান্তর করা হয়েছে।-সম্পাদক কর্তৃত্ব কী? - [পিতর ক্রপোৎকিন।। আইনকানুন ও কর্তৃপক্ষ](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81/5173/): সূত্র: রবার্ট গ্রাহামের এনার্কিজম ওয়েবলগ\[/caption\] প্রথম অধ্যায় অজ্ঞতা যখন সমাজে রাজত্ব কায়েম করে এবং মানুষের চিন্তাশক্তিকে বিকল করে ফেলে, তখনই নানান ধরনের আইনের সংখ্যাবৃদ্ধি ঘটে। আশা করা হয় আইন প্রণয়ন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু, প্রতিটি নয়া আইনই মানুষের মনে একেকটি মিথ্যা আশ্বাস সৃষ্টি করে। এরপর সেগুলো নয়া বিধান প্রয়োগ করে এমনসব দাবী-দাওয়া উত্থাপনের জন্য অবিরত চেষ্টা চালিয়ে যায় যেগুলো হয়তো মানুষ তাদের নিজস্ব জ্ঞান ও নৈতিকতার মাধ্যমেই আদায় করতে পারত। কথাগুলো কোন বিপ্লবী বা সংস্কারকের নয়। কথাগুলো বলেছেন Repertoire de la Legislation নামক ফরাসি আইন সংগ্রহপুস্তকের রচয়িতা, আইনবিদ ড্যালয় (Dalloy)। এই কথাগুলো স্বয়ং একজন আইনস্রষ্টা এবং আইন অনুরাগীর লেখা হলেও, এগুলো আমাদের সমাজের অস্বাভাবিক অবস্থাকেই সঠিকভাবে প্রকাশ করে। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা নয়া আইন প্রণয়নকে সকল অবগতির প্রতিষেধক হিসেবে বিবেচনা করে। খারাপকে সরাসরি পরিবর্তন আবশ্যক। কিন্তু, তার বদলে মানুষ যেন আইনের মাধ্যমেই তার পরিবর্তন করতে চায়। সরু রাস্তা প্রশস্ত করার বদলে লোকে আগে “রাস্তা প্রশস্তকরণ আইন” প্রয়োগ করার কথা ভাবে। কোনো পার্করক্ষীর সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করেও যে কেউ ভাবেন “পার্করক্ষীদের আরও বিনয়ী করার জন্য আইন প্রণয়ন জরুরী।” কৃষি বা ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিলেও চাষী বা ব্যবসায়ীদের বলতে শোনা যায় “আমাদের রক্ষা করার জন্য আইন প্রণয়ন করা দরকার।” পুরানো কাপড় বিক্রেতা থেকে শুরু করে এমন কেউ নাই যে তার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আইন প্রণয়নের দাবী করেন না। কারখানার মালিক মজুরি কমিয়ে কর্মদৈর্ঘ্য বৃদ্ধি করলো। ব্যস, তৃণমূল পর্যায়ের রাজনীতিকেরা শ্রমিকদের অধিকার আদায়ের সিঁধা ও কাযর্কর কোন পন্থা বাতলে দেওয়ার বদলে বলে ওঠেম, “সকল অধিকার রক্ষার জন্য চাই আইন।” সংক্ষেপে, সবকিছুর জন্য সবখানেই আছে আইন! - [মিখাইল বাকুনিন।। বৈপ্লবিক মূলমন্ত্র](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%bf/5171/): সূত্র: গ্রাহাম ব্লগ\[/caption\] জ) ব্যক্তিগত অধিকার। ▪ জন্ম থেকে সাবালকত্ব পর্যন্ত প্রত্যেক নর-নারীর পরিচর্যা, পোশাক-পরিচ্ছদ, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, নির্দেশনা, শিক্ষা (পাবলিক স্কুল, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শৈল্পিক, শিল্প ও বিজ্ঞানভিত্তি)সহ সকল অধিকারের ব্যয়ভার সমাজের। ▪ মুক্তভাবে জীবিকা নির্বাচনের ব্যাপারে কিশোর-কিশোরীদের সমান অধিকার রয়েছে; এই অধিকার সমাজ দ্বারা সহযোগিতা এবং সর্বাধিক সম্ভাব্য পরিমাণে সমর্থন করতে হবে। এরপরে সমাজ তাদের ওপর কোনো কর্তৃত্ব ফলাবে না বা তদারকি করবে না, কেবল তাদের স্বাধীনতা ও অধিকারকে সম্মান করবে, প্রয়োজনে এগুলোকে রক্ষা করবে। ▪ সাবালক নর-নারীর স্বাধীনতা অবশ্যই চরম ও পূর্ণ হতে হবে; তাদের চলাফেরায়, মত প্রকাশে, আলসেমি বা কাজে, নৈতিক বা অনৈতিকতার স্বাধীনতা থাকবে; সংক্ষেপে কারো কাছে কৈফিয়ত না করেও কাউকে বা কোনো সম্পত্তি ত্যাগ করার স্বাধীনতা থাকবে। সৎভাবে নিজের শ্রমের দ্বারা বেঁচে থাকার স্বাধীনতা, এমনকি যারা ইচ্ছাকৃতভাবে অন্যের শোষণ সহ্য করে তাদের ক্ষতি স্বীকার করেও। ▪ জনমতের সহজাত উপকারী ক্ষমতা ব্যাতীত অন্য কোনো ধরণের বাধা ছাড়াই প্রপাগান্ডা, বক্তৃতা, সংবাদমাধ্যম, এবং জনপরিসরে বা ব্যক্তিপরিসরে সমাবেশ করার সীমাহীন স্বাধীনতা। সংগঠন বা সমিতি করার পূর্ণ স্বাধীনতা, এমনকি সেটা অনৈতিক উদ্দেশ্যে হলেও; এমনকি যে সংগঠনগুলো ব্যক্তি এবং জনগণের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করাকে সমর্থন করে তাদেরও রয়েছে পূর্ণ স্বাধীনতা। ▪ স্বাধীনতাকে কেবল স্বাধীনতা দ্বারাই রক্ষা করা যায়: স্বাধীনতাকে রক্ষার অজুহাতে স্বাধীনতায় বাধানিষেধ সমর্থন করা একটি বিপজ্জনক বিভ্রান্তি। যেহেতু নৈতিকতার স্বাধীনতা ব্যতীত আর কোনো উৎস নেই, আর কোনো বস্তু নেই, আর কোনো উদ্দীপক নেই সেহেতু নৈতিকতা রক্ষার জন্য স্বাধীনতার সকল বিধিনিষেধ আসলে নৈতিকতাকেই ক্ষতি করে। মনোবিজ্ঞান, পরিসংখ্যান এবং সকল ইতিহাস এটাই প্রমাণ করে যে, ব্যক্তিক ও সামাজিক অনৈতিকতা হচ্ছে একটা মিথ্যা বেসরকারি ও সরকারি শিক্ষার অপরিহার্য পরিণতি, জনসাধারণের নৈতিকতার অবক্ষয় ও জনমত বিকারের পরিণতি, সর্বোপরি সমাজের পঙ্কিল কাঠামোর অপরিহার্য পরিণতি। এক প্রখ্যাত বেলজিয়ান পরিসংখ্যানবিদ দেখিয়েছেন যে, সমাজ অপরাধের যে পথ খুলে দেয় সেই পথেই পরবর্তীতে একজন দুর্বৃত্ত অপরাধ সংঘটিত করে। সে অনুযায়ী, যে আইন ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে তেমন কঠোর আইন দিয়ে সামাজিক নৈতিকতার বিরুদ্ধে লড়াই করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। এর বিপরীতে অভিজ্ঞতা প্রমাণ করে যে, একটি দমনমূলক ও কর্তৃত্ববাদী ব্যবস্থা অপরাধ প্রতিরোধ না করে উল্টো বাড়িয়ে দেয়। আরও প্রমাণ করে যে, ব্যক্তি-স্বাধীনতা কতটা সীমিত বা প্রসারিত এর ওপর নির্ভর করে জনপরিসরে বা ব্যক্তি পরিসরে নৈতিকতার বৃদ্ধি বা হ্রাস কতটা হবে। এর ফলে, সমাজকে পুনরুদ্ধার করার লক্ষ্যে আমাদেরকে এই রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে উপড়ে ফেলতে হবে; যে ব্যবস্থাটি বৈষম্য, বিশেষাধিকার এবং মানবতার প্রতি ঘৃণার ওপর দাঁড়িয়ে আছে। সবার জন্য সর্বাধিক পূর্ণ স্বাধীনতা, সমতা, ও ন্যায়বিচার, কাজ এবং একটি আলোকিত শিক্ষার \[যে শিক্ষা মানুষের প্রতি সম্মান দ্বারা অনুপ্রাণিত\] ভিত্তিতে সমাজকে পুনর্গঠন করার পর জনমত একটি নতুন মানবতাকে প্রতিফলিত করবে; এবং জনমত সর্বাধিক চরম স্বাধীনতার একটি সহজাত অভিভাবক হয়ে উঠবে। ▪ তদপুরি, সমাজকে দুষ্টু ও ক্ষতিকর ব্যক্তিদের বিরুদ্ধে একেবারে অরক্ষিত অবস্থায় ছেড়ে দেয়া যাবে না। সকল রাজনৈতিক অধিকারের ভিত্তি হবে কাজ। সমাজের প্রতিটি ইউনিট তার নিজস্ব এখতিয়ারের মধ্যে এমন সকল সাবালক সমাজবিরোধীদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে \[বৃদ্ধ, অসুস্থ, যারা বিভিন্ন ভর্তুকির ওপর নির্ভরশীল তারা ব্যতীত\], এবং যখনই তারা নিজ শ্রমে জীবিকা বাঁচতে শুরু করবেন তখনই তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে সমাজ বাধ্য থাকবে। ▪ প্রতিটি মানুষের স্বাধীনতা অবিচ্ছেদ্য; এবং সমাজ কখনোই কোনো ব্যক্তিকে তার স্বাধীনতা সমর্পণ করতে ফরমায়েশ করবে না, অথবা সর্বাধিক পূর্ণ সমতা ও পারস্পরিকতার ভিত্তি ছাড়া এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে চুক্তি স্বাক্ষরের দরকার পড়বে না। যে নর বা নারী আত্মসম্মান নষ্ট করে স্বেচ্ছায় অন্যের গোলামিতে নিযুক্ত করে সমাজ তাকেও জোরজবরদস্তি করে আটকাতে পারে না; কিন্তু সমাজ তাকে পরজীবী হিসাবে বিবেচনা করতে পারে, গোলামির কালে সে কোনো রাজনৈতিক অধিকার উপভোগ করতে পারবে না। ▪ যে ব্যক্তিরা রাজনৈতিক অধিকার হারাবেন তারা তাদের শিশুদের অভিভাবকত্ব হারাবেন। যারা স্বেচ্ছা-চুক্তি লঙ্ঘন করবেন, চুরি করবেন, শারিরীক ক্ষতি করবেন, অথবা সর্বোপরি দেশী বা বিদেশী কোনো ব্যক্তির স্বাধীনতাকে লঙ্ঘন করবেন তারা সমাজের বিধি-বিধান অনুযায়ী দণ্ডিত হবেন। ▪ \[...\] - [মিখাইল বাকুনিন।। জার নিকোলাসের কাছে স্বীকারোক্তি](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95/5162/): সূত্র: আর্ট ইন এক্সাইল\[/caption\] রাশিয়াতে আমি জনতন্ত্র চেয়েছিলাম। কিন্তু কিরকম জনতন্ত্র? অবশ্যই সংসদীয় কোন জনতন্ত্র নয়! - [মিখাইল বাকুনিন।। আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের নীতিমালা প্রসঙ্গে](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d-2/5147/): নতুন সদস্য গ্রহণের বেলায় আন্তর্জাতিক এটি কখনোই জিজ্ঞেস করে না যে সে একজন নাস্তিক না আস্তিক, সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না কি না। আন্তর্জাতিক শুধু এইটাই জিজ্ঞেস করে-- আপনি কি একজন শ্রমজীবী মানুষ? - [পিতর ক্রপোৎকিন।। রাষ্ট্র এবং এর ঐতিহাসিক ভূমিকা](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/5139/): অনুবাদ: পার্থ প্রতীম দাস রুশ চিন্তক ও বিপ্লবী পিতর ক্রপোৎকিনের বহুল আলোচিত রচনা রাষ্ট্র ও এর ঐতিহাসিক ভূমিকা । ১৮৯৬ সালে Les Temps Nouveaux পত্রিকার সম্পাদকের আমন্ত্রণে প্যারিসে ধারাবাহিক বক্তৃতার জন্য ক্রপোৎকিন দুটো বিষয় নির্বাচন করেন। এর মধ্যে প্রথমটি হল, রাষ্ট্র: এর ঐতিহাসিক ভূমিকা এবং অপরটি হল নৈরাজ্যবাদ: এর দর্শন ও আদর্শ। কিন্তু এই বক্তৃতা আর কখনোই দেয়া হয়নি। রুশ-ফ্রান্স সামরিক মৈত্রীর প্রেক্ষাপটে প্যারিসে বড় ধরনের কোন বিরোধী-সমাবেশের বিষয়ে ভীত ছিল প্রান্স সরকার। ফলে ক্রপোৎকিনকে আর প্যারিসে ঢুকতে দেয়া হয়নি। পরবর্তীতে জেমস গিয়মকে লেখা চিঠিতে এবিষয়ে বিস্তারিত জানান ক্রপোৎকিন।১৯০৮ সালে ফ্রিডম প্রেস, লন্ডন থেকে The State: Its Historic Roal এর প্রথম ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়। পরবর্তীতে ভ্যারন রিচার্ডস এর অনুবাদ করেন। বর্তমান সংস্করণটি ভ্যারন রিচার্ডের ১৯৮৬ সালের সংস্করণ থেকে গৃহীত। আজ প্রকাশিত হল প্রথম অধ্যায়। -সম্পাদক আমার মনে হয়, এসময় খুব বেশি করে কথা হওয়া উচিৎ এমন একটা বিষয়ই আমি তুলে ধরতে যাচ্ছি। তা হলো: রাষ্ট্র ও এর ঐতিহাসিক ভূমিকা। এ নিয়ে কথা বলতে গিয়ে আমরা রাষ্ট্রের ধারণার গভীরে যাব। এর নির্যাস, অতীত ভূমিকা আর ভবিষ্যতে এটিকে কেমন চেহারায় দেখা যেতে পারে ইত্যাদি পর্যালোচনা করব। অন্য সব কিছুর ওপরে, এই রাষ্ট্রের প্রশ্নেই বিভক্ত হয়ে আছে সমাজতন্ত্রীরা। এই বিভক্তিতে দুইটি প্রধান ধারা চিহ্নিত করা যায়, যার ওপর ভিত্তি করে চিন্তাপদ্ধতি ও মেজাজে পার্থক্য গড়ে ওঠে। আসন্ন বিপ্লবের ওপর বিশ্বাস গড়ে উঠবে কিনা, তাও নির্ভর করে এই বিভক্তির ওপর। এই বিভাজনের একদিকে থাকেন তারা, যারা রাষ্ট্রকে টিকিয়ে রেখে সামাজিক বিপ্লব সম্পন্ন করার আশা করেন এবং বিপ্লবের জন্য এটির সার্বিক ক্ষমতা ব্যবহার করেন। এমনকি ক্ষমতার পরিধি আরও বাড়িয়ে নিয়ে। অন্যদিকে আছে আমাদের মতো মানুষেরা, যারা বর্তমান কাঠামো, মূলগত অবস্থান ইত্যাদির বিবেচনায় রাষ্ট্রকে দেখে সামাজিক বিপ্লবের পথে বাধা হিসেবে। যে ছদ্মবেশ নিয়েই হাজির হোক না কেন, রাষ্ট্র সব সময়ই সাম্য ও স্বাধীনতার ভিত্তিতে সমাজ গড়ার পথে একটি বড় বাধা। ঐতিহাসিকভাবে রাষ্ট্রকে গড়েই তোলা হয়েছে এই স্বাধীন সমাজের অঙ্কুরোদগম ঠেকানোর জন্য। ফলে এই ধারার কর্মীরা কাজ করেন রাষ্ট্রের বিলুপ্তির জন্য। এটিকে সংস্কারের জন্য নয়। স্পষ্টই বোঝা যায়, এই বিভাজন খুবই গভীর। এর ফলে দুইটি ভিন্নমুখী ধারা তৈরি হয়েছে, যা আমাদের সময়ের সব দার্শনিক ভাবনা, সাহিত্য ও কর্মতৎপরতায় প্রতিফলিত হয়েছে। এবং রাষ্ট্র নিয়ে দৃষ্টিভঙ্গি যদি এখনকার মতোই অস্পষ্ট থেকে যায় তাহলে কোনো সন্দেহ নেই যে, যখন (আশা করি দ্রুতই) কমিউনিস্ট ধারণাগুলো কমিউনিটির প্রাত্যহিক জীবনে বাস্তবিক প্রয়োগের দিকে যাবে, তখন এই রাষ্ট্র প্রশ্নেই সবচে একগুঁয়ে লড়াইটি শুরু হবে। আজকাল যেভাবে রাষ্ট্রের সমালোচনা করা হয় তাতে কেউ এর উদ্ভবতত্ত্বের খোঁজ করতেই পারেন। গভীরভাবে অধ্যয়ন করতে পারেন রাষ্ট্রের অতীত ভূমিকা নিয়ে আর সেইসব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এর তুলনা করতে পারেন যেগুলোকে রাষ্ট্র প্রতিস্থাপন করেছে। প্রথমেই আমাদের একমত হওয়া যাক: ‘রাষ্ট্র’ ধারণাটি দিয়ে আমরা কী বোঝাতে চাচ্ছি। জার্মান স্কুলের চিন্তাধারায় রাষ্ট্রকে সমাজের সাথে গুলিয়ে ফেলে তৃপ্তি নেওয়া হয়। এই বিভ্রান্তিটা শ্রেষ্ঠ জার্মান চিন্তকদের মধ্যেও দেখা যায়। অনেক ফরাসির মধ্যেও দেখা যায়, যারা রাষ্ট্র ছাড়া সমাজ কল্পনাই করতে পারেন না। যার ফলে তাদের দৃষ্টিতে, নৈরাজ্যবাদীরা সমাজকে ধ্বংস করতে চায় এবং এমন অবস্থায় যাওয়ার কথা বলে যেখানে "সবাই সবার বিরুদ্ধে স্থায়ী যুদ্ধে" লিপ্ত আছে। যদিও এই ধরণের যুক্তি তুলে ধরার মাধ্যমে, গত ৩০ বছরের মতো সময়ে ইতিহাসে যে অগ্রগতি হয়েছে তা এড়িয়ে যাওয়া হয়। এড়িয়ে যাওয়া হয় যে, মানুষ হাজার হাজার বছর ধরে সমাজবদ্ধভাবে বাস করছে, যখন রাষ্ট্র নামক জিনিসটার কথা কেউ শোনেও নি। এটা এড়িয়ে যাওয়া হয় যে, ইউরোপের বিচারে রাষ্ট্র-ধারণার ইতিহাস খুবই কম সময়ের— টেনেটুনে ১৬শ শতাব্দী পর্যন্ত যাবে। আর শেষ পর্যন্ত, এটাও এড়িয়ে যাওয়া হয় যে, সেগুলোই মানুষের ইতিহাসের সবচে গৌরবজ্জ্বল সময়, যেখানে মানুষের সামাজিক জীবন ও স্বাধীনতা রাষ্ট্রের হাতে ধ্বংস হয়নি। যেখানে অনেক মানুষ কমিউনের ভিত্তিতে, স্বাধীন ফেডারেশনের ভিত্তিতে বাস করত। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সমাজে নানাবিধ কাঠামো গড়ে উঠেছে। রাষ্ট্র সেরকম একটি কাঠামো মাত্র। তাহলে যেটা স্থায়ী আর যেটা ঘটনাবশত— এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য করা হবে না কেন? - [মিখাইল বাকুনিন।। স্লাভদের প্রতি আহ্বান](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a6%a6%e0%a7%87/5136/): ইউরোপে ১৮৪৮ সালের তুমুল মহাবিদ্রোহের ব্যর্থতায় নেমে এসছিল এক অমানিশা। একিদিকে বুর্জোয়া বিশ্বাসঘাতকতা অন্যদিকে আতঙ্ক আর হতাশায় নিমজ্জিত শ্রমজীবী মানুষ! - [মিখাইল বাকুনিন।। ক্ষমতা ও পচন](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be/5115/): অনুবাদ : তানভীর আকন্দ প্রবহমান রচনাটি মিখাইল বাকুনিনের Federalism, Socialism, Anti-Theologim রচনার কয়েকটি অনুচ্ছেদ মাত্র। ১৮৬৭ সালে লিগ অব পিস অ্যান্ড ফ্রিডমের জেনাভা কংগ্রেসে বাকুনিন এই শিরোনামে দীর্ঘ বক্তৃতা করেন। তাঁর বক্তৃতার টেক্সটটির অনেকখানি হয়তো ধ্বংসপ্রাপ্ত, নয়তো হারিয়ে গেছে। বাকুনিন এটি বক্তৃতার ঢঙেই রচনা করেন। এর তিনটি অংশ ছিল। প্রথম ও দ্বিতীয়াংশ Federalism ও Socialism বিষয়ে। কিন্তু তৃতাংশ Anti-Theologim অংশটি ধ্বংসপ্রাপ্ত। এই অংশটি থেকে শুধু Rousseau's Theory Of The State অংশটি অক্ষত ছিল। স্যাম ডলগফ ১৯৭১ সালে বাকুনিনের এই রচনাটি ইংরেজি অনুবাদ করেন এবং তা তাঁর Bakunin And Anarchy গ্রন্থে স্থান পায়। Rousseau's Theory Of The State অংশেরই কয়েকটি অনুচ্ছেদ Power Corrupts The best শিরোনামে ১৯৮০ দশকে লিফলেট আকারে প্রকাশিত হয়। ধারণা করা হয়, ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড এক্টনের Power tends to corrupt, and absolute power corrupts absolutely এই উক্তি থেকে অনুপ্রাণিত হয়েই শিরোনামটির আর্বিভাব। বাকুনিন রচনা সম্পাদনাকারী স্বনামধন্য গাই এ অলড্রিন, জি পি ম্যাক্সিমফ বা স্যাম ডলগফ কেউই তাদের গ্রন্থে Power Corrupts The best উপশিরোনাম যুক্ত করেননি। Rousseau's Theory Of The State এর অংশ হিসেবে মূল রচনার সঙ্গে সঙ্গতি রেখে অরাজ সংস্করণে ক্ষমতা ও পচন শিরোনামে এটি প্রকাশ করা হল।–সম্পাদক রাষ্ট্র আদতে শাসন ও শোষণের নিয়মতান্ত্রিকতা ও নিয়মিতকরণ ছাড়া আর কিছু না। আমরা যাচাই করে দেখানোর চেষ্টা করবো যে, গুটিকতক লোক দ্বারা শাসিত জনগণের সরকারের পরিনাম আসলে কি! - [পিতর ক্রপোৎকিন।। বিদ্রোহের প্রাণস্পৃহা](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9/5106/): ভূমিকা বিপ্লব দাবি করে সর্বব্যাপি বিদ্রোহ। কিন্তু বিদ্রোহের স্পৃহা আসে কোথা থেকে? - [স্টেট স্পন্সর্ড ভিক্টিম ব্লেমিং: নতুন মহামারী, পুরানো দোষারোপ](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae/5015/): কোনো ভুল কিছু ঘটলেই তাতে ব্যক্তির দোষ মনে করার ধারণাটা সমাজে বেশ গভীরে গেঁথে আছে। এই কারণেই আমরা অন্যদেরকে এমনকি নিজেদেরকেও দোষারোপ করি। দূর্ভাগ্যজনকভাবে, মানুষকে দোষারোপ করার এই ধারণা আমাদের আইনি ব্যবস্থাতেই বিদ্যমান। যখনই কোনো বড় দুর্ঘটনা ঘটে, তখন কোট-কাচারি করে এই দোষারপের আইনিযজ্ঞ শুরু হয়। আর সবসময়ই আরও নানা উপায়ে এই দোষারোপের বলি করা হয় ‘হিউম্যান এরর’কে। জড়িত ব্যক্তিকে জরিমানা, শাস্তি, বরখাস্ত ইত্যাদির ব্যবস্থা নেওয়া হয়। কিংবা প্রশিক্ষণ কার্যক্রমকে রিভাইজ করা হয়। আইন যেমন ছিলো, তেমনই তার মতন থাকে। কিন্তু আমার অভিজ্ঞতায় বলে, হিউম্যান এরর আসলে খারাপ ডিজাইনের একটা ফল। একে আসলে ‘সিস্টেম এরর’ বলে ডাকা উচিত। মানুষ অবিরাম ভুল করে যাবে– এটাই আমাদের সহজাত প্রবৃত্তি। সিস্টেম ডিজাইনের এই ব্যাপারটা আমলে নেওয়া উচিত। ব্যক্তিকে দোষারোপ করা হয়তো একটা আরামদায়ক প্রক্রিয়া, কিন্তু সিস্টেমটা কেন এমনভাবে ডিজাইন করা, যাতে একজন ব্যক্তির একটা সিঙ্গেল কাজের ফলে পুরো সিস্টেমে বিপর্যয় ঘটবে? - [কর্তৃত্ব বিরোধী ইশতেহার ।। আরিফ রেজা মাহমুদ](https://auraj.net/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%87%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-2/5008/) - [নৈরাজ্যবাদ: লক্ষ্য ও উদ্দেশ্য ।। রুডলফ রকার](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87/5003/) - [রাষ্ট্রহীন সমাজতন্ত্র।। মিখাইল বাকুনিন](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/5000/) - [বিদ্রোহের প্রাণস্পৃহা।। পিতর ক্রপোৎকিন](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%83%e0%a6%b9%e0%a6%be/4994/): বিপ্লব দাবি করে সর্বব্যাপি বিদ্রোহ। কিন্তু বিদ্রোহের স্পৃহা আসে কোথা থেকে? - [খুলনার শ্রমিকনেতা রুহুল আমিনের মুক্তি চাই](https://auraj.net/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2/4989/) - [স্বাগতম! আপনারা দেখছেন কচুর সংবাদ!](https://auraj.net/%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/4986/) - [মার্কস ও ফুকো : একটি সংক্ষিপ্ত নোট](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf/4944/): পশ্চিমা জ্ঞানের গভীরতম স্তরে মার্কসবাদ কোনো ছেদ ঘটাতে পারে নাই; কোনো সমস্যা ছাড়াই মার্কসবাদ পশ্চিমা জ্ঞানের পরিসরে জায়গা করে নিতে পেরেছে... - [মুক্তিমুখিন নারীবাদী ইশতেহার](https://auraj.net/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%87%e0%a6%b6%e0%a6%a4/4935/) - [আদর্শ দাসত্ব-মহাগ্রাম](https://auraj.net/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/4924/): 'পঙ্কিলতা', 'পাপকে' কারাগারে বন্দী করে সমাজের পুঁজ আড়াল করা যায় না। বরং সমস্ত কারাগারই পুরো সমাজের বুকে দগদগে ক্ষত হয়ে দেখা দেয়। মনুষ্যত্ব ও স্বাধীনতাকে নির্বাসনের নামান্তর হয়ে ওঠে এই কারাগার-বন্দীশালা-কয়েদখানা। সমস্ত লিবারাল আইডিয়া বলতে থাকে: কারাগার না থাকলে টাকা আর ক্ষমতার জোরে একদল সমাজে যাচ্ছেতাই করবে। তাই সমাজে আইনি নাগরিক সমতার জন্যই কারাগার দরকারি। আদতে কি তাই? - [এনলাইটেনমেন্ট প্রসঙ্গে ফুকো](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab/4918/): জাহিদুল ইসলাম কান্টের এনলাইটেনমেন্ট রচনাটি প্রকাশিত হওয়ার দুইশত বছর পর মিশেল ফুকো পুনরায় এনলাইটেনমেন্ট কী? - [বাংলা-বসন্ত: আসছে ফাল্গুনের আগাম ইশতেহার](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8/4915/): এ তো রীতিমতো অরাজকতা। খোদ রাজধানী থেকে রাজনীতি-রাজতন্ত্র উঠে গেল নাকি? - [বিড়ালের জেলখানা](https://auraj.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/4905/): অপরাধী মাত্রই তাকে আর মানুষ নয়, গণ্য করা হয় আত্মাহীন হিংসাত্মক প্রাণীতে, যাকে বন্দী না করলে সমাজ সহিংসা আক্রান্ত হবে! - [এরিক হবসবম।। বিপ্লব ও যৌনতা](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%ae%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a8/4897/): অনুবাদ: হিয়া বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে এরিক হবসবম গোটা দুনিয়ায় নন্দিত ছিলেন। এমনকী যারা মার্কসবাদের সমর্থক নন, তাঁরাও ইতিহাসে এই ব্রিটিশ মার্ক্সবাদীর অসামান্য অবদানকে স্বীকার করেন। হবসবম জন্মেছিলেন অক্টোবর বিপ্লবের বছরে,১৯১৭ সালে। আজীবন কমিউনিস্ট এই ঐতিহাসিকের সবচেয়ে বিখ্যাত বইগুলো হলো এইজ অব রেভ্যুলুশন (১৭৮৯-১৮৪৮), এইজ অব ক্যাপিটাল (১৮৪৮-১৮৭৫), এইজ অব এম্পায়ার (১৮৭৫-১৯১৪), এইজ অব এক্সট্রিমস (১৯১৪-১৯৯১) প্রভৃতি। এরিক হবসবম "বিপ্লব ও সেক্স" প্রবন্ধটি লিখেছেন ষাটের দশকের কাউন্টারকালচারের অস্থির সময়ে। ১৯৬৯ সালে। প্রবন্ধটি পরবর্তিতে সংকলিত হয়েছে লেখকের রেভ্যুলুশোনারিজ বইয়ে। মূলরচনা প্রয়াত চে গুয়েভারা নিঃসন্দেহে আশ্চর্য ও অত্যন্ত ক্ষুব্ধ হতেন, যদি তিনি জানতেন যে তার ছবি আজ এভারগ্রিন রিভিউ এর প্রচ্ছদে, তার ব্যক্তিত্ব ভ্যগ১ এর একটি প্রবন্ধের বিষয়বস্তু এবং তার নাম নিউ ইয়র্কের একটি থিয়েটারে সমকামী প্রদর্শনবাদীতার জন্য ব্যবহৃত লোকদেখানো অজুহাত। আমরা ভ্যগ -কে পাশে সরিয়ে রাখতে পারি। ভ্যগ এর কাজ নারীদের জানানো কোন পোশাক পরিধান করা, কী জানা ও কোন বিষয়ে আলাপ করা হাল ফ্যাশনের সাথে মানানসই; হু ইজ হু২ এর সম্পাদক সম্পর্কে তাদের কৌতুহলের রাজনৈতিক তাৎপর্য যতোটুকু, ঠিক ততোটুকুই চে গুয়েভারা সম্পর্কে তাদের আগ্রহের রাজনৈতিক তাৎপর্য। বাকি দুটি বিষয় অবশ্য বহুবিস্তৃত একটি ধারণাকেই প্রতিফলিত করে: বিপ্লবী সামাজিক আন্দোলনের সাথে জনগণের যৌন স্বাধীনতার কোন না কোন সম্পর্ক আছে। এই বিশ্বাসের পিছনে যে কোন ভালো ভিত্তি নেই, তা বলার জন্য এটাই যথার্থ সময়। প্রথমত, এখন এটি পরিষ্কার হওয়া উচিত যে প্রকাশ্যে গ্রহণযোগ্য যৌন আচরণ বিষয়ক প্রচলিত রীতির সাথে কোন রাজনৈতিক শাসন ব্যবস্থা বা সামাজিক এবং অর্থনৈতিক শোষণ ব্যবস্থার নির্দিষ্ট কোন সম্পর্ক নেই। (এই নিয়মের একটি ব্যতিক্রম হলো সমাজে নারীর উপর পুরুষের অবস্থান এবং পুরুষদের দ্বারা নারীর শোষণ যা সচারচর শোষিত লিঙ্গের প্রকাশ্য ব্যবহারের উপর অল্পবিস্তর সীমাবদ্ধতা আরোপ করে।) যৌন 'স্বাধীনতা'-র সাথে অন্যান্য বিভিন্ন ধরনের স্বাধীনতার শুধু অপ্রত্যক্ষ সম্পর্কই রয়েছে। শ্রেণি শাসন ও শোষণের বিভিন্ন ব্যবস্থা প্রকাশ্য অথবা গোপন ব্যক্তিগত আচরণে কঠোর রীতিনীতি চাপিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে। হিন্দু সমাজ মন্দিরকে বিভিন্ন ধরনের আবেদনময়ী যৌন ক্রিয়াকলপের জন্য ব্যবহার করতো এবং ওয়েলশ প্রথাবিরোধী সম্প্রদায় তার সদস্যদের উপর যৌন আচরণ সম্পর্কিত কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল, এ কারণে আমরা হিন্দু সমাজকে কোনোভাবেই ওয়েলশ প্রথাবিরোধী সম্প্রদায়ের চেয়ে বেশি স্বাধীন বা সমতাবাদী বলতে পারি না। এই বিশেষ সাংস্কৃতিক পার্থক্য থেকে আমরা কেবল যা অনুমান করতে পারি তা হলো: যেসব ধার্মিক হিন্দু তাদের যৌন কর্মে বৈচিত্র্য আনতে চেয়েছিল, তারা ধার্মিক ওয়েলশবাসীর চেয়ে খুব সহজেই তা শিখে নিতে পারতো। আদতে, শ্রেণি শাসন এবং যৌন স্বাধীনতার সম্পর্ক নিয়ে যদি কোন সাধারণীকরণ করা সম্ভব হয়, তবে সেটা হবে- শাসকগোষ্ঠীর অধীন লোকদের প্রকাশ্য যৌন আচরণে স্বাধীনতা, অনুমতি ও বিমিশ্রতা উৎসাহিত করে, যদি তা শাসকগোষ্ঠীকে পরাধীনদের পরাধীনতাকে ভুলিয়ে রাখতে সাহায্য করে। দাসদের উপর কখনোই কেউ যৌন অতিনৈতিকতা (Sexual Puritanism) চাঁপিয়ে দেয়নি; বরং উল্টোটা ঘটেছে।. - [হিশাম মাতার।। কিভাবে কালো মৃত্যু চিরদিনের মত শিল্পকলাকে বদলে দিয়েছে?](https://auraj.net/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/4888/): অনুবাদ: অদিতি ফাল্গুনী হিশাম মাতারের জন্ম ১৯৭০ সালে আমেরিকায়। তিনি এক বৃটিশ-লিবীয় লেখক। নিখোঁজ বাবাকে খোঁজার স্মৃতি নিয়ে লেখা তাঁর বই দ্য রিটার্ন ২০১৭ সালে আত্মজীবনী শাখায় পুলিৎজার পুরষ্কার এবং একই বছরে পেন আমেরিকা জাঁ স্টেইন বুক অ্যাওয়ার্ড অর্জন করে। তাঁর সূচনা উপন্যাস ইন দ্য কান্ট্রি অফ মেন ২০০৬ সালে ম্যান বুকার প্রাইজ অর্জনের জন্য মনোনীত হয়। মাতারের নানা প্রবন্ধ আশারক আল-আওসাত, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য গার্ডিয়ান, দ্য টাইমস এবং দ্য নিউইয়র্ক টাইমসেও প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় উপন্য্যাস অ্যানাটমি অফ আ ডিসএ্যাপিয়রেন্স ২০১১ সালের ৩রা মার্চ প্রকাশিত হয়। তিনি লন্ডনে বাস করেন ও সেখানে থেকেই লেখালিখি করেন। বর্তমানে তিনি রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের ফেলো ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নার্ড কলেজের ইংরেজি এবং তুলনামূলক সাহিত্যের এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক। হিশাম মাতারের সিয়েনায় এক মাস প্রকাশ করেছে ভাইকিং। সিনেমা, নৃত্য, চিত্রকলা, ইনস্টলেশন, থিয়েটার, কবিতা ও সেমিনার বিষয়ক করোনেট থিয়েটারের ‘ইনসাইড আউট সিরিজ: মুক্ত অনলাইন উপস্থাপনা’য় হিশাম অংশ নিচ্ছেন। প্লেগ বা মড়কের পর, মৃত্যু হয়ে উঠেছিল রেনেসাঁ যুগের চিত্রকরদের এক নি:শব্দ সঙ্গী। হিশাম মাতার সিয়েনায় একটি মাসের কথা স্মরণ করেছেন প্রেম, ক্ষতি, মরণশীলতা ও শিল্পকলা বিষয়ে জানাচ্ছেন তাঁর নানা ভাবনার কথাও। ২০১৬ সালে আমি যখন ‘দ্য রিটার্ন’ লেখা শেষ করেছি, দীর্ঘ ৩৩ বছর রাজনৈতিক কারণে লিবিয়ায় যেতে না পারা আমার লিবিয়ায় ফেরা ও গাদ্দাফির একনায়কত্বের সময়ে আমার রাজনৈতিক ভিন্নমতাবলম্বী বাবার প্রথমে কারারুদ্ধ ও পরে চিরতরে নিখোঁজ হওয়া সেই বাবাকে খুঁজে ফেরার ব্যর্থ প্রচেষ্টার কাহিনী লেখার পরে আমি সিয়েনা গেলাম। একটা মাস আমি সেই তুস্কানী শহরে সিয়েনিজ স্কুলের যাবতীয় চিত্রকলা দেখে কাটালাম। মূলত: ত্রয়োদশ, চতুর্দশ ও পঞ্চদশ শতকের যত চিত্রকলা। লন্ডনের জাতীয় গ্যালারিতে প্রথম দেখার পর থেকে ইতিহাসের এই বিশেষ সময়ের চিত্রকলা বরাবরই আমার মনোযোগ কেড়েছে। সে আজ থেকে প্রায় বছর পঁচিশেক আগের কথা, আমার বয়স তখন ১৯, যে বছর কিনা আমার বাবা অপহরণ বা গুম হয়েছিলেন। লন্ডনের গ্যালারিতে এই যুগের চিত্রকলার প্রাপ্তিযোগ্যতা ও ছবিগুলোর অন্তর্নিহিত শক্তি আমাকে টেনেছিল। সিয়েনায় কাটানো এক মাসের এই সময়টুকু আমাকে পৃথিবীতে ভালবাসা ও বিচ্ছেদ, মৃত্যু ও শিল্পকলার ভেতরকার সম্পর্ক বুঝতে সহায়তা করেছে। সিয়েনিজ স্কুল যা কিনা ইউরোপে চার্চের প্রভাব কমে আসা ও রেনেসাঁ বা পুনরুজ্জীবনের মধ্যবর্তী সময়ের সৃষ্টি, ১৩৪৮ সালের মহামারী বা কালো মৃত্যু দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিল। সেবারের সেই প্লেগ বা মড়ক মানবেতিহাসের সবচেয়ে ভয়ানক বা বিধ্বংসী ঘটনা হিসেবে দেখা দেয়। এটা শুধুই মানব সমাজকে বদলায়নি, বরং বদলেছে খোদ আমাদের কল্পনাশক্তিকেও। এই যুগের চিহ্নগুলো আজো খুঁজে পাওয়া যায়, এবং সম্ভবত: আজকের এই কঠিন দিনগুলোয় আরো সহজবোধ্যভাবেই আমরা তাদের চিনে নিতে পারব। চতুর্দশ শতকের সিয়েনিজরা হালের আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই অবিশ্বাস্য অনেক কাজ করতে সক্ষম হয়েছিল যা আজকের করোনা ভাইরাস সঙ্কটের শুরুর দিনগুলোয় আমরা পারছি না। কালো মৃত্যুর গতি তখন এত প্রবল ছিল যে এক বছরের ভেতরে গোটা মধ্যযুগের পৃথিবী গ্রাস করে নেয় এই মড়ক। প্রতিটি দেশের জনসংখ্যা গড়ে ৪৫% শতাংশ কমে যায়। সিয়েনিজ শিল্পীদের কাছে (যারা কিনা নিজেদের ভেতরে সুস্থ প্রতিযোগিতামূলক অথচ একে অপরের প্রতি সহায়তা দানে অকুণ্ঠ ও ফলপ্রসূ এক শিক্ষানবিশী অবকাঠামো গড়ে তুলেছিলেন তরুণ চিত্রশিল্পীদের জন্য) এই কালো মড়ক ছিল বহু দূরের কোন আখ্যান এবং কালো মড়কের প্রতিবেদনগুলো এতই বন্য ও অদ্ভুত ছিল শুনতে যে এগুলো তাঁদের পক্ষে বিশ্বাস করাও ছিল কঠিন। কিন্তু অবশেষে যখন তাঁরা শুনলেন যে খোদ সিসিলি শহরে ঢুকে পড়েছে এই কালো মৃত্যু, তখন তারা বুঝলেন যে সহজে এই মড়ক থেকে রেহাই নেই। ভীতি এবং হিস্টেরিয়া গ্রাস করলো গোটা সিয়েনাকে। কিছু মানুষ পালিয়ে গেল গ্রামে, অন্যরা শহরেই নিজেদের নিরাপদ ভেবে শহরে প্রবেশের দরজাগুলোর কোন কোনটা দিয়ে তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে পড়লো। মিকেলেঞ্জেলো, রেমব্রান্ডন্ট ও ভের্নিয়ের সবাই কালো মৃত্যুর ভয়ে ভীত হলেন। রোগের দুশ্চিন্তাতেই টিটিয়ান মারা গেলেন। ইতালি একটি জাতি বা রাষ্ট্র হয়ে ওঠার আগে এটি ছিল বেশ কিছু নগর-রাষ্ট্রের সমাহার যাকে শাসন করত একটা ‘অতোরিতা সুপেরিয়র (উর্দ্ধতন কর্তৃপক্ষ)।’ সাধারণত: কোন অভিজাত পরিবার বা কোন বিশপই এই উর্দ্ধতন কর্তৃপক্ষের রূপ পরিগ্রহ করতেন। সিয়েনা ছিল এক ব্যতিক্রম যেহেতু এই নগরের অধিবাসীরা পৌর শাসন পছন্দ করতেন। আর অংশত: একারণেই এ শহরের চিত্রকলার ছিল এক স্বতন্ত্র চারিত্র্য। আম্ব্রোগিয়ো লোরেঞ্জেত্তির ‘ভাল ও মন্দ সরকারের রূপক (দ্য অ্যালেগরি অফ দ্য গুড অ্যান্ড ব্যাড গভর্নমেন্ট)’ শীর্ষক ফ্রেস্কো সিরিজ অঙ্কিত হয়েছিল নগরীর কেন্দ্রবিন্দু প্যালাজ্জো পাব্লিকো-য়। এটা প্রাচীনতম ও ইহজাগতিক ধারার সবচেয়ে প্রভাবশালী চিত্রকলাসমূহের অন্যতম। পৌর শাসন যদি হয়ে থাকে গির্জার সমতূল্য, তবে এই ফ্রেস্কো সিরিজ যেন ছিল গির্জার পেছনের দেয়ালে আঁকা ছবির মত কিছু। সিয়েনা তার শিল্পীদের আর একটি বিরল ও মানবীয় কৌতূহলেও জারিত করতে পেরেছিল যে এমনকি ধর্মীয় দৃশ্যাবলী আঁকার সময়েও এই শিল্পীরা মানব মনস্তত্ব ও মানবীয় ভাবনার গতি-প্রকৃতি বিষয়ে গভীরভাবে ভাবতেন। তবে সিয়েনীজ শিল্পীদের এই ইহজাগতিক বা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গী বদলে যায় কালো মৃৃত্যুর আবির্ভাবের সাথে সাথেই। সিয়েনীজরাও তাদের সমসাময়িক আরো যত মধ্যযুগীয় ইউরোপীয় খ্রিষ্টানদের মতই দৃঢ় ভাবে বিশ্বাস করত যে সব ব্যধিই ঈশ্বরের কাছ থেকে আসে। কাজেই কালো মৃত্যু বা প্লেগ তাঁদের কাছে নিজেদের কৃত নানা পাপের প্রমাণ হিসেবে দেখা দিল। চোদ্দ শতকের মধ্যযুগীয় ইংরেজ বিবরণধর্মী কবিতা ‘পিয়ের্স প্লাউম্যান’-এ উইলিয়াম ল্যাংল্যান্ড সংক্ষেপে বলছেন, ‘নিরেট পাপ থেকে দেখা দিয়েছে যত মড়ক ও মহামারী।’ আর এক তুস্কানী কবি পের্ট্রাক মড়কে পরিত্যক্ত যত মৃত দেহ দেখে লিখছেন, ‘হে অনাগত দিনের সুখী মানুষেরা, তোমরা যারা এই দূর্দশা ও দূর্ঘটনা দ্যাখো নি, তাদের কাছে আমাদের এই সাক্ষ্য উপকথার গল্পের মত মনে হবে। আসলে আমাদের হয়তো এই শাস্তি প্রাপ্য অথবা আরো কঠিনতর কিছুও পাওনা থাকতে পারে।’ চার্চ বা গির্জাও এমন অলৌকিক নানা ব্যাখ্যাকে অনুপ্রেরণা যোগাতো। অনেক যাজকই মড়কে সংক্রমিত রোগীদের এই যুক্তিতে আশীর্ব্বাদ জানাতে চাইত না যে হয়তো দ্বারা ঈশ্বরের দণ্ডপ্রাপ্ত। অধিকাংশ ধর্মবিশ্বাসী মানুষই সারাদিন প্রার্থনা ও নানা প্রায়শ্চিত্তমূলক কাজে সময় ব্যয় করতেন, দিন কাটাতেন গির্জা মেরামত করে এবং ধর্মীয় নানা প্রতিষ্ঠান স্থাপনার কাজ করে। পোপের শাসন আরো পোক্ত হয়ে উঠলো। মানুষের ধ্যান-ধারণা এবং মূল্যবোধের খাতে এক বড় পরিবর্তন দেখা দিল। ১৩৪৮ সালের এই কালো মড়ক এবং তার কিছু পুনরাবৃত্তিমূলক ঘটনা মৃত্যু ও মরে যাওয়া সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গী বদলে দেয়, বদলে দেয় চারপাশের পৃথিবী ও জীবন সম্পর্কে আমাদের ভাবনা-চিন্তাও। তিউনিসীয় ইতিহাসবিদ ও ইতিহাস-রচয়িতা ইবন খালদুন যাকে কিনা হালে সমাজতত্ত্বের পুরোধা বা পথপ্রদর্শক হিসেবে স্বীকার করা হচ্ছে, এই কালো মৃত্যু বা মড়কেই তাঁর পিতা-মাতাকে হারান। তাঁর কাছে এই মড়কের যেমন ছিল অসীম বৈশ্বিক গুরুত্ব, তেমন ছিল ব্যক্তিগত ক্ষতির দিক। বাবা-মা’কে হারিয়ে তিনি এই বোধে আসেন যে কালো মৃত্যু আসলে মানব সভ্যতার গভীর দূর্বলতাকেই তুলে ধরছে। তিনি ছিলেন ডারউইনের আগের এক ডারউইনবাদী বা প্রাক-বিবর্তনবাদী সময়ের এক বিবর্তনবাদী। কাজেই বেদনার এই সময়েরও ভাল বা সুযোগের দিকগুলো তিনি দেখতে চাইলেন। তিনি লিখলেন যে কালো মৃত্যু যেন জীবনকে দেখাচ্ছে, ‘তার আদি রূপে এবং পুন:পুন সৃজনের সম্ভাবনায়, অস্তিত্বের প্রবাহে এক নতুন পৃথিবীর উন্মেষ।’ বাস্তবিকই মড়ক এক দিকে যেমন ছিল ধ্বংসাত্মক তেমনি সৃষ্টিমূলক। এই কালো মৃত্যুর ছায়া থেকেই পাঁপড়ি মেললো রেনেসাঁ ও বারোক শিল্পকলা। মিকেলেঞ্জেলো, রেমব্রান্ডন্ট ও ভের্নিয়ের সবাই এই মড়কে পর্যায়ক্রমে আশঙ্কিত হয়েছেন। অনুমান করা হয় যে টিটিয়ান এই মড়কে মারা যান। এবং সেই থেকে ভীতি ছড়িয়ে পড়ে অন্য শিল্পীদের ভেতরেও। তাঁদের চিন্তায় অমোচনীয় ছাপ রেখে যায় এই কালো মড়ক এবং মৃত্যু তাঁদের কাছে হয়ে ওঠে এক পরিচিত ও অলঙ্ঘ্যনীয় অতিথি, এক নিঃশব্দ সঙ্গী যে কিনা শেষ কথাটি বলবে। এটাই অপরিহার্য বাস্তবতা। সব কিছুর অন্তিমে এক চিরস্থায়ী বিনাশ ও সংহারের দিকেই শিল্পীদের কল্পনার ডানা পাখা মেললো। ‘আমার ভেতরে এমন কোন চিন্তার কখনোই জন্ম হয় না যেখানে ‘মৃত্যু’ খোদাই করা নেই,’ ভাসারিকে একটি চিঠিতে লিখলেন মিকেলেঞ্জেলো। কালো মৃত্যুর কারণে ধর্মীয় যে উত্তাপের সৃষ্টি হলো সেটা সিয়েনার শিল্পীদের ভেতর চার্চের প্রতি এক গভীর আনুগত্য সৃষ্টি করলো। মাত্র সাত বছর যেতে না যেতে, ১৩৫৫ সাল নাগাদ, সিয়েনায় পৌর শাসনের অবসান হলো এবং যাজকেরা বা চার্চ ক্ষমতায় এলেন। তাঁদের হাতেই জমা হলো বিপুল ধন-সম্পদ ও ক্ষমতা। তাঁরাই ঠিক করে দিতে থাকলেন যে শিল্পীরা কি আঁকবেন। আম্ব্রিয়োগো লোরেঞ্জোত্তির ‘ভাল ও মন্দ সরকারের রূপক’-এর করিডোরের নিচ থেকেই এক নতুন চ্যাপেল বা খ্রিষ্টীয় ভজনালয়ের কাজ করাবেন বলে মনস্থ করলেন পাদ্রিরা। তাদ্দেও দি বার্তেলো নামের শিল্পীকে এই চ্যাপেলের দেয়ালগুলো অলঙ্করণের কাজ দেয়া হলো। সিয়েনিজ ঐতিহ্যের পুনর্জাগরণ ও ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন পৃষ্ঠপোষক বা শাসকশ্রেণি তথা চার্চের পাদ্রিদের রুচি অনুযায়ী কাজের দায়ও তাঁর কাঁধে চাপলো বৈকি। বার্তেলোর কাজে কুমারীর মৃত্যু এবং চারপাশের সবকিছু ধ্বংস হয়ে আসা সংক্রান্ত চিত্রাবলী এক নতুন রীতির স্বাক্ষর যা এর আগে সিয়েনিজ চিত্রকলার কেন্দ্রীয় ভাবনা ছিল না। ‘কুমারীর শেষকৃত্য (দ্য ফিউনারেল অফ দ্য ভার্জিন)’-এ দৃষ্টিপাত করলে কালো মড়কের সময়ে সিয়েনার ফুটপাথে স্তুপ হয়ে থাকা শবদেহের কথা মনে না এসে পারবে না। কবর দেবার জায়গাও ছিল না। খ্রিষ্টের প্রত্যেক বার্তাবাহকই কুমারী মা’কে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন আর পথের মানুষদের সবাইকেই মনে হচ্ছে চূড়ান্ত নিঃসঙ্গ, যেন তাঁরা প্রত্যেকেই মৃত্যুর চিন্তায় আচ্ছন্ন। গোটা চ্যাপেলটিই যেন অনুশোচনা ও অতিরেকে পূর্ণ স্ববিরোধী আয়োজনের এক অত্যাশ্চর্য উপস্থাপনা। প্রতিটি পরিসর- মেঝের প্রতি সেন্টিমিটার, দেয়াল এবং সিলিংয়ের পরিসর সুসজ্জিত। এ যেন এক উদ্বিগ্ন পরিসর। এর জমকালো নিশ্চয়তা ও স্থির দৃঢ়তার সাথে চ্যাপেলটি সক্ষম হয়েছে একই সাথে পাদ্রিদের খুশি করতে আবার বিশ্বাস নিয়ে মানুষের মনোজগতের দ্বন্দ্বকে উপস্থাপন করতে: বিশ্বাস, যে কোন ধরনের বিশ্বাস, এবং আপাত: দৃষ্টে যত দৃঢ়প্রতিজ্ঞ বিশ্বাসই মনে হোক, মূলত: সংশয়ের এক ভূমিও বটে। যেন বা বার্তোলো ফ্লোরেন্সীয় কবি ও পের্ট্রাকের বন্ধু বোক্কাচ্চিওর সেই দুষ্টু বাক্যটিই আওড়াচ্ছে, ‘একটি শোভন বিষয় হলো... - [মিখাইল বাকুনিন।। আন্তর্জাতিকের সংগঠন](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c/4882/): অনুবাদ : খোইরোম রুধির জনগণই সামাজিক শক্তি, বা অন্তত সেই শক্তির সারসত্তা। কিন্তু সেই জঘন্য শর্তগুলো যা তাদের নিপীড়ন-নিগ্রহ করে তা থেকে মুক্তির জন্য তাদের দুটো জিনিসের কমতি আছে— শিক্ষা ও সংগঠন। এই দুটো জিনিসই বর্তমানে সকল সরকারের ক্ষমতার প্রকৃত ভিত্তি। রাষ্ট্রের সামরিক ও শাসন ক্ষমতার বিলুপ্তি ঘটাতে প্রলেতারিয়েতদের অবশ্যই সংগঠিত হতে হবে। কিন্তু যেহেতু জ্ঞান ব্যতীত সংগঠনের অস্তিত্ব থাকে না সেহেতু জনসাধারণের মধ্যে প্রকৃত সামাজিক শিক্ষার বিস্তার জরুরি। আন্তর্জাতিকের লক্ষ্যই হচ্ছে এই প্রকৃত সামাজিক শিক্ষার প্রসার ঘটানো। যেদিন আন্তর্জাতিক ইউরোপের শ্রমীজীবী মানুষের অর্ধেক,এক চতুর্থাংশ কিংবা অন্তত এক দশমাংশকে একত্রিত করতে সক্ষম হবে সেদিন থেকেই রাষ্ট্রের বা রাষ্ট্রসমূহের বেঁচে থাকা অসম্ভব হয়ে ওঠবে। যেহেতু আন্তর্জাতিকের লক্ষ্য নতুন রাষ্ট্র গঠন নয় বরং বিদ্যমান সকল শাসনব্যবস্থার বিলোপ সাধন, সেহেতু আন্তর্জাতিকের সংগঠন সম্পূর্ণভাবে রাষ্ট্রের সংগঠন থেকে ভিন্ন ধাঁচের হবে। রাষ্ট্রের ক্ষমতা যতই মেকি, বর্বর ও কর্তৃত্বপরায়নণ হবে ততই জনগণের স্বাভাবিক বিকাশ, আশা-আকাঙ্ক্ষার প্রতি উদাসীন ও বিরোধপূর্ণ হয়ে ওঠে। আন্তর্জাতিকের সংগঠন হতে হবে আরও বেশি স্বাধীন ও স্বাভাবিক। জনগণের সহজাত প্রবৃত্তি ও আদর্শগুলোকে নিজের মধ্যে ধারণ করার যথাসাধ্য চেষ্টা করা উচিত। কিন্তু জনসাধারণের স্বাভাবিক সংগঠন বলতে আমরা কী বুঝাচ্ছি? - [মিখাইল বাকুনিন।। ন্যাশনাল ক্যাটেকিজম](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be/4872/): সূত্র: ওয়েমিয়ার\[/caption\] ৬) সকল দেশের জন্য একটি সাধারণ কর্মসূচির ধারণা ও পরিচয় দ্বারা সংগঠিত হয়ে, গুটিকয়েকজনকে জড়ো না করে বরঞ্চ সকল দেশকে একটি একক কর্মপরিকল্পনায় জড়ো করবে এমন একটি গোপন সংস্থার সমন্বয়ে, অধিকাংশ গ্রামে ও শহরে একযোগে বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে, এই বিপ্লব শুরু থেকেই একটা স্থানিক চেহারা ধারণ করবে। আর এর মর্ম হল এই যে,একটা দেশের কোনো একটি একক বিন্দু বা কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া বৈপ্লবিক বাহিনীর সংখ্যাধিক্য এর উদ্ভব ঘটাবে না, অথবা এমনকি রোমান সাম্রাজ্য ধরনের৪ বুর্জোয়া আপাত-বৈপ্লবিক যুদ্ধাভিযানের চরিত্র গ্রহণ করবে না। এর বিপরীতে, দেশের সকল অংশ থেকে বিপ্লব শুরু হবে। এভাবে এটি পুরুষ, নারী ও শিশু সকলের অংশগ্রহণে প্রকৃত অর্থেই গণবিপ্লব হয়ে উঠবে এবং এটিই বিপ্লবকে অপরাজেয় করে তুলবে। ৭) শুরুতে (যুক্তির খাতিরে, যখন জনগণ স্বতঃস্ফুর্তভাবে তার নিপীড়কদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে)এই বিপ্লব খুব সম্ভব রক্তাক্ত ও প্রতিহিংসাপরায়ণ হবে। কিন্তু এই পর্বটি দীর্ঘস্থায়ী হবে না এবং কখনোই কাঠামোগত সন্ত্রাসবাদে পর্যবসিত হবে না।… এটি একটি যুদ্ধ হবে, বিশেষ ব্যক্তিবর্গের বিরুদ্ধে নয়, বরঞ্চ যুদ্ধ হবে মূলত সেই সমাজবিরোধী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যার উপর তাদের ক্ষমতা ও সুযোগ-সুবিধা নির্ভর করে। ৮) সুতরাং এই বিপ্লব শুরু হবে সর্বোপরি সকল প্রতিষ্ঠান, সংগঠন, চার্চ, পার্লামেন্ট, ট্রাইব্যুনাল, প্রশাসন, ব্যাঙ্ক, বিশ্ববিদ্যালয় ধ্বংসের মাধ্যমে, যেগুলো কিনা রাষ্ট্রের প্রাণশক্তি গঠন করে। রাষ্ট্রকে ধুলিস্যাৎ করে দিতে হবে এবং দেউয়ালিয়া ঘোষণা করতে হবে; সেটা কেবল অর্থনৈতিকভাবেই নয় বরঞ্চ আরো রাজনৈতিকভাবে, আমলাতান্ত্রিকভাবে ও সামরিকভাবে (এর পুলিশ বাহিনী সহ) দেউলিয়া ঘোষণা করতে হবে। একই সাথে গ্রামীন ও শহুরে জনগণ বিপ্লবের সুবিধার্থে সকল রাষ্ট্রীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে নিবে। তারা প্রতিক্রিয়াশীলদের দখলে থাকা সকল সম্পত্তি বাজেয়াপ্ত করবে এবং সকল দেওয়ানি, ফৌজদারি, বিচারিক ও সরকারি নথিপত্রকে বাতিল ঘোষণা করে সম্পত্তি ও ঋণের সকল দলিলাদি পুড়িয়ে ফেলবে, দখলি \[সম্পত্তির\] স্থিতাবস্থা অবস্থা বজায় রাখবে। এই পদ্ধতিতে সামাজিক বিপ্লব সাধিত হবে, এবং একবার যখন বিপ্লবের শত্রুরা তাদের সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হবে তখন আর তাদের বিরুদ্ধে কোনো রক্তাক্ত পদক্ষেপ নেয়ার প্রয়োজন পড়বে না। উপরন্তু, এমনতর দুর্ভাগ্যজনক পদেক্ষেপের অপ্রয়োজনীয় ব্যবহার অবধারিতভাবে ভয়াবহ ও ভয়ঙ্কর প্রতিক্রিয়ার দিকে নিয়ে যাবে। ৯) বিপ্লবকে যেহেতু স্থানীয়করণ করা হচ্ছে, সেহেতু এটি অগত্যা ফেডারেলিস্ট চরিত্র ধারণ করবে। ফলে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থাকে উচ্ছেদ করে কমিউনগুলো অবশ্যই একটি বৈপ্লবিক পদ্ধতিতে নিজেদেরকে স্বীকৃতি দিবে: সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এবং দায়িত্বপ্রাপ্ত সকল নির্বাহককে জনগণের কাছে প্রত্যক্ষ ও কার্যকরভাবে দায়বদ্ধ থাকতে হবে এমন নীতির উপর দাঁড়িয়ে প্রশাসক ও বৈপ্লবিক ট্রাইব্যুনাল নির্বাচিত করতে হবে। ১০) এই বিপ্লবের প্রস্তুতির উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক নিউক্লিয়াসের সমন্বয়ে চক্রান্ত করা ও একটি শক্তিশালী গোপন সংগঠন বা সমিতি গড়ে তোলা জরুরি। টীকা ১. - [মিখাইল বাকুনিন।। অরাজ : রাষ্ট্রহীন সমাজতন্ত্র](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b0%e0%a6%be/4866/): অনুবাদ: নুরে আলম দুর্জয় মিখাইল বাকুনিন উনিশ শতকের রুশ নৈরাজ্যবাদী। সমাজতন্ত্রকে তিনি ফরাসি বিপ্লবের বিকশিত রূপ হিসেবে দেখেছেন। বাকুনিন মনে করতেন, সমাজতন্ত্র ছাড়া স্বাধীনতা বেইনসাফি আর স্বাধীনতা ছাড়া সমাজতন্ত্র স্বেচ্ছাচার-নির্মমতা। বর্তমান রচনাটি বাকুনিনের Stateless Socialism: Anarchism’র বঙ্গানুবাদ। রুশ নৈরাজ্যবাদী আন্দোলনের অন্যতম চিন্তক গ্রেগরি ম্যাক্সিমফ সম্পাদিত The Political Philosophy of Bakunin বইয়ে রচনাটি সংকলিত হয়। নিউইয়র্কের ফ্রি প্রেস থেকে ১৯৫৩ সালে প্রকাশিত হয় বইটি। মূলপ্রবন্ধ ফরাসি বিপ্লবে ঘোষিত মহাননীতির প্রভাব বিপ্লব অস্পষ্ট নয় বরং যৌক্তিক। স্বর্গীয় নয় বরং পার্থিব। অতিমানবিক কেচ্ছাকাহিনী নয় বরং মানুষের গল্প, মানুষের স্বাধীকারেরই ন্যায্যতা। ফরাসি বিপ্লব যখন এই নিদারুণ সত্য নিয়ে উপস্থিত, তখন দাবি করা হলো সব মানুষই সমান, সব মানুষই স্বাধীনতা-সাম্যের হকদার। এতে করে, এতদিন ধর্মীয় শাসনের ঘোরতর আফিমে বুঁদ হয়ে ছিল যে ইউরোপ এবং বিশ্বের সব সভ্য দেশ, তাদের জনগণের ঘুম ভেঙ্গে গেল। এবার তারা নিজেরাই প্রশ্ন করতে শুরু করল, তাদেরও কি সমতা, স্বাধীনতা এবং মানবতার হক আছে? - [মিখাইল বাকুনিন।। মানুষ, সমাজ এবং স্বাধীনতা](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b8/4857/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] মানুষ তার ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিত্বকে পুরোপুরি উপলব্ধি করতে পারে কেবল তার চারপাশের ব্যক্তিদের মাধ্যমে, এবং সেটা শ্রম ও সমাজের যৌথ ক্ষমতার কারণেই। সমাজ না থাকলে সে সকল বন্য পশুদের মধ্যে সবচেয়ে বেশি বেকুব ও দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকতো … সমাজ, তার স্বাধীনতা কমানো দূরে থাক, বরং উল্টো সমস্ত মানুষের ব্যক্তিস্বাধীনতা তৈরি করে দেয়। সমাজ হচ্ছে মূল, গাছ। স্বাধীনতা হচ্ছে তার ফল। তাই, প্রত্যেক যুগেই, মানুষকে তার স্বাধীনতা খুঁজতে হয়েছে শুরুতেই নয়, বরং, ইতিহাসের শেষে। এটা বলা যায়, ইতিহাসের প্রকৃত, মহান, সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে প্রত্যেক ব্যক্তির সম্পূর্ণ মুক্তি … আদর্শবাদীদের ধারণার বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনতার বস্তুবাদী (materialistic), বাস্তববাদী (realistic) এবং যৌথতাবাদী (collectivist) মতটি হচ্ছে এই: মানুষ নিজের ও তার মানবতা সম্পর্কে সচেতন হয়ে ওঠে কেবল সমাজের মধ্যেই এবং কেবল সমগ্র সমাজের যৌথ কর্মকাণ্ডের ভিত্তিতে। সে নিজেকে বহিরাগত প্রকৃতির জোয়াল থেকে মুক্ত করে কেবল যৌথ এবং সামাজিক শ্রমের মাধ্যমে, যা একাই পৃথিবীটাকে মানবতা বিকাশের উপযোগী আবাসস্থলে রূপান্তর করতে পারে। এমন বস্তুগত মুক্তি ব্যতীত ব্যক্তির বুদ্ধিবৃত্তিক ও নৈতিক মুক্তি অসম্ভব। সে নিজেকে তার নিজ-স্বভাবের জোয়াল থেকে মুক্ত করতে পারে, যেমন, মনের ইচ্ছানুযায়ী নিজের সহজাতপ্রবৃত্তি ও নিজ শরীরে গতিবিধিকে অধীন করতে পারবে; এই মনের বিকাশ আবার প্রতিপালিত হয় কেবল শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই। কিন্তু, শিক্ষা ও প্রশিক্ষণ প্রধানত এবং একচেটিয়াভাবে সামাজিক… তাই বিচ্ছিন্ন ব্যক্তি সম্ভবত তার স্বাধীনতা সম্পর্কে সচেতন হতে পারেনা। মুক্ত হওয়া... - [অরুন্ধতী রায়।। দু’টি ষড়যন্ত্র এবং একটি শবদাহ](https://auraj.net/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b7%e0%a7%9c%e0%a6%af/4838/): অনুবাদ: লুবনা সুলতানা দীপাবলি যত ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বিরা তত ঘটা করে প্রস্তুত হচ্ছে ভগবান রামের বিজয়ী বেশে স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন করতে (এবং তার চমকপ্রদ সেই মন্দিরের জন্য যা নির্মিত হচ্ছে অযোধ্যায়)। আর অবশিষ্ট আমাদের জন্য এই মৌসুমে আছে ভারতীয় গণতন্ত্রের ধারাবাহিক জয় উদযাপনের তুষ্টি। একটি চাঞ্চল্যকর শবদাহের ব্রেকিং নিউজের মধ্যখানে বিরাট এক ষড়যন্ত্রকে ঢেকে দেয়া এবং একেবারে নতুন কাণ্ডের শুরুয়াদে আমরা নিজেদের নিয়ে, আমাদের সংস্কৃতি এবং সভ্যতার আদি ও আধুনিক মূল্যবোধগুলি নিয়ে কি গর্ববোধ না করে পারি? - [মর্গান ও লেনিন প্রসঙ্গে](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/4822/): শহিদুল ইসলাম উনিশ শতক বিশ্বের পাঁচজন মহামানবের জন্ম দেয়। তাঁরা হলেন চার্লস ডারউইন (১৮০৯-১৮৮২), কার্ল মার্কস (১৮১৮-১৮৮৩), লুইস হেনরি মর্গান (১৮১৮-১৮৮১) ফ্রেডারিক এঙ্গেলস (১৮২০-১৮৯৫) এবং ভি. - [যুদ্ধ নয়, শান্তি চাই](https://auraj.net/%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/4810/): উক্ত ঘোষণা থেকে বোঝা যায় যে, সেদিনও পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের কোন সুরাহা হয়নি। তারপর অনেক সময় পার হয়েছে। পূর্ব-পশ্চিমের সে দ্বন্দ্ব আজও প্রশমিত হয়নি। বরং নতুন করে সে দ্বন্দ্ব যেন বিকট আকার ধারণ করেছে। ৯/১১ এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেছে। তাদের সেই যুদ্ধের প্রধান লক্ষ্য ইসলামি মৌলবাদ। বিজ্ঞান আর প্রযুক্তির বলে বলীয়ান পশ্চিমা শক্তির কাছে সমস্ত বিশ্ব আজ আত্মসমর্পণ করেছে। ইসলামি মৌলবাদের বিরুদ্ধে তাদের সঙ্গে যোগ দিয়েছে পৃথিবীর সব দেশ। ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ আজকের দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় স্লোগান। পৃথিবীর প্রায় সকল মুসলিম প্রধান রাষ্ট্রের মুসলমান শাসকবৃন্দ তাদের সঙ্গে হাত মিলিয়েছে। তারাও ইসলামি মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এসব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, ইরাক, বাংলাদেশ ইত্যাদি। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে, হাজার বছরের পুরানো ‘ক্রুসেড’ আজ যেন আবার নতুন করে শুরু হয়েছে। সামন্তবাদের পরাজয় এবং আধুনিক বুর্জোয়া সভ্যতার অগ্রযাত্রা সত্বেও মানুষে মানুষে ধর্মীয় বিভাজনের আজও মৃত্যু হয়নি। ধর্মান্ধ ইসলামী মৌলবাদী শক্তি আজ যেমন ধর্মের নামে পশ্চিমা (ইহুদি-খ্রিস্টীয়) সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তেমনি পশ্চিমেও আজ ধর্মীয় পরিচয়কে সামনে আনা হচ্ছে। নতুন করে ‘সভ্যতার সংঘর্ষ তত্ত্ব’ পশ্চিমের মানুষকে গেলাবার জন্য বুর্জোয়া সভ্যতার সমস্ত অর্জনকে বিনষ্ট করা হচ্ছে। পৃথিবী আজ দ্রুত মধ্যযুগের দিকে ধাবিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত সরকারগুলি সেইসব দেশের সাধারণ গতর খাটা মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে। নয়া ঔপনিবেশিক শক্তির সাহায্য-সহযোগিতায় সেইসব দেশের সেনাবাহিনী স্ফীত থেকে ক্রমশ স্ফীততর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন আন্তর্জাতিক সংস্থাসমূহ সে প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করছে। ইসলামিক-অনৈসলামিক নির্বিশেষে তারা এসব দেশের সেনাবাহিনীকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করে চলছে। ট্রেনিং দিচ্ছে। বিশ্বশান্তি সংস্থা এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের অনুগত অথচ নিজ দেশে অজনপ্রিয় সরকারগুলিকে শক্তিশালী করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিয়ন্ত্রিত ‘বিশ্ব শান্তি সংস্থা’ ঐসব অনুগত দেশের সেনাসদস্যদের অন্তর্ভুক্ত করে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আরও বেশি অনুগত করে তুলছে। কারণ বিশ্ব শান্তি সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব শান্তি সংস্থায় কিছুদিনের জন্য কাজ পাওয়া প্রতিটি দেশের সেনাবাহিনী আজ পরম সৌভাগ্য বলে মনে করে। বিশ্ব শান্তি সংস্থা প্রতিটি দেশের সেনাবাহিনীর জন্য ‘আলাদীনের চেরাগ’। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ না শুনলে ভয় দেখানো হয়, শান্তি সংস্থা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করা হবে। সেই ভয়ে তৃতীয় বিশ্বের শাসকশ্রেণী সিটকে থাকে। তৃতীয় বিশ্বের অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং তাবেদার সরকারগুলিকে নিয়ন্ত্রণ করে এভাবে যে সেনাবাহিনী গড়ে তোলা হচ্ছে তা কার বিরুদ্ধে ব্যবহার করা হবে, হচ্ছে? - [সান্দ্রা ব্লাডওর্থ।। যৌন নির্যাতনের শেকড়ে](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a1%e0%a6%93%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%af%e0%a7%8c/4796/): পঁচিশ বছর আগে "যৌন সহিংসতা নিয়ে নীরবতা ভঙ্গ কর" স্লোগানটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে ও রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হয়। ১৯৯১ সালের মধ্যে সরকার বাধ্য হয় নারীর প্রতি সহিংসতার ইস্যুকে গুরুত্বের সাথে গ্রহণ করতে। পারিবারিক বা গৃহ সহিংসতা সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার লক্ষ্যে ভিক্টোরিয়ান (অস্ট্রেলিয়ার একটা প্রদেশ) সরকার টেলিভিশন বিজ্ঞাপন তৈরি ও প্রচার করে। আশির দশকে সরকার, পুলিশ বাহিনী ও অফিশিয়াল সংগঠনগুলো নারীর প্রতি সহিংসতা সম্পর্কে অভূতপূর্ব সংখ্যক তদন্ত ও কনফারেন্স আয়োজন করেছে, যেখানে ক্রমবর্ধমানভাবে পারিবারিক সহিংসতার উপর বেশী গুরুত্ব দেয়া হয়। সব ধরনের টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল রাজ্য পুলিশ বাহিনী গুলোতে। এমনকি ফেডারেল অস্ট্রেলিয়ান পুলিশ প্রকাশ করে ডমেস্টিক ভায়োলেন্স: নোটস ফর দ্যা গাইডেন্স অব পুলিশ অফিসারস! - [ধর্ষক চৈতন্য: তিহার জেলের ১০০ কয়েদী ও মধুমিতার অন্বেষণ](https://auraj.net/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/4784/): অনুবাদ: বীথি সপ্তর্ষি ধর্ষক হিসেবে দণ্ডপ্রাপ্ত এমন ১০০ জনের সাক্ষাতকার নিয়েছিলেন ভারতের এক নারী। তাঁর অভিজ্ঞতার উপর ভিত্তি করে ২০১৭ সালে Washingtong Post-এ একটি নিবন্ধ প্রকাশিত হয়। এটি সেই নিবন্ধের অনুবাদ। মধুমিতা পাণ্ডের যখন মাত্র ২২ বছর বয়স, তখন তিনি নয়া দিল্লীর তিহার জেলে প্রথমবারের মতো ধর্ষকদের সাক্ষাতকার নিতে গিয়েছিলেন। পরবর্তী তিন বছরে তিনি এমন ১০০ জনেরও বেশি সাজাপ্রাপ্ত ধর্ষকের সাক্ষাতকার নিয়েছেন তাঁর ডক্টোরাল থিসিসের জন্য। ২০১৩ সালে এই কাজটি শুরু হয়েছিল একটি পাইলট প্রকল্প হিসাবে। দিল্লিতে এক নারীর বহুল প্রচারিত ধর্ষণ ও হত্যার কয়েক মাস পরে। "নির্ভয়া" নামের সেই তরুণী, স্বপ্নবাজ মেডিকেল শিক্ষার্থী "লাইফ অফ পাই" সিনেমা দেখে বন্ধুর সাথে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চলন্ত বাসে তাঁকে ধর্ষণ করা হয়। এবং পরবর্তীতে তিনি মারা যান। ঘটনাটি পুরো ভারতে আলোড়ন তৈরি করে। যদিও ভারতে ধর্ষণের ঘটনা অহরহ । ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুসারে ২০১৫ সালে ভারতে ৩৪,৬৫১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা যায়। ২০১২ সালে নির্ভয়া হাজার হাজার ভারতীয়কে ধর্ষণ ও নারী উপর সহিংসতার বিস্তৃত সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামিয়ে এনেছিল। সেই বছরই, লিঙ্গ-রাজনীতি বিশেষজ্ঞরা ভারতকে জি -২০ দেশগুলোর মধ্যে নারীর জন্য সবচেয়ে প্রতিকূল স্থান হিসাবে চিহ্নিত করেছেন। এমনকি ভারতের অবস্থা সৌদি আরবের চেয়েও প্রতিকূল, যেখানে কিনা নারীকে একজন পুরুষ অভিভাবকের তত্ত্বাবধানে থাকতে হয়। বিশ্বের আরেক প্রান্ত ইংল্যান্ডে স্নাতকোত্তর শেষ করতে থাকা অবস্থায় পাণ্ডে বলেছিলেন, "প্রত্যেকে একই কথা ভাবছিল।" ; “কেন এইসব লোকেরা এমন কাজ (ধর্ষণ) করে? - [আলী রীয়াজ ।। বাংলাদেশে মাদ্রাসাশিক্ষা: প্রতিযোগিতা, সমঝোতা ও আদর্শিক দ্বন্দ্ব](https://auraj.net/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b0%e0%a7%80%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be/4767/): অনুবাদ: গোলাম মুস্তাফা ও খলিলউল্লাহ্ গণমাধ্যমের আলাপচারিতা, প্রচলিত কথাবার্তা, নীতিনির্ধারণী পর্যায়ের পদক্ষেপ, এমনকি প্রচলিত গবেষণাতেও ইসলাম ধর্মীয় শিক্ষাব্যবস্থাকে, বিশেষ করে মাদ্রাসাশিক্ষাকে একটি একক সত্তা হিসেবে উপস্থাপন করা হয়। এসব আলোচনায় এটা ধরে নেওয়া হয়, সব মাদ্রাসার পাঠ্যক্রম অভিন্ন না হলেও তা একই ধরনের। যদিও সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ভিন্নতা (যেমন দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশীয় মাদ্রাসাগুলোর মধ্যে ভিন্নতা) এবং সামাজিক পরিপ্রেক্ষিত কিছুটা স্বীকৃতি পেয়েছে, তবু মাদ্রাসাগুলোর মধ্যকার বৈচিত্র্য সম্পর্কে আমাদের জানাশোনা খুব কম। বিশেষত মাদ্রাসাগুলোর উদ্দেশ্য এবং সমাজে তাদের ভূমিকা নিয়ে অস্পষ্টতা বিদ্যমান। এসব প্রতিষ্ঠানকে ভালোভাবে বুঝতে এবং এগুলোর ব্যাপারে নীতিনির্ধারণে মাদ্রাসাগুলোতে বিদ্যমান বৈচিত্র্যগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন ধারণা ব্যাপকভাবে প্রচলিত যে সেক্যুলার এবং ধর্মীয় শিক্ষাব্যবস্থার মধ্যে সম্পর্ক বৈরী এবং এদের মধ্যে সমঝোতার সুযোগ খুব অল্প। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে আমি এই প্রবন্ধে মাদ্রাসাকেন্দ্রিক এসব ভুল ধারণাকে চ্যালেঞ্জ করব। আমার মতে, ইসলামি শিক্ষা খাত, বিশেষত মাদ্রাসাগুলোর মধ্যেই কেবল পার্থক্য ও বৈচিত্র্য রয়েছে তা নয়, একদিকে সেক্যুলার শিক্ষাব্যবস্থার সঙ্গে মাদ্রাসাগুলোর যেমন চলমান বিরোধ আছে, তেমনি মাদ্রাসাগুলোর সামাজিক-রাজনৈতিক ভূমিকার প্রশ্নে, বিভিন্ন মতবাদে বিশ্বাসী গোষ্ঠীগুলোর মধ্যেও সক্রিয় প্রতিযোগিতা রয়েছে। আমি আরও দেখাব যে, সেক্যুলার শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা করার মতো ক্ষেত্র রয়েছে এবং তা বাংলাদেশে ঘটেছে। এসব সমঝোতা উভয়মুখী অর্থাৎ উভয়কেই একমত হতে হয়; কারণ সেক্যুলার শিক্ষাব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান উভয়কেই পরিবর্তন মেনে নিতে হয়, নতুন পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করতে হয়। আমাদের আলোচনায় আরও প্রতীয়মান হবে যে, বর্তমানের সমাজ বাস্তবতা নতুন দৃষ্টিভঙ্গির দাবি করলেও সব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানই এসব পরিবর্তন মেনে নিতে ইচ্ছুক বা তৈরি থাকে না। তবে এটাও উল্লেখ্য যে শত শত বছর ধরে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ইসলামি শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আমি দুই ধাপে আমার বক্তব্য উপস্থাপন করব: প্রথমত, আমি দেখাব শিক্ষা শুধু জ্ঞানের বিষয়ই নয়, এর সঙ্গে ক্ষমতারও সম্পর্ক রয়েছে। পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতির (পেডাগজি) মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষমতাকে স্বাভাবিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং এর প্রতিনিধিত্ব করে। সুতরাং একটি উদার সেক্যুলার রাষ্ট্রের শিক্ষানীতি একটি নির্দিষ্ট ধরনের শিক্ষাকে সমর্থন করে। অন্যদিকে, ওলামা এবং ইসলামপন্থীরা (ইসলামিস্টরা) একটি ভিন্ন দর্শন প্রদান করেন। দ্বিতীয়ত, আমি দেখাব যে, বিভিন্ন ধরনের মাদ্রাসার মাধ্যমে এসব মান নির্ণায়ক (নর্মেটিভ) পার্থক্যগুলোর বাস্তব রূপ ধারণ করছে। এই পার্থক্যগুলো শুধু তাদের পাঠ্যক্রমের ভিন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের বিশ্ববীক্ষাও অভিন্ন নয়। একই সঙ্গে কীভাবে ‘সত্যিকার মুসলিম’ হওয়া যায়, তা নিয়েও তাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য রয়েছে। ‘সত্যিকার মুসলিম’ একটি বহুমাত্রিক ধারণা। এটি শুধু ইসলাম ধর্মের মৌলিক ধর্মানুশাসন দ্বারা নির্ধারিত হয় না। ধারণাটির ব্যাখ্যা সামাজিক পরিপ্রেক্ষিত এবং সময় দ্বারাও প্রভাবিত হয়। ফলে সত্যিকার মুসলিম হওয়ার এই আপাত চ্যালেঞ্জটি নির্ধারণ করে কী হবে তাঁর পরিচয় এবং কী হবে তাঁর দায়িত্ব। এই প্রবন্ধ ছয়টি অংশে বিভক্ত। আলোচনার শুরু হয়েছে শিক্ষার সঙ্গে জ্ঞান ও ক্ষমতার সম্পর্ক দিয়ে। দ্বিতীয় অংশে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এটা আমাদের নানা ধরনের মাদ্রাসাসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন ধারার মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করবে। বাংলাদেশে মাদ্রাসাব্যবস্থা সম্পর্কে একটি ধারণা প্রদান করা হয়েছে তৃতীয় অংশে। এরপরের অংশে মতাদর্শগত অবস্থানসহ বাংলাদেশের মাদ্রাসাব্যবস্থার পার্থক্যগুলোর বিভিন্ন গতিপ্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি। সেক্যুলার/সাধারণ শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাব্যবস্থার মধ্যকার সম্পর্কও আলোচনা করা হয়েছে। পঞ্চম অংশে আমি এসব প্রতিযোগিতার তাৎপর্য ব্যাখ্যা করেছি। এই প্রবন্ধে উপস্থাপিত তিনটি মূল বিষয়ের সারাংশ উপস্থাপন করা হয়েছে শেষ অংশে। মিশেল ফুকোর ভাষায় বললে বলতে হয়, জ্ঞান হচ্ছে ক্ষমতার উপস্থিতির একটি প্রকাশ (manifestation) (ফুকো, ১৯৭৯, পৃ. - [জন ডব্লিউ হোয়াইটহেড।। নিপীড়ক নজরদারির যুগ](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a1%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%a8%e0%a6%bf/4762/): আমরা জানি এইমুহূর্তে আপনি কোথায়; বাড়ির ঠিকানাও অজানা নয়। এমনকি, চিন্তাভাবনার বিষয়গুলোও আন্দাজ করা সম্ভব। কারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পরিচয় সবসময় জীবন্ত... - [সভ্যতার অর্থ কি কেউ জানে?](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/4734/): শহিদুল ইসলাম এক সভ্যতা নিয়ে বিতর্কের আর শেষ হল না। নতুন করে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সম্প্রতি আবার সে বির্তক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে মানবস্বার্থ-কেন্দ্রিক বিশ্বভাবনা নিয়ে, যা মানুষকে করে তুলছে যান্ত্রিক, যুদ্ধবাজ এবং প্রকৃতি বিচ্ছিন্ন। সভ্যতার উষালগ্নে রোমান কবি ওভিড ( ৪৩ খৃষ্টপূর্ব-১৭ খৃষ্টাব্দ) সভ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁর বিখ্যাত ১২,০০০ লাইনের Metamorphosis কবিতায়— Earth...had better things to offer...crops without cultivation, fruit on the bough,honey in the hollow oak. - [জন হলোওয়ে।। ক্রোধের সোপান: একটি মহামারী পরবর্তী কল্পনা](https://auraj.net/%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be/4721/): সূত্র: কার্টুন মুভমেন্ট\[/caption\] দরজাটা খুলে গেলো। চেহারাগুলি দেখার আগেই আপনি অনুভব করছেন দমিয়ে রাখা হিম্মত। লকডাউন ফুরিয়ে গেছে। বাঁধটা ভেঙ্গে গেছে। স্রোতের মত গড়িয়ে পড়ছে রাগ, ক্ষোভ, অস্বস্তি, হতাশা; স্বপ্ন, আশা আর আশঙ্কা। যেন এমন আমরা দমই নিতে পারছি না। আমরা সবাই বন্দি দশায় আছি। শারীরিকভাবে পুরা দুনিয়া থেকে আলাদা হয়ে আমরা বোঝার চেষ্টা করছি আসলে হচ্ছেটা কী। বিশেষজ্ঞরা বছর ধরে আমাদের এরকম একটা মহামারীর হুশিয়ারি দিচ্ছিলেন, যদিও তারা জানতেন না কত দ্রুত এটা ছড়িয়ে পড়তে পারে। হালে একটা আজব ভাইরাস আমাদের জীবনই পালটে দিয়েছে। কিন্তু এটা এলো কোথা থেকে? - [ওয়ার্কার্স ওয়ার্ল্ড।। ট্রাম্প না হওয়াই যথেষ্ট না](https://auraj.net/%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%9f%e0%a7%8d/4688/) - [সাক্ষাতকার।। লেবানন বিপর্যয় ও পারস্পরিক সহযোগিতা](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d/4618/): গ্রাফিতি\[/caption\] বৈরুতে বিস্ফোরণের পরে যখন দাঙ্গা-বিক্ষোভ, সরকারের নিয়ন্ত্রন ভেঙে ফেলার মত হুমকি হয়ে উঠতে পেরেছে; সেরকম সময়ে 'ফ্রিডম' কথা বলেছে একজন লেবানিজ র‍্যাডিক্যাল-এর সঙ্গে। যে কিনা এই ঘটনার আরেকটি দিকের সাক্ষী৷ সেদিকটি হল, সমাজ জুড়ে নিচ থেকে আসা সংহতি, যা তাদের এনার্কিস্ট হবার জন্য অনুপেরণা যোগাচ্ছে। ৪ আগস্টের যে বিস্ফোরণ বৈরুতের জাহাজঘাটগুলো ধ্বংস করেছে এবং পুরো শহরকে বিপর্যস্ত করেছে তা তাৎক্ষণিকভাবেই লেবাননের সমাজের চেহারা বদলে দিচ্ছে। আগে থেকেই থাকা একটি কঠিন পরিস্থিতিকে সরাসরি বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে৷ অযোগ্যতা এবং বিস্ফোরণ পরবর্তী ক্ষয়ক্ষতি সামলাতে ব্যর্থতার জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয় লেবাননের দুর্নীতিগ্রস্থ সরকারকে৷ এবং সরকারের প্রতি ক্ষোভের বিস্ফোরণ ঘটে সপ্তাহ শেষের বিশাল প্রতিবাদ এবং দাঙ্গাগুলোতে৷ মন্ত্রনালয়গুলো আক্রমণ করে দখল নেয়া হয়েছে, জনগণের কাছে ঘৃণিত ব্যাংকিং এসোসিয়েশনের প্রধান কার্যালয় জ্বালিয়ে দেয়া হয়েছে, সহস্র জনতা শহীদ চত্বরে সমবেত হয়ে ক্ষমতাবান শ্রেণীর উপর প্রতিশোধের শপথ নিয়েছে। শহরের নিয়ন্ত্রন ফেরত নেবার জন্য দাঙ্গা পুলিশের আক্রমণে আহত হয়েছে শতাধিক। সরকার ও হিজবুল্লাহর রাজনৈতিক নেতাদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে৷ জনতাকে শান্ত করার চেষ্টায় প্রধানমন্ত্রী হাসান দিয়াব আগাম নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে তা জনতার ক্ষোভ থামাতে যথেষ্ট হবার কথা নয়। একদিকে যখন বিক্ষুব্ধ জনতা সরকারি ভবনের দখল নিচ্ছে, তখন একই সাথে আরেকটি বাস্তবতা দেখা যাচ্ছে; যেটা স্বাভাবিকভাবেই তেমন একটা সামনে আসেনি৷ তা হলো: রাষ্ট্র যখন নিজেকে রক্ষা করতে ব্যস্ত, তখন শহরের মানুষেরাই একে অপরের প্রাণ বাঁচাচ্ছিল। বিস্ফোরণের একদিন পর একজন লেবানিজ র‍্যাডিকাল শহরের বিদ্ধস্ত রাস্তায় সাহায্যের কাজে নেমে সেখানের দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েছে। পরে সে লিখেছে: আমি আজ একদল কমরেডের সাথে রাস্তায় মানুষকে এই ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজে সাহায্য করতে গিয়েছিলাম৷ সেখানে কী দেখতে পেলাম আমি? - [নোয়াহ হারারির ভবিষ্যত পৃথিবীর রূপরেখা](https://auraj.net/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%83/4609/): আমরা আজ প্লেগের কবলে নেই, কলেরা আর স্কার্ভিতে কাবু হই না কিন্তু ভাইরাস মানব শরীরকে এ পর্যন্ত মুক্তি দেয়নি। করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে সাড়ে পাঁচ লাখ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এ সংখ্যাটা দিন দিন বাড়তে থাকবে। একশো দিন ধরে বিশ্ব থমকে আছে, ঘরবন্দী বিলিয়ন মানুষ। এ সময় অপ্রত্যাশিত মেদ আর অপ্রত্যাশিত গর্ভধারণের হার দুই-ই বাড়বে, গৃহে নারী নির্যাতনের পরিমাণ থেমে থাকবে না। এরই মধ্যে বাংলাদেশে এক কোটি মানুষ বেকার হয়ে পড়েছে, আমরিকায় সেই সংখ্যাটা দেড় কোটি, চীনে আট কোটি, ভারতে বার কোটি। যেখানে বত্রিশ জন ধনীর হাতে পৃথিবীর অর্ধেক সম্পদ, দৈনিক একশো কোটি মানুষ এক ডলারের কম আয় করে আর দেড়শ কোটি মানুষের আয় এক থেকে দুই ডলারের মধ্যে সীমিত- ভাবুন তো আজ থেকে দুশো বছর পর পৃথিবীটা কেমন হবে? - [রুহুলানুর দপ্তর: উপক্রমণিকা](https://auraj.net/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3/4605/): শহিদুল ইসলাম কমলাকান্তকে চেনেন না, বঙ্গভাষায় শিক্ষিত এমন কোন মানুষ আছেন কিনা আমার জানা নেই। তার জন্মের সোয়াশ’ বছর পার হয়ে গেলেও সে রক্তমাংসের শরীর নিয়ে আজও আমাদের মাঝে জীবিত। স্বতন্ত্র পুস্তকাকারে কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় ১৮৭৫ খ্রিস্টাব্দে। শিল্পাচার্য অবনীনাথ ঠাকুর কমলাকান্ত সম্পর্কে বলেছিলেন,‘বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত যদি একটি মানুষ হত, তাহলে এতকাল সে বেঁচে থাকতেই পারতো না—কিন্তু সে নাকি একটা ধূমকেতুর মতো, তাই থেকে থেকে আসে আর চলে যায় পৃথিবীর গায়ে আলোর ঝাঁটা বুলিয়ে দিয়ে। বঙ্কিমের যুগে এই ঝাঁটা একবার দেশের গায়ে পড়েছিল।’ (ভারতী; ফাল্গুন, ১৩৩৩, পৃষ্ঠা-১০৭৯)। শিল্পাচার্যের কলম দিয়ে আলোর ‘ছটা’ না বেরিয়ে, বেরিয়েছে ‘ঝাঁটা’। আমরা জানি অন্ধকার দূর করার জন্য আলোর ছটার প্রয়োজন হয়। যেমন রাতের অন্ধকার দূর করতে সূর্যদেব প্রত্যুষে আলোর ছটা নিয়ে পূর্ব দিগন্ত আলো করে উদিত হন।’( বঙ্কিম রচনাবলী ২য় খণ্ড, সাহিত্য সংসদ সংশোধিত দ্বাদশ মুদ্রণ, ১৪০১; সাহিত্য-প্রসঙ্গ সতের/আঠার)। ঝাঁটা দিয়ে কি কাজ হয়, আশা করি পাঠক সমাজকে তা বলে দিতে হবে না। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস ‘কমলাকান্তের জন্মের ইতিহাস ‘আমাদের জানিয়েছেন অনেক আগেই। তাঁরা মনে করেন, ‘বঙ্কিমচন্দ্রের স্বভাবত রহস্যপ্রিয় মন প্রথমটা ‘লোকরহস্য’র সহজ পথে একটা মুক্তির উপায় আবিষ্কার করিয়া কতক সান্ত্বনা লাভ করিয়াছিল। কিন্তু মাসের পর মাস নিছক রহস্য সৃষ্টি করিয়া তৃপ্ত থাকিবার মত পল্লবগ্রাহী মন বঙ্কিমচন্দ্রের ছিল না। প্রবহমান সংসারস্রোতের উপরিভাগে আপাত মনোহর তরঙ্গভঙ্গে ভাসিতে ভাসিতে তীক্ষ্ণধী বঙ্কিমচন্দ্র কখনও গভীর রহস্যগহনে তলাইয়া যাইতেন, এবং মরণশীল মানবের, এবং বিশেষ করিয়া যে সকল হতভাগ্য জীব তাঁহার আশেপাশে চিন্তাহীন নিঃশঙ্কতায় ভাসমান, তাহাদের ভয়াবহ পরিণতির কথা আপন অন্তরে অনুভব করিয়া হাল্কা হাসির বুদ্বুদ-বিলাসে তাঁহার মন সায় দিত না। অর্ধোন্মাদ নেশাখোর কমলাকান্তের শরণাপন্ন হওয়া ছাড়া তখন তাঁহার উপায় ছিল না। সোজাসুজি সজ্ঞানে যে সকল কথা বলিতে তিনি সঙ্কোচ বোধ করিতেন, কমলাকান্তের মুখ দিয়া সেই সকল কথা তিনি অসঙ্কোচে বলিতে পারিতেন এবং এই রহস্যময় পাগলকে কেন্দ্র করিয়া মাসের পর মাস পাঠক ভুলাইতে তাঁহাকে বেগ পাইতে হইত না। এক আধারে ব্যঙ্গেরশর্করামণ্ডিত কাব্য, পলিটিক্স, সমাজবিজ্ঞান এবং দর্শন পরিবেশনের উপায় সৃষ্টি করিয়া সম্পাদক এবং প্রচারক বঙ্কিমচন্দ্র নিজের কাজ অনেকটা সহজ করিয়া লইলেন। কমলাকান্তের জন্মের ইহাই ইতিহাস।” ( কমলাকান্ত—বঙ্গীয় সাহিত্য পরিষৎ-সংস্করণ, ভূমিকা) । শ্রীযুক্ত অক্ষয়কুমার দাশগুপ্তের মতে ‘কমলাকান্ত একাধারে কবি, দার্শনিক, সমাজশিক্ষক, রাজনীতিজ্ঞ ও স্বদেশপ্রেমিক, অথচ তাহাতে কবির অভিমান, দার্শনিকের আড়ম্বর, সমাজশিক্ষকের অরসজ্ঞতা, রাজনৈতিক কল্পনাহীনতা, স্বদেশপ্রেমিকের গোঁড়ামি নাই।’(বঙ্কিমচন্দ্র’ ১৩২৭, পৃষ্ঠা-১৯৭; রচনাবলী ২য় খণ্ড, পৃষ্ঠা-১৭)। তাই তো পাগল হোক আর যাই হোক কমলাকান্ত আজও বাঙালির হ্রদয়ে শ্রদ্ধার পাত্র হিসেবেই বেঁচে আছে। কমলাকান্তের চরিত্রাবিষ্কার নিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মৌলিকতা নিয়েও প্রশ্ন উঠেছিল। ‘De Quiencey’s Confession Of an Opium Eater কিংবা Pickwick Papers-এর Sam-এর সঙ্গে সাদৃশ্য থাকলেও অক্ষয়বাবুর বিশ্বাস ‘উহাতে কমলাকান্তের মৌলিকতা নষ্ট হয় নাই।’ (রচনাবলী, পৃষ্ঠা-১৭)। আমি সাহিত্য সম্রাট নই, একজন সাহিত্যিক পদবাচ্য ব্যক্তিও নই। তাই কেউ প্রশ্ন তোলার আগেই আমার স্বীকার করতে লজ্জা নেই যে ‘রুহুলানুর দপ্তর’ কমলাকান্তের আদর্শেই রচিত হয়েছে। শিল্পাচার্য তো বলেইছিলেন যে কমলাকান্ত “ধুমকেতুর মত থেকে থেকে আসে আর চলে যায় পৃথিবীর গায়ে আলোর ঝাঁটা বুলিয়ে দিয়ে।” কথাটা সত্যি। রুহলানুর জন্মের ইতিহাস জানলে সেই সত্যই প্রতিষ্ঠিত হয়। বঙ্কিমচন্দ্র কমলাকান্তের সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেন এভাবে, ‘‘অনেকে কমলাকান্তকে পাগল বলিত। সে কখন কি বলিত, কি করিত, তাঁহার স্হিরতা ছিল না। লেখাপডা না জানিত, এমন নহে। কিছু ইংরেজি, কিছু সংস্কৃত জানিত। কিন্তু যে বিদ্যায় অর্থোপার্জন হইল না, সে বিদ্যা কি বিদ্যা? - [আগস্ট বিদ্রোহ।। মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন: জরুরি পর্ব](https://auraj.net/%e0%a6%86%e0%a6%97%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf/4599/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] প্রশ্ন: সম্প্রতি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হলো, তাকে মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন: জরুরি পর্ব নামে আখ্যায়িত করার কারণ কী? - [‘সুপার কপ’ কিংবা ‘ডার্ক জাস্টিস’: রাষ্ট্রীয় খুন ও জনমনের রাজনৈতিক বাসনা](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%aa-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%9c/4585/): নানা পাটেকারের ‘আব তাক ছাপ্পান’ (২০০৪) আমার দেখা প্রথম বলিউডি ‘সুপার কপ’ মুভি। বেশ কয়েকবার দেখছি। প্রায়ই কানে ভাসে ৫৬ এনকাউন্টার করা পুলিশ অফিসার সাধু আগাশের অমোঘ ডায়লগ: ‘সোসাইটিকে জামাদার হ্যায় হাম’। গ্লোবাল সাউথের এই ‘সুপার কপ’ সমাজের সুইপার, খুনে-অপরাধীদের সাফ করেন। এই কাজ করতে গিয়ে তিনি নিজেও খুন করেন। কিন্তু তার খুন আইনেরই স্বার্থে, সমাজেরই বৃহত্তর স্বার্থে। ফলে চাকরিসূত্রে তিনি ঠিক মানুষ নন, কিলিং মেশিন। বড়কর্তার গোপন অলিখিত নির্দেশে সকালের ফ্লাইটে শাদা পোশাকে ভারতের আরেক শহরে গিয়ে অচেনা কোন লোককে অবলীলায় গুলি করেন। বিকেলের ফ্লাইটে ফিরে বাজার থেকে সব্জী কিনে নিয়ে মমতাময়ী স্ত্রী আর আদরের সন্তানের সাথে আটপৌরে জীবন কাটান। মানুষ আর মিডিয়া তাকে নিয়ে ভাবে কিন্তু ঠিক বোঝে না। তিনি নিজের কাজ নিয়ে খুব বিচলিত নন, কারণ ‘যো কারনা হ্যায়, ও কারনা হ্যায়, ঠোক না হ্যায় তো ঠোকনা হ্যায়... - [সেক্যুলারিজম, উপনিবেশ ও রাষ্ট্র](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%93-%e0%a6%b0/4574/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] পাশ্চাত্য সমাজে সেক্যুলারিজম প্রতিষ্ঠার পাশাপাশি তারা তাদের ঔপনিবেশিক দেশগুলোতে খ্রিস্টধর্মের প্রচার চালায়। ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনামলে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রসার ঘটে। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা দখলের পর উইলিয়াম কেরি এবং টমাস নামে দুজন ব্যক্তি ধর্মপ্রচারের জন্য কলকাতায় আসেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিরোধের ফলে তারা ১৮০০ সালে কলকাতা থেকে অদূরে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। তাদের উদ্দেশ্য ছিল সাধারণ জনগণকে খ্রিস্টধর্মে দীক্ষিত করা। ভারতবর্ষে বা আফ্রিকার উপনিবেশিত দেশগুলোর প্রতিটি অঞ্চলের ভাষায় বাইবেলের অনুবাদ করা হয়। ভারতবর্ষে শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরি,জন মার্শম্যান এদের নেতৃত্বে বাইবেল বাংলাসহ বিভিন্ন প্রাদেশিক ভাষায় অনুবাদ করা হয়। ১৮০৯ সালে শ্রীরামপুর মিশনের নেতৃত্বে সমগ্র বাইবেল ‘ধর্মপুস্তক’ নামে প্রকাশ ও প্রচার করা হয়। ১৯৩০ সালের মধ্যে ভারতবর্ষের ব্যাপক জনসংখ্যার দুই শতাংশ খ্রিস্টধর্ম গ্রহণ করে। এসব ধর্মপ্রচারকরা ভারতীয় সমাজে ‘পশ্চিমায়ন' ও ‘আধুনিকায়নে' ভূমিকা রাখেন। প্রাচ্যতাত্ত্বিকরা ভারতবর্ষের হিন্দুদের সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করতেন। হেগেল মনে করতেন হিন্দুদের কোন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নেই,এবং তাঁদের ইতিহাস রচনার সামর্থ্য নেই। এক্ষেত্রে তাদের নিয়তি হচ্ছে ঔপনিবেশিক শাসনকে মেনে নেওয়া।১০ উপনিবেশিত কলকাতায় উনিশ শতকের শুরুর দিকে ব্রাহ্মধর্মের প্রসার ঘটে। এ ধর্ম ছিল ভারতীয় ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের একপ্রকার সেতুবন্ধন। তখনকার সময়ে বাঙালি রেনেসাঁসের বিকাশ যে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তা হচ্ছে সতীদাহ প্রথা নিবারণ এবং বিধবা বিবাহ প্রচলন। রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এসব সংস্কারের জন্য তর্ক বির্তকে লিপ্ত হন, তখন তাঁরা হিন্দু ঐতিহ্যের ভিতর থেকেই এ কাজটি করেন। এ সংস্কারের পক্ষে সমর্থন আদায়ের জন্য তারা ধর্মীয় ঐতিহ্য থেকেই যুক্তি প্রদর্শন করেন। সতীদাহ নিয়ে কাজ করা লতা মনি তাঁর Contentious traditions বইতে দেখান যে সতীদাহ প্রথাটি যে হিন্দুদের ধর্মীয় প্রথা এটি ব্রিটিশ শাসনামলেই প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। মূলত এ প্রথাটির সাথে ব্রাহ্মণ সমাজের স্বার্থ জড়িত ছিল। স্বপন বসু তাঁর ‘বাংলায় নবচেতনার ইতিহাস' বইতে এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে লিখেছেন। কোন স্বামী মারা গেলে তার সাথে তার স্ত্রীকে যখন দাহ করা হতো তখন ধনীদের পরিবার থেকে দুইশত টাকা পর্যন্ত বখশিশ পাওয়া যেত। এই অর্থের লোভে ব্রাহ্মণরা মেয়েদেরকে সতী হতে উৎসাহ দিত। আর সতীদাহপ্রথা ভারতবর্ষের অন্যান্য এলাকার তুলনায় কলকাতায় বেশি প্রচলিত ছিলো। ব্রিটিশ শাসকরা যেহেতু ভারতবর্ষ সম্পর্কে পূর্বানুমান ছিলো যে তারা ধর্মান্ধ, তাই তারা এটিকে প্রথম দিকে ধর্মীয় প্রথা হিসেবে মেনে নেয়। সতীদাহ প্রথা বিলুপ্তির ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকদের নারীমুক্তির চেয়ে স্থানীয় হিন্দুদের বিরাগভাজন হওয়া নিয়ে উদ্বেগ ছিলো। এর সাথে তাদের ভারতবর্ষকে পাকাপোক্তভাবে শাসন করার বিষয়টি জড়িত ছিলো। এজন্য তারা ধর্মগুরুদের কাছ থেকে সতীদাহ প্রথা সম্পর্কে মতামত নেয়। সতীদাহ প্রথা বিলুপ্তির ক্ষেত্রে সতী বা নারীর বিষয়টি গুরুত্ব ছিল না। ঔপনিবেশিক শাসকরা শাসনের বৈধতার জন্য সভ্যকরণ,মানবমুক্তি বিষয়টি উপস্থাপন করে, সতীদাহ প্রথা বিলুপ্তির ক্ষেত্রে তা অনুপস্থিত ছিল। অর্থাৎ এটি আধুনিকতা নামক ডিসকোর্সের সাথে সম্পর্কিত নয়। উপনিবেশ স্থাপনের পরবর্তীতে ভারতবর্ষ শাসনের সুবিধার্তে ব্রিটিশরা বিভিন্ন আইন চালু করে। ভারববর্ষে ধর্মীয় আইনের বিধিবদ্ধকরণের কাজটি ব্রিটিশরাই প্রথমে করে। ১৭৭২ সালে হেস্টিংসের নেতৃত্বে কোরআন থেকে মোহামেডান আইন এবং ব্রাহ্মণ শাস্ত্র থেকে হিন্দু আইনের বিধিবদ্ধকরণ করা হয়।১১ ব্রিটিশ শাসকরা তাদের পূর্বানুমান থেকে এই কাজটি করে। তাদের ধারণা ছিলো ভারতবর্ষের লোকেরা অন্ধবিশ্বাসী,তাদের কাজকর্ম,চিন্তাভাবনা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ। ব্রিটিশদের নিকট ধর্ম বলতেই ছিলো ধর্মগ্রন্থ। কিন্তু এন্ডারসনের মতে মুঘল শাসনামলে বিচারব্যবস্থা ও আইনের ক্ষেত্রে কাজীর গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিলো। কাজী তার বুদ্ধিবৃত্তিক বিবেচনার উপর ভিত্তি করে বিভিন্ন সময় কার্যক্রম চালিয়ে যেতেন।১২ ব্রিটিশ শাসনামলের পূর্বে মুসলমানদের জন্য ছিল মাদ্রাসা এবং হিন্দুদের জন্য ছিল টোল ও পাঠশালাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব ধর্ম এবং সেক্যুলার উভয় বিষয়ভিত্তিক পড়াশোনার ব্যবস্থা ছিলো। মাদ্রাসায় যেসব প্রধান বিষয় পড়াশোনার অন্তর্ভুক্ত ছিলো এগুলো হলো ১.ব্যাকরণ ২. - [মাধব চক্রবর্ত্তী।। প্রাচীন ভারতে গো মাংস ভক্ষণ](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%ac-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a/4566/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] প্রাচীন বিজ্ঞান এবং সাহিত্য থেকে ভারতের প্রাচীন ব্যাধি ও আরোগ্য সংক্রান্ত কাজগুলোর ভেতর ‘চরক সংহিতা’য় গর্ভবতী মেয়েদের গোমাংস খেতে বলা হলেও প্রতিদিন সবাইকে খেতে মানা করা হয়েছে। আর. - [ব্লেড রানার ২০৪৯: যে তুচ্ছ নায়কের গল্প ইতিহাসে থাকে না](https://auraj.net/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%aa%e0%a7%af-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/4551/): মাঝে মাঝে মনে হয় না, ‘কোন দুনিয়ায় আছি?’ বক্রোক্তি অর্থে নয়, সত্যি সত্যিই। এই যেমন ধরি করোনাভাইরাসের সময়টা। বুঝে উঠছি না যে কী হল, দুনিয়ার এ কী হল, কিংবা পরিবার-পরিজনদের কেউ আক্রান্ত হয়ে মারা গেল হুটহাট কীভাবে হল? - [এমা গোল্ডম্যান।। বিয়ে](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/4543/): বিবাহ। কত দুঃখ, দুর্দশা, অপমান; কত অশ্রু এবং অভিশাপ; কত যন্ত্রণা ও কষ্ট; এই শব্দটি মনুষ্য জাতিতে নিয়ে এসেছে। এর জন্ম থেকেই, আজ অবধি, আমাদের বিবাহ প্রতিষ্ঠানের লোহার জোয়ালের নিচে বেড়ে উঠেছে পুরুষ এবং নারী, এবং এ থেকে বেরোনোর ​​কোনও উপায় নেই বলে মনে হয়। সর্বকাল এবং সর্ব যুগে নিরুদ্ধ গোষ্ঠী মানসিক ও শারীরিক দাসত্বের শৃঙ্খল ভাঙার চেষ্টা করেছে। ঐসব সাহসী বীরদের চিন্তাচেতনা গুলো প্রতিষ্ঠিত হয়েছে হাজারো মূল্যবান জীবনের আত্মত্যাগ এবং ফাঁসির কাষ্ঠে ঝুলানোর মাধ্যমে এবং বাকিরা মৃত্যুবরণ করেছে কারাগারে অথবা আইনের নির্দয় হাতে। এভাবে ধর্মীয় দাসত্ব, সামন্তবাদ এবং কৃষ্ণাঙ্গ দাসত্ব বিলোপ হয়েছে, এবং নতুন মতাদর্শ, আরও প্রগতিশীল, বিস্তৃত এবং স্পষ্টতর, সামনে এসেছে, এবং আবারও আমরা দেখি নিষ্পিষ্ট মানবতা তার অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করছে। কিন্তু প্রতিষ্ঠান সমূহের মধ্যে সর্বাপেক্ষা মৌলিক, সর্বাপেক্ষা স্বৈরাচারী প্রতিষ্ঠান- বিবাহ, চিরকালের মতই দৃঢ় এবং বিপদ নিয়ে আসে তাদের ওপর, যারা এর পবিত্রতা সন্দেহ করার ও স্পর্ধা করে। এমন কি আছে যা এদেরকে বিবাহ রক্ষা করতে প্রভাবিত করে? - [সম্পর্ক স্বাধীনতা রবীন্দ্রনাথ](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6/4536/): মুখস্থ সম্পর্কে ছিলাম না কোনো দিন। মুখস্থের মুখ চোখে পড়া মাত্র মুখ ফিরিয়েছি। শিরোনামের ‘সম্পর্ক’টাও আমার অজানা সম্পর্ক বটে। সম্পর্ক মাত্রই আমার কাছে প্রেম। প্রেমে পড়েছি তাঁর। এ রচনা লিখতে বসে তাঁর সাথে আমার প্রেমের দাগগুলোকে শনাক্ত করার চেষ্টা করছি মাত্র। খেয়াল করছি, বিশ্বপ্রকৃতিতে অবস্থিত ব্যক্তি-মানুষের "স্বাধীনতার নিয়ম"গুলোকে ক্রম-আত্মস্থ করার সূত্র ধরেই সম্পর্ক আমার তাঁর সাথে। রবীন্দ্রনাথের সাথে। যুক্তি আর মুক্তিকে কেন্দ্র করেই আমার রবীন্দ্রনাথ। যুক্ত তিনি সকলের সাথে। সর্বময় যুক্ততার সর্বজনীন উপলব্ধিই তাঁর মুক্তি-আকাঙ্ক্ষার সারসত্তা। যাবতীয় বদ্ধতাকে মুক্ত করার সাধনাই তাঁর সাধনা। "যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ" তাঁর মূলমন্ত্র।১ আবিশ্ব যুক্ততার "বিশ্বধর্ম" তাঁর একান্ত উপলব্ধি। যুক্ততার যুক্তি তাই বন্ধন হয়ে ওঠে না তাঁর জন্য। বিশ্বধর্ম হয়ে ওঠে বিশ্বজনীন মুক্তিধর্ম। "বিশ্বধর্মের সঙ্গে আমাদের ইচ্ছাকে মেলাতে পারলেই আমরা বস্তুত স্বাধীন হই। স্বাধীনতার নিয়মই তাই।"২ আমার যুক্তিবোধ কোনো গুরুজনের কাছ থেকে আয়ত্ত-বস্তু নয়। বই পড়েও শেখা নয়। আগুনের সাথে কয়লার সংযুক্তির শিখায়ই কেবল শিক্ষা করা যায় এ যুক্তিবোধ। নিছক মনুষ্যস্বভাবে। নিতান্তই জন্মসূত্রে। কোনোকিছু সহকারে যা জন্মায়, তা-ই সহজ। আমার যুক্তিবোধ আমার সাথেই জন্মেছে। তাই আমার যুক্তিবোধ সহজ। সহজাত। সহজ যুক্তি এই যে: যুক্তি কোনো তর্কযুক্তি নয়। মতবিরোধের যুক্তিও নয়। ওসব নিছক গালাগালির যুক্তি। (স্মর্তব্য: "মতবিরোধ নিয়ে তোমরা যাকে যুক্তি বলো আমরা তাকে বলি গাল"।৩)। গালাগালির যুক্তির কথা এখানে হচ্ছে না। লজিকবিদ্যার যুক্তির কথাও নয়। আমার যুক্তিবোধ সম্পর্কের। ভালোবাসার। প্রেমের। এবং অবশ্য-অবশ্যই মুক্তির আর স্বাধীনতার। যুক্তি বলতে যুক্ততা বোঝায়। আমার যুক্তিবোধ হলো যুক্ততার বোধ। একটা কিছু অন্য কিছুর সাথে যেভাবে সম্পর্কিত, যেভাবে যুক্ত, যেভাবে পার্থক্যযুক্ত, সেটাই তাদের মধ্যকার যুক্তি। ঐ যুক্তিতেই তারা পরস্পর-সম্পর্কিত। এই অর্থে যুক্তিবোধ লজিকবিদ্যা-বিবর্জিত কিছুও নয়। সম্পর্কই যুক্তি – যুক্ততা। আর প্রেমও এক প্রকার সম্পর্ক। যুক্তিই তাহলে প্রেম। যুক্তিবোধই প্রেমবোধ। যুক্তির অনুভূতি তথা যুক্ততার অনুভূতিই তাহলে প্রেমের অনুভূতি। উপরন্তু প্রেম স্রেফ এক প্রকার সম্পর্কই নয় – সর্ব প্রকার সম্পর্কই প্রেম। যাবতীয় সম্পর্কই একেক ধরনের প্রেম। প্রেম তাহলে নিছকই সম্পর্ক। টান। কীভাবে একে অন্যকে টানে, টানাটানি হয়, সেটাই তাদের মধ্যকার যুক্ততা, সম্পর্ক, প্রেম। প্রেম তাই টানাপোড়েনমুক্ত হয় না। হতে পারে না। টানাটানিতে অন্তর পোড়ে। না পুড়লে প্রেম হয় না। আলো হয় না। সম্পর্ক হয় না। যে সম্পর্ক এমনকি নষ্ট হয়ে যায় বলে মনে হয়, সেও এক প্রকার সম্পর্কই। তাতে দূরত্ব বেশি। টান কম। তাই টানাটানি কম। দহনও কম। তবু সেটা সম্পর্ক। দুর্বল সম্পর্ক। দুর্বল সম্পর্ক মানেই খারাপ সম্পর্ক না। প্রবল সম্পর্কও খারাপ হতে পারে। টানাপোড়েন তাহলে সমস্যা না। টানাপোড়েনই সম্পর্ক বরং। কোনো না কোনো প্রকার টানাপোড়েন। টান ছাড়া সচলতা নাই। আর এই মহাবিশ্বে কিছুই স্থির নয়। অনড় নয়। সচল। সম্পর্ক তাই অনড় নয়। সদাপরিবর্তমান। "পাল্টায় মন, পাল্টায় চারপাশ, রাস্তায় আসে নতুন রুটের বাস; পাল্টায় চেনা মুখের দেখন-হাসি, পাল্টাও তুমি তোমায় দেখতে আসি" (কবীর সুমনের গান)। অনেকেই এই অপরিহার্য পরিবর্তন মানতে চান না। নিজেরা বদলান। কিন্তু বদলটাকে খেয়াল করতে চান না। স্বীকার করেন না। যাঁরা স্বীকার করেন, তাঁদেরকে উল্টো বলেন পাল্টি-খাওয়া লোক। পাল্টে যাওয়া প্রেমিকের মুখ দেখতে চান না কেউ। মান্নাদের মতো তাঁদের অন্যতম ‘সিগনেচার সং’ হয়: "তুমি কি সেই আগের মতোই আছ? - [রবীন্দ্রনাথের বৈচিত্র্যময় শিক্ষা দর্শন](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/4520/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] তবে শিশু শিক্ষার ওপর তাঁর গুরুত্ব দেবার বিষয়টি কারো দৃষ্টি এড়িয়ে যেতে পারে না। তিনি এক থেকে পাঁচ বছর শিশুদের শিক্ষা নিয়ে বেশি ভেবেছেন। অত্যন্ত সাধারণ ভাষায় আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে শিশুদের জন্য শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বলেছেন এবং তিনি নিজেও শহরের ইট-পাথর-সুরকি ও যানবাহনের উৎকট আওয়াজ, মানুষের হইহুল্লোড় থেকে দূরে এক মনোরম ছায়াঘেরা গ্রামে তেমনি একটি আশ্রম গড়ে তুলে নিজের চিন্তার বাস্তব প্রয়োগ ঘটিয়েছিলেন। চারধারে আদিবাসী সাঁওতাল গ্রাম। পায়ে চলা ধুলো ভর্তি রাস্তা। পাখির কিচির মিচির শব্দ। বিভিন্ন ঋতুতে রঙ বদলানো পরিবেশের মধ্য তিনি শুরু করেছিলেন তাঁর আশ্রম। তিনি লিখেছেন ‘কেজো শিক্ষা’ দেয়াই তাঁর উদ্দেশ্য। তিনি উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন এবং তাদের হাতে-কলমে শিক্ষার ভূয়সী প্রশংসা করেছেন এবং তাদের মতই ‘কেজো শিক্ষা’ প্রচলনের চেষ্টা করেছেন। কেজো শিক্ষা বলতে তিনি শিশুদের দৈনন্দিন কাজ, যেমন নিজের জামাকাপড় নিজে পরা ও পরিস্কার রাখা, রুটি বানানো, ঘরদোর পরিস্কার রাখা, যেখানে-সেখানে কফ বা থুতু না ফেলা ইত্যাদি। কিন্তু তিনি তা পারেননি। কারণ ‘পুঁথিগত বিদ্যায় আমাদিগকে কেবল যে অকর্মণ্য করিয়া দিয়েছে তাহা পুঁথির বাহিরে যাহা-কিছু আছে তাঁহার প্রতি আমাদের ঔৎসুক্য চলিয়া গেছে।’ (উদ্যোগশিক্ষা, রবীন্দ্র-রচনাবলী, পঞ্চদশ খণ্ড: ক, বিবিধ, পৃষ্ঠা-৮৬৫)। রবীন্দ্রনাথ ইংরেজ প্রবর্তিত তথাকথিত আধুনিক শিক্ষা কাঠামোর বিরোধী ছিলেন। তিনি বলেন, ‘যতটুকু অত্যাবশ্যক কেবল তাঁহার মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানবজীবনের ধর্ম নয়।... - [রবীন্দ্রনাথ এবং রাষ্ট্রতন্ত্র, নেশন ও জাতীয়তাবাদ](https://auraj.net/%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/4509/): I must not hesitate to acknowledge where Europe is great, for great she is without doubt. - [একটি আষাঢ়ে গল্প](https://auraj.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9d%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/4483/): এক. ১৯৮১ সালে লিখেছিলাম ‘সাম্প্রতিক আবিষ্কারের আলোকে মানুষের উৎপত্তি ও তার ক্রমবিকাশ’ নামে একটি প্রবন্ধ। সেটি ছাপা হয়েছিল মফিদুল হক সম্পাদিত গণসাহিত্য পত্রিকার নবম বর্ষ: চতুর্থ-দশম সংখ্যা; আশ্বিন ১৩৮৮, অক্টোবর ১৯৮১ সংখ্যায়। মানুষের জন্ম কবে? - [লরা স্পিনি।। জনস্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব ঘটানো ১৯১৮’র স্প্যানিশ মহামারী](https://auraj.net/%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/4491/) - [লাভলক, গাইয়া তত্ত্ব ও বায়োস্ফেয়ার](https://auraj.net/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%8b/4468/): বরেণ্য শিক্ষাগুরু, অধ্যাপক শহিদুল ইসলাম এখনো লিখে চলেছেন। অষ্টতিতেও তরুণদের জন্য রীতিমত চ্যালেঞ্জ তিনি। প্রতিনিয়ত নতুন জ্ঞানতত্ত্বের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। উদ্রেক করছেন নতুন চিন্তার। ষাটের প্রজন্মের শিক্ষকগণ আর খুব বেশি আমাদের মাঝে নেই। আমরা সৌভাগ্যবান বিপুল প্রাণ স্ফূরণ নিয়ে অধ্যাপক শহিদুল ইসলাম তাঁর রচনার মাধ্যমে আমাদের ‍ঋদ্ধ করছেন। তাঁর রচিত গ্রন্থগুলো এখনো সহজলভ্য হলেও বেশিরভাগ রচনাই অনলাইনে নেই। অরাজ তাঁর গ্রন্থিত এবং অগ্রন্থিত রচনা অনলাইনে প্রকাশে আগ্রহী, তিনিও সম্মত। প্রবহমান রচনাটি তাঁর একটি ফেসবুক পোস্ট। জেমস লাভলকের চিন্তার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাঁর এই প্রাত্যহিক চিন্তা তৎপরতা। লাভলকের কথা তিনি হাজির করেছেন অনেকটাই নিজ জবানীতে। মূল সাক্ষাতকারটি দীর্ঘ, এখানে কিয়দাংশ তিনি হাজির করেছেন।-সম্পাদক মূল রচনা বিখ্যাত ‘গাইয়া’ তত্ত্বের জনক জেমস লাভলক গত ২৬ জুলাই,২০২০ তারিখে ১০১ বছরে পা রাখলেন। সেই উপলক্ষে সাংবাদিক জোনাথান অটো তার এক সাক্ষাৎকার নিয়েছেন। সেটি গত ১৮ জুলাই,শনিবার,২০২০ গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়। লেখাটির শিরোনাম ছিল: The Biosphere and I are both in the last 1% of our life.’ আমাদের দেশের অধিকাংশ মানুষ এই ‘গাইয়া’ তত্ত্ব সম্পর্কে হয়ত কিছু জানেন না। তত্ত্বটি বৈপ্লবিক। মূল কথা— পৃথিবীতে জীবন একটি আত্মপরিচালিত ( self-regulated) সত্তা। তাদের সুনির্দিষ্ট গঠন আছে, দেহ আছে, অবয়ব আছে। তারা জীব ও অবয়বী। তারা সব সময় পরস্পর পরস্পরের সঙ্গে এবং পরিবেশ-প্রতিবেশের সঙ্গে ক্রিয়া-বিক্রিয়ায় নিয়োজিত থাকে। লাভলক সাধারণত ‘ধ্বংসের পয়গম্বর’ (prophet of doom) নামে পরিচিত। তিনি জলবায়ু সংক্রান্ত দার্শনিক। তিনি কোন মতাদর্শ পোষণ করেন না, কোন নিয়মের বশবর্তী হতে চান না। তিনি মালিকানাহীন পশু ও উদ্ভিদের বিকাশে বিশ্বাসী। তিনি মানুষের বাক স্বাধীনতা ও একাডেমিক স্বাধীনতার একজন বড় প্রবক্তা। প্রথম প্রশ্ন ১৪ বছর আগে আপনি ভবিষ্যতবাণী করেছিলেন যে জলবায়ু চরম আকার ধারণ করবে এবং ২০২০ সালে পৃথিবী আরো সর্বনাশা দূর্ঘটনায় পড়তে পারে। এ বছরের প্রথমার্ধে পৃথিবী এক বৈশ্বিক মহামারীর (কোভিড-১৯) সম্মুখীন, মেরু প্রদেশের তাপমাত্রা এই প্রথম ১০০ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করলো, অস্ট্রেলিয়া ও সাইবেরিয়ায় দাবানলে প্রচুর ক্ষতি হয়েছে, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় পুনরায় প্লেগ দেখা দিয়েছে। এভাবে আপনার ভবিষ্যতবাণী প্রমাণ হওয়ায় আপনি আনন্দিত না হতাশাগ্রস্ত? - [অরুন্ধতী রায়।। প্রতিরোধের এনজিওকরণ](https://auraj.net/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87/4451/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] এখন কথা হলো, এই সংস্থাগুলি কেন এনজিওগুলোকে অর্থায়ন দেয়? এটি কি কেবল পুরানো ধাঁচের মিশনারি উদ্দীপনা? নাকি অপরাধবোধ? - [হাক্কি ওজদাল।। জুলাই ১৫ থেকে আয়া সোফিয়া: পুঁজিবাদের পথে তুরষ্ক](https://auraj.net/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%a5/4425/) - [পার্ল বাকের নোবেল বক্তৃতা।। চীনের উপন্যাস](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4/4401/): সূত্র: পিনটারেস্ট\[/caption\] বিদ্বানেরা শ্রেণী হিসেবে চীনের মানুষদের কাছে এরকমই হাস্যরসের পাত্র ছিল। তাদের লেখা উপন্যাসগুলোতে এদের খুঁজে পাওয়া যাবে সর্বদা একই রূপে, যেমনটি এদের বাস্তব জীবনে দেখা যায়। একই বিষয়ের বারংবার চর্বণ এবং চর্চা এদের যেমন চেহারায় একরকম করে দিয়েছিল তেমনি এক রকম করে দিয়েছে চিন্তার ক্ষেত্রেও। পশ্চিমে এধরনের কিছু ব্যক্তি মানুষ দেখা গেলেও একটি বিশেষ সামাজিক শ্রেণী হিসেবে এদের পাওয়া যাবে না যেরকমটি চীনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখানকার সব জায়গাতেই তাদের উপস্থিতি একই রকম— ক্ষীণ একটি শরীরের উপর বিশাল একটি মাথা, ঝুলে পড়া মুখ, মোটা চশমার আড়ালে ছোট সরল চোখ, উচুঁ কন্ঠস্বর যা দিয়ে অনর্গল শাস্ত্রকথা বের হচ্ছে যেগুলোর কোন আবেদন তার নিজের কাছে ছাড়া অন্যত্র নেই। জ্ঞানগর্ভ আলোচনার জায়গা ছাড়া এদের সাধারণত অন্য কোথায় দেখা যেত না, বেশিরভাগ সময়ই তারা কাটাত কিছু মৃত সাহিত্য পড়ে আর তার মতই কিছু লিখবার প্রাণান্তকর চেষ্টা করে। অভিনব ও মৌলিক সব কিছুকেই তারা ঘৃণা করত কারণ এগুলো তাদের মুখস্থ ছকের কোনটির সাথেই মিলত না। আর না মিললেই তারা নিশ্চিতভাবে ধরে নিত এগুলো ভাল কিছু নয়। যখন তারা কোন কিছু দেখিয়ে বলত “এই হচ্ছে শিল্প” তখন তারা মনে করত এই বস্তুটি এখানে ছাড়া আর কোথাও নেই, তাদের স্বীকৃতি ছাড়া কোথাও কোন শিল্প থাকতে পারে না। আর যেহেতু তাদের এই ছকের সাথে কোন ভাবেই উপন্যাসকে মেলানো যায় না কাজেই তাদের সাহিত্যে উপন্যাস বলে কোন কিছুর অস্তিত্ব ছিল না। চীনের খ্যাতনামা সাহিত্য সমালোচক ইয়াও হাই ১৭৭৬ সালে বিদ্যমান সাহিত্যিক প্রকরণগুলোর একটি তালিকা প্রস্তুত করেন যার মধ্যে ছিল প্রবন্ধ, সরকারি নথিপত্র, জীবনী, সমাধিফলক, কবিতা, শোকগাঁথা এবং ইতিহাস। কিন্তু বিস্ময়করভাবে এই তালিকায় উপন্যাস অনুপস্থিত যদিও এই সময়ের আগেই চীনের উপন্যাস গণমানুষের মাঝে জন্ম নিয়ে, প্রাকৃত জীবনের রূপ-রসে পরিপুষ্ট হয়ে এক অনন্য মহিমায় উদ্ভাসিত। ইয়াও হাইয়ের আগে ১৭৭২ সালে প্রতাপশালী সম্রাট চাই এন লুং এর নির্দেশে আরেকটি সাহিত্য কোষ তৈরী করেন সেসময়ের আরেক খ্যাতিমান বিদ্বান সু কু চুয়েন সু। উপন্যাসের কোন উল্লেখ সেখানেও যথারীতি নেই। উপন্যাসকে বিদ্বানদের সাহিত্য জ্ঞান না করা চীনের উপন্যাস আর উপন্যাসিকদের জন্য আর্শীবাদই বয়ে এনেছিল। এর ফলে উপন্যাস সবসময় তাদের সাহিত্য দর্শন, সমালোচনা, চাপিয়ে দেয়া শিল্প সংজ্ঞা, প্রকাশের প্রথাগত ভঙ্গিমা ও কৌশল, কোনটি শিল্প আর কোনটি নয় এই কূটতর্ক ইত্যাকার বেড়াজালের বাইরে স্বাধীনভাবে বিচরণ করতে থাকল নিজ চারণ ক্ষেত্র প্রাকৃতজনদের নিয়ে। এই উপন্যাস পরিপুষ্ট হতে থাকল নিজ মাটির সোঁদা গন্ধে, সাধারণ মানুষের প্রাকৃত জীবনে, তাঁদের জীবনের অন্তর্গত আলোকচ্ছটায় এবং ব্যাপক জনপ্রিয়তার মাঝে। রক্ষা পেল পণ্ডিতদের শিল্প চর্চার হিম-কুহেলিকার হাত থেকে। প্রসঙ্গত মনে পড়ে যায় আমেরিকান কবি এমিলি ডিকিনসন একবার লিখেছিলেন “প্রকৃতি এক রহস্যের আধার, আর শিল্প হচ্ছে সেই আধার যা রহস্যময় হতে চায়”। তিনি লিখেছিলেন, “প্রকৃতি হল তাই যা আমরা দেখতে পাই প্রকৃতি হল তাই যা আমরা শুনতে পাই হায়! - [কেভিন ডয়েল।। আইনসভা নাকি গণতন্ত্র?](https://auraj.net/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a1%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/4390/): অনুবাদ: জাকির হোসেন প্রথম কিস্তি আদতে ১৮৫০ এর পর থেকেই সমাজে পুঞ্জিভূত হতে থাকে বিপুল সম্পদ। উত্থান ঘটে তুলনামূলক স্বতন্ত্র ও বিকশিত শ্রমিক শ্রেণির। এমন প্রেক্ষাপটেই ধনী ও ক্ষমতাবানদের জন্য ‘গণতন্ত্রের সমস্যা’ খুব জরুরি হিসেবে দেখা দেয়। সাধারণভাবে পুরো সমাজ জুড়েই সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল এবং একইসাথে বৃদ্ধি পাচ্ছিল নতুন কারখানা, খনি এবং জমির মালিকদের লোভ। ১৮৪৮ সালের বিপ্লবের সময় থেকে গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকারের দাবিতে সাধারণ মানুষের বিরামহীন বিক্ষোভ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। প্রশ্নটি হলো, এমন পরিস্থিতিতে কী করা যায়? - [সরকার এবং নিরাপত্তার প্রশ্ন](https://auraj.net/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/4383/): এটা হয়তো সম্ভব যে, আমরা সরকারকে সরিয়ে দিতে পারব। কিন্তু যদি সরকার না থাকে তাহলে আমাদেরকে নিরাপত্তা দিবে কে? - [জীবাণু যুদ্ধের ইতি?](https://auraj.net/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf/4371/): প্রথম কিস্তি এখন সমস্ত পৃথিবী করোনা কম্পিত। এর মূলে আছে চীনের উহান শহরে এক ভাইরাসের দৃশ্যমান আক্রমণ। এই ভাইরাস সমস্ত পৃথিবীকে সন্ত্রস্ত করে ফেলেছে। শুধু তাই নয় এই অতিআণুবিক্ষণিক ভাইরাসটি ২০০০ বছরেরও বেশি বয়সী বিশ্ব ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে। এটি করোনা ঘরানার এক ভাইরাস এবং এর ইংরেজি নাম SARS-CoV-2। এই ভাইরাস শ্বাসতন্ত্রকে আক্রমণ বা অচল করার পাশাপাশি একাধিক অঙ্গ অচল করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি মানুষের প্রাথমিক রোগ প্রতিরোধকে সাড়াকে নিষ্ক্রিয় করে রাখতে সমর্থ হয়। এর আদি পুরুষের নাম SARS। উইকপিডিয়ার মতে করোনা ঘরানার প্রথম সার্স ভাইরাসটি প্রতিবেদিত হয় ২০০২-২০০৩ এর দিকে। তারপর এর একাধিক সংস্করণ বের হয়, সার্সের (Severe Acute Respiratory Syndrome) পর মার্স বা মের্স (Middle East Respiratory Syndrome)। প্রথম দিকের সার্স ভাইরাসগুলোর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিক্রিয় করে ফেলার সক্ষমতা ছিল না। করোনা ঘরানার সর্বশেষ সার্স এই ভাইরাসটি বৈশ্বিক আতঙ্কের রূপ ধারণ করেছে। বিজ্ঞানীরা বলছেন এটা বেটাকরোনা গোত্রের (... - [স্ল্যাভয় জিজেক।। দূষিত মরুতে স্বাগতম](https://auraj.net/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a5%a4%e0%a5%a4%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b0/4363/): সূত্র: এজ ফাউন্ডেশন\[/caption\] বৈশ্বিক সমন্বয়ের প্রথম ঊন নজির হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার কাছ হতে সারশূন্য কূটনৈতিক প্রলাপ শুনা না গেলেও উদ্বেগহীন সুস্পষ্ট সতর্কতা শুনতে পাচ্ছি। এমন সংস্থাকে আরো কার্যনির্বাহী ক্ষমতা দেয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডারস সর্বজনীন স্বাস্থ্যসেবার সমর্থন করায় সংশয়বাদীদের বিদ্রুপের শিকার হয়েছিলেন। অথচ করোনা মহামারীটি আমাদের এই শিক্ষাই কি দিচ্ছে না যে আরো বেশি কিছু করা প্রয়োজন? - [ভিত্তোরিও বুফাচ্চি।। করোনা ভাইরাস: বিশৃঙ্খলা ও আশা জাগানিয়া রাজনৈতিক দর্শন](https://auraj.net/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf-%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%b0/4355/) - [মার্ক সীম।। অ্যান্টি ইডিপাস : ফ্যাসিবাদ ও সিজো-বিশ্লেষণ](https://auraj.net/anti-oedipus_and_schozo/8624/): “তাহলে শুয়ে পড়ুন সেই নরম সোফাটিতে, যা বিশ্লেষক আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। তারপর চেষ্টা করুন ভিন্ন কিছু ভাবতে। বিশ্লেষকের হাতে অফুরন্ত সময় ও ধৈর্য। আপনি যত মিনিট তাকে আটকে রাখবেন, ততই তার পকেটে টাকা জমবে। ... - [অনেকান্তবাদ : ধারণা, সমকালীনতা ও প্রত্নতত্ত্বীয় প্রাসঙ্গিকতা](https://auraj.net/anakantavada/8594/): স্বাধীন সেন এই পর্যালোচনায় তিন ধরনের বক্তব্য পৃথক রাখা হয়েছে। প্রথমত, প্রাচীন জৈন সূত্র, গাথা, শ্লোক বা ভাষ্যে প্রত্যক্ষভাবে পাওয়া বক্তব্যকে প্রাথমিক পাঠভিত্তিক বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয়ত, আধুনিক বা সমকালীন গবেষকের নিজস্ব ব্যাখ্যাকে সংশ্লিষ্ট গবেষকের ভাষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তৃতীয়ত, প্রাচীন পাঠ ও আধুনিক গবেষণার ভিত্তিতে বর্তমান পর্যালোচনায় নির্মিত কোনো শ্রেণিবিন্যাস, তুলনা, প্রত্নতাত্ত্বিক প্রয়োগ বা সমকালীন বিশ্লেষণকে “এই পর্যালোচনার বিশ্লেষণী সংশ্লেষ” অথবা “প্রয়োগভিত্তিক বিশ্লেষণ” হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিটি বিশ্লেষণী প্রস্তাবের সঙ্গে তার ভিত্তিস্বরূপ রেফারেন্স যুক্ত করা হয়েছে। লেখাটি গুঢ় তত্ত্বালোচনা নির্ভর নয়। বরং প্রত্নতত্ত্ব ও ইতিহাস চিন্তা, ও নৈমিত্তিক জীবনে অনেকান্তবাদের যাপন কেমন হতে পারে সেসম্পর্কে কিছু প্রস্তাবনা পেশ করা হয়েছে এই লেখায়। প্রাচীন গ্রন্থের ক্ষেত্রে সম্ভব হলে গ্রন্থ, সূত্র বা গাথাসংখ্যা এবং ব্যবহৃত সংস্করণের পৃষ্ঠা—উভয়ই দেওয়া হয়েছে। কোনো অনলাইন নিবন্ধের স্থিতিশীল মুদ্রিত পৃষ্ঠাসংখ্যা না থাকলে সংশ্লিষ্ট বিভাগ বা উদ্ধৃত মূলপাঠের অবস্থান উল্লেখ করা হয়েছে। কোনো অনিরীক্ষিত বা অনুমাননির্ভর পৃষ্ঠাসংখ্যা ব্যবহার করা হয়নি। লেখাটির রেফারেন্স সংগ্রহ ও যাচাই, বিভিন্ন পরিভাষা ও নামের সঠিক বানান ও অর্থ নির্ধারণ ও যাচাই, প্রতিবর্ণীকরণ, রূপরেখা তৈরি করার ক্ষেত্রে আমি এআই টুল হিসেবে সাই-স্পেস, চ্যাট-জিপিটি, জিমিনি ও গ্রামারলি ব্যবহার করেছি। রেফারেন্সের পৃষ্ঠা নম্বরে কোনো ভুল থাকতে পারে। সেজন্য মার্জনা করবেন। অনেকান্তবাদ (anekāntavāda) জৈন দর্শনে বাস্তবতা, জ্ঞান ও ভাষার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যার একটি বহুমাত্রিক তত্ত্ব। সাধারণ আলোচনায় একে প্রায়ই “বহু দৃষ্টিভঙ্গির স্বীকৃতি,” “সব সত্যই আপেক্ষিক,” “প্রত্যেকের নিজস্ব সত্য আছে,” অথবা “সব মতের মধ্যে কিছু না কিছু সত্য রয়েছে”—এই ধরনের বাক্যে ব্যাখ্যা করা হয়। এসব বক্তব্য ধারণাটির কিছু দিক স্পর্শ করলেও অনেকান্তবাদের সত্তাতাত্ত্বিক, জ্ঞানতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিক জটিলতা সম্পূর্ণভাবে ধারণ করে না। বিশেষত “সব মতই কোনো-না-কোনোভাবে সত্য”—এই সরলীকরণ যথার্থ ও অযথার্থ বক্তব্য, প্রমাণ ও অপ্রমাণ, বৈধ দৃষ্টিনয় ও দুর্নয়, এবং বাস্তবভিত্তিক শর্ত ও স্বেচ্ছাকল্পিত অজুহাতের পার্থক্য মুছে দিতে পারে। অকলঙ্কের তত্ত্বায়ন নিয়ে শ্রী নাহাটার বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে কোনো বক্তব্যের সঙ্গে শুধু syāt যুক্ত করলেই বক্তব্যটি সত্য হয় না; বক্তব্যের শর্তকে প্রমাণসিদ্ধ বা সুপ্রতিষ্ঠিত বাস্তবতার সঙ্গে সম্পর্কিত হতে হয়। \[৫, “Limits to the Applicability of Syādvāda” বিভাগ\] অনেকান্তবাদের মৌলিক বক্তব্য “প্রত্যেকের নিজের সত্য আছে” নয়। অধিকতর যথার্থভাবে বলা যায়: বাস্তব বস্তু বহুধর্মাত্মক বা বহুগুণবিশিষ্ট; কিন্তু কোনো একটি বাক্য, ধারণা, শ্রেণিবিন্যাস, প্রমাণপদ্ধতি বা দৃষ্টিকোণ সাধারণত সেই বস্তুর সব গুণ, পর্যায় ও সম্পর্ককে একই সঙ্গে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এখানে “ধর্ম” বলতে কোনো ধর্মীয় বিশ্বাস বোঝানো হচ্ছে না। সংস্কৃত dharma শব্দটি এই প্রসঙ্গে কোনো বস্তুর গুণ, বৈশিষ্ট্য বা বিধেয়যোগ্য ধর্ম (property/attribute) বোঝায়। অনেকান্তবাদ তাই সংশয়বাদ নয়; কারণ যথার্থ জ্ঞানের সম্ভাবনা অস্বীকার করা হয় না। অনেকান্তবাদ সত্তাশ্রয়বাদও নয়; কারণ বাস্তবতা কেবল জ্ঞাতার অনুভূতি বা ইচ্ছার দ্বারা নির্মিত বলে ধরা হয় না। বরং বাস্তবতার বহুধর্মাত্মক গঠন এবং সসীম জ্ঞানের নির্বাচনমূলক চরিত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। \[১, সূত্র ১.৬, ৫.৩০, ৫.৩২ ও ৫.৩৮; ৫; ৬, পৃ. - [উত্থান ও উধাও : ছাত্রলীগের ‘উধাও’ নারীকুল, পৌরুষ-সংহতি এবং ২০২৪ উত্থানের ভ্রান্তপাঠ](https://auraj.net/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a7%e0%a6%be%e0%a6%93/8560/): আমার জিজ্ঞাসাও খুব সাধারণ ও স্পষ্ট। ছাত্রলীগে যোগ-দেওয়া বিপুল পরিমাণ নারীরা রাজনৈতিক বিশ্লেষণে, রাজনৈতিক ভাষামালাতে হারিয়ে গেলেন কেন? - [ব্রজদুলাল চট্টোপাধ্যায় || ভারতবর্ষের ধারণার বহুবিধ ইতিহাসতাত্ত্বিক দ্যোতনা](https://auraj.net/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/8502/): এ-ধরনের অস্বীকৃতি সি.এ. - [টেরি ইগলটন।। ফ্যাসিবাদ কী?](https://auraj.net/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%97%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%95/8500/): ধ্রুপদী ফ্যাসিবাদ থেকে আমরা কোন রাজনৈতিক শিক্ষা লাভ করি? - [ডেভিড ওয়েনগ্রোর সঙ্গে অ্যারন বাস্তোনির আলাপচারিতা ।। আদি মানব ইতিহাস সম্পর্কে আমরা যা কিছু জানি বলে মনে করি, তার সবই ভুল](https://auraj.net/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/8441/): অ্যারন বাস্তানি (Aaron Bastani): ‘দ্য ডন অব এভরিথিং’ আসলে ইতিহাসের সেই অতি সুদূর অতীতকাল নিয়ে কাজ করছে যার প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমাদের হাতে আছে। বইটা ওই সময়টাকে এমনভাবে তুলে ধরতে চাইছে যেন সেখানে জ্যান্ত আর রক্তমাংসের মানুষ বাস করত। শুনতে হয়তো কথাটা খুব অদ্ভুত শোনায়, কিন্তু সত্যি বলতে ইতিহাসচর্চায় এমনটা সচরাচর করা হয় না। জানেন তো, প্রাগৈতিহাসিক যুগের মানুষদের আমাদের মতো বিচারবুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে দেখার বদলে বরং মানবেতর প্রাইমেটদের সঙ্গেই বেশি তুলনা করা হয়। একবার ভেবে দেখুন তো, মানব ইতিহাস নিয়ে আমাদের জানা সবকিছুই যদি ভুল প্রমাণিত হয়? - [গাজা প্রসঙ্গে হ্যাবারমাসদের চিন্তা-রাজনীতির ‘ভন্ডামি’ ও আসেফ বায়াতের চিঠি](https://auraj.net/habermus-on-gaza-and-the-letter-of-bayat/8420/): আজকে আমরা ‘ক্রিটিকাল থিওরি’ বলতে যা বুঝি তার আধুনিক ভিত্তিপ্রস্তর স্থাপনে জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুলের ভূমিকা লিখে শেষ করা যাবে না। ‘নয়া বামধারার পিতা’ নামে পরিচিত হার্বাট মারকুস (১৮৯৮-১৯৭৯) এই ফ্রাঙ্কফুর্ট স্কুলের একজন অন্যতম সদস্য ছিলেন। মারকুসের ‘ওয়ান ডাইমেনশনাল ম্যান’(১৯৬৪) আমার জীবনে পড়া গুরুত্বপূর্ণ ফরমেটিভ টেক্সটের একটা। আমাদের বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে মারকুস এক সপ্তাহের জন্য ইসরায়েলে যান। মারকুসের বয়স তখন ৭২। তিনি ফিরে এসে ৪ পাতার একটা বিবৃতি লিখলেন। সেখানে তিনি ইসরায়েলের মিলিটারি অকুপেশনকে যেকোন মূল্যে বন্ধ করতে বললেন। সেখানে তিনি ইসরায়েলকে একটি ‘দখলদার শক্তি’ এবং ফিলিস্তিনি আন্দোলনকে ‘জাতীয় মুক্তি আন্দোলন’ হিসেবে দেখিয়ে ইসরায়েলকে সতর্ক করলেন যে ইসরায়েলের বর্তমান দখলদারী নীতি তাদের নাৎসি ঘটনার পুনরাবৃত্তির দিকে পরিচালিত করতে পারে।\[1\] তিনি ইহুদিদের অস্তিত্বের অধিকারের স্বার্থে ইসরায়েল রাষ্ট্র চেয়েছিলেন বটে কিন্তু স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি ঘোর সমর্থন জানিয়েছিলেন। একজন ইহুদি হওয়া সত্ত্বেও তাকে ‘ইহুদি-বিদ্বেষি’ গালি খেতে হয়েছে বহুবার। তাকে মুন্নী সাহা কায়দায় একবার জিজ্ঞেস করা হয়েছিল ‘Jewishness’ নিয়ে আপনার নিজের অনুভূতি কি? - [হামজা আলাভি ।। উত্তর-ঔপনিবেশিক সমাজে রাষ্ট্র](https://auraj.net/hamza-alvi/8411/) - [এমা গোল্ডম্যান ।। নারীমুক্তির ট্র্যাজেডি](https://auraj.net/tragedy-of-womens-emancipation/8392/): স্বনির্ভর বা অর্থনৈতিকভাবে স্বাধীন নারীদের জীবন ঘটনাবহুল নয়; এই জীবন আবর্তিত হয় একটি ছোটো পরিধিকে কেন্দ্র করে। আর এটাই তাদের জীবনের ট্র্যাজেডি। সমকালীন নারীরা বিশ্বসংসার এবং মানুষের মনস্তত্ত্ব বিষয়ে পূর্ববর্তী প্রজন্মের নারীদের চেয়ে অনেক বেশি সচেতন—এবিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সচেতনতার দরুন এসময়ের নারীরা জীবনের নির্যাস খুঁজে পেতে আকুল। প্রাণশক্তি জাগিয়ে তোলা এবং জীবনের সাথে গভীরতর সংযোগ স্থাপনকারী এই নির্যাসের ধরা পাওয়ার মতো আধ্যাত্মিক গভীরতা তার নেই; সে একজন পেশাজীবী কলের পুতুল (professional automatons) মাত্র। - [উত্তরাধুনিকতাবাদ নিয়ে সিআইএর মূল্যায়ন](https://auraj.net/cia-report-on-frence-post-modernism/8088/): এই প্রতিবেদনে সিআইএ উত্তর-কাঠামোবাদী দার্শনিকদের জনমতকে সমাজতন্ত্র থেকে দূরে সরিয়ে নেয়া এবং “মার্ক্সবাদ ও সোভিয়েত ইউনিয়নের প্রতি জনসাধারণের মনোভাবকে কঠোরতর করে তোলার” জন্য কৃতিত্ব দেয়ার পাশাপাশি আরও লিখেছিল যে “উত্তর-কাঠামোবাদী দার্শনিকদের প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তারা শিগগিরই রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি বড় কোন প্রভাব রাখতে পারবে বলে মনে হয় না।” তাদের এই বক্তব্য কি সঠিক ছিল? - [দেবত্বের গেরস্থালীকরণ: বাংলায় দুর্গা-শিবের বহুত্বের যাপন](https://auraj.net/debotter-gerosthalikaran/7865/) - [আগামবেনের হোমো সাকের পাঠের নোক্তা](https://auraj.net/agamben-homo-sacer/7846/): এরিস্টটলের "Politics" থেকে জো এবং বায়োসের এই আলোচনায় আগামবেন মিশেল ফুকোর হিস্টরি অব সেক্সুয়ালিটিতে এ বিষয়ে একটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ উল্লেখ করেন, যেখানে ফুকো দেখান, আধুনিক সময়ে রাষ্ট্র কীভাবে তার যন্তরমন্তর আর হিসাবনিকাশের মাধ্যমে এই জো বা জীবের জীবন একটা কাঁচামাল হিসেবে হাজির হয় যার থেকে জন্ম আধুনিক বায়োপলিটিক্সের বা জৈবরাজনীতির। ফুকো বলেন, "For millennia man remained what he was for Aristotle: a living animal with the additional capacity for political existence; modern man is an animal whose politics calls his existence as a living being into question." - [জোভান্নি জেন্তিলে।। ফ্যাসিবাদ: স্বাধীনতা, নৈতিকতা ও ধর্ম](https://auraj.net/gentile-giovanni/7789/): ফ্যাসিবাদ বিষয়ক বিপুল সমালোচনা সত্ত্বেও বারংবার এর পুনর্জন্ম ও উত্থান ঘটেছে, এমনকি সংসদীয় গণতান্ত্রিক কাঠামোতে। এর প্রধান কারণ বিংশ শতকেই ফ্যাসিবাদ নিয়ে মহীরূহ দার্শনিক ও চিন্তকদের বিভ্রম। নিজ সমাজ ও রাজনীতির সংকট থেকে উদ্ভূত ক্লেদকেই ফ্যাসিবাদের সমরূপ হিসেবে হাজির করার প্রবণতা বিদ্যমান থেকেছে দশকের পর দশক। ফ্যাসিবাদ মাত্রই ' উগ্র জাতিবাদ' 'একনায়কত্ব' আর সামরিকতাপূর্ণ রাষ্ট্রকেই বোঝানো হয়েছে। খুব কম বিদগ্ধজনই ফ্যাসিবাদের চিন্তার পাটাতনে প্রবেশ করে এর সমালোচনা করেছেন। অনেকে এমনকি এর চিন্তাগত স্বীকৃতিটুকুও স্বীকার না করে কেবল ষড়যন্ত্র হিসেবে প্রতিপন্ন করেছেন। বি-ফ্যাসিকরণ প্রশ্নটি হাজির হয়েছে উদারবাদী সংসদীয় গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্ন হিসেবেই। কিন্তু নব্য উদারবাদের বাড়বাড়ন্তর সঙ্গে একই সঙ্গে প্রকাণ্ড হয়ে উঠেছে এক নব্য ফ্যাসিবাদ। আর তা ঘটেছে বিপুল উদারবাদী সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতেও। যুদ্ধ সহিংসতার যুক্তি হিসেবে হাজির হয়েছে খোদ গণতন্ত্র, মানবাধিকার, নিরপত্তা নিজেই। যেন, নব্য উদারবাদ আর নব্য ফ্যাসিবাদ একাকার। তাহলে সংকট কোথায়? - [জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে নারীবাদের রাজনৈতিক সম্ভাবনা এবং বাংলাদেশের পুরুষের করণীয়: পর্যালোচনা ও প্রস্তাবনা](https://auraj.net/july-gonoobhutyan-o-naribad/7738/): স্পষ্টত, জুলাই গণঅভ্যুত্থানে দেশের কোন নির্দিষ্ট সংগঠন, দল বা সংস্থা নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতন ঘটে। এতে রাষ্ট্রকাঠামোর কোন পরিবর্তন না ঘটলেও অবশ্যই তা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এসময়ে নারীবাদীদেরকেও কোন একটা পক্ষ নিতে হতো, এবং তারা তা নিয়েছেন। ঘরানাগত পার্থক্য, এক্টিভিজমগত পার্থক্যের বেড়া পার করে তাদের সামনে বিশাল প্রশ্ন এসে দাঁড়িয়েছিল, তারা কি রাষ্ট্রীয়-সরকারি কর্তৃত্ববাদের পক্ষে না বিপক্ষে? - [ব্যাঙ, রাজা এবং সার্বভৌমত্বের কৌতুক](https://auraj.net/bang-raja/7820/): দেবতার দরবারে তাদের এই প্রার্থনা কবুল হলো। আসমান থেকে একটা কাঠের টুকরো ঝপ্ করে এসে পড়লো পুকুরের জলে। গোটা পুকুরটা যেনো তোলপাড় করে উঠলো। এই কাণ্ডে ব্যাঙেরা ভীষণ ভয় পেয়ে গেলো। তারা কখনো শাসক দেখেনি। কেবল শুনেছে শাসক নাকি সেই যাকে দেখলেই সম্ভ্রম জাগে। ব্যাঙেরা প্রথমে দলেবলে পুকুরের জলের তলায় ডুব দিয়ে বসে রইলো। তারপর ধীরে ধীরে তারা একে একে কাঠের টুকরোর কাছে জমায়েত হতে শুরু করলো। কেউ টুকরোটার সাথে কথা বলতে চাইলো। কিন্তু টুকরো নীরব। এই দেখে কেউ ভাবলো কাঠের গায়ে একটু টোকা মেরে দেখা যাক। টোকা দিতেই টুকরোটা আলতোভাবে নড়ে উঠলো, কিন্তু এ পর্যন্তই। এর বেশি সে আার কি করতে পারে, তা বোঝা গেলো না। এভাবে চললো কয়েকদিন। ব্যাঙেরা কাঠের টুকরোর কাছে নানা ফরিয়াদ জানায়। টুকরো কিছুই বলে না। তারা টুকরোকে খোঁচা-ধাক্কা দেয়, টুকরো ভেসে পুকুরের অন্যপ্রান্তে চলে যায়। এই কাণ্ড দেখে তাদের সাহস বাড়তে শুরু করলো। এক ব্যাঙ সাহস করে কাঠের টুকরোর উপরে চড়ে বসলো। বাকিরা দেখলো, এতো খুব মজা! - [মিখাইল বাকুনিন ।। রুশোর রাষ্ট্রতত্ত্ব](https://auraj.net/rushur-rastratatwa/7654/): কেউ বলতে পারে: রাষ্ট্র বিশেষত গণতান্ত্রিক রাষ্ট্র, যা সমস্ত নাগরিকের মুক্ত ভোটাধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত তা কি করে তাদের স্বাধীনতার নস্যাত করতে পারে? কেন নয়? - [গণবিপ্লব-প্রবাহ: চলমান ইশতেহারের খসড়া](https://auraj.net/gonobiplob-probaho/7570/): আরো বড়ো পরিসরে যখন জাগতে লাগে সুস্পষ্ট গণঅভু্যত্থান, সবচাইতে অগ্রসর তরুণ-যুবারা যেদিন মধ্যরাতে সব চেয়ে তাৎপর্যপূর্ণ ভাষাগত বৈপ্লবিক বাঁকটা নেন সর্বাত্মক একনায়কের বহুকালের বিশেষ্য-বিশেষণ, ন্যারেটিভ ও বাগধারাকে সম্পূর্ণ উল্টে দিয়ে, সেসবকে সরাসরি চ্যালেঞ্জ করে বসার মধ্য দিয়ে, সেই দিন সকালেও বছরের পর বছর ধরে আন্তরিক একাগ্রতার সাথে গণঅভু্যত্থান নিয়ে বইপত্র লিখতে থাকা প্রবীণ বিপ্লবী দার্শনিকের মনে হতে থাকে, “তরুণরা বিদ্যমান দুর্নীতিবাজ রাষ্ট্র ব্যবস্থা এবং তার ফ্যাসিস্ট শক্তি ও কাঠামো ... - [এমএন রায়।। ফ্যাসিবাদ: অতিমানবের কৌলিকতা](https://auraj.net/m-n-roy/7449/): নিৎসে তার শিক্ষকের দর্শনকে আরো শাণিত করেন এবং ঘোষণা করেন যে, নিজেদের সহজাত "শয়তানি ও হীনতা" নিয়ে মানুষের লজ্জিত হওয়ার কোন কারণ নেই। যেহেতু, মানব ইচ্ছাশক্তি এরকমই, মানুষের উচিত তা অকপটে গ্রহণ করে নেয়া এবং তা নিয়ে গর্বিত হওয়া। শোপেনহাওয়ার জীবনকে দেখতো একটি অপরাধ হিসেবে। নিৎসে জীবনকে সংজ্ঞায়িত করেছেন "ভোগপরায়ণতা, রূঢ়তা, নিষ্ঠুরতা এবং অপরিচিত ও দুর্বলকে পরাভূত করা, অত্যাচার ও শোষণ করার আকাঙ্ক্ষা"-র অভিব্যক্তি হিসেবে। এগুলোই ফ্যাসিবাদের মৌলিক বৈশিষ্ট্য। কিন্তু নিজের শিক্ষকের নৈরাশ্যবাদ থেকে নিৎসে এরকম রণতান্ত্রিক মতবাদ তৈরী করতে পারলেন কিভাবে? - [এম এন রায়।। ফ্যাসিবাদের দর্শন](https://auraj.net/m-n-roy-2/7452/): "ঈশ্বর এবং চিন্তা (যথাক্রমে) জীবনের দুটি বিপরীত মেরুর প্রতিনিধিত্ব করে; উভয়ই প্রয়োজনীয় এবং উভয়ই অপরিহার্য, তবুও একে অপরের বিরোধী এবং বিরোধিতাকারী" ("ফ্যাসিবাদ এবং সংস্কৃতি")। আবার ঈশ্বর ও মানুষকে বলা হয়েছে একটি “নমনীয় ঐক্য, যা আত্ম-উপলব্ধির চিরন্তন গতিতে চলে—একটি জীবন্ত এবং সে কারণেই অস্থির ঐক্য, যা সর্বদা নিজের প্রতি অসন্তুষ্ট” (ঊহ্য)। এই হেগেলীয় দ্বান্দ্বিকতার তদ্ভবরূপে এই নব্য-স্কলাস্টিক দর্শন হিন্দু আধ্যাত্মবাদের সঙ্গে বিস্ময়করভাবে সাদৃশ্যপূর্ণ। আধ্যাত্মবাদ তো শেষমেষ মানসিক বিভ্রান্তিই, যা পরীক্ষামূলকভাবে প্রদর্শিত বৈজ্ঞানিক সত্য এবং যুক্তিসঙ্গতভাবে প্রতিষ্ঠিত দার্শনিক ধারণাগুলিকে প্রত্যাখ্যান করার জন্য অস্পষ্টতার আশ্রয় নেয়। "চিন্তা হলো ঈশ্বরের ধ্যান, অথচ চিন্তার সঙ্গে ধ্যানের বিষয়বস্তুর সম্পর্ক বিরোধের ও বৈপরীত্যের!" - [এম এন রায়।। জাতীয় সমাজতন্ত্র](https://auraj.net/national-socialism/7454/): শ্রমিকদের সমস্ত স্বাধীন সংগঠনকে নিষ্ঠুরভাবে ধ্বংস করে, ধর্মঘটের অধিকার বাতিল করে এবং জাতীয় প্রয়োজনের অজুহাতে মজুরি হ্রাস করে মুসোলিনি শ্রমের মহিমা ও গৌরব নিয়ে দম্ভ করে বক্তৃতা দেন! - [এম এন রায়।। “রক্তপাতহীন” বিপ্লব](https://auraj.net/bloodless-revolution/7463/): হিটলার নির্বাচনী প্রক্রিয়ায় বিজয়ী হয়ে সরকার প্রধান হয়। ফলে, সে ছিল জনগণের পছন্দ। সে ক্ষমতায় এসেছে ‘জনপ্রিয় সমর্থন’ পেয়ে। এই সত্য কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? - [এম এন রায় || ফ্যাসিবাদ](https://auraj.net/m-n-roy-fascism/7456/) - [সভ্যতাবাদী রাষ্ট্রের ধারণা একটি কর্তৃত্ববাদী ভাবাদর্শ ছাড়া কিছুই না](https://auraj.net/civilization-state/7420/): যদি আমরা তর্কের সাপেক্ষে ধরেও নেই যে, চীন ও ভারত সভ্যতাগত রাষ্ট্র। তারপরও, পার্শবর্তী চীন ও ভারত বা তুরস্ক ও রাশিয়া বাংলাদেশের জন্য আদৌ কোন রোল মডেল হতে পারে? - [বেনিতো মুসোলিনি ।। ফ্যাসিবাদের স্বকল্প](https://auraj.net/facism/7373/): যদি বুর্জোয়ারা—আমি তখন বলেছিলাম—ভাবেন যে তারা আমাদেরকে বজ্রনিরোধকের মতো ব্যবহার করতে পারবে, তবে তারা ভুল করছে। আমাদের জনগণের দিকে এগোতে হবে… আমরা চাই শ্রমিক শ্রেণি ব্যবস্থাপনার দায়িত্বে অভ্যস্ত হোক, যাতে তারা উপলব্ধি করতে পারে যে একটি শিল্পপ্রতিষ্ঠান চালানো মোটেও সহজ কাজ নয়… আমরা লড়ব প্রযুক্তিগত ও নৈতিক পশ্চাদপদতার বিরুদ্ধে… এখন যেহেতু শাসনব্যবস্থার উত্তরাধিকারের পথ উন্মুক্ত, আমাদের সাহস হারালে চলবে না। আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে; যদি বিদ্যমান শাসনব্যবস্থাকে প্রতিস্থাপন করতে হয়, তবে সেই স্থান আমাদের নিতে হবে। উত্তরাধিকার লাভের অধিকার আমাদেরই, কারণ আমরাই জাতিকে যুদ্ধে প্রবেশ করতে বলেছিলাম এবং আমরাই তাকে বিজয়ের পথে নেতৃত্ব দিয়েছিলাম… প্রচলিত রাজনৈতিক প্রতিনিধিত্বের কাঠামো আমাদের সন্তুষ্ট করতে পারে না; আমরা চাই বিভিন্ন স্বার্থের সরাসরি প্রতিনিধিত্ব… কেউ কেউ আপত্তি করতে পারেন যে এই কর্মসূচি গিল্ড ব্যবস্থায় ফিরে যাওয়ারই নামান্তর। তাতে কী! - [অনেক ঐতিহ্য, বহুস্তরায়িত গঠন : চিত্রিত অনুভাষ্য](https://auraj.net/swadhin-sen/7154/): বগুড়ার মহাস্থানে শাহ সুলতান মাহীসওয়ার (র.) - [এম.এন রায়।। র‍্যাডিক্যাল ডেমোক্র্যাসি (আমূল গণতন্ত্র বা মানবতন্ত্র )](https://auraj.net/radical-democracy/7131/): জাতিই হোক আর শ্রেণীই হোক সব রকম সমষ্টি সত্তাই গড়ে ওঠে ব্যষ্টিরূপ ব্যক্তিকে নিয়ে। মানুষ\[mfn\] এখানে মানবেন্দ্রনাথ আদিম মানবকে "Man” এক বচনে ব্যবহার\[/mfn\] আরো অধিক মাত্রায় নিজ সুখ-স্বাচ্ছন্দ্য ও এ সবের নিশ্চয়তা ও নিরাপত্তার জন্যই সমাজবদ্ধ হয়েছিল সমাজ গড়েছিল। আদিম যুগে পারিবারিক মানুষ\[mfn\] যেহেতু মানুষ যুক্তিপরায়ণ জীবও বটে, সেইহেতু সে নিজ নিজ বুক্তি বুদ্ধি দিয়ে নিজের এবং নিজ পরিবার পরিজনের জীবন সংগ্রামের কষ্ট লাঘবের জন্যই সমাজবদ্ধ হয়েছে এবং প্রতিবেশীর ওপর কোন স্বাভাবিক আতের টান না থাকার জন্য সদব্যবহার না করলে সমাজবদ্ধতা থাকবে না সেইজন্য পরস্পরের বাঁধনের সিমেন্ট স্বরূপ সর্বজনগ্রাহ্য নৈতিক অনুশাসন প্রবর্তন করেছে, দণ্ডবিধি রচনা ক'রে সমাজে ভারসাম্য রক্ষার ব্যবস্থা করেছে। “মানুষ”কে একবচনে ব্যবহার করলে পাছে ভুল বোঝার সম্ভাবনা থাকে সেইজন্য আমি Man. - [রবীন্দ্রনাথ ফ্যাসিজম বলশেভিজম](https://auraj.net/rabindranath-fascism-bolshevism/7137/): এখানে যে লেখাটা পেশ করছি সেটার মূল অংশটা বেশ আগের লেখা। বছর তিনেক আগের। রবীন্দ্রনাথের একটা চিঠি ছিল এই স্বল্পদৈর্ঘ্য-রচনার ভরসাবিন্দু। আমাদের দেশের ড. - [ঐতিহ্য : বয়ান ও সংবেদের মিথষ্ক্রিয়ার অনুভব](https://auraj.net/swadhin-sen-oitijya-boyan-o-songbed/7040/): ফ্যাসিজমকে যদি আমরা ক্ষমতার কর্তৃত্ব, দাপট, নৃশংসতা, আধিপত্যশীলতা, প্রাবল্য আর চরম নির্মমতার একটি রূপ হিসেবে বিবেচনা করি তাহলে ক্ষমতার বহুবিধ নড়াচড়া, সক্রিয়তা ও কুশীলবদের যুক্ততা নিয়ে ঐতিহ্য প্রসঙ্গে আলাপচারিতা করা যেতে পারে সম্ভবত। এই ছোট লেখায় আমি সেই চেষ্টাই করবো। ঐতিহ্য নিয়ে নানাবিধ আলাপ ও যুক্তিতক্কো এর আগেও বিভিন্ন লেখায় উল্লেখ করেছি। প্রত্নতত্ত্ব, হেরিটেজ আর ইতিহাস বিষয়ে আলাপ করতে গিয়ে। ঐতিহ্য হিসেবে কোন ভাষা, কোন বয়ান, কোন আচার, কোন অভিব্যক্তি, কোন অনুভব, কোন আবেগ, কোন সংবেদকে আমরা স্বীকৃতি দেবো (বা খারিজ করবো) তা প্রক্রিয়াগতভাবে পর্যালোচনার দাবি রাখতে পারে। কোন কোন শব্দ বা চিহ্ন বা চর্চাকে আমরা ঐতিহ্য হিসেব স্বীকার করবো, কোন বয়ান ব্যবহার করে, আর খারিজ বা বর্জন করবো কোন বয়ান ব্যবহার করে সেই জিজ্ঞাসা জরুরি হতে পারে। তবে আমার আগ্রহ এই প্রশ্নগুলোরে সঙ্গে মোকাবিলায়: ঐতিহ্য আসলে কী? - [ডিপ ও শ্যালো স্টেইটের সঙ্গে ইন্টেরিমের বিবাহ ও বিরহ পর্যালোচনা](https://auraj.net/shallow-state/6829/): এক্ষেত্রে উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য প্রাসঙ্গিক, তা হলো, "পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।" এই প্রেক্ষিতে রাষ্ট্রে দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করাটা আর লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন থাকে না, কিংবা দেশকে অস্থিতিশীল করার শত্রুপক্ষীয় উদ্দেশ্য থেকে আলাদা করা যায় না। তাই পত্রিকায় পাই, "দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টাকারী ব্যক্তি ও সন্ত্রাসীরা যাতে সহজে জামিন না পান”, সেটা নিশ্চিত করার জন্য পুলিশ ও আইনজীবীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, স্বরাষ্ট্রের মো. - [জর্জিও আগামবেন ।। ইতি ইহুদিবাদ](https://auraj.net/agamben_end-of-judaism/6665/): জাতি-রাষ্ট্রের নামে নির্বাসন আর দেশহীনতার আকর ধারণাকে অস্বীকার করে জায়নবাদ খোদ ইহুদিবাদের মৌলিক বিশ্বাসের সঙ্গেই প্রতারণা করেছে। যার ফলে, রাষ্ট্র ইসরায়েল আধুনিক জাতি-রাষ্ট্রের চরম নিষ্ঠুর রূপে পরিণত হয়েছে। ফলত, এই অস্বীকার যে—ফিলিস্তিন—নামে আরেক নির্বাসনের স্রষ্টা হয়েছে, আর ইসরায়েল রাষ্ট্রকে বানিয়েছে আধুনিক জাতি-রাষ্ট্রের নিকৃষ্টতম উদাহরণ, তা দেখে আমরা আর আচম্বিত না হই। জায়নবাদীদের মতে, দেশান্তর আর দেশহীনতা পৃথিবী থেকে ইহুদিদের মুছেই ফেলতে পারতো। ইতিহাসের কি নির্মম পরিহাস! - [জাতির কী রূপ?](https://auraj.net/on-nations/6656/): শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ‘জাতির পিতা’ কিনা, তা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত সম্প্রতি জমে উঠেছে। এ বিতর্ক করার জন্য উপযুক্ত সময় এখন কিনা– সে প্রশ্নও কেউ কেউ তুলেছেন। তাদের প্রতি সম্মান রেখেই বলা যায়, এ বিতর্ক উঠতই। বিমূর্ত স্তরে ‘জাতির পিতা’ ধারণার পিতৃতান্ত্রিকতা উপেক্ষা করার উপায় নাই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অন্যান্য ঐতিহাসিক চরিত্রের অবদান অস্বীকার করে বিশেষ একজন ব্যক্তিকে ‘জাতির পিতা’ বানানোর ভাবাদর্শিক তাৎপর্যও উপেক্ষা করা যায় না। পূর্ব বাংলা থেকে ক্রমে বাংলাদেশ নামে আবির্ভূত এ ভূখণ্ডের ইতিহাসে শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। তাঁর ঐতিহাসিক অবদান অস্বীকার বা খাটো করার সুযোগ নাই। স্বাধীন বাংলাদেশে মুজিব শাসনামল সম্পর্কে ঐতিহাসিক মূল্যায়নেরও বিকল্প নাই। আসলে কোনো ‘জাতি’র একক ‘পিতা’ থাকতে পারে কি? - [আওয়ামী জমানার ‘ফ্যাসিবাদ’ : কাঠামো ও প্রবণতা](https://auraj.net/how-to-understand-awami-fascism/6648/): সহজ কথা হচ্ছে, রাজনৈতিক পরিসরে যে ‘ফ্যাসিবাদ’ শব্দের হরদম এস্তেমাল চলছে, তাকে এই দুটো জায়গা থেকে বুঝতে পারা জরুরি। কেবল তখনই বোঝা যাবে ‘ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ চাই’ বলে কী বোঝানো হচ্ছে? - [গণ-আন্দোলনে নজরুলের বারবার ফিরে আসা](https://auraj.net/return-of-nazrul-in-mas-movement/6630/): সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থী-জনতা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ও জুলুমবাজ স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সহিংসতার মাত্রাকে বিবেচনায় নিলে বাংলাদেশের ইতিহাস, এমনকি তামাম দুনিয়ায় ইতিহাসে এত রক্তাক্ত অভ্যুত্থানের ঘটনা খুব কমই আছে। যেকোনো আন্দোলন, সংগ্রাম ও অভ্যুত্থানে স্লোগান, পোস্টার, গ্রাফিতি ও গান জনগণের বাসনাকে ব্যক্ত করতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। এগুলোর ভাষিক কথকতার মধ্য দিয়ে আন্দোলনের গতিপ্রকৃতি আর আশা-আকাঙ্ক্ষা স্পষ্ট ও জোরালো চেহারায় ধরা দেয়। বাংলাদেশ নামক এই ভূখণ্ডের বাসিন্দাদের আন্দোলনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এর প্রায় প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে কাজী নজরুল ইসলামের (১১ জ্যৈষ্ঠ ১৩০৬—১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) গান ও কবিতা বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেটি ১৯৬০–এর দশক হোক, ১৯৯০–এর দশক হোক বা হোক এই ২০২৪ সালের আন্দোলন—সব সময় নজরুল যেন নিত্যনতুন চেহারা নিয়ে আমাদের সামনে হাজির হন। সব শাসকগোষ্ঠীই কাজী নজরুল ইসলামের প্রতিবাদী কবিতা ও গানকে নিজেদের মনমর্জিমতো নিস্তেজ করে রাখার নানা কূটকৌশল করেছে। কিন্তু জনতা যখনই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখন এই বিদ্রোহী কবির গান–কবিতাই হয়ে উঠেছে বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। পাকিস্তান আমলে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর মুক্তি পাওয়া জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে দেখা যায়, স্বৈরশাসকের কারাগারে আটক রাজনৈতিক বন্দীরা সমস্বরে গেয়ে উঠছেন, ‘কারার ঐ লৌহ–কবাট/ ভেঙে ফেল কর রে লোপাট/ রক্ত-জমাট শিকল–পূজার পাষাণ-বেদী’। একই গানের লাইনগুলোকে এবারের রক্তাক্ত গণ–অভ্যুত্থানের দেয়াললিখনেও হাজির হতে দেখা গেছে। রাজধানী থেকে শুরু করে অন্যান্য জেলা শহরের দেয়ালে–দেয়ালে শিক্ষার্থীদের তুলির আঁচড়ে লেখা হয়েছে, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ কিংবা ‘বল বীর—/ বল উন্নত মম শির!’। কেবল দেয়াললিখনেই নয়, বিভিন্ন সময়ে আন্দোলনে যোগাযোগের যত নিত্যনতুন তরিকা যুক্ত হয়েছে, সবখানেই ছিল নজরুলের সৃষ্টির সরব উপস্থিতি। যেমন ধরা যাক, ১৯৭১ সালে নজরুলের গানের এস্তেমাল দেখেছি সিনেমার জগতে, ১৯৯০ সালে দেখেছি গানের আসর বা দেয়াললিখনে। কিন্তু এবারের আন্দোলনে রাজপথের দেয়ালের বাইরে ‘জেন–জি’ প্রজন্মের নতুন মাধ্যমগুলোও ছিল বহুল আলোচিত। টিকটক, ফেসবুক, রিলস, এক্স (সাবেক টুইটার) ইত্যাদির আবির্ভাবের পর গণপরিসরের বৈপ্লবিক গণতন্ত্রায়ন ঘটেছে। সমাজের বিপুল শ্রেণির মানুষের এমন অভাবিত অংশগ্রহণ মতামত উৎপাদনকারী ও ভোক্তা এই দুই বর্গের সীমারেখা মুছে দিচ্ছে দিন দিন। সংস্কৃতিচর্চার যে গতি এ যাবৎ ওপর থেকে নিচের দিকে প্রবাহিত হতো, হালফিল জমানার ঘটনাবলি সেই গতির উল্টো যাত্রারও সাক্ষ্য দিচ্ছে। মূলধারার গণমাধ্যম যেখানে প্রায়ই শাসকগোষ্ঠীর পক্ষে সম্মতি উৎপাদন করে গিয়েছে, সেখানে নতুন এই পরিসর প্রতিবয়ান তৈরিতে মারাত্মক কার্যকর ভূমিকা পালন করছে। শাসকগোষ্ঠীর চাপে মূলধারায় উপেক্ষিত ঘটনা বা বয়ান নতুন গণপরিসরগুলো তুলনামূলকভাবে ‘অসম্পাদিত’ কায়দায় তুলে এনেছে। এহেন ‘অসম্পাদিত’ জনপরিসরের বিপজ্জনক কিছু দিক নিয়েও আলোচনা চলছে। তবু মেনে নিতেই হবে যে এবারের আন্দোলনে এর বৈপ্লবিক প্রভাব ঠাহর করা গিয়েছে। দেয়াললিখনের মতো সাবেকি কায়দার চেয়ে আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে দশ-বিশ সেকেন্ডের রিলস, ফেসবুক বা এক্সের পোস্টার অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই নতুন ‘সংক্ষিপ্ত কিন্তু প্রসারিত’ সিনেজগতেও নজরুলের ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ ছিল সরব। শুধু সরবই নয়, এগুলোর অনেকাংশই ছিল নজরুলের এই গানকে কেন্দ্র করে। স্বাধীনতার আগে–পরের গণ–আন্দোলনে—যেখানে জনতা তাদের অধিকারের প্রশ্নে রাষ্ট্রীয় ক্ষমতা বা ঔপনিবেশিক শাসনকাঠামোর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়, সেখানে সমসাময়িক ও সাবেকি সব কায়দা-কানুনের ভেতরে নজরুল কেন বারবার হাজির হন? - [অন্তর্ভুক্তি আর ক্ষমতা : অতীত সংলগ্ন ‘ফ্যাসিবাদ-উত্তর’ বর্তমান](https://auraj.net/inclusive-and-power/6617/) - [ইসলাম ও গণতন্ত্র : একটি বাহাসের সন্ধানে](https://auraj.net/islam-and-challenge-of-democracy/6611/): খালেদ আবু এল ফাদল ইসলামি আইনশাস্ত্রের নামজাদা আলেম। ইসলামি আইন, শরিয়া সহ ইসলামের নানা শাখা নিয়ে অজস্র কিতাবাদি রচনা করেছেন। ২০০৩ সালে তিনি ‘ইসলাম এন্ড চ্যালেঞ্জ অফ ডেমোক্রেসি’ নামে এক দীর্ঘ প্রবন্ধ লিখেন। এই প্রবন্ধকে কেন্দ্র করে বেশ বড়সড় বাহাস তৈরি হয়, যেখানে নাদের হাশমি, জেরেমি ওয়াল্ড্রন, সাবা মাহমুদ, মোহাম্মদ ফাদেল সহ প্রায় এগারজন স্কলার অংশ নেন। কেউ কেউ ফাদলের অবস্থানের প্রশংসা করেন, কেউ কেউ ক্রিটিক করেন। ফাদল পরে আবার সেগুলোর সম্মিলিত জবাব দেন। এই পুরো বাহাসই পরে কিতাব আকারে প্রকাশিত হয়েছিল। যে বাস্তবতার মধ্যে প্রবন্ধ লেখা হয়েছিল ও সকলে বাহাসে লিপ্ত হয়েছিলেন, সে সম্পর্কে দুটো নোক্তা দেওয়া প্রয়োজন। কেননা, পুরো বাহাসজুড়ে সেই বাস্তবতা এতো প্রবল কিন্তু উহ্য ছিল যে, তা পাঠকমাত্রই নজরে পড়বে। ২০০১ এর পর দুনিয়াজুড়ে মুসলিম বিশ্বে গণতন্ত্রের হালচাল নিয়ে বিস্তর কথাবার্তা শুরু হয়। এই কথাবার্তা একেবারে এতদূর পর্যন্ত ঠেকে যে, ইসলাম আদতে কোনোভাবেই গণতন্ত্রকে সমর্থন করে না। বরঞ্চ, ইসলামি ধর্মতত্ত্বেই লুকিয়ে আছে স্বৈরতন্ত্রের ভূত। অন্যদিকে, যে সকল রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান, সেখানে কায়েম ছিল স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা। ফাদল যখন প্রবন্ধ লিখেন এবং তার জবাবে বাকিরা বাহাসে লিপ্ত হন, তখন সবার মধ্যে আসলে কোন না কোনোভাবে এই সঙ্কটকে মোকাবিলা করার কোশেশ ছিল। ফাদল গণতন্ত্রের পক্ষেই ওকালিত করেন। কিন্তু ইসলামের মধ্যে (অথবা ইতিহাসে) গণতন্ত্র ছিল, বা গণতন্ত্রের আদিরূপ ইসলামে ছিল - এমন কোনো দাবি থেকে খুব সচেতনভাবে তিনি নিজেকে বিরত রাখেন। ঐতিহাসিক দুয়েকটা নজির দিয়ে গণতন্ত্রের উপস্থিতি প্রমাণের কোশেশও তিনি করেন না। গণতন্ত্র যে হালজমানার রাষ্ট্র পরিচালনার মডেল এবং এর উৎস যে ইউরোপে হয়েছে সেটাকে কবুল করে তিনি দাবি করেন, গণতন্ত্রের যে অন্তর্নিহিত বুদ্ধিবৃত্তিক দিকগুলো রয়েছে সেগুলো কেবল ইউরোপের একার সম্পত্তি নয়। বরঞ্চ ইতিহাস প্রমাণ করে যে, ওই সবের বিকাশে ইসলামি দর্শন ও মুসলমানদের অবদান অনস্বীকার্য। তিনি আসলে ধর্মতত্ত্ব ও দর্শনের জায়গা থেকে গণতন্ত্রের সাথে ইসলামের সমন্বয়ের কোশেশ করেন। যেমন, গণতন্ত্রে যে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়, তার সাথে ইসলামি ধর্মতত্ত্বে ঘোষিত আল্লার সার্বভৌমত্ব কী সাংঘর্ষিক? - [জাতীয়তাবাদ, আইকনপ্রতিষ্ঠা এবং র‍্যাডিক্যালাইজেশনের রাজনীতি : অধ্যাপক ইউনূসের নোবেলপ্রাপ্তির প্রেক্ষাপটে](https://auraj.net/jatiotabad-radicalisetion/6592/): পূর্বকথা ও প্রেক্ষাপট ১৯৯৪ এবং ১৯৯৮ - পশ্চিমবাংলার জন্য এই দুই তাৎপর্যপূর্ণ কালের বা সালের সমকালেই আমার কোলকাতা যাওয়া হয়েছিল। আমার সফর দুটো একেবারেই কাকতালীয়। অন্তত তাৎপর্যসমূহের সঙ্গে মিলিয়ে ছিল না। আবার, কোনোকিছু উপলব্ধি করতে সশরীর হাজির থাকতে হয়, সামাজিক বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে তা আমি মনেও করি না। তথাপি, এই সফর দুটো আমাকে এমন কিছু বিষয়ে ওয়াহিবহাল করেছিল যা অন্যসূত্রে জ্ঞাত হওয়া আয়াসসাধ্য হতে পারত। ১৯৯৪-এ সুস্মিতা সেন মিস ইউনিভার্স নির্বাচিত হন। এই নবলব্ধ মর্যাদাসমেত তাঁর সফর করতে হয়েছিল কোলকাতা, এমন এক শহর যার সঙ্গে সুস্মিতা সেনের নিজ-সম্পর্ক-নির্ধারণ প্রায় প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় হয়ে পড়েছিল যদি না খোদ পশ্চিমবাংলার কাণ্ডারীরাই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ডেকে বসতেন। এই ডাক তামাম কোলকাতা নগরীতে হাঁকডাকে রূপান্তরিত হয়েছিল। কথিত যে, কোলকাতার শোভাযাত্রায় শকটের উপর দাঁড়িয়ে সুস্মিতা সেনকে হাত নাড়তে নাড়তে সম্ভাব্য সকল রাস্তায় ঘুরতে হয়েছে। তা তিনি উপভোগ করে থাকুন আর নাই থাকুন। তুলনায়, ১৯৯৮ সালে অমর্ত্য সেনের নোবেলপ্রাপ্তিতে উদ্যাপন, বা তাঁকে অধিগ্রহণ, তাঁর জন্য অনেক অনায়াস অনুষ্ঠানসূচিতে সীমিত ছিল। তা তিনি সমরূপ একটা কর্মসূচির জন্য পূর্বপ্রস্তুতি নিয়ে থাকুন আর নাই থাকুন। আমি নিঃসংশয়ী নই এই উচ্ছ্বাসকে জাতীয়তাবাদের অনুষঙ্গ হিসেবে পাঠ করা সঙ্গত, নাকি রাষ্ট্রবাদের১। এ ব্যাপারেও আমি অনিশ্চিত যে উত্তর-ঔপনিবেশিক স্থাপিত-রাষ্ট্রকাঠামোতে জাতীয়তাবাদের উন্মেষ, এবং অন্বেষ, আদতেই রাষ্ট্রবাদী হওয়া ব্যতিরেকে সম্ভব কিনা।২ যাহোক, উভয়ক্ষেত্রেই অর্জনের ঘটনাকে ঘিরে যে উচ্ছ্বাস তার প্রধান অধিকর্তা আমলাতান্ত্রিক কাঠামো হওয়াতে ‘জানগণিক’ উৎসবমুখরতার সঙ্গে এর সম্পর্ক অনায়াস ও সাবলীল ছিল। অধ্যাপক ইউনূসের নোবেলপ্রাপ্তি বাংলাদেশে সমরূপ উচ্ছ্বাস সৃষ্টি করেছে, আপাতঃভাবে তা বলা যায়। কিন্তু পশ্চিমবাংলার উদাহরণের প্রেক্ষিতেই, একটা সূক্ষ্ম গুণগত পার্থক্য ঘটনাটিকে আরও স্বাতন্ত্র্য প্রদান করেছে। এই বৈশ্বিক অর্জনের পর চটজলদি বাংলাদেশ রাষ্ট্রের আমলাতান্ত্রিক কাঠামো খুব অনায়াসেই একটা উৎসবমুখরতার পরিকাঠামো প্রস্তাব করতে পারেনি।৩ নিবিষ্টপাঠে এর নানাবিধ প্রকরণ ও কারণ হাজির করা সম্ভব। সংক্ষেপে, রাষ্ট্রক্ষমতার সংসদীয় লড়াইয়ে সামিল দুই রাজনৈতিক দলের মধ্যকার সম্পর্ক নির্বাচনের সময়কালে চরম ও স্থূল আকার ধারণ করেছে এবং অধ্যাপক ইউনূসের নোবেলপ্রাপ্তির কাল এই সময়ের সঙ্গে মিলে যাওয়াতে একটা ভিন্নতা তৈরি হয়েছে। সেটা, পরিশেষে, ঘটনাচক্রীয়। এই উচ্ছ্বাসটি এর গঠনপ্রক্রিয়া বিচারেই প্যারাডক্সিক্যাল বা বিষমসঙ্গতিময়, বিশেষত আলাপপ্রসঙ্গটি যদি হয় খোদ এই উচ্ছ্বাসের প্রকরণগত কারিগরি নিয়েই। ভেঙে বললে, বর্তমান নাতিদীর্ঘ লেখাটি তদন্ত করতে চাইছে এই উচ্ছ্বাসের, উৎসবমুখরতার বুনিয়াদ নিয়ে। এবং অন্যদিকে, এই উচ্ছ্বাস ও আবেগপ্রবণতা এরকম যেকোনো উদ্যোগকে ঝুঁকির মুখোমুখি করে; এরকম একটি রচনাপ্রচেষ্টা গৃহীত হতে পারে ‘জানগণিক’ অনুভূতিকে ও অর্জনকে খাট করবার প্রয়াস হিসেবে। সেসব সমেতই, এই রচনায় বক্তব্য মূলত তিনটি: এক, আইকনপ্রতিষ্ঠা হালের জাতীয়তাবাদী প্রবণতায় কেন্দ্রীয়; দুই, নোবেলপ্রাপ্ত অধ্যাপক ইউনূস বাংলাদেশ পরিমণ্ডলে পূর্বাপেক্ষা অধিকতর সমর্থ আইকন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন; তিন, এই প্রক্রিয়ার একটি অন্যতম দিক হলো তাঁর কর্মকাণ্ডকে, বিশেষভাবে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচির কথাই হচ্ছে, র‌্যাডিক্যাল হিসেবে ইঙ্গিত করা হচ্ছে এবং সেই প্রবণতাটি বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন কর্মকাণ্ডের পঠনপাঠনকে আরও কঠিন করে তুলছে। বাংলাদেশে আইকন এটা বিশেষভাবে লক্ষ্য করা দরকার যে বাংলাদেশে আইকন-প্রতিষ্ঠা, বিশেষত রাজনৈতিক অঙ্গণের বাইরে এবং ‘অ-রাজনৈতিক’ আকিকায়, স্পষ্টভাবে স্বাতন্ত্র্যমণ্ডিত। এটা বলবার সময়ে অন্তত কয়েকটা বিষয়ে আমি সতর্ক আছি: এক, রাজনৈতিক অঙ্গণের আইকন ও সেগুলোর নির্মাণপ্রক্রিয়া সমরূপ নয়; দুই, ভারতের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের বিস্তর ফারাক আছে এবং সেটা আইকন সূত্রমালার ক্ষেত্রেও যথার্থ; তিন, সাধারণভাবে পাশ্চাত্যীয় বা অধিকতর ভোগসংস্কৃতির সমাজের সঙ্গে ফারাকটা আরও সুস্পষ্ট এবং অর্থবহ। আইকন-সৃষ্টিতে মিডিয়ার ভূমিকা নিয়ে আলাদা করে বিবরণী খাড়া করবার এখানে আবশ্যকতা নেই। এটা নেহায়েৎ সাধারণ জ্ঞানের পর্যায়ে পড়ে এখন যে মিডিয়ার ভূমিকা দৃশ্য-শ্রুতিগত পুঁজিবাদী জমানায় নিরঙ্কুশ।৪ আইকনের সৃষ্টি, ভোগসম্পাদন, পুনর্সৃজন, রূপান্তর এবং বিনাশ (তাত্ত্বিক অনুকল্পীয়ভাবে) সম্ভব কেবলমাত্র মিডিয়ার একচেটে কর্তৃত্বের মধ্যেই। পাশ্চাত্যীয় সাংস্কৃতিক ব্যবস্থাপনায়, এমনকি ক্ষেত্রবিশেষে ভারতের মতো শক্তিমান মিডিয়ারাজ্যে, যাকে সেলেব্রিটি বলা হয়ে থাকে সেটার সঙ্গে আইকনের সম্পর্ক কী তা নিয়ে সঙ্গত কারণেই চিন্তা করতে হয়েছে এই প্রসঙ্গে আলাপ তুলতে গিয়ে। চিত্তাকর্ষক যে, এই ভাবনার অনুবর্তী হিসেবে একটা প্রস্তাবনা দাঁড় করাতে আমি উৎসাহ বোধ করছি। সেটি হচ্ছে: সেলেব্রিটি উৎপাদন প্রক্রিয়ার পাটাতন আইকন সৃষ্টিতে গুরুতর ইতিবাচক ভূমিকা রাখতে পারে; এবং একই সঙ্গে এই উৎপাদন প্রক্রিয়ার ঘনত্ব আইকন-বিনাশের কারণ হতে পারে- তা সে আনমনেই হোক আর কৃৎকৌশলে সাধিত হোক। এসব কথার গুরুত্ব এখানেই যে বাংলাদেশের মিডিয়া উৎপাদন প্রণালী, এখন অবধি, সেলেব্রিটি তৈরি করতে পারঙ্গম হয় নাই। পাশ্চাত্যের তুলনায় তো বটেই, কিন্তু অন্তত ভারতের তুলনায়ও। ভারতের বিষয়টাকে বিশেষভাবে লক্ষ্য করবার আছে। মুম্বই চলচ্চিত্র কারখানা এবং ভারতীয় ক্রিকেট যুগপৎ মিথোজীবিতার মধ্য দিয়ে সেলেব্রিটি উৎপাদনের মুখ্য চালিকাশক্তি থেকে গেছে কম করেও ৫০ বছর। স্পষ্ট করে বললে, হালের ক্রিকেট বিপণনের উত্তুঙ্গ গ্লোব্যাল প্রচেষ্টার ঢের ঢের আগে থেকেই ক্রিকেট ছিল অন্যতম সেলেব্রিটি পরিক্ষেত্র। অন্যদিকে, লক্ষ্ণৌ , এলাহাবাদ, হায়দরাবাদ, চেন্নাই (তৎকালীন মাদ্রাজ), মুম্বই (তৎকালীন বোম্বে) এবং কোলকাতার নানামাত্রার অংশগ্রহণের মধ্য দিয়ে সাংস্কৃতিক প্রতিমা রচনার দীর্ঘস্থায়ী কাঠামো সরবরাহ করেছে মুম্বই ওরফে বলিউড চলচ্চিত্র কারখানা। ক্রিকেট ও চলচ্চিত্রের এই মিথোজীবিতা ভারতের সাংস্কৃতিকতায় এক অনন্য রাষ্ট্রোর্ধ্ব মাত্রা দান করেছে যার ভরসায় রাজনৈতিক বৈরিতার আপাত উৎকণ্ঠার মধ্যেও ভারতের মিডিয়া-প্রক্রিয়ার পক্ষে সম্ভব হয়েছে প্রতিবেশী রাষ্ট্রসমূহের ব্যক্তিত্ব অধিগ্রহণ। পরিমাণে যত কমই হোক, নগণ্য নয় যে, ৫০-এর দশকে নূরজাহান বা সুরাইয়া, ৮০-এর দশকে ইমরান খান, নাহিদ আখতার, মজিদ খান বা রুনা লায়লা এবং ৯০-এর দশকে বা তার পরে নুসরাত ফতে আলি খান কিংবা আদনান সামীর মতো ‘অন্য’ প্রতিমা অন্তর্ভুক্তিকরণ। এর মাঝে ভারতের অজস্র প্রতিমা তো রয়েছেই সেলেব্রিটি হিসেবে। এসব উদাহরণের মধ্য দিয়ে আমি আসলে বড়জোর ভারতের মিডিয়াপ্রক্রিয়ায় সেলেব্রিটি সৃজনের একটা বৈশিষ্ট্যের দিকেই আলোকপাত করছি মাত্র, বাংলাদেশের স্বাতন্ত্র্যকে স্পষ্ট করবার স্বার্থেই। এবং একথাও আমি বিস্মৃত নই যে বিনোদন জগতের প্রতিমামণ্ডলী (সেলেব্রিটি বা আইকন) আর উন্নয়ন বা পরিষেবা (বা যাকে ফিল্যানথ্রপি বলা হয়ে থাকে) জগতের প্রতিমামণ্ডলী সমার্থক নয়। কিন্তু, কোনোমতেই বাংলাদেশে কাছাকাছি ধরনেরও সেলেব্রিটি সৃজন প্রক্রিয়া নেই। প্রাথমিকভাবে বিনোদন জগতে মনোযোগ কেন্দ্রীভূত রাখলে, কাছাকাছি গুরুত্ব দিয়ে ভাবা চলে এমন একটাও প্রতিমা আমাদের মনশ্চক্ষে হাজির হয় না। নিবিড় মনোযোগ দিয়ে ভাবলে, বাংলাদেশের মিডিয়াভোগপ্রণালীর নিকট বা দূর অতীতে সবচেয়ে সন্নিকট যে নামগুলো সম্ভাব্য হিসেবে হাজির হয় তার মধ্যে থাকতে পারে চম্পার নাম (হ্যাঁ, রাজ্জাক বা ববিতা নন), হুমায়ূন আহমেদ-এর নাম, মরহুম সালমান শাহ্-এর নাম, সুবর্ণা মুস্তাফা বা অপি করিম-এর নাম, আফজাল হোসেন বা হুমায়ূন ফরিদীর নাম, এমনকি হয়তো মাহমুদুজ্জামান বাবুর নাম এবং অতি অবশ্যই রুনা লায়লার নাম। নিজ জমানায় এঁদের সকলেই বাংলাদেশের সেলেব্রিটি, তথাপি চূড়ান্তবিচারে, এই নামগুলোর কোনোটাকেই দীর্ঘকালীন কিংবদন্তী রচনাকার হিসেবে দেখা কঠিন; একমাত্র ব্যতিক্রম হয়তো হুমায়ূন আহমেদ। আইসিসি শিরোপা এবং উত্তরকালে টেস্ট-স্ট্যাটাস অর্জনের পর নানাবিধ প্রোমোটারের একনাগাড় প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট দলের উছিলায় কোনো ধুন্দুমার সেলেব্রিটি জন্মলাভ করেননি। এখানে হয়তো আমাদের মুদ্রণ-মিডিয়া, টেলিভিশন, চলচ্চিত্র এবং বিনোদন-সাংবাদিকতার পরিপূরক ভূমিকার ধারাবাহিকতার অভাবকে লক্ষ্য করতে হবে যদি বিষয়গুলো আমরা, তুলনামূলকভাবে, বুঝতে চেষ্টা করি।৫ বিনোদন জগতের বাইরে, পরিষেবা বা ফিল্যানথ্রপিক জগতেও খুব ভিন্ন কোনো চিত্র নয়। মাদার তেরেসা কিংবা অরবিন্দ-এর মতো শক্তিশালী প্রতিমা বাংলাদেশে সৃজিত হয়নি। এই উদাহরণ-তালিকা দীর্ঘ করা সম্ভব। চিত্তাকর্ষক যে, উন্নয়ন পরিমণ্ডল নিয়ে ভাবলে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। উন্নয়নকে একটা ডিসকোর্স৬ হিসেবে বিবেচনা করলে এই অঙ্গণে প্রতিমা সৃজন বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী এবং আশপাশের রাষ্ট্রসমূহে যা আপাত অসম্ভব তা বাংলাদেশে সম্ভব হয়েছে। উন্নয়ন-সেলেব্রিটির তালিকায় আসবেন এনজিও উদ্যোক্তা ফজলে হাসান আবেদ, ফ র মাহমুদ হাসান, এমনকি পর্বতপ্রতিম সম্পাদক মতিউর রহমান কিংবা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এবং অবশ্যই অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তালিকাটা দীর্ঘ নয় এবং, দৈবাৎ নয় যে, নারী-বিবর্জিত। তথাপি এই তালিকার প্রতিমামণ্ডলীর শক্তিমত্তা নেহায়েৎই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই জরুরি জিজ্ঞাসা যে কী প্রক্রিয়ায় বাংলাদেশে উন্নয়ন পরিমণ্ডলে সেলেব্রিটি, এবং আখেরে আইকন, সৃষ্টি সয়ম্ভূ প্রক্রিয়া হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা অনুধাবন করবার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে খোদ উন্নয়ন ডিসকোর্স বাংলাদেশ রাষ্ট্রে যেরকম জাতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানের কর্তৃত্বমুক্ত থাকবার, ও কার্যত শেষোক্তের উপর কর্তৃত্ব করতে পারার, ঐতিহাসিক বুনিয়াদ লাভ করেছে সেটার দিকে। উন্নয়ন, একটা ডিসকার্সিভ বা বাক্সময় পরিক্ষেত্র হিসেবেই, জগতের আর কোথাও জাতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানাদির সঙ্গে সংমিশ্রণ ব্যতীত ক্রিয়াশীল নয় বলে অনুধাবন করা সম্ভব। এর মানে মোটেই এই নয় যে বাংলাদেশের উন্নয়ন ডিসকোর্স রাষ্ট্রীয় রাজনৈতিক কাঠামোকে লড়াই করে। বরং একেবারেই উল্টো। কিন্তু একটা দরকষাকষির আলাপচারিতা হিসেবে দেখলে বাংলাদেশের উন্নয়ন-স্থাপনাসমূহ তর্কাতীতভাবে স্বাধীন- সেটুকুই আমার বক্তব্য। অধ্যাপক ইউনূস নোবেল পাবার ঢের ঢের আগে থেকেই সেলেব্রিটি। এমনকি তাঁর ম্যগসেসে পুরস্কার লাভেরও আগে থেকে। অধ্যাপক ইউনূস হচ্ছেন উন্নয়ন-উদ্যোক্তাদের মধ্যে বিরল একজন যিনি নতুন ধরনের কর্পোরেট সাংবাদিকতার৭ বিকাশলাভকে সম্ভবত মনোযোগ দিয়ে প্রত্যক্ষ করেছেন এবং এই ধারার সাংবাদিকতা-চর্চার মধ্যে নিরন্তর আত্ম-অবয়ব মুদ্রিত আকারে দেখবার সুযোগ, বা প্রেষণা, লাভ করেছেন। ফলে, নোবেল পুরস্কার অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিযাত্রার সম্ভাব্য সর্বোচ্চ মাইলফলক হতে পারত কেবল। কমবেশি কয়েকবছর যাবৎ তাঁর নাম মিডিয়াভোক্তাকুলে সম্ভাব্য নোবেলবিজয়ী হিসেবে আবির্ভূত হয়ে আসছিল। কার্যত যাকে আমজনতা বলা হয় সেই মিডিয়াভোক্তাকুল আকুল অপেক্ষা করছিলেন এই অর্জনের জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি শিরোপা কিংবা টেস্ট স্ট্যাটাস অর্জনের পর এটাই সর্বোচ্চ মিডিয়া-ইভেন্ট৮, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় হচ্ছেন একজন ব্যক্তি, অধিকন্তু উন্নয়ন-বলয়ের। আইকন হিসেবে অনুশীলন করবার এর থেকে বড় কোনো ঘটনা কল্পনাতীত, সমকালীন বাংলাদেশে। ডিসকোর্স, পাবলিক জবান এবং অপ্রতিরোধ্য অবয়ব উন্নয়নের বৈশ্বিক ডিসকোর্সমালাতে ‘মুক্তি’, ‘সংগ্রাম/লড়াই’ কিংবা ‘বিপ্লব’ গত দুই তিন দশক ধরে আত্তীকৃত সব পদ। ‘দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই/সংগ্রাম’; (প্রাকৃতিক দুর্যোগ কিংবা ‘স্বৈরাচার’) থেকে ‘মানুষের মুক্তি’; কিংবা ‘সাধারণ মানুষের জন্য প্রযুক্তির বিপ্লব’ ইত্যাদি। বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলনের অবনয়ন এবং বৈশ্বিক প্রোপাগান্ডা হিসেবে এই পদগুলো নবায়িত অর্থ আলাপ প্রসঙ্গ হিসেবে নতুন নয়। ফলে এখানে এগুলো নিয়ে বিস্তর কোনো ব্যাখ্যা আমার লক্ষ্য নয়। যে বিশেষ কারণে এখানে এগুলোর উল্লেখ প্রাসঙ্গিক তা হচ্ছে ডিসকোর্স হিসেবে এগুলোর পরিসর এবং সামর্থ্য রাষ্ট্রসীমাভেদী; এবং বাংলাদেশে পাবলিক জবান সৃষ্টিতে এগুলো কেন্দ্রীয়। পাবলিক জবানের পুনঃপৌণিকতা অটুট থাকে এসবের সঙ্গে মিথষ্ক্রিয়া করে। কিন্তু পাবলিক জবানের বিশেষ দেশজ চেহারা আছে। সেই চেহারা গ্লোব্যাল ডিসকোর্সের সঙ্গে প্রতিন্দ্বন্দ্বিতারত নয়, বরং সম্প্রসারণ ও মিথোজীবিতা। যেমন: ‘মাথা উঁচু করে দাঁড়ানো’, ‘বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয়া’, ‘আমরাও পিছিয়ে নেই’। লক্ষ্যণীয় যে, জাতীয়তাবাদী স্পৃহার এই পাবলিক জবানগুলোর ডিসকার্সিভ পরিসর রয়েছে যে পরিসর উন্নয়ন-বিশ্বায়নের সঙ্গে সম্পর্কিত; এবং আরও গুরুত্বপূর্ণ যে অধ্যাপক ইউনূসের বেলায় এই জবানগুলো কারকপক্ষে শরীকী। তাঁর নোবেলপ্রাপ্তির বহু আগে থেকেই এটা চলমান। অধ্যাপক ইউনূস-এর মডেল কিংবা গ্রামীণ ব্যাংক-এর কার্যপদ্ধতি নিয়ে উন্নয়ন-আলাপমালায় সমালোচনা কিংবা প্রতিরোধ হয়েছে। ক্ষুদ্র ঋণের বিষয়ে বৃহৎ প্রতিষ্ঠানগুলো (যথা বিশ্বব্যাংক) একটা সংশয়ী পর্যবেক্ষক হিসেবে যতদিন ছিল, কিংবা একটা সংস্থাপনযোগ্য প্রকল্প হিসেবে যতদিন এসব প্রতিষ্ঠান রায় দেয়নি তখনকার কথা বাদ দিলেও সাম্প্রতিক বছরগুলোতেও সমালোচনা এবং প্রতিরোধ হয়েছে। হয়েছে পলিসি অধ্যয়নের দৃষ্টিকোণ থেকে কিংবা উন্নয়ন সমীক্ষার দৃষ্টিকোণ থেকে। আমিনুর রহমানের অপেক্ষাকৃত আলোচিত কাজটিই৯ বেশি মনোযোগ পেয়েছে। কিন্তু একেবারে সাম্প্রতিককালেও, তাঁর নোবেলপ্রাপ্তির আগে কিংবা পরে, আর্থসামাজিক শাস্ত্রীয় বিচারে তাঁর পদ্ধতিকে প্রতিরোধ করবার উদ্যোগ হয়েছে। যে বিষয়টা এখানে উল্লেখযোগ্য, কিংবা যে পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গ এখানে আসছে তা হলো তেমন কোনো ব্যতিক্রম ছাড়াই অধ্যাপক ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংকের মডেল নিয়ে কোনো সমালোচনা কমবেশি চাপা পড়ে গেছে - দেশে কিংবা বিদেশে। আমিনুর রহমানের কাজ মোটের উপর উন্নয়ন সমীক্ষার অর্থনৈতিক মডেলগুলোর ব্যাপারে নির্দ্বিধ থেকে এগিয়েছে। বা অন্যভাবে বলা যায়, তাঁর প্রচেষ্টার তাত্ত্বিক পাটাতন উন্নয়নবাদী। অনুবর্তীতে, তিনি জোর দিয়েছেন যেসব গাণিতিক কৃৎকৌশলে গ্রামীণ ব্যাংক মুনাফা নিশ্চিত করে থাকে সেগুলোর তদন্ত করতে এবং এটা করতে গিয়ে তিনি গ্রামীণ ব্যাংকের প্রচারণা ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যকার প্রভেদকে সামনে নিয়ে আসেন। আমার তরফে এটা স্পষ্ট করা জরুরি যে আমার শাস্ত্রীয় প্রস্তুতি এ ধরনের কিছু হাজির করার মতো নয়। সেটার জন্য যাকে প্রাথমিক উপাত্ত বলা হয়ে থাকে তার উপর কর্তৃত্ব থাকা প্রয়োজন। সর্বোপরি, বর্তমান রচনার মুখ্য তাগিদের জন্য এটা জরুরিও নয়। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে এসব সমালোচনার প্রত্যুত্তর কী উপায়ে দেয়া হয়েছে। তেমন কোনো ব্যতিক্রম ছাড়াই, শাস্ত্রীয় ও পদ্ধতিগত প্রত্যুত্তরের বদলে, মিডিয়া-কাভারেজ বরাবর অধ্যাপক ইউনূসের প্রধান জবাবদিহিতা থেকে গেছে। বিষয়টা কেবল জনে জনে তিনি প্রত্যুত্তর দিতে পারেন কিনা এমন সরল আব্দারের নয়। বরং, তাঁর সচেতন ভূমিকা কাঠামোগতভাবে গ্লোবেল ডিসকোর্সের পরিসর ব্যবহার করেছে ধারাবাহিকভাবে- বাংলাদেশ রাষ্ট্রকে তিনি কী কী দিতে পারেন, কিংবা ‘জাতির জন্য তিনি কী কী করতে সমর্থ ইত্যাদি। পাবলিক জবানে এই অবস্থান প্রতিবর্তিত হয়েছে শুধু। তুলনায়, অন্য কিছু সমালোচনা খোদ রাজনৈতিক অর্থশাস্ত্রের পাটাতন থেকেই হয়েছে। সেসব সমালোচনা সাধারণভাবে বাংলাদেশে এনজিও তৎপরতার বিষয়ে সপ্রশ্ন।১০ গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সেই পরিকাঠামো থেকেই পঠিত হয়েছে। সেই হিসেবে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের গোড়া থেকেই প্রতিরোধী চিন্তাভাবনা সক্রিয় ছিল। ২০০৫-এর ২৯শে মে দুর্নীতি দমন কমিশনের সেমিনারে অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করবার যে ঘোষণা দিয়ে যে প্রবন্ধ পড়েন সেটা সম্ভবত দারিদ্র্য দূরীকরণের থেকেও নগরমানসে (বা মিডিয়াভোক্তাকুলে) বেশি আকাঙ্ক্ষা তৈরি করে। বলাইবাহুল্য, এরও পাটাতন হয়ে ছিল পূর্ববর্তী বছরগুলোতে বৈশ্বিক সংস্থাগুলোর দুর্নীতি বিষয়ক আলাপমালা একনাগাড় গড়ে তোলার মধ্য দিয়ে। অধ্যাপক তাজ হাশমী, বাংলাদেশে উন্নয়ন সংস্থাসমূহের কর্মকাণ্ডের একজন নিষ্ঠাবান ও ধারাবাহিক সমালোচক, অধ্যাপক ইউনূসকে ডিজিটাল মাধ্যমে একটা দীর্ঘ পত্র লেখেন।১১ তাঁর চিঠির মূল বক্তব্য ছিল এনজিওগুলোর মধ্যকার দুর্নীতির নানারকম আলামত যেখানে পাওয়া যায় এবং পাবলিককৃত হয় না তখন সেই জগতের মধ্য থেকে সেসংক্রান্ত কোনো উদ্যোগ না নিয়ে এরকম খোয়াব দেখানো অতিক্রিয়া। এসবের সঙ্গে বাহাসের একটা পদ্ধতিগত উদ্যোগ অধ্যাপক ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংক নিয়েছেন কখনো তেমন অনেক নজির নেই। আমার বক্তব্য কিন্তু এই নয় যে সম্ভাব্য বাহাস আরও ‘গ্রহণযোগ্য’ করে তুলতে পারত তাঁর/গ্রামীণের অবয়ব। আমার বরং একেবারেই ভিন্ন বক্তব্য। অবয়ব বরং এক্ষেত্রে এমন স্বাভাবিকীকৃত, এমনই গ্রহণযোগ্য যে সেই অবয়ব বা প্রতিমার পুনরুৎপাদন ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হয়নি। কূটচাল বা দুরভিসন্ধি হিসেবে একে পাঠ করতে যাওয়া নিরর্থক; পাঠ করা জরুরি বিশ্বায়ন প্রক্রিয়ায় লোকাল আইকন সৃষ্টির কৃৎকৌশলের আলোকে, পরিবেশনমূলক/রিপ্রেজেন্টেশনাল সূত্রমালার আলোকে, হালের জাতীয়তাবাদ কীভাবে রাষ্ট্রকেন্দ্রিক কল্পমানচিত্রে ডায়াসপোরিক জমিন খোঁজে তার আলোকে, এবং কীভাবে একজন সৃষ্টিরত আইকন তাতে নিরন্তর অংশ নিতে থাকেন তার আলোকে। স্বপ্রতিমার র‌্যাডিক্যালাইজেশন খুব স্পষ্টভাবেই আমি দুইটা আপাত বিরোধী ধারণা যুগপৎ প্রয়োগ করেছি বাংলাদেশে উদ্যাপনমুখরতার সাম্প্রতিক সবচেয়ে বড় ঘটনাটিকে বুঝতে- জাতীয়তাবাদ ও র‌্যাডিক্যাল। এটার একটা গুরুত্বপূর্ণ ব্যূৎপত্তিগত দিক আছে। জাতীয়তাবাদ যতটাই অনুধাবনকৃত একটা প্রপঞ্চ, তুলনায়, র‌্যাডিক্যাল ততটাই অস্পষ্ট এবং তরল একটা প্রপঞ্চ । পাশ্চাত্যীয় রাজনৈতিক ডিসকোর্সে র‌্যাডিক্যাল হামেশা নানাবিধ অর্থে প্রয়োগকৃত হয় - প্রায়শই তা নৈরাজ্যের সঙ্গে একাকার করে দেখা হয় এবং পরিশেষে উভয়কেই নেতিবাচক তৎপরতা হিসেবে পরিবেশন করা হয়; অন্যথায় র‌্যাডিক্যাল চিহ্নিত হয় লিবেরেলের অসহিষ্ণু বেয়াড়া প্রতিপক্ষ হিসেবে। এখানে র‌্যাডিক্যালাইজেশন প্রত্যয়টা প্রয়োগ করবার সময়ে পাশ্চাত্যীয় ডিসকোর্সের এই সীমানাগুলো সম্বন্ধে আমি সজাগ আছি। লক্ষ্য করবার বিষয় হচ্ছে, বাংলাদেশের মতো প্রান্তিক পুঁজিবাদী বিশ্বে, এর নিজস্ব রাজনৈতিক ইতিহাসের আলোকেই, লিবেরেলবাদ স্বাভাবিকীকৃত হয়নি - অন্তত যতটা পর্যন্ত হলে যাবতীয় লড়াই-প্রচেষ্টা আদর্শমানের (নর্ম) লঙ্ঘন হিসেবে পাবলিক মননে গৃহীত হবে। উল্টো বরং, লড়াই-ই এখানে নর্ম। একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার ফসিলপ্রায় ভাষা-লক্ষণা; রিপ্রেজেন্টেশন। এটা এমন এক বিষমসঙ্গতিপূর্ণ অবস্থা যেখানে কোনো সংঘসত্তা বা তৎপরতা প্রশংসিত হয় এর ‘অরাজনৈতিক’ অবয়বের কারণে, এবং একই সঙ্গে তা লড়াই জারি রাখবার প্রত্যাশিত রাজনৈতিক কর্তব্যচাপে থাকে- প্রাসঙ্গিক, অবশ্যই যদি লড়াইকে আমরা ‘রাজনৈতিক’ হিসেবে অনুধাবন করি। বলাইবাহুল্য, কাঙ্ক্ষিত এই লড়াইয়ের সম্ভাব্য প্রতিপক্ষ/সমূহ ক্ষেত্রবিশেষে এক প্রহেলিকায় পর্যবসিত হয়। পাশ্চাত্যে দারিদ্র্যের বিরুদ্ধে ‘সংগ্রাম’ চলে, অধ্যাপক ইউনূসও একে জাদুঘরে পাঠাবার ঘোষণা দিয়ে স্বস্তি পেতে পারেন; কিন্তু বাঙ্গালা-মননে এমন বিমূর্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ‘লড়াই’ বিশেষ তাৎপর্য বহন করে না। কোন ‘সংগ্রাম’ বা ‘লড়াইটি অধিকতর খাঁটি বা কার্যকরী সেটা সম্পূর্ণ ভিন্ন জিজ্ঞাসা এবং পরিশেষে নিরর্থক জিজ্ঞাসা। ১০ই ডিসেম্বর অসলো সিটি হলে নোবেল প্রদান অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বাংলায় ও ইংরেজিতে যে বক্তৃতা দেন, প্রত্যাশিতভাবেই, তার একটা মুখ্য লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্রঋণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা এবং যাঁকে তিনি এবং তাঁর বৈশ্বিক মিত্ররা নারীমুক্তি১২ বলে আসছেন সেটা অর্জনে এর ইতিবাচক প্রভাব বয়ান করা। বহুল চর্চিত একটা পরিসংখ্যান তিনি উল্লেখ করেন১৩: ‘পৃথিবীর সম্পদের মোট শতকরা ৯৪ ভাগ রয়েছে ৪০ ভাগ লোকের হাতে এবং বাকি শতকরা ৬ ভাগ আছে বাকি জনসংখ্যা তথা ৬০ ভাগ লোকের হাতে।’ এ ধরনের পরিসংখ্যানগুলো খুবই মুস্কিলের। এক তো হলো, এর গুণমান সমর্থন বা মোকাবিলার জন্য আমশ্রোতাদের হাতে বিশেষ কিছু থাকে না। রাজ্যের জিজ্ঞাসা নিষ্পত্তিহীনতায় ভোগে- এই ৪০ ভাগের মধ্যেকার বণ্টনচিত্রটা কেমন; কিংবা এদের নিবাস কোথায় এবং কোন ঐতিহাসিক ও বৈশ্বিক বন্ধনে তাঁরা এককাট্টা; কিংবা আদতেই আপাত শিথিল এই ৪০ ভাগের মধ্যে অধ্যাপক ইউনূস কিংবা তাঁর মিত্রদের কেউ কেউ পড়বেন কিনা; যদি পড়েন, সেক্ষেত্রে মৈত্রী, পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের কৃৎকৌশল কী; কিংবা ‘সাংস্কৃতিক পুঁজি’১৪ বলে এমনকি এনজিও সেক্টরেও যে পদটি পরিচিত আছে সেটার বৈশ্বিক গুরুত্ব কীভাবে অনুধাবন করা যাবে; এবংবিধ। কিন্তু মূল সমস্যাটা অন্যত্র। এই পরিসংখ্যানগুলো, আমি মনে করি, ভীষণভাবে শ্রোতার অনুভূতিপ্রবণতায় আবেদন করে- এমন এক অনুভূতিপ্রবণতা একটু আগেই বাংলাদেশের পাবলিক মননের ঐতিহাসিক গঠনের সূত্রে যার উল্লেখ করেছি। বৈশ্বিক বৈষম্যের অর্থনির্দেশে এখানে যা ব্যক্ত হয়, এবং মুখ্যত অব্যক্তভাবে দ্যোতিত হয়, তা পরিবেশনমূলক; এবং আইকনপ্রক্রিয়ার নির্দিষ্ট অর্থসমূহের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টাতেই কেবল সজ্ঞান নিয়োজিত। এক্ষেত্রে আরও চিত্তাকর্ষক প্রসঙ্গ সম্ভবত নরওয়ের রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন কোম্পানি টেলেনর-এর সঙ্গে একেবারে সাম্প্রতিক কালে অধ্যাপক ইউনূস তথা গ্রামীণ ব্যাংকের প্রকাশ্য মতবিরোধ।১৫ মতবিরোধটা প্রকাশ করবার সময়কালটা নোবেলপ্রাপ্তির কালের সঙ্গে মিলে যাওয়াটা অবশ্যই দৈবাৎ হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আরও বিশেষ ভাবে লক্ষ্য করবার আছে কী ভাষামণ্ডলী দিয়ে অধ্যাপক ইউনূস একে চিত্রিত, সুতরাং মিডিয়াকৃত, করছেন। তিনি খুব স্পষ্ট করে যা যা বলেছেন তার মধ্যে নিন্মরেখা দিয়ে পাঠ করা যেতে পারে যেগুলোতে তিনি টেলেনরকে এমন একটা কোম্পানি বলছেন যেটা “রাষ্ট্র-নিয়ন্ত্রিত” এবং যারা “বাংলাদেশের গরিবদের কাছ থেকে মুনাফা চুষে নিচ্ছে”। পরন্তু, তিনি একটা তুলনা হাজির করেন, অবশ্যই গ্রামীণ টেলেকমের নৈতিক উৎকর্ষ নিশ্চিত করবার জন্য, যে টেলেনরের ঝোঁক “মুনাফা সর্বোচ্চকরণের দিকে আর গ্রামীণ টেলেকমের “সামাজিক লক্ষ্যের দিকে।১৬ তাঁর দাবির যাথার্থ্য সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। এবং এই বিচারসমেত কেন ও কীভাবে এই অংশীদারিত্ব এ যাবৎ ক্রিয়াশীল আছে সেটা আরও ভিন্ন জিজ্ঞাসা। বাণিজ্যে পাশ্চাত্যীয় পক্ষ যে নানাভাবে অপাশ্চাত্যীয় অংশীদারদের কোণঠাসা করে থাকে সেটাও একটা অত্যন্ত জরুরি রাজনৈতিক প্রসঙ্গ। কিন্তু এখানে মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশে তাঁর প্রতিমার গ্রাহকদের মধ্যে কী কী অনুভূতিতে অধ্যাপক ইউনূস যোগাযোগ স্থাপন করতে চাইছেন। এই পরিবেশনরীতি একটা সজাগ সংস্থাপন হবার সম্ভাবনাই বেশি। এই দুটো উদাহরণ কেবল নিছক দৈবচয়ন নয়। যে প্রস্তাবনার সঙ্গে এগুলো সম্পর্কিত সেখানে এই বাছাইগুলোর সুস্পষ্ট প্রেক্ষিত রয়েছে। আমার বক্তব্য হচ্ছে, বর্তমান বাংলাদেশে অধ্যাপক ইউনূসের আইকন নির্মাণের ক্ষেত্রে মিডিয়াভোক্তাকুল এবং অধ্যাপক ইউনূস স্বয়ং একটা অখণ্ড প্রক্রিয়ার সম্পূরক ভূমিকা নিয়ে চলেছেন। অধিকন্তু, বৈষম্যের প্রসঙ্গে পরিবেশনধর্মী/রিপ্রেজেন্টেশনাল ভঙ্গি খোদ আলোচিত উৎসবমুখরতার সঙ্গেও সম্পূরক। র‌্যাডিক্যালাইজেশন এখানে একটা জাদুকরী সামর্থ্যকে কল্পনা করে তাকে নিরন্তর নির্মাণ করে চলা - এমন এক ঐন্দ্রজালিক সামর্থ্য যা ভোজবাজির মতো ‘অরাজনৈতিক’ তকমাপ্রাপ্ত কিছু লিবেরেল অকাঙ্ক্ষাকে উসকে দিতে থাকবে, এমন এক জাদুকরী সামর্থ্য যা ক্ষমতার ব্যবস্থাতন্ত্রকে উন্মোচন করবার কোনো কারণ দেখবে না। যদি সিভিল অকাঙ্ক্ষার একজন ম্যাজিক্যাল আইকনকে ধন্বন্তরী হিসেবে পাওয়া হয় পলায়নপরতা, তাহলে একটা কল্পরাজ্যে ‘নিজ’কে প্রক্ষেপন করে সেই পলায়নপরতাকে আশ্রয়প্রদান অধ্যাপক ইউনূসের ‘নার্সিসিজম১৭, যা আইকনপ্রতিষ্ঠার সঙ্গে কাঠামোগতভাবে সম্পর্কিত। ‘দুর্নীতি দমন’ বিষয়ে কিছু কাল আগে তাঁর মিডিয়া তৎপরতাকে আবারও স্মরণে আনা যায়; কিংবা নোবেলপ্রাপ্তির পর বাংলাদেশের ‘উচ্চতা’বিষয়ক তাঁর জবানী। বিদ্যমান আইকন-প্রতিষ্ঠা প্রক্রিয়ায় বাংলাদেশে উন্নয়ন ও দারিদ্র্য নিয়ে ক্রিটিক্যাল আলাপ-আলোচনা গড়ে তোলা আগামীতে আরও দুরূহই হবে। তথ্যপঞ্জি ১। Ranajit Guha, Dominance without Hegemony: History and Power in Colonial India, Harvard University Press, 1998. - [নান কার আজাদি: ভাত কাজ আর জীবনের সংগ্রাম](https://auraj.net/nankar-azadi/6584/): পঞ্চাশের দশকে ব্রিটিশদের ফেলে যাওয়া কলোনি এবং ব্রিটিশ সূর্য যেসব কলোনিতে অস্ত যাবে যাবে করছে সেই সময়ে ওই অঞ্চলগুলোতে আঞ্চলিক জাতীয়তাবাদ এবং ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে কলোনির নির্মমতার শিকার মানুষগুলো নিজ নিজ অস্তিত্ব নির্মাণ করছিলো। এইসময়ে হিন্দুস্তানের বিভিন্ন অঞ্চলের জাতিগত দাঙ্গাসহ নতুন নতুন রাজনৈতিক আন্দোলনের দিকে চোখ রাখলেই আমরা এই প্রবণতা দেখতে পাবো। হিন্দুস্তানের বাঙালিরা পাকিস্তান আর ভারত নামের দুইটা বর্গে ভাগ হয়ে গেলো, পাঞ্জাবিরা ভাগ হলো, কাশ্মীরিরা ভাগ হলো। পূর্ব বাংলা অথবা পূর্ব পাকিস্তানের বাঙালিরা যাদের অধিকাংশই মুসলমান তারা উর্দুর আগ্রাসন ঠেকাতে পুলিশের গুলি বুকে পেতে নিলো। ১৯৫২ সালে ঢাকায় যে ছাত্ররা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তাদের নাম কী? - [সঙ্ঘবদ্ধ মুক্তির খোঁজে : কেনান থেকে বাংলায়](https://auraj.net/sanghabaddha-muktir-khoze/6579/): অর্থাৎ, আমরা যে ছিলাম, আমরা যে কথা বলছিলাম, আমরা যে দলে দলে জড়ো হচ্ছিলাম চৌরাস্তার মোড়ে, উম সাফা গ্রামের মাঝখানে, যাত্রাবাড়ির মোড়ে; সেইসব গল্প লিখে রাখতে হবে, দেয়ালে দেয়ালে, অনলাইনে-অফলাইনে। ক্যাফে গ্র্যাটিচুডে বসে উম সাফা গ্রামের গল্প শুনতে শুনতে ঢাকা ভেসে উঠলো চোখের সামনে। একটা দেশের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছালে সেই দেশের দশ বারো বছর বয়সের কিশোরদেরকেও রাজনীতি সচেতন হয়ে ওঠতে হয়? - [মাজার, মব, মাফিয়া অথবা ব্যক্তির আধ্যাত্মিক স্বাধীনতার ইশতেহার](https://auraj.net/mazar-mob-mafia/6567/): ধর্ম দুই রকম। আল্লাহ্‌র ধর্ম আর রাজা-ফেরাউনের ধর্ম। গরিবের ধর্ম এবং বড়লোকের ধর্ম। নিপীড়িত-শাসিতের ধর্ম এবং নিপীড়ক-শাসকের ধর্ম। মজলুমের ধর্ম এবং জালিমের ধর্ম। মায়ের ধর্ম এবং মাফিয়ার ধর্ম। ব্যক্তির ধর্ম এবং পাল অথবা ‘মব'-এর ধর্ম। আল্লাহ্‌র ধর্ম আল্লাহ্‌র এলাকা। কওম, কমিউনিটি এবং সমাজের এলাকা। সংহতি আর পারস্পরিক সহযোগিতার এলাকা। আল্লাহ্‌র এলাকা সব প্রাণির জন্য খোলা। সূর্যের আলো অথবা নদীর জল সবার জন্য অবারিত। অন্যদিকে রাজার ধর্ম রাজনীতির এলাকা। শাসন ও বলপ্রয়োগের এলাকা। রাজার রাজ্য শুধু অনুগতদের জন্য, দাস-প্রতিপালনের জন্য এবং আজাদি উচ্ছেদের জন্য। রাজনীতি মানে ভাগ করা এবং শাসন করা। গায়ের জোরে অপরকে দমন করা। আল্লাহ্‌র ধর্ম হলো মনুষ্যধর্ম। কৌতূহল, ভালোবাসা, মুক্তি ও স্বাধীনতার ধর্ম। ধর্ম নিছক দণ্ডবিধি নয়। ধর্ম এসেছে মানুষকে এবং নিখিল মাখলুকাতকে ধারণ করার জন্য, মুক্ত ও স্বাধীন করার জন্য। কিন্তু রাজার ধর্ম স্রেফ শাস্ত্রের ধর্ম। আর শাস্ত্রের ধর্মই হলো শাসন ও বলপ্রয়োগ। শাস্ত্র নিতান্তই কতকগুলো কঠোর বিধিবিধান, যে-বিধিবিধান মেনে না চললে তুমি ধর্মের বাইরে। তুমি একঘরে। তুমি বাতিল। শাস্ত্রধর্মই কিন্তু রাজধর্ম, রাষ্ট্রধর্ম। মানে রাষ্ট্রের ধর্ম। হ্যাঁ, আল্লাহ্‌র ধর্মের বিপরীতে রাষ্ট্র তার নিজস্ব ধর্ম কায়েম করে বৈকি। সর্বশক্তিমান ও সর্বজ্ঞ আল্লাহ্‌র কাছে আশ্রয় প্রার্থনার বিপরীতে রাষ্ট্রধর্ম চায় তার নিজের প্রতি সমস্ত মানুষের আনুগত্য। আল্লাহ্‌র সার্বভৌমত্বের বিপরীতে সে দাবি করে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব। জীবন-মৃত্যুর মালিক তো আল্লাহ্‌, অথচ গণবিরোধী আইন ও দণ্ডবিধির জোরে রাষ্ট্রই হয়ে ওঠে নাগরিকদের জীবনমৃতু্য এবং মানইজ্জতের মালিক। গায়ের জোরে, একচেটিয়া শাস্তির জোরে, ভয়-আতঙ্ক-প্রোপাগান্ডার জোরে এবং ফেতনা-ফ্যাসাদ-বিভক্তির কৌশলে রাষ্ট্রধর্ম হয়ে ওঠে সর্বশক্তিমান। আল্লাহ্‌র ধর্ম আনুভূমিক, কিন্তু রাষ্ট্রের ধর্ম উলম্ব-আমলাতান্ত্রিক। আল্লাহ্‌র ধর্ম প্রেম, ভক্তি, ভালোবাসার। রাষ্ট্রের ধর্ম ভয়, আতঙ্ক এবং প্রোপাগান্ডার, এবং জুলুম ও বলপ্রয়োগের। আল্লাহ্‌র ধর্ম সর্বজনীন ঐক্যের। রাষ্ট্রের ধর্ম ফেতনা-ফ্যাসাদ-বিভক্তির। রাষ্ট্রধর্মই জন্ম দেয় ফ্যাসিবাদের। ফেতনা-ফ্যাসাদ-বিভক্তি, খুন-গুম-ক্রসফায়ার, এবং ভয়-আতঙ্ক-প্রোপাগান্ডার শক্তিতেই টিকেছিল খুনি ফ্যাসিবাদী হাসিনা। এর বিপরীতে আপামর নিপীড়িত-মজলুম নাগরিকদের আন্তরিক দরদভরা ভালোবাসা ও ঐক্যের অতুলনীয় উজ্জ্বলতায় ভরপুর সাহস ও সংহতির পথে, মনুষ্যধর্মের পথে, আল্লাহ্‌-ঈশ্বর-ইউনিভার্সের পথে নিজেদের জান হাতে করে নেমেছিল ছাত্রজনতা, আপামর মেহনতি মানুষ। ঘটিয়েছিল ৩৬ শে জুলাইয়ের অভ্যুত্থান, গণ-অভ্যুত্থান, বিপ্লব। ছিনিয়ে এনেছিল ইবলিস-ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মুক্তি। দুই॥ গতকাল যাঁরা মন্দির ভাঙতে গিয়েছিলেন, অথবা আগামীকাল যাঁরা মাজার ভাঙতে যাচ্ছেন, তাঁরা দুর্বল-মজলুম-গরিবের ধর্মের ওপর হামলা চালাচ্ছেন। এই জালিমদের ধর্ম বড়লোক-বড়হুজুরদের পোষা পালের ধর্ম। জুলুমের ধর্ম। এরা আসলে প্রান্তিক দুর্বলের, গরিবের ও মজলুমের ‘ব্যক্তি' হয়ে ওঠার রাস্তা বন্ধ করতে চাচ্ছেন। মাজার মূলত গরিবের প্রতিষ্ঠান। গরিবের গণপরিসর। গরিবের একান্ত আত্মগত, অন্তর্গত এবং আত্মাগত পরিচয়কে ধারণ করে খোদ আল্লাহ্‌র সামনে ব্যক্তিগতভাবে হাজির থাকার পথ। আরবিতে মাজার শব্দটার আক্ষরিক অর্থ হলো জিয়ারত বা পরিদর্শন করার স্থান। শব্দটা এসেছে “জারা” ধাতু থেকে, যার অর্থ পরিদর্শন করা বা জিয়ারত করা। কিন্তু এ কথা ভুলে যাওয়ার কোনো উপায়ই নাই যে, গত দেড় দশকের ফ্যাসিবাদে আধ্যাত্মিক পথ-পিপাসুদের পরিদর্শনকে ছাড়িয়ে গেছে খুনি আওয়ামী রাষ্ট্রের মারাত্মক উন্নয়নমূলক মাজার-পরিদর্শন। অর্থাৎ গরিবের গণপরিসরে অনুপ্রবেশ ঘটেছে রাষ্ট্র-শিক্ষিত, বড়োলোক, উঁচু শ্রেণীর ধান্দাবাজ এবং মাফিয়া লোকজনের। ঢুকেছে এরা রাষ্ট্রীয় আমলাতন্ত্রের নেতা-হাতা হিসেবে। ঢুকেছে মাজার-কমিটির রূপ ধারণ করে। আরো ঢুকেছে মাজার-উন্নয়নের মাফিয়া-ঠিকাদার হিসেবে। এলাকার কমিশনার, ইউএনও, এমপি এবং ডিসি সাহেবদের নিয়ে লাইন ধরে তৈরি হয়েছে মাজার পরিচালনার আত্মাহীন আমলাতান্ত্রিক কমিটি। একেকটা মাজারের পরিচালনা কমিটি ভরে গেছে বিয়ে-এমএ পাশ-ফেল করা কবি-সাহিত্যিক-মার্কা পোশাক-আশাক পরা লোকজন দিয়ে। এরা হলো মাজারের প্রথম শ্রেণীর মাফিয়া। আর অর্থপিপাসু যত ইবলিস নিয়ে গঠিত খুনি হাসিনার উন্নয়ন-ঠিকাদার-লীগ মাজারে মাজারে গড়ে তুলেছে নতুন নতুন দালানকোঠা এবং তোরণ। দ্বিতীয় শ্রেণির মাফিয়া এরা। এই দুই টাইপ মাফিয়াদের উন্নয়নের টাইলসে নিরিবিলি গাছতলার পুরানা শ্যাওলাপড়া অন্তরঙ্গ কবরগুলো এমনই জাতে উঠেছে, তাকে আর চিরচেনা মাজার বলে চেনাই মুশকিল। এই মাফিয়ারা একেবারে শেষ করে ফেলেছে ঘন সবুজ গাছপালা দিয়ে ঘেরা খোলা উঠান এবং সর্বপ্রাণ-সর্বপ্রকৃতি ও পাগলসাধুর স্মৃতি নিয়ে গড়ে ওঠা মানুষের মিলনমেলাকে। মাজারগুলোর চিরায়ত অর্গানিক প্রাণপ্রবাহের সিলসিলা চিরকাল যাঁরা বহন করেছেন সেই গরিব, সাধু, পাগল এবং সমাজ-পরিত্যক্ত ব্যক্তি-মানুষদের জায়গাই গেছে কমে। মাজারে, খানকায়, আখড়ায় এঁরাই এখন অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, পরিত্যক্ত। সবাই নিশ্চয়ই এক না, কিন্তু তৃতীয় শ্রেণির মাফিয়ার মধ্যে আছে স্থূল মাজার-ব্যবসায়ী পীর-বাবা-খাদেমের দল। এরা আছে অনেক কাল ধরে। মাজারগুলো হয়ে উঠেছে দুর্নীতিপরায়ণ ধান্দাবাজদের পয়সা কামানোর মেশিন — আল্লাহ্‌র নামে, অলি-আউলিয়ার নামে, ধর্মের নামে। মাফিয়া-মানবতার মাদারবোর্ড-আম্মার মাফিয়া-সন্তান এই বদমাশের দল। তাই, মাফিয়া-রাষ্ট্রের উঁচুতলার শয়তানির সমস্ত ছোটো ছোটো রূপই আপনি দেখতে পাবেন এইসব মাজারের মধ্যে। এসবের বাইরে ছিল আরো এক উৎপাত। মঠ-মন্দির-প্যাগোডা অথবা শহীদ মিনারের মতো মাজার-খানকা-আখড়াগুলোতেও ঢুকেছিল ইঙ্গ-মার্কিন-ইসরায়েলি এবং ভারতীয় ডিপস্টেটসমূহের গোয়েন্দাযন্ত্র কর্তৃক বিনির্মিত এবং সর্বাত্মক রাষ্ট্রীয় প্রচারযন্ত্র কর্তৃক পুনঃ পুনঃ মঞ্চায়িত জঙ্গি-আতঙ্ক। আত্মশক্তি, গণশক্তি, সমাজশক্তি এবং বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার বদলে এসব স্থান ও প্রতীকের আশ্রয়ে থাকা বিভিন্ন আতঙ্ক-প্রিয় জনগোষ্ঠী গিয়ে উঠেছিল ফ্যাসিবাদ নামক সর্বাত্মক রাষ্ট্রতন্ত্রের কপট আশ্রয়ের কোলে। ফলত হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান, ভুয়া-সেকুলার এবং বিভিন্ন লোকধর্মের অন্তত কিছু কিছু মানুষ পরিণত হয়েছিল ফ্যাসিবাদী হাসিনার সমর্থকে। আর অতীব দুঃখজনক ঘটনা হলো, সুফি ধারার কতিপয় নেতাও আওয়ামী ফ্যাসিবাদের রাজনৈতিক এনাবলার মিত্র হয়ে উঠেছিল। আল্লাহ্‌- ঈশ্বর-ইউনিভার্সের ধর্মকে ক্রমাগতভাবে ফোকলা করে দিচ্ছিল ইবলিসের রাষ্ট্রধর্ম। আমরা এসব থেকে উদ্ধার পেয়েছি আমাদের রূপকথার মতো আশ্চর্য কিন্তু অতি-আকাঙ্ক্ষিত জুলাই-বিপ্লবের মাধ্যমে। এই সার্বিক প্রেক্ষাপটেই যে বঙ্গীয় ফ্যাসিবাদের পিতা শেখ মুজিবের অতিকায় মূর্তি এবং আওয়ামী লীগের মতো করে জুলাই বিপ্লবের উপর্যুপরি ঢেউয়ের ধাক্কায় এই সমস্ত স্থান, প্রতীক, স্থাপনা ও জনগোষ্ঠীও খানিকটা দুলে দুলে উঠেছে সেটা বিস্মৃত হওয়াটা আমাদের ইনবিল্ট বিচারবুদ্ধি ও বিবেকবুদ্ধির অপ্রতুলতার দিকেই ইঙ্গিত করে। তিন॥ মাজার আমার আরাধ্য নয়। পীর-মুরশিদ-গুরু-গোঁসাই-বাবাদের চরণ ধরে মুক্তি খোঁজার পথও আমার নয়। কিন্তু প্রতীক-রূপক হিসেবে দেখলে, পূণ্য-প্রেরণা লাভের আশায় প্রার্থনা ও পরিদর্শনের জন্য যাই এমন কত কিসিমের ‘মাজার' যে আমাদের সমাজে আছে! - [নোম চমস্কি ।। মানুষের স্বাধীনতা ও মানুষের মন](https://auraj.net/chomsky-2/6559/): কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যাবে যে, "ফাঁকা স্লেটের" ধারণাটি (অর্থ্যাৎ কোন অ-পরিবর্তনযোগ্য ট্রান্সহিস্ট্রিকাল মানব প্রকৃতি নেই) শুধুমাত্র মিথ্যা নয়, এটি স্বাভাবিকভাবেই সবচেয়ে প্রতিক্রিয়াশীল সামাজিক মতবাদকে সমর্থন করতে পারে। যদি মানব প্রকৃতি আসলেই প্লাস্টিকের বৈশিষ্ট্য সম্পন্ন হয় অর্থ্যাৎ নির্দিষ্ট সামাজিক-অর্থনৈতিক পরিবেশে যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করা যায়, তাহলে যারা কর্তৃত্বের দাবী জানায়, "বিশেষ জ্ঞানসম্পন্ন" হয়, এবং কম প্রজ্ঞাবানদের জন্য কোনটা ভালো, তা জানে, তাদের দ্বারাই তো অন্যান্যদের নিয়ন্ত্রিত হওয়া উচিত? - [জো লাটিও।। নৈরাজ্যবাদী হওয়া প্রসঙ্গে ডেভিড গ্রেইবার: একটি সাক্ষাৎকার](https://auraj.net/graeber-2/6551/): আপনার সর্বশেষ বই ‘দ্য ডেমোক্রেসি প্রজেক্ট'-এ আপনি বলার চেষ্টা করেছেন যে অকুপাই মুভমেন্ট একটা বড়ো সাফল্য ছিলো; অথচ নিরানব্বই ভাগ মানুষের মধ্যে অধিকাংশের জীবনেরই তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি- টানাটানির মধ্যেই কোনোরকমে দিন কাটছে তাদের। সেক্ষেত্রে আপনি এতো ইতিবাচক হতে পারছেন কিভাবে? - [ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনকে যে চোখে দেখতেন গান্ধী](https://auraj.net/gandhi-on-palestine/6549/): কিন্তু কেন ইহুদিরা দুনিয়ার আর সবার মতো জন্ম নেওয়া আর জীবিকা যাপন করার দেশকে জন্মভূমি ভাবতে পারে না ? - [ডেভিড গ্রেইবার ।। জাদু ও রাজনীতি: বিশ্বাস থেকে সরে আসতে পারছি না](https://auraj.net/graeber/6546/): এর অর্থ কী দাঁড়ায়? - [তারেক হাসান ।। কাপড়ের দাম](https://auraj.net/rmg/6532/): নতুন ভূমিহীন শ্রেণির ক্রমবর্ধমান দরিদ্রতা দূর করার জন্য এনজিও (NGO) গুলো গ্রামীন দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদেরকে সামাজিক প্রতিবন্ধকতার বেড়াজাল ভাঙতে এবং উপার্জন মূলক কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করতে শুরু করে। ২০০৬ সালে গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. - [জিগমুন্ট বম্যানের সাক্ষাৎকার: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একেকটা ফাঁদ](https://auraj.net/zygmunt-bauman/6524/): \[অনুবাদকের ভূমিকা: জিগমুন্ট বম্যান একজন পোলিশ-ইহুদি সমাজবিজ্ঞানী। তিনি ১৯২৫ সালে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে হিটলার পোল্যান্ড দখল করার পরপরই তার পিতামাতা সোভিয়েত ইউনিয়নে পালিয়ে যান। ১৯৫৪ সালে তার পরিবার ইজরায়লে চলে যায় কিন্তু বম্যান সোভিয়েতে থেকে যান। ওয়ার্সো বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করে সেখানেই প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ১৯৬৮ সাল পর্যন্ত তিনি পোল্যান্ডেই ছিলেন। সমাজবিজ্ঞানী ও দার্শনিক বম্যান ‘কম্যুনিস্ট’ সরকারের রাজনৈতিক দমন-পীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হন ও নাগরিকত্ব হারান। এরপরে ইংল্যান্ডে বসবাস করতে শুরু করেন। তিনি আধুনিকতা, উত্তরাধুনিকতা, তরল আধুনিকতা ও ভোগবাদ নিয়ে বিস্তৃত কাজ করেছেন। “তারল্য” ধারণা দিয়ে ব্যাখ্যা করেছেন রাষ্ট্র, পুঁজিবাদ, নজরদারি ও শাসনব্যবস্থা, ভয় ও প্রেম-ভালোবাসা ইত্যাদি। ১৯৭০ সালে তিনি ইংল্যান্ডের লীডস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। বাউম্যান জায়নবাদ-বিরোধী ছিলেন এবং বিশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে নিজেকে প্রকাশ করেন। তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে রয়েছে, Liquid Modernity (1999), Liquid Love (2003), Liquid Life (2005) Does the Richness of the Few Benefit Us All? - [জর্জ উডকক ।। ঘড়ির স্বৈরাচার](https://auraj.net/george-woodcock/6517/) - [জন পেরি বার্লো ।। সাইবারভুবনের স্বাধীনতার ঘোষণা](https://auraj.net/john-perry-barlow/6511/): John Perry Barlow (2001) "A Declaration of the Independence of Cyberspace" in Peter Ludlow (ed.) Crypto Anarchy, Cyberstates, and Pirate Utopias, pp. - [অ্যালবার্ট মেল্টজার ।। নৈরাজ্যবাদ: পক্ষে-বিপক্ষে](https://auraj.net/albert-meltzer/6499/): প্রায়শই, বুর্জোয়া একাডেমিকরা তাদের নিজস্ব উদারনৈতিক দর্শন প্রকাশের জন্য ‘নৈরাজ্যবাদ’ শব্দটি ধার করেন। কিংবা মূলধারার সাংবাদিকতা দ্বারা প্রভাবিত হয়ে তাদের অপছন্দের বিষয়গুলো প্রকাশের জন্য ‘নৈরাজ্যবাদ’ শব্দটি ব্যবহার করেন। কিছু অধ্যাপক ও শিক্ষকের জন্য ‘নৈরাজ্যবাদের’ অর্থ টলস্টয়বাদ থেকে আইরিশ রিপাব্লিকান বাহিনী, মাদক গ্রহণ থেকে জঙ্গিবাদী ট্রেড ইউনিয়ন, জাতীয়তাবাদ থেকে বলশেভিকবাদ, হিপি দল থেকে ইসলামী মৌলবাদ, পাংক সংস্কৃতি থেকে কোন কিছুর সহিংস প্রতিবাদ পর্যন্ত প্রায় সবকিছুই হতে পারে! - [জামরাত মেসন।। আমি পুরুষ কিম্বা নারী নই, একজন রূপান্তরকামী](https://auraj.net/jamrat-mason/6485/): গর্ভে আমরা সবাই নারীই থাকি। যারা পুরুষ হিসেবে জন্ম নেয় তারা গর্ভকালীন সময়ে টেস্টোস্টেরোনের প্রভাবে পুরুষে পরিণত হয়। আমাদের ভগাঙ্কুর তখন বিবর্ধিত হয়ে পুংদণ্ডে পরিণত হয়, এবং ভগোষ্ঠ তখন পরিণত হয় অণ্ডকোষে। ইংরেজিতে women শব্দটার উৎপত্তিও men with womb বা womb-man থেকে, যার অর্থাৎ গর্ভ সম্বলিত পুরুষ। সেভাবে দেখতে গেলে, পুরুষেরা হলো বৃহদাকৃতির ভগাঙ্কুর সম্বলিত নারী,কিংবা বৃহদাঙ্গুর। অধিকাংশই একটি যোনি কিংবা পুংদণ্ড নিয়ে মাতৃগর্ভ থেকে বের হয়, কিন্তু কেউ কেউ এই দুইয়ের মাঝে আটকে থাকে। তাদেরকে ‘আন্ত:লিঙ্গ’ বলা হয়। ছেলে কিংবা মেয়ে হিসেবে জন্ম নেয়ামাত্র আমাদের সাথে বেশ লক্ষণীয় রকমের আলাদা আচরণ করা হয়। যেমন ছেলেদেরকে খেলনা হিসেবে দেওয়া হয় লেগো, আর মেয়েদেরকে পুতুল। (এবং তারপর আবার সমাজে নারী প্রকৌশলীর অভাব নিয়ে হা-হুতাশও করা হয়!) - [ব্যাটস অ্যান্ড জোকারস](https://auraj.net/bats-and-jokers/6470/): I Name you three metamorphoses of the spirit: how the spirit shall become a camel, and the camel a lion, and the lion at last a child. - [বাংলা ভাষার জন্য টুসু সত্যাগ্রহের কথা](https://auraj.net/bangla-bhashar-jonno-tushu/6455/): রাঢ়ে সামাজিক-সাংস্কৃতিক এই আন্দোলন চলাকালেই ‘টুসু গানে মানভূম’ নামে এক ফর্মার একটা সংকলন তৈরি হয়। যা সেকালে এক লাখ কপি ছাপা হয় বলে কথিত আছে। শিগগির তা পুলিশি বাজেয়াপ্তির শিকার হয়েছিল। এসময়কার টুসু কবিদের অন্যতম মধ্যমনি ভজহরি মাহাতো ছিলেন একই সঙ্গে রাজনৈতিক সংগঠকও। নিত্যনতুন টুসু গান লিখে মানুষকে সংঘবদ্ধ রাখতে সাইকেল চালিয়ে মাইলের পর মাইল ঘুরে বেড়াতেন তিনি। ভজহরি ছাড়াও মানভূমের ‘লোকসেবক সংঘ’ এসময় প্রভাবশালী সংগঠক ছিলেন অরুণচন্দ্র ঘোষ, লাবণ্যপ্রভা, ভীমচন্দ্র মাহাতো প্রমুখ। এদের কাজের কৌশল ছিল গান্ধীর ধারার— দাবির সমর্থনে অহিংস সমাবেশ শক্তি প্রদর্শন। পুরুলিয়া থেকে ভজহরি মাহাতো দু’বার লোকসভায় জিতেছিলেন। ভজহরিদের সেই সংগ্রামের ধারাবাহিকতাতেই আজও ঝাড়খন্ডের বহু এলাকায় হিন্দির আধিপত্যের বিরুদ্ধে বাংলাভাষীরা সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় লড়ছে। যদিও ঢাকা তার সামান্যই খবর রাখে। এরকম সীমাবদ্ধতার কারণেই বাংলাদেশের একুশের বিবরণ আজও বাঙালি জনজাতির পূর্ণাঙ্গ বিবরণ হয়ে উঠছে না। রাঢ় মানভূমে টুসুর হদিস তদন্ত করতে গেলে আমরা বাংলা ভাষা আন্দোলনের একান্তই নতুন এক সাংস্কৃতিক ইতিহাস খুঁজে পেতাম। যার স্রষ্ট্রা নাগরিক মধ্যবিত্ত নয়, কৃষিজীবী নিম্নবর্গ। সেজন্যই কি ঐ ইতিহাসে আমাদের আগ্রহ কম? - [রোজা লুক্সেমবার্গ ।। রুশ সোশ্যাল ডেমোক্রেসির সংগঠন প্রসঙ্গে](https://auraj.net/social-democracy/6448/): তৎকালে এই তর্কের আরও হদিস পাওয়া যেতে পারে লেনিনের হোয়াট ইজ টু বি ডান? - [জর্জি ডিমিট্রভ](https://auraj.net/fascism/6424/): একথা সত্য যে, আমি একজন বলশেভিক, একজন প্রোলেতারীয় বিপ্লবী। একথাও সত্য যে, বুলগেরীয় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ও কমিউনিস্ট আন্তর্জাতিকের কার্যনির্বাহক কমিটির সদস্য হিসেবে আমি একজন দায়িত্বশীল কর্মী ও নেতা। কিন্তু তাই বলে আমি সন্ত্রাসবাদী বা মতান্ধ ন‍ই, হঠাৎ আক্রমণে লিপ্ত চক্রী নই, নই আগুনবাজ । ... - [সৈয়দ নিজারের সুলতান পাঠ: প্রসঙ্গ বিউপনিবেশায়ন](https://auraj.net/syed-nizar/6409/): The transcendence of self-estrangement follows the same course as self-estrangement. - [সোশ্যাল ইকোলজি কো-অপারেটিভ ।। একুশ শতকের জনস্বার্থে প্রাণ-প্রকৃতির জন্য একুশটি থিসিস](https://auraj.net/social-ecology/6403/): পিপলস ইকোলজি কী? - [বাকস্বাধীনতার ফজিলত ও বাংলাদেশের হালচাল](https://auraj.net/bakswadhinata/6398/): বাকস্বাধীনতার ফজিলত সম্পর্কিত আলাপে সবচেয়ে ধ্রুপদী রচনা হচ্ছে স্টুয়ার্ট মিলের ‘অন লিবার্টি’।১ কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে লিখিত এই গ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৮৫৯ সালে। ধ্রুপসী পাঠ হিসেবে তা এখনো কেবল স্মরণীয়ই নয়, কার্যত বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার যে কোনো আলাপে-তর্কে মিলের সেই পাঠ এখনো হাজিরা দেয়। মিল উপযোগবাদী, ফলে তিনি যখন কথা বলার স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন তখনও মূল জিজ্ঞাসা ছিল এর উপযোগিতা কি? - ['সাম্প্রদায়িক না, রাজনৈতিক’ নাকি ‘সাম্প্রদায়িক-রাজনৈতিক’?](https://auraj.net/smapodayin-na-rajnoitik/6380/): নড়াইলের যে অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে অপমান করা হলো, এটা বিশেষভাবে সাম্প্রদায়িক ঘটনা। ওই শিক্ষক মুসলমান হলেও তিনি প্রভাবশালীদের তোপের মুখে পড়তেন, কিন্তু ধর্মে হিন্দু হওয়ায় যা যা হলো—অর্থাৎ ঘটনাপ্রবাহ ঠিক একই রকম হতো না। অর্থাৎ, ওই অধ্যক্ষ হিন্দু হওয়াতেই ধর্ম অবমাননার জিকির তোলা গেছে। এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা, পুলিশের উপস্থিতি ইত্যাদি দেখিয়ে অনেকে বলার চেষ্টা করছেন, ‘এই ঘটনা সাম্প্রদায়িক না, রাজনৈতিক...’। এ ধরনের বক্তব্যের অর্থ ও উদ্দেশ্য সুবিধার নয়। আওয়ামী লীগ ও পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেই একটা ঘটনা আর সাম্প্রদায়িক হতে পারবে না কেন? - [বাংলাদেশ জেনোসাইড ১৯৭১: নির্ধারিত গোষ্ঠী এবং নিয়ত \[ইনটেনশন\]-এর পুনর্পাঠ](https://auraj.net/bangladesh-genocide/6318/): বাংলাদেশে সংঘটিত জেনোসাইডকে হিন্দু জেনোসাইড বলা হলে জেনোসাইডকালীন ও প্রাক-জেনোসাইড ঘটনাপ্রবাহ এবং পুরো ক্ষমতাকাঠামো সম্পর্কে পূর্ণ চিত্র পাওয়া যাবে না। হিন্দু জেনোসাইড বললে হিন্দু বনাম পাকিস্তান রাষ্ট্র দ্বন্দ্বই মূল দ্বন্দ্ব হিসাবে প্রতিভাত হয়। কিন্তু, সেটা খুবই খণ্ডিত ছবি। জেনোসাইডের পূর্ববর্তীত বছরগুলোতে যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের কথা বলা হতো সেটা ছিল পাকিস্তান-রাষ্ট্র বনাম বাঙালি বা তৎকালীন পূর্ব-পাকিস্তানবাসী। সেখানে ‘রেস’ হিসাবে বাংলাদেশের বাঙালির কথা আইনবিদ পরিষদের ‘রেসিয়াল ডিসক্রিমিনেশনে’ও উল্লেখ ছিল: ‘... - [নোম চমস্কির সাক্ষাৎকার।। ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ মহাপ্রলয়ের কালকে ত্বরান্বিত করেছে](https://auraj.net/chomsky/6345/): অনুবাদকের নোট: নোম চমস্কি বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী গণবুদ্ধিজীবী ও আধুনিক ভাষাতত্ত্বের প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের লরিয়েট অধ্যাপক এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এমআইটি) ভাষাতত্ত্ব ও দর্শন বিভাগের এমেরিটাস অধ্যাপক। তাঁর লিখিত বইয়ের সংখ্যা শতাধিক। তাঁর সর্বশেষ প্রকাশিত বইয়ের নাম কনসিক্যুয়েন্সেস অফ ক্যাপিটালিজম: ম্যানুফ্যাকচারিং ডিসকন্টেন্টস এন্ড রেজিস্ট্যান্স। নোম চমস্কির সাক্ষাৎকারটি নিয়েছেন সি.জে. - [‘বখতিয়ারের ঘোড়া’ এবং বাংলায় ইসলাম প্রসারের তরবারিতত্ত্ব](https://auraj.net/bangla-islam-bakhtiar/6325/): এরকম বিবরণ কেবল আল-মাহমুদের ৩৩ লাইনের ১৮৬ শব্দের এই কবিতায় রয়েছে তা নয়। বাংলাদেশে ‘ইসলামের ইতিহাস’ নামে যা কিছু প্রচলিত ও প্রচারিত তাতে এটা এক প্রবল বয়ান।৩ এই ধর্মীয়-সমরবাদ গৌরবের সঙ্গেই প্রজন্ম থেকে প্রজন্ম লিখিত-পঠিত-প্রচারিত হচ্ছে। যেমন, বাংলাদেশে কলেজ পর্যায়ে ইতিহাসের বহুল প্রচলিত গ্রন্থের মধ্যে রয়েছে আব্দুল করিমের ‘ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসন’। খুবই প্রভাবশালী গ্রন্থ এটা। হাজার হাজার তরুণ-তরুণী এরকম বই পড়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে ইসলামের আবির্ভাব সম্পর্কে জানছে, পাশাপাশি উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি নিচ্ছে। অসংখ্য সংস্করণ প্রকাশিত হয়েছে এই গ্রন্থের। এই বইয়ে ‘বিচক্ষণ সমরনায়ক’ বখতিয়ারকে ‘বাংলা জয়’ এবং ‘ইসলামি সমাজ ব্যবস্থা কায়েম’-এর কৃর্তৃত্ব দেয়া আছে।৪ এরকম গ্রন্থের বাইরে সরাসরি শুধু বখতিয়ার খলজির উপরও অনেক বই লেখা হচ্ছে। যেমন সরদার আব্দুর রহমান লিখেছেন (তাঁর উল্লেখ মতে), ‘বখতিয়ার খলজির পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ’। সেখানে বখতিয়ারকে নিয়ে বলা হয়েছে, ‘পুরাতন ধর্মের নিগড় থেকে নির্যাতিত মানুষকে মুক্ত করার এবং একটা নতুন জীবন ব্যবস্থায় উত্তীর্ণ করার জন্য তিনি প্রথম বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্যোগ নেন।...বাংলাদেশের প্রথম দীক্ষিত মুসলমান দেবকোটের কোচদলপতি... - [রিসেট।। বীজের কর্পোরেট বাণিজ্যিকীকরণ](https://auraj.net/rahul/6314/): কিভাবে আমরা এই পর্যায়ে এলাম? - [এই সময় কোক-স্টুডিও কেন বাংলায়?](https://auraj.net/coke-studio/6299/): পুঁজিতান্ত্রিক প্লাটফর্ম থেকে বৈপ্লবিক গান! - [হাওয়ার্ড জিন।। এমা গোল্ডম্যান: জীবন ও রাজনীতি](https://auraj.net/ema-politics-life/6288/): ১৯৬৪ সালে শরৎকালীন সেশনে বোস্টন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে যোগ দিয়ে দর্শনের একজন নতুন ফ্যাকাল্টির সাথে পরিচিত হই। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেছি শুনে তিনি আমাকে জিজ্ঞেস করলেন-আপনার রাজনৈতিক দর্শন কী ? - [পার্থ চট্টোপাধ্যায়।। জরুরি অবস্থার সংক্রমণ](https://auraj.net/partha-the-state-of-exception/6276/) - [আশিল এমবেম্বের প্ল্যানেটারি ও বিউপনিবেশায়ন ভাবনা](https://auraj.net/achille-mbembe-planetary/6253/): নীলসেন: ২০১৫ সালের এপ্রিলে, দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ে রোডসের (Rhodes) এর মূর্তি ভূপাতিত করা হয়েছিল। কীভাবে আপনি এই ঘটনাটিকে ব্যাখ্যা করবেন? - [পৃথিবীতে মানুষের টিকে থাকা : সাম্য ও প্রাণ-প্রকৃতিমূলক নতুন সমাজ গঠন প্রসঙ্গে](https://auraj.net/survival_man_earth/6230/): পরিবেশ দূষণ নিয়ে আলাপ করতে হলে অন্য যে কথাটি গুরুত্বপূর্ণ তা হল জ্বালানি ব্যবস্থাপণা। সেক্ষেত্রে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকৃতি বিনাশী প্রকল্পগুলো থেকে সরে আসাটা বাধ্যতামূলক। আবার নদীতে বাঁধ তৈরী করে নদীর পট পরিবর্তন করাটা পৃথিবীতে প্রাণীকূলের অস্তিত্বকে মারাত্মক হুকমির মুখে ঠেলে দিচ্ছে। এর বিরূপ প্রভাব মানুষকে বাস্তহারা করছে, ফসলি জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে। কিংবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রাণঘাতী তেজস্ক্রিয় পদার্থ ব্যাপক পরিবেশ দূষণ ছড়ায় এবং যার বিশাল এবং স্পষ্টই ধ্বংসাত্মক আকার রয়েছে। কেননা তা থেকে যে তেজস্ক্রিয় জঙ্গাল বেরোয় তা শত শত, হাজার হাজার এমনকি নিযুত নিযুত বছর সক্রিয় থাকে। তাই কয়লা, পারমাণবিক, জলবিদ্যুৎ (বাঁধ দিয়ে) এগুলোর তৎপরতা আমাদের প্রাণ প্রকৃতি তথা প্রকৃতিতে মানুষসহ অপরাপর জীবের টিকে থাকার জন্য ভয়াবহ হুমকির কারণ। এজন্য আমাদের হাতে বিকল্প তাহলে কি? - [ডেভিড গ্রেইবারের নির্বাচিত রচনা](https://auraj.net/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c/6203/) - [বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন অর্থায়ন ।। রাষ্ট্র-বিশ্ববিদ্যালয় সম্পর্ক পাঠ: মুক্তিপরায়ণ রূপকল্প](https://auraj.net/arif-reza/2508/): ...University will not be manufactory of slaves. We want to think truly, We want to teach freedom... - [টেরি ইগলটন।। বিশ্ববিদ্যালয়ের মৃত্যুযাত্রা](https://auraj.net/eagleton/3224/): এটাও সত্য যে দার্শনিকেরা চাইলেই রাস্তার ধারে বসে মানুষজনকে জীবনের আসল মর্ম বোঝানোর জন্য একটা ক্লিনিকের ব্যবসা খুলতেই পারেন, ভাষাতাত্ত্বিকরা পাবলিক প্লেসে প্রয়োজন মোতাবেক অনুবাদের স্টেশনের মতো দাঁড়িয়ে থাকতে পারেন। মূল বিষয়টি হচ্ছে, নিজেদের অস্তিত্ব রক্ষার বাহানায়, মোটা দাগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরিণত হচ্ছে উদ্যোক্তা বানানোর একেকটা কারখানায়। সাম্প্রতিক একটি সরকারি রিপোর্টে ভীষণ উদ্যমের সাথে বলা হচ্ছিলো, এগুলো যেন “পরামর্শদাতা সংস্থা” হিসেবে কাজ করে, যেটা খুবই হতাশাজনক। এখন কোন কোন ক্ষেত্রে এগুলো পরিণত হয়েছে একেকটা লাভজনক প্রতিষ্ঠানে, যেখানে কিনা বিশ্ববিদ্যালয়গুলোর কাজ হচ্ছে তাদের স্ব-চালিত হোটেলের কিংবা ক্যাটারিং-এর ব্যবসা করা; অথবা কনসার্ট ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা, এবং আর কত কী! - [ওয়াল্টার এলেন জেঙ্কিন্স ।। গণতন্ত্র ও বিশ্ববিদ্যালয়](https://auraj.net/gonotontro-o-biswabiddalay/6085/): পাশ্চাত্য দেশের শিক্ষানীতিতে বর্তমানে একটি বিষয় লইয়া বিস্তর আলোচনা চলিতেছে। বিষয়টি এই- বিশ্ববিদ্যালয়েই শিল্প-শিক্ষার ব্যবস্থা করা হইবে, না শিল্প প্রতিষ্ঠানগুলিকেই বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হইবে? - [বিশ্ববিদ্যালয়ের রূপ](https://auraj.net/biswabiddalayer-rup/6081/): আমাদের দেশে মাতৃভাষায় একদা যখন শিক্ষার আসন প্রতিষ্ঠার প্রথম প্রস্তাব ওঠে তখন অধিকাংশ ইংরেজি-জানা বিদ্বান আতঙ্কিত হয়ে উঠেছিলেন। সমস্ত দেশের সামান্য যে-কয়জন লোক ইংরেজি ভাষাটাকে কোনোমতে ব্যবহার করবার সুযোগ পাচ্ছে তাদের ভাগে উক্ত ভাষার অধিকারে পাছে লেশমাত্র কমতি ঘটে এই ছিল তাঁদের ভয়। হায় রে, দরিদ্রের আকাঙ্খাও দরিদ্র! - [‘স্বায়ত্তশাসিত’ থেকে ‘সরকারি’: বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আইনগুলোর পশ্চাৎমুখী বিবর্তন](https://auraj.net/abhinu/6106/): ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইনে আরেকটি যে ধারা যুক্ত হয় যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে আরো সীমিত করে দেয়, তা হলো ‘বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের কোন সিদ্ধান্ত-প্রস্তাবের সাথে ভাইস-চ্যান্সেলর একমত না হইলে, তিনি সেই সিদ্ধান্ত-প্রস্তাবের বাস্তবায়ন বন্ধ রাখিতে পারেন এবং রায়ের জন্য চ্যান্সেলরের নিকট তাহা পাঠাইতে পারেন এবং সেই ব্যাপারে চ্যান্সেলরের রায় চূড়ান্ত হইবে’ (১১ এর ৮ উপধারা, ইবি আইন)। এই ধারাটিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর আইনে এভাবে আছে, ‘বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ বা সংস্থার সিদ্ধান্তের সহিত ভাইস-চ্যান্সেলর ঐকমত্য পোষণ না করিলে তিনি উক্ত সিদ্ধান্তের বাস্তবায়ন স্থগিত রাখিয়া তাহার মতামতসহ সিদ্ধান্তটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থার পরবর্তী নিয়মিত সভায় পুনঃবিবেচনার জন্য ফেরত পাঠাইতে পারিবেন এবং যদি উক্ত কর্তৃপক্ষ বা সংস্থা পুনঃবিবেচনার পর ভাইস-চ্যান্সেলরের সহিত ঐকমত্য পোষণ না করেন তাহা হইলে তিনি বিষয়টি সিদ্ধান্তের জন্য চ্যান্সেলরের নিকট প্রেরণ করিবেন এবং সেই বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।’ (১১ এর ১৩ উপধারা,যবিপ্রবি আইন)। অথচ ‘স্বায়ত্তশাসিত’ বলে পরিচিত বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধারায় চ্যান্সেলর নয়, সিন্ডিকেটই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। আবার সিন্ডিকেট যেহেতু সিনেটের কাছে দায়বদ্ধ থাকে, সেখানে কিছুটা সুযোগ থাকে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডাদের মতামত প্রতিফলিত করার। ‘সরকারি বিশ্ববিদ্যালয়’ এ সে সুযোগ কোথায়? - [ক্যাম্পাসে কেন ডেমোক্রেসি দরকার](https://auraj.net/campus-democracy/6045/): বিপুল সামাজিক সংহতিও পায় সেটা। ওই সামাজিক সমর্থন দ্রুত অস্ত্র হিসেবে নিপীড়নবিরোধীদের স্তব্ধ করার কাজে লাগিয়ে দেওয়া হয়। তরুণ-তরুণীদের খাঁচায় পোরার জন্য আবরার হত্যাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। শিক্ষাঙ্গন বাঁচাতে ‘ক্যাম্পাস ডেমোক্রেসি’ নিষিদ্ধ রাখতে হবে—এ রকম ফর্মুলা জনসমাজে বেশ সম্মতি পেয়ে যায় তখন। কিন্তু তারপর শাবিপ্রবিতে কী দেখা গেল? - [বিউপনিবেশিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা](https://auraj.net/biyoponibeshito-biswabiddalay/6068/): The University is home to an indivisible inquiry in which the question of being . - [বাংলাদেশের উচ্চশিক্ষায় ‘নব্য-উদারনীতিবাদ’: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘কৌশলপত্র’ কেন গ্রহণযোগ্য নয়?](https://auraj.net/bangladesher-ucchasiksha/6056/): আমাদের আসলেই পরিকল্পনা দরকার। কিন্তু প্রথমেই যে প্রশ্ন মনে আসে তা এই, এ পরিকল্পনার জোগানদার বিশ্বব্যাংক কেন? - [পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংস্কার: প্রসঙ্গ শিক্ষক ও ছাত্র রাজনীতি](https://auraj.net/newton/6145/): সমবেত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর, আমাদের ‘মানুষ অধ্যয়ন ক্লাস’-এর কাজ শুরু করতে যে একটু দেরি হলো, তার জন্য দুঃখ প্রকাশ করছি। অনেক দিন আমাদের অভ্যাস নাই তো, অনভ্যাসের কারণেই মনে হয় আজকে একটু দেরি হয়ে গেল। চাবির জন্য,১ আর কোনো কারণে নয়। আমরা সবাই যথাসময়ে উপস্থিত ছিলাম, এবং আপনারাও অনেকেই যথাসময়ে উপস্থিত ছিলেন, এবং আমরা ঠিক পাঁচটা তিরিশেই শুরু করে দিতাম। সেটা আর বলে কী লাভ? - [ভাষার বিরুদ্ধতা আর জিব্রানের মুখোশ](https://auraj.net/gibran/6114/): ব্যক্তিসমুহের মধ্যে যোগাযোগ নির্মাণ ছাড়া ভাষার অপরাপর ভূমিকাগুলো ‘সামাজিকায়ন প্রক্রিয়া’ (socialisation process) তে গুরুত্বপূর্ণ করে দেখা হয় কি? - [হাওয়ার্ড জিন।। প্রসঙ্গ ‘গণ অনানুগত্য’](https://auraj.net/howardzinn_civildisobidience/6062/): আপনি একবার লিখেছিলেন যে, ডিরেক্ট একশন বা প্রত্যক্ষ সক্রিয়তা ‘বহু ধরনের পদ্ধতিকে ধারণ করে, আমাদের কল্পনাই কেবল এর সীমানা’। বর্তমানে আপনি কোন কোন পদ্ধতি পেয়েছেন? - [দীপেশ চক্রবর্তী।। অতিমারির যুগ? কোভিড-১৯-এর বৈশ্বিক ও গ্রহীয় প্রেক্ষাপট](https://auraj.net/an-era-of-pandemic/6022/): প্রখ্যাত ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তীর “An Era of Pandemics? - [রেহানা মারিয়াম নুর: আয়নায় এড়িয়ে চলা প্রতিচ্ছবি](https://auraj.net/rehana-mariam-nur/5999/): নাসরিন খন্দকার রেহানা মারিয়াম নুর, একে যদি এক কথায় সংজ্ঞায়িত করতে হয়, তাহলে বলবো, এটি খুব বেশি বাস্তব। আপস যখন সমাজের স্বাভাবিক নর্ম, তখন রেহানা একজন একরোখা, জেদি আপসহীনতার দুমড়ে মুচড়ে যাওয়া মানুষ। কিন্তু সে সমাজের বাইরের কোন ব্যক্তি না, বরং চারপাশের সমস্ত সহিংসতা ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে রূক্ষ, ক্ষুব্ধ রেহানা বাঁচে, আবার তা ছড়িয়েও দেয় কাছের জনদের। প্রায় সবগুলো দৃশ্যই দমবন্ধ করা এই চলচ্চিত্রে কোন চরিত্রকেই ভাল-খারাপ, উচিত-অনুচিতের মানদণ্ডে সংজ্ঞায়িত করা সম্ভব না। তাই সংজ্ঞায়িত করতে না পারা, সিদ্ধান্তে পৌঁছুতে না পারাতেই আমাদের জাজমেন্টাল মন ধাক্কা খায়। বাস্তবে আমাদের আশেপাশের চরিত্রগুলোকে যেমন আসলে ডিফাইন করতে পারি না, কিন্তু তবু একেকটা পকেটে ভরে ফেলেই আমাদের চলতে হয়, রেহানাও তাই। রেহানাকে আমাদের চেনা জানা পরিচিতির বক্সে ফেলা যায় না। আর সেখানেই আমাদের অস্বস্তি তৈরি হয়। আমার কাছে এই ফিল্মের সবচেয়ে বড় কৃতিত্ব এইটি। চরিত্রগুলি বহুমুখি, আমাদের ভালোমন্দের মাপকাঠিতে আমরা এদেরকে মাপতে পারি না। ফিল্ম বিশ্লেষণের অনেক রকম পদ্ধতি আছে, অনেক বিতর্কও আছে। চলচ্চিত্রের কলাকৌশল, জনরা ইত্যাদিতে ফেলে সিনেমা বোদ্ধারা আলাপ আলোচনা করছেন। সেই দিক থেকে রঙ, ক্যামেরা বা শব্দের ব্যবহার ইত্যাদি নিয়ে অনেকের লেখায় ইতোমধ্যে আলোচিত হয়েছে। কিন্তু আমার কাছে চলচ্চিত্রসহ যে কোন শিল্পমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর যোগাযোগের দিকটি, অর্থাৎ, দর্শকের সঙ্গে এর কী ধরনের যোগাযোগ বা সম্পর্ক তৈরি হচ্ছে। অনুভূতির কী আবহ তৈরি করছে? - [বন্দনা শিবা।। নারীর লোকজ জ্ঞান ও জীব বৈচিত্র্য সংরক্ষণ](https://auraj.net/vandana-shiva/5987/): কৃষিভিত্তিক সম্প্রদায়ের নারীদের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নবায়ন সংক্রান্ত প্রাত্যহিক চর্চা থেকে আমরা কী সিদ্ধান্তে উপনীত হতে পারি? - ['অসুখী বিয়ে' : বাম ধারা ও নারীবাদ](https://auraj.net/oshukhi-biye/5976/): এক. বাম/প্রগতিশীল আন্দোলনে অংশগ্রহণকারী পুরুষদের দৃষ্টিতে নারীবাদী সহযোদ্ধারা কি তাদের সমান? দুই. - [হাওয়ার্ড জিন।। মার্কস ইন সোহোর ভূমিকা](https://auraj.net/marx-in-soho/5959/): এই শ্রেণি সংগ্রামে সরকার-রাষ্ট্রকে কী ভূমিকায় দেখা যায়? - [আব্দুল্লাহ্‌ ওজালান।। বিপ্লব নারীবাচক](https://auraj.net/ocalan/5941/) - [প্যাট্রিক ডান।। ধর্ষণ নির্মূল কীভাবে?](https://auraj.net/patrcidunn/5931/) - [হিন্দু বিবাহ ও বিচ্ছেদ: পুরুষতন্ত্র, রাষ্ট্র, নারীমুক্তি](https://auraj.net/hindo-bibaho/5915/): ২০১২ সালে বাংলাদেশ আইন কমিশন সরকারের কাছে ‘হিন্দু পারিবারিক আইন সংস্কারের সুপারিশ বিষয়ক আইন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন’ পেশ করে। আইন কমিশনের উক্ত গবেষণালব্ধ সুপারিশে হিন্দু বিবাহ বিচ্ছেদ আইন পাশের জোরাল দাবি জানানো হয়। সেইসাথে বিবাহ নিবন্ধন (২০১২ সালে বিবাহ নিবন্ধন আইন পাশ হয়েছে, যদিও আইনটি ঐচ্ছিক), বিবাহ বিচ্ছেদ ও পুণর্বিবাহ, বহুবিবাহ রোধ, অসবর্ণ বিবাহ, সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সম্পত্তিতে নারীর উত্তরাধিকার, ভরণপোষণ ও সন্তানের অভিভাবকত্ব ইত্যাদি বিষয়ে আইন সংস্কারের ব্যাপারে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। আইন কমিশনের রিপোর্টে জনমত জরিপে কমিশনের প্রশ্ন ছিল, ‘হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ ও পুণর্বিবাহের সুযোগ থাকতে পারে কি? - [এমিল আর্মান্ড।। যৌন স্বাধীনতার প্রশ্নে](https://auraj.net/emile-armand/5909/): আমরা যখন ‘যৌন স্বাধীনতা’ দাবি জানাচ্ছি তখন আসলে কী বুঝাচ্ছি আমরা? আমরা এটা বলতে কি ‘ধর্ষণের স্বাধীনতা’ কিংবা বেলাল্লাপনাকে বুঝাচ্ছি? - [মানস চৌধুরীর সাক্ষাৎকার: লিঙ্গ-রাজনীতি, যৌনতা, শাসনপ্রণালী, দণ্ডবিধান ও সক্রিয়তা প্রসঙ্গে](https://auraj.net/lingo-jounata-naribad/5889/): ১.আলাপটা একটু পেছন থেকে শুরু করতে চাই। ১৯৯৮ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনের সময় এর ধারণায়ন কেমন ছিল? - [ক্যারোলিন।। লৈঙ্গিক পরিচয়ের রাজনীতিকরণ: একটি বৈপ্লবিক লিঙ্গীয় রাজনীতির দিকে যাত্রা](https://auraj.net/carolyn/5866/): নারীমুক্তি: কেমনতর বিপ্লব? - [প্রথমা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার: পশ্চিমা তত্ত্বচিন্তার আলোচনা বা প্রাদেশিকীকরণই আর যথেষ্ট নয়; খোদ তত্ত্বেরই নতুন তত্ত্বায়ন জরুরি.…](https://auraj.net/prathama-banerjee/5840/): সুতরাং, আমি আপনার কাছে জানতে চাইব, উপনিবেশোত্তর সমাজের বাস্তবতায় ‘doing theory’ এবং ‘thinking across the traditions’-এর মাধ্যমে আপনারা আসলে অভিনব কী বলতে চাইছেন? - [জোয়েল কোভেল, মাইকেল লোয়ি || প্রাণ-প্রকৃতিবাদী সমাজতন্ত্রের ইশতেহার](https://auraj.net/ecosocialism/5838/): ১৮৪৮ সালের কমিউনিস্ট ইশতেহারের যে দৃঢ়তা ও বলিষ্ঠতা ছিল, তা হয়তো এখানে সেভাবে পাওয়া যাবে না। কারণ ইকো-সোশ্যালিজম বা প্রাণ-প্রকৃতিবাদী সমাজতন্ত্র এখন পর্যন্ত বিমূর্ত ধারণামাত্র, কিংবা এটি বাস্তবিক কোনো দল বা আন্দোলনের মাধ্যমেও গড়ে উঠেনি। এটি বর্তমান সংকটের পাঠ এবং এর থেকে উত্তরণে প্রয়োজনীয় শর্তবলীর ভিত্তিতে গড়ে উঠা একটি যুক্তিযুক্ত পথরেখা মাত্র। আমরা সর্বজ্ঞ- এমন দাবি কখনো করি না। আমাদের দূরবর্তী লক্ষ্য হল সংলাপ, বিতর্ক, সংশোধনীর আয়োজন করা, সর্বোপরি, এই পথটি কীভাবে আরো বেশি উপলব্ধি করা যায়- সেই চেতনা তৈরি করা। বিশৃঙ্খল পুঁজিবাদী বিশ্বব্যবস্থার দৌরাত্ম্যে প্রতিবন্ধকতার অসংখ্য দিক স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়। অনেকেই আছেন যারা সহজাতভাবেই ইকো-সোশ্যালিস্ট। কীভাবে তারা একত্রিত হতে পারে? - [](https://auraj.net/5834-2/5834/) - [](https://auraj.net/5831-2/5831/) - [মিখাইল বাকুনিন।। প্যারি কমিউন ও রাষ্ট্রের ধারণা](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/5726/): \[অনুবাদকের মন্তব্য: মিখাইল বাকুনিনের ‘প্যারি কমিউন ও রাষ্ট্রর ধারণা’ প্রবন্ধটি ১৮৭১ সালে লেখা হয়েছিল। শিরোনামই বলে দিচ্ছে যে তৎকালের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা \[এবং আমাদের জন্য ঐতিহাসিক\] প্যারি কমিউনই প্রবন্ধের মূল বিষয়বস্তু। এটি বাকুনিনের প্রধান কাজ The Knouto-Germanic Empire and the Social Revolution এর দ্বিতীয় অংশের মুখবন্ধ। প্রবন্ধটি স্যাম ডলগফ সম্পাদিত ও অনূদিত Bakunin on Anarchy গ্রন্থে ১৯৭১ সালে সংকলিত হয়েছিল। সমাজতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ১৮৭১ সালের প্যারি কমিউন এক ঐতিহাসিক মাইলফলক। এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে প্রায় সকল সমাজতান্ত্রিক স্কুলই তর্ক-বিতর্ক করেছে, এবং আজতক সেগুলো চালু আছে। মার্ক্স, লেনিন যেমন নিজ নিজ তত্ত্বের আলোকে একে প্রশংসা করেছেন, ব্লাংকুইস্টরাও তেমনি প্রশংসা করেছেন। এই প্রবন্ধেও বাকুনিনও প্যারি কমিউনের উচ্চকিত প্রশংসা করেন। বাকুনিন প্রশংসা করার পাশাপাশি আন্দোলনের কিছু দুর্বলতাও তুলে ধরেন, এবং এগুলোর ঐতিহাসিক হেতু খোঁজার চেষ্টা করেন। তবে বাকুনিনের কাছে প্যারি কমিউন ছিল উছিলামাত্র, তিনি আসলে এখানে রাষ্ট্র নিয়েই আলাপ করেছেন, রাষ্ট্র ও গির্জার \[বা, ধর্মীয় প্রতিষ্ঠানের\] সম্পর্কের দিকে আলোকপাত করেছেন। বরাবরের মতন, নিজেকে স্বাধীনতাপ্রেমী হিসাবেই উপস্থাপন করেছেন। অনুবাদের জন্য মার্ক্সিস্ট.অর্গ –এ প্রকাশিত সংস্করণটিকেই ব্যবহার করা হয়েছে। অনুবাদে যে কোনো ধরণের ভুল-ভ্রান্তি নজরে পড়ে অনুবাদকের গোচরে আনার অনুরোধ থাকলো।\] আমার অন্যান্য লেখার মতো এই লেখাও বিভিন্ন ঘটনাবলীর ফসল। এটা আমার লেটার্স টু অ্যা ফ্রেঞ্চম্যান (সেপ্টেম্বর ১৮৭০) লেখার স্বাভাবিক ধারাবাহিকতা, যেখানে আমি বর্তমান ফ্রান্সসহ পুরো সভ্য সমাজকে ঘিরে ধরা ভয়াবহ বিপর্যয় সম্পর্কে সহজ কিন্তু কষ্টদায়ক পূর্বাভাস দিয়েছিলাম; যে বিপর্যয়ের একমাত্র নিরাময় হচ্ছে সামাজিক বিপ্লব। আমার এখনকার উদ্দেশ্য হচ্ছে এই ধরণের বিপ্লবের জরুরত প্রমাণ করা। আমি সমাজের ঐতিহাসিক বিকাশ, এবং বর্তমানে আমাদের চোখের সামনে ইউরোপে যা হচ্ছে তাকে পর্যালোচনা করবো। সুতরাং যারা সত্যের জন্য ব্যাকুল তারা এটা গ্রহণ করে এই দার্শনিক নীতি ও ব্যবহারিক লক্ষগুলোকে প্রকাশ্যে এবং দ্ব্যর্থ-হীনভাবে জাহির করতে পারেন। এই নীতি ও লক্ষ্যগুলো আমরা যাকে সামাজিক বিপ্লব বলছি তার একেবারে কেন্দ্রীয় বিষয়। আমি জানি আমার এই স্ব-আরোপিত কাজটি সহজ নয়। এটা গ্রহণ আমার ব্যক্তিগত উদ্দেশ্য থাকলে আমাকে অহংকারী বলা হতে পারে। আমি আমার পাঠকদের নিশ্চিত করতে চাই যে আমার এমন কোনো উদ্দেশ্য নেই। আমি কোনো পণ্ডিত নই, বা দার্শনিক নই, এমনকি পেশাদার লেখকও নই। আমি জীবনে খুব বেশি লেখালেখিও করি নাই, এবং আত্মরক্ষার উদ্দেশ্য ব্যতিরেক কিছুই লিখি নি, এবং যখনই নিজের কোনো অভিব্যক্তি প্রকাশের জন্য আমার স্বভাবজাত অপছন্দকে কাটিয়ে উঠতে আমার উৎসাহী প্রতীতি বাধ্য করেছে কেবল তখনই কিছু লিখেছি। তাহলে আমি কে এবং কোন বিষয়টা আমাকে এই মুহূর্তে বর্তমান কাজটি প্রকাশে উদ্বুদ্ধ করছে? - [লুইস মিশেল || কমিউনের স্মৃতি](https://auraj.net/%e0%a6%b2%e0%a7%81%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/5733/): সম্পাদকের নোট: প্যারি কমিউনের অন্যতম লড়াকু কমিউনার্ড, লুইস মিশেল ছিলেন শিক্ষিকা। কমিউনের পতনের পর তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল নিউ ক্যালদোনিয়ার পেনাল কলোনিতে। ১৮৮০ সালে আবার ফ্রান্সে ফেরার পর, জীবনের বাকি সময়টা লুইস মিশেল কাটিয়েছেন হয় জেলখানায়, নয়তো বক্তৃতা দিয়ে। ১৮৮৬ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী, Mémoires de Louise Michel écrits par elle-même। এই লেখাটি সেই বইয়ের অংশ। আমি প্রথমে নিজের সম্পর্কে কিছু না বলেই এই ভলিউমটি লিখেছিলাম। বন্ধুরা যখন এ ব্যাপারটি আমার নজর আনল, কিছু বিষাদ হজম করে হলেও আমি ব্যক্তিগত কিছু পর্ব যুক্ত করলাম। আমি যা করেছি বরং তার বিপরীত প্রভাবটিই প্রকাশিত হতে শুরু করল: কাহিনিটি এগিয়ে নেয়ার সাথে সাথে আমি আমার প্রকৃত অস্তিত্ব মুক্তি সংগ্রামের সেই সময়টির স্মৃতিময় পুনর্জীবন দেখতে ভালবাসলাম এবং এর স্মৃতিতে নিজেকে হারাতে আমি ভালোবাসি। এজন্যই আমি আমার চিন্তাভাবনাগুলিকে এমন এক ধারাবাহিক টুকরো টুকরো দৃশ্যের সমাহার হিশেবে দেখি যেখানে অগুনিত অস্তিত্ব চিরতরে অদৃশ্য হয়ে যায়। আমরা Champs de Mars এ অবস্থান করছি: আমাদের অস্ত্রগুলি স্তুপীকৃত এবং অসাধারণ এক রাত। রাত তিনটার দিকে আমরা ভের্সাইতে যাব ভেবে রওয়ানা হলাম। আমি বৃদ্ধ Louis Moreau এর সাথে কথা বলি এবং তিনিও যাত্রা করতে পেরে বেজায় খুশি। আমার পুরানা রাইফেলের জায়গায় তিনি আমাকে একটি রেমিংটন কারবাইন দিয়েছেন। এই প্রথমবারের মতো আমার কাছে একটি ভাল অস্ত্র এসেছে যদিও এটি খুব একটা নির্ভরযোগ্য না বলে বলা হয়েছিল। তবে কথাটি সত্য নয়। আমি আমার মাকে বলা মিথ্যাগুলো পুনর্ব্যক্ত করলাম যেন তার দুশ্চিন্তা না হয়। আমার দিকথেকে সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে, আমার পকেট আশ্বাসব্যঞ্জক পত্রে ঠাসা, যেগুলো আগাম তারিখে পোস্ট করা হবে। আমি আমার মা’কে বলি তাদের আমাকে প্রয়োজন ছিল; আমি প্রথম মুহূর্তেই মন্টমার্টে যাবো। আমার হতাভাগা মা! - [জেমস গিঁয়ুম || ফেডেরালবাদ: প্যারিস কমিউনের গঠনতন্ত্র](https://auraj.net/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%ae%e0%a6%b8-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9f%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/5739/): সম্পাদকের নোট: ১৮৭১ সালের এপ্রিলে, Solidarité পত্রিকার দ্বিতীয় সংখ্যায় লেখাটি প্রকাশ করেছিলেন জেমস গিঁয়ুম। প্রেক্ষাপট ছিল: কিভাবে ফেডারেটিভ নীতিমালার ভিত্তিতে প্যারিস কমিউন গড়ে উঠতে পারে। প্যারিসে সংঘটিত বিপ্লবের সত্যিকারের চরিত্র এত স্পষ্টভাবে ছড়িয়ে পড়েছে যে রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে অপরিচিত একজন ব্যক্তিও তা সহজে বুঝে ফেলতে পারবে। প্যারিসের বিপ্লব হল ফেডেরালিস্ট। প্যারিসের জনতা নিজ ইচ্ছা মত সংগঠিত হবার স্বাধীনতা চায়। তারা চায় না ফ্রান্সের বাকি অংশ তাদের বিষয়ে নাক গলাক। ঠিক তেমনি তারাও চায় না অন্যের বিষয়ে তারা নাক গলাবে বা মাতব্বরি করবে। তারা একই সাথে সবাইকে তাদের নিজ আঞ্চলিক স্বায়ত্বশাসন অনুযায়ী সংগঠিত হবার আহবান যানায়। এরূপ বিভিন্ন স্বায়ত্বশাসিত সংগঠন মুক্তভাবে যুক্ত হবে, বা অন্য ভাষায় ফেডারেটেড হবে, যাতে তারা একে অপরের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে পারে। বলে রাখা ভাল প্যারিসের এই ফেডেরালবাদকে যুক্তরাষ্ট্র বা সুইজারল্যান্ডের কথিত “ফেডেরালবাদের” সাথে মিশিয়ে ফেলা উচিৎ হবে না। সুইজারল্যান্ড সাধারণ এক ফেডেরাল রাষ্ট্র। এই শব্দই আলোচিত দুই সিস্টেমের পার্থক্য বলে দেয়। সুইজারল্যান্ড একটি রাষ্ট্র। সুইজারল্যান্ড রাষ্ট্রের দ্বারা সীমাবদ্ধ কতগুলোর জাতীর একক। তাই তার ফেডেরাল চেহারা থাকা সত্ত্বেও তার আসল সার্বভৌমত্ব রাষ্ট্রের সেই চূড়ার নিকটই একত্রিত। তার ক্যান্টনগুলো\[mfn\] সুইজারল্যান্ডের প্রশাসনিক এককগুলোকে ক্যান্টন বলা হয়। সুইজারল্যান্ডের ফরাসি নাগরিকগণ একে কমিউনও বলে। \[/mfn\] নিজস্ব একক ও সার্বভৌম সত্তা নয়। সেগুলো শুধু সুইস রাষ্ট্রের সম্পূর্ণটার একাংশ। একটা ক্যান্টনের নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই তাই তার সম্পূর্ণ স্বায়ত্ত্বশাসনও\[mfn\] নিজেকে শাসন করার অধিকার। ইংরেজিতে এই অধিকারকে বলা হয় Self-determination। \[/mfn\] নেই। তার বিধাননীতি ফেডেরাল সংবিধানে\[mfn\] সুইস সংবিধান। পুরো নাম হল সুইস কনফেডারেশনের ফেডেরাল সংবিধান (The Federal Constitution of the Swiss Confederation) \[/mfn\] সীমাবদ্ধ। সেই ফেডেরাল সংবিধান কিন্তু কোন সত্যিকারের মুক্ত চুক্তি নয়। তার প্রতি সব ক্যান্টন আলাদা ভাবে সম্মতি দেয় নি। সব ক্যান্টনের উপর এই চুক্তি সংখ্যাগরিষ্ট ভোটের মাধ্যমে চাপিয়ে দেয়া হয়েছে। কোন ক্যান্টনের ফেডেরাল চুক্তি নাকচ করার অধিকার নেই। তাদের ফেডারেশন থেকে বের হবার কোন অধিকার নেই। আবার কোন ক্যান্টন বিভাজিত হয়ে নতুন ক্যান্টন তৈরি করারও কোন স্বাধীনতা নেই, সম্প্রতি টেসসিন\[mfn\] Tessin Canton অপর নাম Ticino canton। সুইজারল্যান্ডের ২৬টি ক্যান্টনের মধ্যে এটি অন্যতম। ১৯ শতকে (এই লেখাটির সময়কালে) টেসসিন সুইজারল্যান্ডের সবচেয়ে গরীব ও শোষিত অংশ ছিল এবং নিরক্ষরতার হার ছিল দেশের সর্বাধিক। স্বাভাবিকভাবেই এরূপ অন্যায় অত্যাচার প্রতিবাদের জন্য ও সার্বিক মুক্তির জন্য সেখানে নানা রাজনৈতিক আন্দোলনের জন্ম নেয়। ১৮৭০-১৮৯১ পর্যন্ত ফেডেরাল সেনাবাহিনীকে সেখানে ডাকা হয় নানান বিদ্রোহ দমনের জন্য। \[/mfn\] ক্যান্টনের সাথে যা হচ্ছে। একেবারে মামুলি কোন রাজনৈতিক বা সমাজবাদী আন্দোলন, যেমন কোন স্ট্রাইক, ফেডেরাল সেনাবাহিনীকে ক্যান্টনের দোর প্রান্তে নিয়ে আসতে পারে। অর্থাৎ সুইজারল্যান্ড শুধু নামেই ফেডারেশন। সুইজারল্যান্ডকে আসলে ফেডারেশন না বলে বিকেন্দ্রিক বললে আরো সঠিক হয়। সুইজারল্যান্ডের মিল পাওয়া যাবে ফ্রান্সে “১৭৮৯ এর নীতির দ্বারা অনুপ্রাণিত” ১৭৯১ এর ভার্সাই এসেম্বলি-তে লিখিত সংবিধানের সাথে\[mfn\] ১৭৯১ এর ফরাসী সংবিধান ফরাসী জনতার শত বছরের স্বাধীনতা-সংগ্রামের রক্তে লিখিত সংবিধান। ইউরোপে প্রথমবারের মত এই সংবিধান মানবাধিকার ও সমানাধিকার কায়েম করে। প্রথমবারের মত তারা ঘোষণা করেঃ রাজা বা ঈশ্বর নয়, সার্বভৌমত্ত্বের সত্যিকারের উৎপত্তি হল জনগন। \[/mfn\] যা ফেডেরালবাদের আকাঙ্ক্ষা ধারণ করার চেষ্টা করে কিন্তু পুরোপুরি তা পারে না। প্যারিস কমিউনের দ্বারা ও মহান সমাজবাদী প্রুঁধোর\[mfn\] পীঁয়ের জোসেফ প্রুঁধো। ১৯ শতকের বিখ্যাত ফরাসী সমাজবাদী ও অনেকের মতে প্রথম এনার্কিস্ট। \[/mfn\] বৈজ্ঞানিক তত্ত্ব দ্বারা প্রণীত ফেডেরালবাদ সম্পূর্ণভাবে রাষ্ট্র ও জাতিতত্ত্ব প্রত্যাখান করে। ফেডেরালবাদের কাছে রাষ্ট্র, রাষ্ট্রের দ্বারা সীমাবদ্ধ জাতীয় ও ভূগৌলিক একক বলে কিছু নেই। সে শুধু চিনে কমিউন\[mfn\] ফরাসী শব্দ কমিউন দ্বারা প্রশাসনিক একক বুঝালেও সমাজবাদী বা কমিউনিস্ট তত্ত্বানুযায়ী বিপ্লবের পূর্ববর্তী, মধ্যবর্তী ও পরবর্তী সময়ে এর স্বাস্থ্যবান বিকাশ ও স্বাধীনতা নিশ্চিতকরণের গুরুত্ব ব্যাপক। \[/mfn\] সমষ্টির ফেডারেশনকে। এ এমন এক সমষ্টি যার মূলনীতি শুধুমাত্র চুক্তিবদ্ধ দলগুলোর স্বার্থ রক্ষা করা। আর তাই জাতীয়তাবাদ ও ভূখন্ডের সীমা সে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে। ফেডেরালবাদের সামনে কোন রাষ্ট্র নেই। কোন কেন্দ্রীয় শক্তি নেই, যা অন্য সংগঠনের উপর নিজের মহত্ত্ব কায়েম করে ও নিজের কর্তৃত্ব তাদের উপর চাপিয়ে দেয়। সংগঠনের সমষ্টিগত শক্তিই তার একমাত্র শক্তি। এই সমষ্টিগত শক্তি তাদের ফেডেরাল চুক্তি নিশ্চিত ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে। কিন্তু এই চুক্তি সুইস বা যুক্তরাষ্ট্রীয় “ফেডেরাল” চুক্তির মত মামুলি চুক্তি নয়। এটি এমন এক চুক্তি যা নিশ্চিত করে প্রত্যেক চুক্তিকারী অন্য চুক্তিকারীর স্বার্থ রক্ষা করবে।\[mfn\] সিভিল ল’ তে এরূপ চুক্তিকে synallagmatic চুক্তি বলে। লেখাটির ইংরেজি ভাষান্তরে এই শব্দটিই ব্যবহৃত হয়েছিল। \[/mfn\] আর এই চুক্তি প্রত্যেক স্বাক্ষরকারী সংগঠনের দ্বারা আলাদা ও এককভাবে নির্ধারিত। এই সমষ্টিগত শক্তি কখনো অন্য ফেডারেট করা সংগঠনের উপর মহত্ত্ব কায়েম করতে পারবে না যেমনটা রাষ্ট্র সমাজ ও কমিউনগুলোর উপর করে। অর্থাৎ কেন্দ্রীয় রাষ্ট্র ও জাতীয় রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে। কমিউনগুলো নিজের পূর্ণ স্বাধীনতা পাবে ও সত্যিকারের নৈ-রাজ্য\[mfn\] নেই যার রাজ্য, নেই যার কর্তৃত্ত্ব। শাসন-শোষণ বিহীন এক স্বাধীন ও সাম্যবাদী সমাজ। \[/mfn\] ফুটে উঠবে। তবে এ ভাবার কারণ নেই যে রাষ্ট্র ও জাতীয়তাবাদ দমনের পর ফেডেরালবাদ, স্বৈরাচারবাদ, একাকিত্ব, বিচ্ছিন্নতাবাদ বা অহংকারবাদের\[mfn\] Egoism। লেখক খারাপ অর্থে এ শব্দ ব্যবহার করলেও জার্মান লেখক ম্যাক্স স্টার্নার কতৃক এই দর্শন পরবর্তীতে নৈরাজ্যবাদের দর্শন ও সাহিত্যে খুব গুরুপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। \[/mfn\] জন্ম দিবে। মোটেও না, ফেডেরালবাদ হল সমাজবাদী। তার কাছে সংহতি ও স্বাধীনতা অবিচ্ছিন্ন। কমিউনগুলো সম্পূর্ণ স্বায়ত্ত্বশাসিত হলেও নানা কারণে যেমন নিজের স্বাধীনতাকে আরো ভালোভাবে সুরক্ষার জন্য অন্য কমিউনের সাথে সংহতির মাধ্যমে থাকবে। এই সংহতি হবে অন্তরঙ্গ যা নিশ্চিত হবে নানান ফেডেরাল চুক্তির মাধ্যমে। এই চুক্তি তাদের সাধারণ স্বার্থগুলো নির্ধারণ করবে। বড় বড় জনসেবা কর্মকান্ড, পণ্য উৎপাদন ও বিনিময়, ব্যক্তি স্বাধীনতা নিশ্চিতকরণ ও বহিরাগত আক্রমনের সময় মিউচুয়াল এইড - এসব ফেডেরাল চুক্তি নিশ্চিত করবে। ফরাসি জনতা তাদের দুর্দশা ও জুলুমের প্রতি জেগে উঠুক। সত্যের আলোয় তাদের চোখ আলোকিত হোক! - [পিতর ক্রপোৎকিন।। প্যারিসের কমিউন](https://auraj.net/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a5%a4%e0%a5%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8/5746/): সম্পাদকের নোট: রাশিয়ান নৈরাজ্যবাদী পিতর ক্রপোৎকিনের এই লেখাটি লা রিভোল্ট পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৮০ সালে, ফরাসি ভাষায়। প্যারি কমিউনের প্রায় ১০ বছর পর। ১৮৯৫ সালে লেখাটির প্রথম ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ফ্রিডম প্যামফ্লেটে। অনুবাদটি সেই ইংরেজি সংস্করণ অবলম্বনে করা হয়েছে। মূল লেখাটি পাবেন এখানে। ১৮৭১ সালের ১৮ মার্চ। প্যারিসের জনসাধারণ বিদ্রোহ করে ঘৃণিত ও নিন্দিত সরকারের বিরুদ্ধে। শহরটিকে ঘোষণা দেয় মুক্ত ও নিজেদের বলে। বিপ্লবের সময় সাধারণত যেসব ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যায়, সেগুলো ছাড়াই উচ্ছেদ করা হয়েছিল কেন্দ্রীয় ক্ষমতাকে। এজন্য কোনো বন্দুকের গুলির প্রয়োজন হয়নি, ব্যারিকেডের সামনে রক্ত ঝরাতে হয়নি। মানুষ যখন নিজেদের সশস্ত্র করে রাস্তায় বেরিয়ে এসেছে, তখন \[ভয়েই\] শাসকরা পালিয়ে গিয়েছিল। তাদের সৈন্য-সামন্তরা শহর ছেড়েছিল, বেসামরিক কর্তৃপক্ষের মানুষজন হাতের কাছে যা কিছু পেয়েছে, তাই নিয়েই রওনা দিয়েছে ভার্সাইয়ের দিকে। সরকার ঠিক যেন উবে গিয়েছিল, যেভাবে গ্রীষ্মে বাষ্প হয়ে উবে যায় পুকুরের পানি। ১৯ মে, প্যারিস শহর নিজেকে আবিস্কার করে সেসব অপবিত্রতা থেকে পুরোপুরি মুক্ত অবস্থায়, যেগুলো দিনের পর দিন তাকে কলুষিত করেছে। আর এজন্য তার সন্তানদের এক ফোঁটা রক্তও ঝরাতে হয়নি। এর মধ্য দিয়ে শুরু হয়েছিল বিপ্লবের দীর্ঘ ইতিহাসের নতুন এক অধ্যায়। যেখানে মানুষ দাসত্বের শেকল ভেঙে হাঁটতে শুরু করেছিল মুক্তির পথে। “প্যারিস কমিউন”-এর নামে জন্ম হয়েছিল নতুন একটি ভাবনার। যেটি ভবিষ্যতের আরো অনেক বিপ্লবের জন্য কাজ করছে সূচনাবিন্দু হিসেবে। সব সময়ের মতো, এই ভাবনাটিও কোনো একক ব্যক্তির মাথা থেকে বা কোনো দার্শনিকের চিন্তা থেকে আসেনি; এটির জন্ম হয়েছিল একটি সম্মিলিত চেতনা থেকে, পুরো কমিউনিটির হৃদয় ও মস্তিস্ক থেকে। প্রথম দিকে অনেক কিছুই অবশ্য অস্পষ্ট ছিল। বিপ্লব-বিদ্রোহে অংশ নেওয়া অনেকেই হয়তো তাদের জীবনও দিয়েছেন, কিন্তু ঘটনাবলীর তাৎপর্য বুঝতে উঠতে পারেননি; যেভাবে এখন আমরা বুঝছি। তাদের অনেকেই হয়তো উপলব্ধি করেননি যে, কী ধরনের নতুন নীতি-নৈতিকতা তারা সামনে আনার চেষ্টা করছেন। সত্যিই বিষয়গুলো বাস্তবে চর্চা শুরুর পর তারা ধীরে ধীরে এগুলো উপলব্ধি করতে শুরু করেছেন। নতুন সেসব নীতি যখন সতর্কতার সাথে ও পর্যাপ্ত পর্যালোচনার মাধ্যমে উপলব্ধি করতে শুরু করা হয়, তখন এগুলো আরো স্পষ্ট ও সুনির্দিষ্ট হতে থাকে। এগুলোকে তাদের পূর্ণ সৌন্দর্য্য ও স্বচ্ছতায় দেখতে পাওয়া যায়। বুঝতে পারা যায় এর ন্যায়-নীতি ও তার ফলাফলের গুরুত্ব। কমিউনের আগের পাঁচ-ছয় বছরে, সমাজতান্ত্রিক আন্দোলন একটি নতুন মাত্রা পেয়েছিল ইন্টারন্যাশন্যাল ওয়ার্কিংমেনস অ্যাসোসিয়েশনের দ্রুত বৃদ্ধি ও বিস্তৃতিতে। স্থানীয় শাখা পর্যায়ের বৈঠক ও সাধারণ সম্মেলনগুলোতে ইউরোপের শ্রমিকরা একে অপরের সঙ্গে মিলিত হতেন এবং নানাবিধ সামাজিক প্রশ্ন নিয়ে আলাপ-আলোচনা, পরামর্শ করতেন। এমনটা তারা আগে কখনো করেননি। তাদের মধ্যে যারা সামাজিক বিপ্লবকে প্রায় আসন্ন মনে করতেন এবং সেই পাটাতন তৈরির কাজে ব্যস্ত থাকতেন, তারা সব কিছুর ওপরে একটি বিষয়ে সমাধানের ব্যাপারে জোর দিয়েছিলেন। “শিল্পকারখানার বর্তমান এই অগ্রগতি, আমাদের সমাজকে একটি মহান অর্থনৈতিক বিপ্লবের মধ্যে দিয়ে যেতে বাধ্য করবে; এই বিপ্লবের মধ্য দিয়ে ব্যক্তিমালিকানা বিলুপ্ত হবে; আগের প্রজন্মগুলোর মাধ্যমে যেসব পুঁজি সঞ্চিত হয়েছে, তাতে সবার মালিকানা প্রতিষ্ঠিত হবে; কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় এসব পরিবর্তন আনার জন্য কোন ধরনের রাজনৈতিক সংগঠন/জোট সবচে যথার্থ হবে?” ইন্টারন্যাশনাল ওয়ার্কিংমেনস অ্যাসোসিয়েশনের উত্তর ছিল, “এই জোট কোনোভাবেই ক্ষুদ্র জাতীয়তার মধ্যে বন্দী থাকা যাবে না। এটিকে অবশ্যই কৃত্রিম সব সীমান্ত ও সীমারেখার বাধা পেরিয়ে যেতে হবে।” দ্রুতই এই মহান ধারণাটি মানুষের হৃদয়ে গেঁথে যায়, তাদের মস্তিস্কে স্থায়ী বসতি গড়ে। যদিও তারপর থেকে পৃথিবীর সব প্রজাতির প্রতিক্রিয়াশীলদের যৌথ উদ্যোগ এটিকে ধ্বংস করার চেষ্টায় নিয়োজিত আছে, কিন্তু তবুও এটিকে মেরে ফেলা যায় নি। এটি জীবিত আছে, এবং যখনই বিদ্রোহ-বিপ্লবের মধ্য দিয়ে এর সামনে থাকা বাধাগুলো সরে যায়, তখনই আবার এটি অন্য যেকোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী হয়ে সামনে আসে। কিন্তু এই ধরনের বিস্তৃত একটি অ্যাসোসিয়েশন গড়ে ওঠার উপাদানগুলো কী ধরনের হবে, তা এখনো খুঁজে দেখা বাকি। এখন পর্যন্ত, দুইভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। দুই ধরনের উত্তর থেকে তৈরি হয়েছে দুটি আলাদা চিন্তাধারা। যার একদিকে আছে জনপ্রিয় রাষ্ট্র; এবং অন্যদিকে নৈরাজ্য। জার্মান সমাজতন্ত্রীরা বলেছেন যে, রাষ্ট্রই এসব পুঞ্জিভূত সম্পদের দায়িত্ব গ্রহণ করবে এবং সেগুলো শ্রমিকদের অ্যাসোসিয়েশনগুলোতে বিতরণ করবে। এছাড়াও রাষ্ট্রই উৎপাদন ও বিনিময়ের ব্যবস্থাগুলো পরিচালনা করবে, এবং সামগ্রিকভাবে সমাজ ও ব্যক্তিজীবনের যাবতীয় কর্মকাণ্ডের দিকে নজর রাখবে। এর জবাবে, অনেক বিপ্লবী কর্মকাণ্ডের অভিজ্ঞতায় ঋদ্ধ, ল্যাটিন জাতির সমাজতন্ত্রীরা বললেন, সত্যিই যদি এমন কোনো রাষ্ট্র কখনো থেকে থাকে, তাহলে তা হবে একটি অলৌকিক ঘটনা। আর সত্যিই যদি এমন কিছু দেখা যায়, তাহলে নিশ্চিতভাবেই তা হবে সবচে বাজে ধরনের স্বৈরশাসন। এই সমাজতন্ত্রীরা বলেছিলেন: সর্বক্ষমতাময় ও কল্যানমূলক একটি রাষ্ট্রের ধারণা শুধুই অতীত থেকে ধার করে আনা হচ্ছে। এবং এটি মোকাবিলার জন্য তারা সামনে এনেছেন একটি নতুন আদর্শ: নৈরাজ্য। যেখানে রাষ্ট্রের পূর্ণ বিলুপ্তি ঘটাতে হবে এবং সহজ-সাধারণ থেকে শুরু করে জটিল; সব ধরনের সামাজিক সংগঠনই গড়ে তুলতে হবে উৎপাদক ও ভোক্তার জনপ্রিয় সব গ্রুপগুলোর মুক্ত ফেডারেশনের মাধ্যমে। দ্রুতই এটি মেনে নেওয়া হয় যে, জনপ্রিয় রাষ্ট্রের বদলে নৈরাজ্যের মাধ্যমেই সমাজকে আরো ভালোভাবে সংগঠিত করা সম্ভব। এমনকি উদার মানসিকতার রাষ্ট্রপন্থী সমাজতন্ত্রীরাও এটি মেনে নিয়েছিলেন। কিন্তু তাদের কথা হলো: নৈরাজ্যবাদী আদর্শ এতোই ‍দূরের ব্যাপার যে আমরা এখনই এ নিয়ে মাথা ঘামাতে চাই না। একই সঙ্গে, এটিও সত্য যে, নৈরাজ্যবাদী তত্ত্বগুলোর কিছু মাত্রায় স্পষ্ট প্রকাশভঙ্গির প্রয়োজন ছিল। এমন কিছু সূত্রের প্রয়োজন ছিল যা একই সঙ্গে সহজ-সাধারণ এবং বাস্তবসম্মত। কোন সময় থেকে এটি পুরোনো সমাজের সঙ্গ ছেড়ে নতুন পথে যাত্রা করবে, এবং কিভাবে মানুষের সত্যিকারের ঝোঁক-প্রবণতাগুলো থেকে এটি সমর্থন পাবে; ইত্যাদি বিষয় আরো স্পষ্টভাবে তুলে ধরার প্রয়োজন ছিল। জাতি-সীমানা নির্বিশেষে শ্রমিক ইউনিয়ন ও ভোক্তাদের গ্রুপগুলোর ফেডারেশন, যেটি কিনা স্বাধীনভাবে কাজ করবে-- ধারণাটিকে খুব অস্পষ্ট বলে মনে হয়েছিল। এবং, তারচেয়েও বড় কথা, খুব সহজেই দেখা যাচ্ছিল যে, এটি মানুষের অসীম চাহিদা বা প্রয়োজনীয়তা পুরোপুরি মেটাতে পারবে না। ফলে একটি স্পষ্ট ও পরিস্কার সূত্র প্রয়োজন হয়ে পড়েছিল, যা থেকে বিষয়গুলো সহজেই বোঝা যাবে। এবং যেটি সত্যিকারের জীবন-বাস্তবতার ভিত্তিতে শক্তভাবে গড়ে উঠবে। একটি তত্ত্বকে কোন উপায়ে আরো ভালোভাবে ব্যাখ্যা করা যায়- প্রশ্নটি যদি শুধু এটিই হতো, তাহলে আমরা হয়তো বলতাম, শুধু তত্ত্বের কোনো বিশেষ গুরুত্ব নেই। কিন্তু নতুন কোনো ধ্যানধারণার যদি একটি স্পষ্ট, সুনির্দিষ্ট বক্তব্য না থাকে; সেটি যদি স্বাভাবিক সব কর্মকাণ্ডের মধ্যে থেকে গড়ে না ওঠে, তাহলে সেটি কখনোই মানুষের মস্তিস্কে জায়গা করে নিতে পারে না। তাদেরকে অনুপ্রাণিত করতে পারে না একটি প্রাণপন লড়াইয়ে যোগ দিতে। সামনে কোনো ইতিবাচক ও স্পষ্ট চিন্তা না থাকলে মানুষ নিজেকে অজানা-অচেনা পরিস্থিতির মধ্যে ছুঁড়ে ফেলে না। পরিবর্তনের শুরুর জায়গাটিতে পৌঁছানোর পর এটি কাজ করে একটি স্প্রিংবোটের মতো। শুরুর জায়গাটির ক্ষেত্রে বলতে হয়, বাস্তব জীবনের নানা ঘটনাবলী-অভিজ্ঞতার মধ্য দিয়েই এটিকে এই অবস্থায় আসতে হবে। পুরো পাঁচ মাস প্যারিসকে বিচ্ছিন্ন করে রেখেছিল জার্মান অবরোধকারীরা। এই পাঁচ মাসে প্যারিসকে নিজেই নিজের গুরুত্বপূর্ণ রিসোর্সগুলো সরবরাহ করতে হয়েছে। এবং সে জেনেছে কী বিপুল পরিমাণ অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক শক্তি তার আছে। সে তার নিজের নতুন নতুন সব উদ্যোগের দিকে এক নজর তাকিয়েই সেগুলোর অর্থ উপলব্ধি করেছে। একই সময়ে, সে এটিও দেখছিল যে, ক্ষমতা দখল করা নির্বোধ মানুষদের কোনো ধারণা নেই কিভাবে ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায় বা এর অভ্যন্তরীন বিষয়াবলী পরিচালনা করা যায়। সে দেখছিল যে, শহরের প্রতিটি স্বতঃস্ফূর্ত বুদ্ধিবৃত্তিক প্রকাশের বিপরীতে দাঁড়িয়ে যায় বা দ্বিধা-সংশয় তৈরি করে কেন্দ্রীয় সরকার। এবং শেষপর্যন্ত, সে বুঝতে পেরেছিল যে, বড় কোনো বিপর্যয় থেকে সুরক্ষার জন্য বা দ্রুত বিবর্তনের পথ নির্বিঘ্ন করার জন্য যে কোনো ধরনের সরকারকে অবশ্যই নিস্ক্রিয় করে রাখতে হবে। প্যারিসের সেই অবরোধের মধ্যে, তার রক্ষাকারী, তার শ্রমিকরাই সবচে দুর্দশার মধ্যে পড়েছিল। অন্যদিকে, তার নিস্ক্রিয় নাগরিকরা উপভোগ করছিল উদ্ধত আভিজাত্য। এবং প্যারিস দেখেছে: কেন্দ্রীয় সরকারের কারণে এসব কেলেঙ্কারির অবসান টানা যায় নি। প্রতিটা সময়, যখনই প্যারিসের সাধারণ মানুষ নতুন কোনো মুক্ত আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছে, তখনই সরকার সেগুলোর ওপর বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই, এই অভিজ্ঞতা থেকে এমন ধারণার জন্ম নেয় যে, প্যারিসকে অবশ্যই একটি স্বাধীন কমিউন হতে হবে। এবং এর দেয়ালের মধ্যে থাকা নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে হবে। ১৮৭১ সালের কমিউন একটি প্রথম পদক্ষেপ ছাড়া আর কিছুই না। এটি শুরু হয়েছিল একটি যুদ্ধের শেষপ্রান্তে দাঁড়িয়ে, যেখানে দুই দেশের সেনাবাহিনী জনতার এই বিপ্লবকে গুঁড়িয়ে দেওয়ার জন্য হাত মেলাতে প্রস্তুত ছিল। এসব পরিস্থিতির মুখে তারা নিঃসংশয়ভাবে অর্থনৈতিক বিপ্লবের পথে হাঁটতে পারেনি; এটি নিজেকে সাম্যবাদী বলেও দৃঢ় ঘোষণা দিতে পারেনি; পুঁজি বিলুপ্ত বা শ্রম সংগঠনের দিকেও এটি যেতে পারেনি; এটি এমনকি শহরের সাধারণ সব মালসামানকেও বিবেচনায় নেয়নি। রাষ্ট্র, বা প্রতিনিধিত্বমূলক সরকারের অতীত ঐতিহ্যও এটি ছিন্ন করতে পারেনি। স্বাধীনতা ও কমিউনগুলোর মুক্ত ফেডারেশনের ঘোষণা না দিয়েই কমিউন তৈরি হয়েছিল। কিন্তু এর ভেতরের সহজ থেকে জটিল- সব ধরনের সংগঠনের ক্ষেত্রেই তারা এই নীতির প্রভাব প্রতিষ্ঠা করতে পারে নি। তারপরও, এটি নিশ্চিত যে, প্যারিস কমিউন আর কয়েক মাস স্থায়ী হলে, এটি নিশ্চিতভাবে এসব অন্যান্য বিপ্লবী কর্মকাণ্ডের দিকেও ধাবিত হতো। আমাদের ভুলে গেলে চলবে না যে, সীমিত রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে রূপান্তরিত হতে চার বছর (১৭৮৯-১৭৯৩) নানাবিধ বিপ্লবী তৎপরতার মধ্যে পার করেছিল ফরাসী মধ্যবিত্ত শ্রেণী। তাহলে, প্যারিসের মানুষজন যে এতো অল্প সময়ের মধ্যে বিধ্বংসী সরকারের ধারণা থেকে নৈরাজ্যবাদী কমিউনের ধারনায় আসতে পারবে না; তাতে খুব অবাক হওয়ার কিছু আছে কি? - [ভলটারিন ডি ক্লেয়ার || প্যারিস কমিউন](https://auraj.net/%e0%a6%ad%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0/5755/): সম্পাদকের নোট: ভলটারিন ডি ক্লেয়ার ছিলেন একজন আমেরিকান অরাজবাদী লেখক, বক্তা, শিক্ষক ও কবি। রাষ্ট্র, পুঁজিবাদ, পুরুষতন্ত্রের বিরুদ্ধে তীক্ষ্ণ ও শক্তিশালী লেখনী ও বাগ্মীতা দিয়ে লড়াই চালিয়ে যাওয়া এই নারীকে তার সময় থেকে অগ্রসর একজন নারীবাদী হিসেবেও গণ্য করা হয়। ১৯১১ সালে, প্যারি কমিউনের ৪০ বর্ষ পূর্তিতে এটি একটি চিঠি আকারে লিখেছিলেন ভলটারিন ডি ক্লেয়ার। এটি প্রকাশিত হয়েছিল এই বইয়ে: “The Selected Works of Voltairine de Cleyre: Poems, Essays, Sketches and Stories, 1885-1911”। মানব ইতিহাসের অন্যসব চমকপ্রদ ঘটনার মতো প্যারিস কমিউনও একইভাবে এর শত্রু ও বন্ধু; উভয়ের জন্যই অসংখ্য কিংবদন্তীর সাথে জড়িত। প্রকৃতপক্ষে মাঝেমধ্যে এই প্রশ্ন করতে হয় যে: কোনটা আসল কমিউন ছিল, গড়ে ওঠা কিংবদন্তী নাকি বাস্তবতা? - [ক্রাইমথিঙ্ক. || মার্চ ১৮, ১৮৭১: প্যারিস কমিউনের অভ্যুদয়](https://auraj.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%ad%e0%a7%a7/5766/): সম্পাদকের নোট: কিভাবে, কোন পরিস্থিতিতে প্যারিসের জনসাধারণ পুরো শহরের দখল নিয়ে নিয়েছিল- তার একটি ভাষ্য উঠে এসেছে কমিউনার্ড লুইস মিশেলের সঙ্গে ঘটা ঘটনাবলীর মধ্য দিয়ে। লেখাটি নেওয়া হয়েছে ক্রাইমথিঙ্ক. - [স্প্যানিশ বিপ্লবের মুক্ত নারীরা](https://auraj.net/spanish-biplober-mukta-narira/5695/): ১৯২০ ও ৩০-এর দশকে স্পেনের কৃষক-শ্রমিকদের অবস্থা ছিল বেশ খারাপ। আর নারীদের জন্য তা ছিল রীতিমতো ভয়াবহ! ## Pages - [প্রচ্ছদ](https://auraj.net/): মনিরুল ইসলাম The transcendence of self-estrangement follows the same course as self-estrangement. - [Example page](https://auraj.net/example-page/): This example page shows the wide image and overlapping article panel from Page Layout 4. - [Order Failed](https://auraj.net/order-failed/): Your transaction failed, please try again or contact support. - [Order Confirmation](https://auraj.net/order-confirmation/): Thank you for your order! - [Checkout](https://auraj.net/checkout/) - [প্যারি কমিউন ১৫০](https://auraj.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%ab%e0%a7%a6/) - [লেখক](https://auraj.net/writers/) - [স্বকল্প](https://auraj.net/about-us/) - [প্রচ্ছদ](https://auraj.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%a6/) - [যোগাযোগ](https://auraj.net/contact/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)